Jangalbari High School

Jangalbari High School Jangalbari High School, Karimganj, Kishoreganj

করিমগঞ্জ উপজেলায় স্কুল/কলেজ/মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলাকালীন সময়ে বা প্রতিষ্ঠান প্রাঙ্গনে শিক্ষার্থীদের ...
26/10/2025

করিমগঞ্জ উপজেলায় স্কুল/কলেজ/মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলাকালীন সময়ে বা প্রতিষ্ঠান প্রাঙ্গনে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

টিউশন ফি নীতিমালা ২০২৪ এর পরিপত্র।
31/12/2024

টিউশন ফি নীতিমালা ২০২৪ এর পরিপত্র।

SSC Result 2024Number of Students: 137Passed: 108Percentage of Pass  78.83%GPA 5: 0
12/05/2024

SSC Result 2024
Number of Students: 137
Passed: 108
Percentage of Pass 78.83%
GPA 5: 0

সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
16/12/2022

সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

Jangalbari High School BUSINESS STUDIES: PASSED=46; NOT PASSED=5; GPA5=2;HUMANITIES: PASSED=57; NOT PASSED=24;SCIENCE: P...
28/11/2022

Jangalbari High School
BUSINESS STUDIES: PASSED=46; NOT PASSED=5; GPA5=2;
HUMANITIES: PASSED=57; NOT PASSED=24;
SCIENCE: PASSED=3; NOT PASSED=1; GPA5=1

https://www.prothomalo.com/education/examination/oofuzwo1r4
14/09/2022

https://www.prothomalo.com/education/examination/oofuzwo1r4

এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষাকেন্দ্রে রওনা দেওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

01/09/2022

এসএসসি পরীক্ষার বাকি আর ১৫ দিন । পুরো প্রস্তুতিটা এরই মধ্যে ঝালাই করে নিতে হবে । এ সময়ের মধ্যে তোমার কী কী করণীয়, তা জেনে নাও ।

#রিভিশন_দাও_মনোযোগ_দিয়ে
পরীক্ষায় ভালো করার জন্য বারবার রিভিশনের বিকল্প নেই। কারণ, পরীক্ষায় অনেক বিষয়বস্তু মনে রাখতে হয়। সংজ্ঞা মনে রাখতে হয়, সূত্র মনে রাখতে হয়।

অনেক রকমের তথ্যও মনে রাখতে হয়। বিভিন্ন প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে এসব তথ্য কাজে লাগতে পারে। আর মনে রাখার জন্য চাই বারবার পড়া। বারবার দেখে দেখে পড়া মনে থাকবে বেশি।

িষয়ের_গুরুত্ব_সমান
ভালো ফল অর্জনের জন্য সব বিষয়েই খুব ভালো করতে হবে। দেখা যায়, অনেক শিক্ষার্থী গণিত, ইংরেজি বা বিজ্ঞানের বিষয়গুলোতে জোর দিতে গিয়ে অন্য বিষয়ে সময় কম দেয়। এতে কিছু বিষয়ে আশানুরূপ ফল লাভ করতে পারে না। এ জন্য যে যে বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সব বিষয়েই সমান গুরুত্ব দেওয়া দরকার।

#রুটিন_করে_পড়ো
এটা নিশ্চয় তোমাদের জানা আছে, রুটিন করে পড়ার মাধ্যমে নিয়মিত অনুশীলন হয়ে থাকে। সব শিক্ষার্থীর অবশ্যই রুটিন থাকা উচিত। সামনের দুই সপ্তাহের জন্য একটা রুটিন বানিয়ে নিতে পারো। মনে রাখবে, প্রতিদিন যেন সব বিষয়ের পড়া অন্তর্ভুক্ত থাকে।

একটি রুটিন, পড়ার অনুশীলনের শৃঙ্খলা বজায় রাখে। আবার শুধু রুটিন তৈরি করে টেবিলের সামনে ঝুলিয়ে রাখলেই হবে না, তা কঠোরভাবে অনুসরণও করতে হবে।

#গণিতের_অনুশীলন
গণিতের কথা আলাদা বলছি কেন? শোনো, গণিতকে বলা হয় যুক্তির বিজ্ঞান। একটি গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে প্রতিটি ধাপে একেকটি কারণ থাকে। সেগুলো কখনো কখনো পার্শ্বটীকা (সাইড নোট) আকারে লিখতেও হয়।

কোনো ধাপ যাতে বাদ না পড়ে, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। অনুশীলন করার সময় বিষয়টি মাথায় রাখা দরকার। জ্যামিতির সাধারণ নির্বাচনও কিন্তু একধরনের সূত্র। সাধারণ নির্বাচন অনেক উপপাদ্য বা উপপাদ্যের অনুশীলনী প্রমাণ করার জন্য কাজে লাগে, তাই সেগুলো মনে রাখা জরুরি।

#চাই_নির্ভুল_বানান
এ কথা অনস্বীকার্য যে সব ক্ষেত্রে নির্ভুল বানান থাকা চাই। বানানের নির্ভুলতা প্রতিটি বিষয়ে বেশি নম্বর পেতে সহায়তা করে।

একজন পরীক্ষক যখন পরীক্ষার্থীর উত্তরপত্রে ভুল বানান দেখতে পান, তখন কিছুটা বিরক্ত হতে পারেন। শুধু বাংলা বা ইংরেজি নয়, সব বিষয়েই নির্ভুল বানান লেখার চর্চা করা উচিত। শব্দের দিকে ভালো করে পর্যবেক্ষণ করলেই কিন্তু শুদ্ধ বানান মাথায় গাঁথা হয়ে যায়।

#সংজ্ঞা_দেখো_গভীরভাবে
প্রায় প্রতিটি বিষয়ে কোনা কোনো বিষয়বস্তুর সংজ্ঞা আছে। সংজ্ঞাগুলো একদম নির্ভুল হওয়া চাই। কোনো কোনো শিক্ষার্থী মনের মতো সংজ্ঞা বানায়। এতে নম্বর তো পাওয়া যায়–ই না, বরং পরীক্ষকও বিরক্ত হতে পারেন।

পাঠ্যবইয়ে যেভাবে সংজ্ঞাগুলো দেওয়া আছে, সেভাবে হুবহু মনে রাখতে হবে। এ ক্ষেত্রে বারবার সংজ্ঞাগুলো পড়ার কোনো বিকল্প নেই।

#নোট_করে_রাখো
পরীক্ষায় ভালো করার জন্য দরকারি কোনো বিষয় খাতায় নোট করে করে রাখো। কারণ, পরীক্ষায় অনেক বিষয়বস্তু মনে রাখতে হয়। সংজ্ঞা মনে রাখতে হয়, সূত্র মনে রাখতে হয়। অনেক রকমের তথ্যও মনে রাখতে হয়।

বিভিন্ন প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে এসব তথ্য কাজে লাগতে পারে। আর মনে রাখার জন্য চাই বারবার পড়া। বারবার দেখে দেখে পড়া মনে থাকবে বেশি।

#স্বাস্থ্য_ঠিক_রেখো
স্বাস্থ্য ঠিক তো সব ঠিক। স্বাস্থ্য যদি ঠিক না থাকে অথবা শরীর অসুস্থ থাকলে পড়াশোনায় মনোনিবেশ করা যায় না।

চলাফেরায় সাবধান হবে। পরিমিত ঘুমও প্রয়োজন। বাইরে খুব একটা বের হবে না। তারপরও একান্ত বের হতে হলে মুখে মাস্ক পরবে। মাস্ক করোনা ছাড়াও ধুলাবালু থেকে রক্ষা করে।

#মুঠোফোন_বা_ডিভাইস_দূরে_রাখো
করোনার সময় তোমাদের হাতে মুঠোফোন, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি শোভা পেয়েছিল। আমি একান্তভাবে বলি, এখন থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত মুঠোফোন বা এ–জাতীয় অন্য কোনো ডিভাইস থেকে নিজেকে দূরে রাখবে।

পরীক্ষায় ভালো করার জন্য এটা করতেই হবে। মানবে তো?

#প্রতিদিন_লেখো_আঁকো
তোমাদের পরীক্ষা অনেক দিন পরে হচ্ছে। তাই তোমাদের লেখালেখিতে জড়তা আসতে পারে। সে জন্য প্রতিদিন কিছু না কিছু লিখে তোমার হাতের জড়তা কাটিয়ে নাও। এতে পরীক্ষার সময় উপকার হবে।

গণিতে উপপাদ্যে, সম্পাদ্যে চিত্র এঁকে অনুশীলন করো। জীববিজ্ঞানে চিত্র, ভূগোল এবং পরিবেশে মানচিত্র ও অন্যান্য চিত্র এঁকে হাতের কাজ ঠিক করে নাও। পরীক্ষার সময় আঁকাআঁকিতে সময় কম লাগবে।

#খাবার_খাও_পরিমিত
পরিমিত সুষম খাদ্য একজন মানুষকে সুস্থ রাখতে সাহায্য করে। এ জন্য স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করবে। মুখরোচক অন্য কোনো খাবার, যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেগুলো গ্রহণ করা থেকে দূরে থাকবে। সময়মতো খাদ্য গ্রহণ করা উচিত।

#অভিভাবকদের_প্রতি
সন্তানের পরীক্ষা সামনে এলে অভিভাবকেরা অনেক চিন্তা করেন। কোনো কোনো অভিভাবক সন্তানের অধিক খোঁজখবর রাখেন, আবার কেউ কেউ কম রাখেন। আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা নিজেদের প্রিয় সন্তানকে একটু সময় দিন। খেয়াল রাখুন, সে মুঠোফোন বা অন্য

কোনো ডিভাইসে আসক্ত হচ্ছে কি না। পরীক্ষার মাসটায় মুঠোফোন মোটেই দেবেন না। তাকে বুঝিয়ে বলুন। অহেতুক জোর খাটাবেন না। অনুপ্রেরণামূলক কথার মাধ্যমে তার মধ্যে ইতিবাচক পরিবর্তন আনুন।

লেখা: রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

25/08/2022

৩১. বাংলাদেশে বিদ্যমান পেটেন্ট ও ডিজাইন আইন কোন সালের? ৩২. ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়টি যদি কোম্পানি হয়, তাহলে কোথা থ...

কেউ জিপিএ ৫ না পেলে মন খারাপ করবেন না, সঠিক অধ্যাবসায় এগিয়ে যেতে পারবেন আপনার লক্ষে।
25/08/2022

কেউ জিপিএ ৫ না পেলে মন খারাপ করবেন না, সঠিক অধ্যাবসায় এগিয়ে যেতে পারবেন আপনার লক্ষে।

গুচ্ছে ব্যবসায় শিক্ষা অনুষদে প্রথম হওয়া ঈশিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটেও ভর্তির সুযোগ পেয়েছেন। এ ছাড়াও ঈশি.....

ঈদ মোবারক। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা।
03/05/2022

ঈদ মোবারক।

সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা।

ভোটার আইডি কার্ড দেখান বিনামূল্যে ভ্যাকসিন নিনদেশ রক্ষায় এগিয়ে আসুনআগামী এক সপ্তাহে দেশব্যাপী নতুন করে এক কোটি মানুষকে...
04/08/2021

ভোটার আইডি কার্ড দেখান
বিনামূল্যে ভ্যাকসিন নিন
দেশ রক্ষায় এগিয়ে আসুন

আগামী এক সপ্তাহে দেশব্যাপী নতুন করে এক কোটি মানুষকে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য প্রতিটি ইউনিয়নে তিনটি করে বুথ করা হচ্ছে। প্রতিটি বুথ থেকে ২০০ জন করে, এক ইউনিয়নে প্রতিদিন ৬০০ ব্যক্তিকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। আপনার বয়স যদি ১৮ বছর হয়ে থাকে, তাহলে শুধু ভোটার আইডি কার্ড সঙ্গে নিয়ে বুথে যান এবং পরিবারের প্রাপ্তবয়স্ক সবাইকে নিয়ে টিকা নিন।

করোনা মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ভ্যাকসিন আমদানি করেছে সরকার। মহামারি মোকাবিলায়, ৭ আগস্ট থেকে ১৪ আগস্টের মধ্যে নতুন করে এক কোটি মানুষকে টিকার আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপর প্রতিমাসে এককোটি ডোজ টিকা দেওয়ার ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। যত দ্রুত সম্ভব দেশের প্রতিটি নাগরিককে টিকার আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা চলছে।

পরিবারের সুরক্ষার জন্য নিজে টিকা নিন এবং পরিবারের সদস্যদের টিকা দিন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। জীবন বাঁচলে, পরিবার বাঁচবে, জীবিকা বাঁচবে। প্রতিটি পরিবার সুরক্ষিত হলে, সমাজ সুরক্ষিত হবে, সুরক্ষিত হবে পুরো দেশ, অব্যাহত থাকবে জীবন-জীবিকা ও অর্থনীতির চাকা। মানুষের জীবন বাঁচাতে বিনামূল্যে টিকার ব্যবস্থা করেছে সরকার, এখন নিজের পরিবারকে বাঁচাতে টিকা নেওয়ায় দায়িত্ব আপনার। ভোটার আইডি কার্ড নিয়ে আপনার নিকটস্থ বুথে যান, দ্রুত টিকা নিন।।

Address

Jangalbari High School, Karimganj
Kishoreganj
2310

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jangalbari High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category