জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয় - Jangalbari High School.

জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয় - Jangalbari High School. A well known Secondary School at Karimganj thana under Kishoreganj district. The EIIN number of the school is '110346'.

কাদিরজঙ্গল ইউনিয়নের "স্মার্টকার্ড" বিতরণ সময়সূচী 👇
30/12/2024

কাদিরজঙ্গল ইউনিয়নের "স্মার্টকার্ড" বিতরণ সময়সূচী 👇

09/09/2024
৪৮ জন ফেল, কোন জিপিএ-৫ নাই - জিপিএ ৪.০ এর উপর পেয়েছে মাত্র ১৩ জন!!!এই হলো বিদ্যালয়ের রেজাল্ট!!এর দায় কার?শিক্ষার্থীদের? ...
28/07/2023

৪৮ জন ফেল, কোন জিপিএ-৫ নাই - জিপিএ ৪.০ এর উপর পেয়েছে মাত্র ১৩ জন!!!

এই হলো বিদ্যালয়ের রেজাল্ট!!
এর দায় কার?

শিক্ষার্থীদের? শিক্ষকদের? বিদ্যালয় পরিচালকদের?

10/07/2023

কিশোরগঞ্জের মানুষ আমরা
চাচারে কই জ্যডা
যেসব ধানে চাল থাকে না
এইডারে কই চ্যাডা।

সবাই ডাকে টাকি মাছ
আমরা ডাকি লাডি
ষাঁড় গরুরে ডেহা কই আর
বকরিরে কই ফাঁডি।

মসজিদ যে মসিদ কই
বাতিরে কই বাত্তি
ঢাকনারে কই ঢাহুন আমরা
ছাতারে কই ছাত্তি।

সবাই যারে ঝাড়ু ডাকে
এইডারে কই হাচুন
পাতাস করার হাত পাখারে
আমরা কই বিচুন।

টিকটিকিরে আড়ল কই
কাকরে কই কাউওয়া
গুঁতা কিংবা খোঁচাডারে
আমরা কই ঘাউওয়া।

খাবার দেখে লোভ করে যে
তারে কই চাবড়া
চুরি করার অভ্যাস থাকলে
তারে কই হাত লাবরা।

কুয়াশারে উঁশ বলি আর
ডাটারে কই ডেঙ্গা
কাঠের কিংবা বাঁশের তৈরি
লাঠি রে কই টেঙ্গা।

লঙ্গিরে কই তবন আমরা
শকুন রে কই হহিন
বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত
গাভীরে কই বহিন।

গরু ছাগল হাঁস মুরগির
বিষ্টারে কই লেদা
ছোট বড় সব ধরনের
ছিদ্র রে কই ছেদা।

ফুপুদেরকে ফুজি ডাকি
পাট গাছরে কই নাইল্যা
চিংড়ি মাছ রে ইচা ডাহি
কোলোরে কই কাইল্যা।

ভরতা আমরা কই ভত্তা
কুকুরে কই কুত্তা।

কথা শুনে করতে পারো
তোমরা হাসাহাসি
তোবও আমরা এমন করে
কইতে ভালোবাসি।

17/06/2022

সিলেটসহ দেশের কয়েকটি এলাকায় বন্যার কারণে ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এই তো সেদিন। কদিন হবে???এই ধরেন......বছর দশ কি বারো। ক্লাসের কোন সিটে, কোন সিট বলছি কেনো ফাস্ট সিটেই তো বসা হতো রোজ । হে...
05/04/2020

এই তো সেদিন। কদিন হবে???
এই ধরেন......বছর দশ কি বারো।
ক্লাসের কোন সিটে, কোন সিট বলছি কেনো ফাস্ট সিটেই তো বসা হতো রোজ ।
হে,সেই ফাস্ট সিটেই বসে কিংবা বাড়ান্দায় দাড়িয়ে ভাবতাম, বড় প্যারাময় এই রোজ রোজ স্কুলে আসা।
কবে যে কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে যাবো।

বড় একগেয়েমি লাগতো এই রোজ রোজ একই শার্ট, প্যান্ট পড়ে স্কুলে আসা।

পিটিতে দাড়িয়ে শ্রদ্ধেয় জামাল স্যারের হাতে দুঘা বেতের বাড়ি খেতে হবে জেনেও মাঝে মধ্যে জিন্স প্যান্ট পড়ে আসা টা মন্দ লাগতো না।

মাঠের দক্ষিণ পাশে বিলের পাড়ে গাছটার নিচে বসে পুরো টিফিনটা কাটানোটা ছিলো একটা আর্ট, আর সেখানেই চলতো আমাদের সব শৌল্পিক গভেষণা।

অন্যদিনের ব্যপারটা আলাদা,তবে বৃষ্টির দিন স্কুলে যাওয়া চাই ই চাই।
ঔদিন হাজিরা দিয়েই স্কুল পর্ব শেষ, আর তখন ই শুরু হতো আসল খেইল।
বল নিয়া ঔ কাঁদামাখা মাঠে চলতো ধস্তাধস্তি কান্ড। আহা, কি মিষ্টি ছিলো সেই কাঁদার গন্ধ।

আজ বড় নড়বড়ে সেই স্মৃতি, বড় পুরোনো সেই ভালোলাগা গুলো।

বড় ভালো লাগে ভাবতে, জ্বরাজীর্ণ সেই ক্ষণ গুলো।

04/03/2020

ছেড়ে যাওয়া মানুষগুলো বড় অদ্ভুত হয়
মাঝেমধ্যে অকারণেই খোঁজ নেয়
কেমন আছি জানার ছলে,
তাদের ভালো থাকার গল্প শোনায়!

__মেঘলা দত্ত

জামাল স্যার ও শহীদ মিনার যেনে একে অপরের পরিপূরক ❤ছবি : হেলাল উদ্দিন
20/02/2020

জামাল স্যার ও শহীদ মিনার যেনে একে অপরের পরিপূরক ❤

ছবি : হেলাল উদ্দিন

জনাব আফতাব উদ্দীন স্যারসাবেক সহকারী প্রধান শিক্ষকসাদামাটা জীবনযাপন করেন স্যার। আমাদের প্রিয় শিক্ষক.... ❤আমাদের আরেক অকাল...
06/10/2019

জনাব আফতাব উদ্দীন স্যার
সাবেক সহকারী প্রধান শিক্ষক

সাদামাটা জীবনযাপন করেন স্যার। আমাদের প্রিয় শিক্ষক.... ❤

আমাদের আরেক অকাল প্রয়াত শিক্ষক জনাব শাহীন স্যারের মিলাদ ও দোয়া মাফিলে.... :'(

শাহীন স্যারের কথা মনে হলে চোখ ভারী হয়ে যায়। খুব মিস করি স্কুলের স্যার ম্যাডামদের....

পথ আছে, সে পথে নেই আমি। কনক্রিকেটের আবরন পরেছে পথে, তাতে ধুলো উড়োই নতুন পথের পথিক...যে আবার নতুন পথ সৃষ্টি করবে। ছবি : M...
13/09/2019

পথ আছে, সে পথে নেই আমি। কনক্রিকেটের আবরন পরেছে পথে, তাতে ধুলো উড়োই নতুন পথের পথিক...
যে আবার নতুন পথ সৃষ্টি করবে।

ছবি : Mahabubur Rahma Jhinuk

Address

Jangalbari
Kishoreganj
2300

Website

Alerts

Be the first to know and let us send you an email when জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয় - Jangalbari High School. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category