04/01/2026
অনেক অভিভাবক ও আগ্রহী ব্যক্তিবর্গ আমাদের স্কুল অ্যাপ–এর কার্যকারিতা সম্পর্কে জানতে এবং লগইন এক্সেস পেতে আগ্রহ প্রকাশ করেছেন। 📱 বর্তমানে অ্যাপ ডাউনলোড করার পর শিক্ষার্থীর আইডি ও পাসওয়ার্ড না থাকায় আপনারা লগইন করতে পারছেন না।
এই বিষয়টি বিবেচনায় নিয়ে- আজ আমরা একজন শিক্ষার্থীর অ্যাকাউন্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আপনারা আমাদের স্কুল অ্যাপের সম্পূর্ণ কার্যকারিতা বাস্তবভাবে পর্যবেক্ষণ করতে পারেন।
📥 অ্যাপ ডাউনলোড করার নিয়ম
প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে ইত্তেবা স্কুল (বাংলা) বা Ettaba School (ইংরেজি) লিখে সার্চ করুন এবং আমাদের স্কুল অ্যাপটি ডাউনলোড করুন। অথবা ছবিতে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করেও ইত্তেবা স্কুলের অ্যাপটি ডাউনলোড করা যাবে।
📥 ডাউনলোড শেষে নিচে দেওয়া আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সাইন ইন করুন।
⚠️ মনে রাখতে হবে:
এটি একটি ডেমো অ্যাকাউন্ট। এটি কোনো নিয়মিত শিক্ষার্থীর ব্যক্তিগত অ্যাকাউন্ট নয়। তবে এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পৃথিবীর যেকোনো স্থানে বসেই দেখতে পারবেন- একজন সচেতন অভিভাবক কীভাবে আমাদের স্কুল অ্যাপের মাধ্যমে তার সন্তানকে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারেন।
⭐ ইত্তেবা স্কুল অ্যাপের উল্লেখযোগ্য সুবিধাসমূহ
১. 📚 প্রতিদিনের ক্লাস রুটিন:
কোন দিন কোন বিষয় পড়ানো হবে, কোন সময় কোন শিক্ষক ক্লাসে প্রবেশ করবেন এবং ক্লাস থেকে বের হবেন- সব তথ্য নির্ভুলভাবে জানা যাবে।
আপনার সন্তান স্কুল ছুটির আগে বাড়ি চলে গেলে বা “আজ ক্লাস নেই” বললে, অ্যাপে প্রবেশ করেই সত্য-মিথ্যা যাচাই করতে পারবেন।
২. 📝 পরীক্ষার রুটিন:
কোন পরীক্ষা কবে শুরু হবে এবং কবে শেষ হবে- কোন তারিখ ও কোন সময় কোন পরীক্ষা হবে- সম্পূর্ণ সময়সূচি আগেভাগেই দেখা যাবে।
৩. 💳 ফি পরিশোধের তথ্য:
কোন মাসে কত টাকা বিল এসেছে এবং কোন কোন খাতে এসেছে—সবকিছু স্বচ্ছভাবে অ্যাপে পাওয়া যাবে। স্কুলে না এসেও ঘরে বসেই সম্পূর্ণ স্কুল বিল পরিশোধ করতে পারবেন এবং অ্যাপে নোটিফিকেশন পাবেন।
৪. 📢 নোটিশ বোর্ড:
স্কুল বন্ধ, পরীক্ষা কিংবা জরুরি যেকোনো নোটিশ বা ঘোষণা তাৎক্ষণিকভাবে অ্যাপে দেখা যাবে।
৫. ✍️ ছুটির আবেদন:
হঠাৎ ছুটির প্রয়োজন হলে স্কুলে এসে দরখাস্ত দেওয়ার প্রয়োজন নেই। স্কুল সময়ের বাইরেও অভিভাবক অ্যাপের মাধ্যমেই আবেদন করে অগ্রিম বা ডিউ ছুটি মঞ্জুর করতে পারবেন।
৬. 🕘 শিক্ষার্থীর উপস্থিতি:
স্কুল কত দিন খোলা ছিল, আপনার সন্তান কত দিন উপস্থিত ছিল, সময়মতো প্রবেশ ও প্রস্থান- সবকিছু প্রতিদিন পর্যবেক্ষণ করা যাবে। আপনার সন্তান প্রতিদিন স্কুলে আসার তথ্য অ্যাপেই নোটিফিকেশন পাবেন সম্পূর্ণ ফ্রিতে।
৭. 🏠 হোমওয়ার্ক ও অ্যাসাইনমেন্ট:
প্রতিদিনের বাড়ির কাজ, অ্যাসাইনমেন্ট ও পাঠসমূহ অ্যাপেই নিয়মিত আপডেট থাকবে। অভিভাবক চাইলে স্কুল ডায়েরি ব্যবহার না করলেও চলবে।
৮. 🗓️ আমার ক্যালেন্ডার:
কোন মাসে কত দিন স্কুল বন্ধ থাকবে এবং কোন উপলক্ষে বন্ধ থাকবে- সব তথ্য ক্যালেন্ডারে অগ্রিম সংযুক্ত থাকবে।
৯. 👨🏫 আমার শিক্ষক:
আপনার সন্তানের জন্য নিযুক্ত শিক্ষকগণের নাম, কোন শিক্ষক কোন বিষয় পড়ান এবং যোগাযোগের নম্বরসহ প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
১০. 🧭 শৃঙ্খলা ও চরিত্র উন্নয়ন:
এটি আমাদের স্কুলের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এখানে আপনি দেখতে পারবেন- আপনার সন্তানের আদব-কায়দা, নিয়ম-শৃঙ্খলা ও আচরণে উন্নতি বা অবনতি হচ্ছে কি না।
আমাদের বিশ্বাস, আপনার সন্তান আমাদের স্কুলে শুধু পড়াশোনায় নয়- চরিত্র ও শৃঙ্খলাতেও গড়ে উঠবে, ইনশাআল্লাহ। 🌱
এছাড়াও অ্যাপের অন্যান্য সকল অপশন আপনি আগামী ৬ জানুয়ারি ২০২৬ খ্রি., রাত ১০:০০টা পর্যন্ত ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন। ⏳
মনে রাখবেন- আমরা শিক্ষার্থীর সংখ্যায় নয়, গুনগত মানে বিশ্বাসী!
আমাদের স্লোগানেই হচ্ছে- “সচেতন অভিভাবকদের ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান…” 💡
আমরা মনে করি- ইত্তেবা স্কুল সকল অভিভাবকের জন্য নয়। ইত্তেবা স্কুলে পড়াতে হলে আপনাকে অবশ্যই একজন সচেতন অভিভাবক হতে হবে। অন্যথায় এখানে টিকে থাকা অসম্ভব।
আপনি আপনার সন্তানকে কেমন মানুষ হিসেবে গড়ে তুলতে চান- সেই সিদ্ধান্ত একান্তই আপনার। তবে আপনার নেওয়া এই একটি সিদ্ধান্তই আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল ✨ কিংবা অন্ধকার করে দিতে পারে। তাই যে প্রতিষ্ঠানেই ভর্তি করান না কেন, যাচাই-বাছাই করে সচেতনভাবে সিদ্ধান্ত নিন।
আপনার সন্তানের জন্য ইত্তেবা স্কুলের পক্ষ থেকে দোয়া ও শুভকামনা রইল!
🔐অ্যাপের লগইন তথ্য
আইডি নম্বর: 25000097
পাসওয়ার্ড: 102025
বি.দ্র.: সাইন ইন করার আগে অথবা পরে- অ্যাপের ভাষা বাংলা করে নিলে ব্যবহার করতে ও বুঝতে আরও সহজ হবে। ধন্যবাদ।
আপনার যেকোনো গঠনমূলক মন্তব্য বা সমালোচনা আমরা সাদরে গ্রহণ করবো ইনশাআল্লাহ। মন্তব্য করতে ভুলবেন না।
#ইত্তেবা_স্কুল
#ডিজিটাল_স্কুল
#স্কুল_অ্যাপ
#সচেতন_অভিভাবক
#শিক্ষা_ও_শৃঙ্খলা
#আধুনিক_শিক্ষা
#বাংলা_মাধ্যম
23/12/2025
📣 ২০২৬ সালের ভর্তি নির্দেশনা 🎓
🗓️ ভর্তি কার্যক্রম সময়সূচি
অনলাইন ও অফলাইনে আবেদন শুরু:
২৩ ডিসেম্বর ২০২৫ খ্রি. থেকে
আবেদন শেষ তারিখ:
৩১ জানুয়ারী ২০২৬ খ্রি. পর্যন্ত।
👉 মনে রাখবেন- ইত্তেবা স্কুলে ৩১ জানুয়ারির পর ভর্তি নেওয়া হয়না।
📝 যাদের জন্য আবেদন ও আসন সংখ্যা:
২০২৬ সালের জন্য ভর্তি নেওয়া হবে:
প্রি-প্রাইমারি পর্যায়ে:
প্লে গ্রুপ- (সর্বোচ্চ ২৫ জন)
নার্সারি- (সর্বোচ্চ ৭ জন)
প্রাইমারি পর্যায়ে:
১ম শ্রেণী- (সর্বোচ্চ ১০ জন)
২য় শ্রেণী- (সর্বোচ্চ ১০ জন)
৩য় শ্রেণী- (সর্বোচ্চ ৭ জন)
৪র্থ শ্রেণী- (সর্বোচ্চ ৩ জন)
৫ম শ্রেণী- (0 জন)
নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে:
৬ষ্ঠ শ্রেণী- (সর্বোচ্চ ৮ জন)
৭ম শ্রেণী- (সর্বোচ্চ ৪ জন)
৮ম শ্রেণী- (0 জন)
৯ম শ্রেণী- (সর্বোচ্চ ৬ জন)
[আমরা সংখ্যায় নয়, কোয়ালিটিতে বিশ্বাস করি। তাই খুব সীমিত সংখ্যক আসন নিয়ে শিক্ষার্থীদের পড়াই। যেনো প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করা সম্ভব হয়]
💻 আবেদন প্রক্রিয়া
পোষ্টের নিচে বা কমেন্টে দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করে সবার উপরে “অনলাইন ভর্তি” বিভাগে যান। Admission Session থেকে Jan-2026-Dec-2026 নির্বাচন করুন এবং পূর্ণ তথ্যসহ ফরমটি পূরণ করুন। (স্টার দেওয়া কলামগুলো অবশ্যই পূরণ করতে হবে, অন্যগুলো প্রযোজ্য ক্ষেত্রে পূরণীয়)। প্রয়োজনীয় ডকুমেন্ট (যেমন- শিক্ষার্থীর জন্ম সনদ,শিক্ষার্থীর ছবি, পিতা মাতার আইডি কার্ডের ছবি, প্রযোজ্য ক্ষেত্রে টিসি) আপলোড করুন। ফরম সাবমিট করার পর একটি কনফার্মেশন স্লিপ/নম্বর পেয়ে যাবেন, সেটি সংরক্ষণ করুন।
অথবা ভর্তির জন্য সরাসরি স্কুল অফিসে যোগাযোগ করুন। শুক্রবার ব্যতিত প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্কুল অফিস খোলা থাকবে ৩১ ডিসেম্বর ২০২৫ খ্রি. পর্যন্ত।
💳 পেমেন্ট প্রদ্ধতি
ওয়েবসাইট থেকে আবেদন করলে ছবিতে থাকা কিউআর কোডটি স্ক্যান করুন। এমাউন্টের ঘরে ৬৫০ টাকা প্রদান করে "এগিয়ে যান বা Process" এ ক্লিক করুন। রেফারেন্স এর ঘরে অনলাইন আবেদনের ফরম নং উল্লেখ করুন এবং বিকাশ পিন দিন। সবশেষে ট্যাপ অপশন চেপে ধরে ঘরে বসেই আপনার সন্তানের ভর্তি সম্পন্ন করুন।
👉 2026 সালের সকল ক্লাসের ভর্তি ফি- ৬৫০ টাকা।
📄 প্রয়োজনীয় ডকুমেন্টস
1️⃣ শিক্ষার্থীর জন্ম সনদের ফটোকপি,
2️⃣ সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুইকপি ছবি,
3️⃣ অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি,
4️⃣ আগের শ্রেণির স্কুল সার্টিফিকেট/টিসি,
(প্রাইমারি স্কুল থেকে হলে অবশ্যই বাধ্যতামূলক)
5️⃣ পূর্বের প্রতিষ্ঠানের বেতন পরিশোধের স্লিপ,
(প্রাইভেট স্কুল ও মাদ্রাসা থেকে আসলে)
6️⃣ ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তির জন্য ৫ম শ্রেণীর প্রত্যয়ন পত্র।
7️⃣ ৭ম থেকে ৯ম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বোর্ড রেজিষ্ট্রেশন ও টিসি বাধ্যতামূলক।
🏫 পরীক্ষা ও ইন্টারভিউ
লিখিত/মৌখিক পরীক্ষা নির্ধারিত হবে শিক্ষার্থী ইত্তেবা স্কুলে কোন ক্লাসে ভর্তি হওয়ার যোগ্যতা রাখে।
📞 যোগাযোগ
যেকোনো প্রশ্ন/সহায়তার জন্য:
📲 01318-838556 (Whatsapp Message Only)
📧 [email protected]
🌐 ettaba.biddalay.net
কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না! ধন্যবাদ।
30/03/2025
ঈদ মোবারক! 🌙✨
ইত্তেবা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে ২০২৫ সালের ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা!
প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ী,
সিয়াম-সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, ভালোবাসা ও একতার বার্তা নিয়ে এসেছে। এই শুভ দিনে আমরা প্রার্থনা করি—আল্লাহ যেন আমাদের সকলের জীবন শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে পরিপূর্ণ করে দেন।
ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।
সবার ঈদ হোক আনন্দময়, মঙ্গলময়!
✨ ঈদ মোবারক! ✨
ইত্তেবা শিক্ষা পরিবার
22/02/2025
💡ইত্তেবা স্কুল অ্যান্ড কলেজ এতদিন ভাড়া জায়গায় থাকায় স্থায়ী কোনো শহীদ মিনার গড়ে তুলা সম্ভব হয়নি। তবে ইত্তেবা স্কুলের শিক্ষার্থীরা কখনোই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পিছিয়ে থাকেনি। 💝 ২০১৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতি বছরই তারা হৃদয়ের শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে কলাগাছের শহীদ মিনার তৈরি করে সেখানে পুষ্পস্তবক অর্পণ করে আসছে। 💐🌹 এটাই আমাদের ভাষার প্রতি, শহীদদের প্রতি ভালোবাসার নিদর্শন। 🖤
🏫 এখন ইত্তেবা স্কুল অ্যান্ড কলেজ তার নিজস্ব জায়গায় স্থানান্তরিত হয়েছে আলহামদুলিল্লাহ। খুব শিগগিরই সরকারি বা বেসরকারিভাবে একটি স্থায়ী শহীদ মিনার নির্মিত হবে ইনশাআল্লাহ। যেখানে আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম ভাষা শহীদদের যথাযথ সম্মান জানাতে পারবে।💐💝🌹
আমরা সমকাল পত্রিকার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি সমকাল পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোস্তফা কামাল ভাইয়ের প্রতি, যিনি আমাদের এই উদ্যোগের কথা জাতীয় দৈনিক সমকাল পত্রিকায় তুলে ধরে আমাদের সম্মানিত করেছেন। এটি আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।" ✊🫡
বি.দ্র. আজ ২২ ফেব্রুয়ারি'২৫, রোজ শনিবার, সমকালের ৭ম পৃষ্ঠায় ছাপা হয়েছে।
অনলাইন নিউজ কমেন্টে দেওয়া আছে-
05/10/2022
শিক্ষকের বৈশিষ্ট্য ও গুণাবলী সম্পর্কে বাদশা ফয়সালের মন্তব্যগুলো ছিলো নিন্মরূপ।
সকল শিক্ষকের মাঝে উক্ত গুণাবলি গুলো ফুটে উঠুক। সকল শিক্ষকদের প্রতি এই শিক্ষা দিবসে রইলো অফুরন্ত ভালবাসা, শ্রদ্ধা ও সম্মান। 💝💝💝
28/07/2020
একটি বিশেষ ঘোষণা
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, “ইত্যাবা শিক্ষা পরিবার” কিশোরগঞ্জ সদরের খরমপট্টি এলাকায় ইত্যাবা স্কুলের আরেকটি নতুন ব্রাঞ্চ (4র্থ নাম্বার) চালু করতে যাচ্ছে। উক্ত ব্রাঞ্চটির 10টি শেয়ার বিক্রি করা হবে। প্রতিটি শেয়ারের মূল্য 1 (এক) লক্ষ টাকা মাত্র। শিক্ষাখাতে বিনিয়োগে আগ্রহী ব্যক্তিগণ ইচ্ছা থাকলে যোগাযোগ করতে পারেন। একজনে একাধিক শেয়ার ক্রয় করতে পারবেন। (দয়া করে বিনিয়োগে প্রকৃত আগ্রহী ব্যক্তিরাই যোগাযোগ করবেন)।
বি.দ্র. আগামি 30 জুলাইয়ের মধ্যে যোগাযোগ করতে হবে।
***যে কারণে স্কুলটির প্রতি অভিভাবকগণ আগ্রহী হবেন?***
1. স্কুলটিতে থাকবে সবচেয়ে লেটেস্ট ও সর্বশেষ প্রযুক্তির ব্যবহার ।
2. যেহেতু শহরের অভিভাবকগণ সচেতন, তাই তারা স্কুলে না এসে ঘরে বসে অনলাইনেই তাদের সন্তানদের স্কুল সংক্রান্ত সকল সমস্যা সমাধান করতে পারবেন জামেলাহীন ভাবে।
3. স্কুলেই থাকবে নূরানী পদ্ধতিতে কোরআন শিক্ষার ব্যবস্থা, যে কারণে অভিভাবকগণকে আলাদাভাবে হোম টিউটর রেখে আরবি পড়াতে হবে না।
4. এছাড়াও বেশ কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য নিয়ে স্কুলটি যাত্রা শুরু করতে যাচ্ছে। যা কৌশলগত কারণে এখনিই প্রকাশ করা যাচ্ছে না। এমনকি উক্ত বৈশিষ্ট্যগুলোর বেশিরভাগেই এখনো পর্যন্ত কিশোরগঞ্জ শহরের কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই (সরকারি/এমপিও/প্রাইভেট) ব্যবহার করেনি।
তাই শতভাগ বিশ্বাস রেখে বলতে পারি, সচেতন অভিভাবকদের আমাদের বৈশিষ্ট্যগুলো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
***যে কারণে আপনি এই প্রজেক্টে ইনভেস্ট করতে পারেন! ***
1. স্কুলটির পরিচালনা পরিষদের রয়েছে বিগত 7-8 বছরের অভিজ্ঞতা।
2. যেহেতু স্কুলটিতে সর্বশেষ ও লেটেস্ট প্রযুক্তি ব্যবহার করা হবে, তাই আইটি সেক্টেরে যেন সামান্য তমও দ্রুটি না ঘটে তার জন্য আমাদের পরিচালনা পরিষদের মধ্যেই রয়েছে আইটি এক্সপার্ট।
3. উপদেষ্টা ও কমিটিতে থাকছেন, বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটির নামকরা শিক্ষানুরাগী ব্যক্তিসহ প্রশাসনিক ব্যক্তিবর্গ।
তাই আপনি নিশ্চিন্তে উক্ত প্রজেক্টে বিনিয়োগ করতে পারেন।
সুতরাং, সম্ভাবনাময় উক্ত শিক্ষাখাতে প্রকৃত বিনিয়োগে আগ্রহী ব্যক্তিগণ নিচের লিংকে ক্লিক করে আবেদন ফরমটি পূরন করার জন্য অনুরোধক্রমে আহবান করা যাচ্ছে। ধন্যবাদ।
আবেদন ফরম লিংক- https://forms.gle/F9ommtpJzRk615B16
আবেদন ফরমটি পূরন করতে না পারলে নিচের লিংকে ফেসবুকে ইনবক্স করুন। facebook.com/EttabaFamily
আপনার নাম:
আপনার মোবাইল:
আপনার ইমেইল (যদিথাকে):
আপনার মতামত:
পরিচালকের সাথে কথা বলতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন- facebook.com/Shamsul91bd
ব্যবস্থাপক-
ইত্যাবা শিক্ষা বিভাগ।