Voice of SSNIMCian

Voice of SSNIMCian Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Voice of SSNIMCian, Kishoreganj.

আমরা এই নির্মম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
02/08/2024

আমরা এই নির্মম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

কোটা সংস্কার করতে চাওয়ায় শিক্ষার্থীদের রাজাকার ট্যাগ দিলেন।মাঝরাতে হলছাড়া করলেন।আপনার কুত্তা বাহিনীকে তাদের পেছনে লেলিয়ে...
31/07/2024

কোটা সংস্কার করতে চাওয়ায় শিক্ষার্থীদের রাজাকার ট্যাগ দিলেন।
মাঝরাতে হলছাড়া করলেন।
আপনার কুত্তা বাহিনীকে তাদের পেছনে লেলিয়ে দিলেন।
ছেলে মেয়ে শিশু বৃদ্ধ নির্বিশেষে রাজপথে নির্বিচারে গুলি করলেন।
হাসপাতালে চিকিৎসারতদের উপর হামলা চালালেন।
সারাদেশে ইন্টারনেট ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিলেন।
বাড়ি বাড়ি তল্লাশি করে সাধারণ ছাত্রদের ধরে নিয়ে গেলেন।
সমন্বয়কদের তুলে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে আন্দোলন বন্ধ করার বিবৃতি পাঠ করালেন।
এতকিছুর পরেও যখন আমাদের দমাতে পারলেন না, তখন একটা বাচ্চা ছেলেকে out of nowhere আবু সাইদের খুনী বানিয়ে দিচ্ছেন!
যেই লোকটা লাঠি ভর করে চলে, তাকে ৬দিনের রিমান্ডে রেখেছেন।
ছাত্রদের পাশে দাঁড়ানোর অপরাধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গায়ে হাত দেয়ার নির্দেশ দিচ্ছেন।
কোচিং সেন্টার থেকে শিক্ষকদের তুলে নিয়ে যাচ্ছেন।

আর কত? আর ঠিক কি কি করলে, কত মায়ের বুক খালি করলে আপনার তৃষ্ঞা মিটবে?
কয়টা প্রজন্মকে বিষিয়ে তুলেছেন এখনো বুঝতে পারছেন না?

যেই মানুষগুলা একমাস আগেও ৮০টাকা কেজি দরে আলু কিনে খেয়েছে, ভয়ে প্রতিবাদ করেনি, সেই মানুষগুলাও এখন সরাসরি আপনার বিপক্ষে মাঠে নামছে।
কারণ কি জানেন? কারণ দেয়ালে পিঠ ঠেকে গেছে সবার।
এত বেশি ভয় দেখিয়েছেন/দেখাচ্ছেন যে এখন আর কেউ ভয় পাচ্ছেনা।

আস্তে আস্তে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, ইউটিউবার/মিডিয়া ব্যক্তিত্বরা ছাত্রদের পাশে এসে দাঁড়াচ্ছে। আসছে ফাগুনে সত্যিই আমরা দ্বিগুন হচ্ছি। শুধু দ্বিগুণ না, প্রয়োজনে চারগুণ, আটগুণ, একশোগুণ হবো। কিন্তু আপনার সব কুকর্মের হিসেব নিয়ে ছাড়ব।
আমাদের ভাইবোনের রক্ত আমরা বৃথা যেতে দেবনা।










31/07/2024

দেশের ছাত্র সমাজের উপর সরকারের এই দমন-নিপীড়নে আমরা সকলে যখন এক হয়েছি,তখন এই একতার সকল ধরনের কার্যক্রমে চরম অনীহা,ব্যাচের কোন কাজে একাগ্রতা প্রকাশ না করা, অথচ তার পরিপন্থী কাজে অগ্রতার প্রমাণ পাওয়ায়(ছাত্র আন্দোলন বিরোধী পোস্টে রিয়েক্ট, কমেন্ট) আমাদের এসএন-১২ ব্যাচ থেকে অনিমেষ দাশ(বামে) এবং সৌরভ পাল(ডানে)-কে অনির্দিষ্টকালের জন্য বয়কট করা হলো।ব্যাচের কোন কার্যক্রমে তাদের অংশগ্রহণ করতে দেওয়া হবেনা বা গণ্য করা হবে না।

প্রোফাইল লিংক:
অনিমেষ দাশ: https://www.facebook.com/animeshdaspratim
সৌরভ পাল: https://www.facebook.com/profile.php?id=61559825430660

31/07/2024

এটেন্ডেন্সের জন্য প্রফে বসতে না দেয়া, ক্লাসে ঢুকেই দরজা লাগিয়ে ফেলা টিচাররা এখন ন্যায়ের পক্ষ নিবেন না?
ক্লাসে তো একেজন খুব বাঘ/বাঘিনী সেজে লেকচার দেন।
কিন্তু আপনার সন্তানরা যখন ন্যায্য অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে প্রতিবাদ করছে, জীবন দিচ্ছে, তখন আপনারা বসে বসে দেখছেন? একটু মায়া হয়না ছেলেমেয়েগুলার জন্য?
আপনারা এগিয়ে আসলে তো আমাদের গায়ে কেউ হাত দেয়ার সাহসই পেতো না।
আপনাদের তো আমরা সবসময়ই পিতৃতুল্য/মাতৃতুল্য সম্মান দিয়েছি, কিন্তু আমরা কি আদৌ কখনো আপনাদের সন্তানতুল্য ছিলাম? 🙂

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি নাহিদুল ইসলামের কালো প্রোফাইল পিকচারের কমেন্ট বক্সের ছবি এটি। জ...
30/07/2024

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি নাহিদুল ইসলামের কালো প্রোফাইল পিকচারের কমেন্ট বক্সের ছবি এটি।
জুম্মা জুম্মা ছয় দিন হলোনা ক্যাম্পাসে রাজনীতি আসার, এখনি সে তার জুনিয়রকে এভাবে ওপেন থ্রেট দিচ্ছে।
Can you imagine the future of this campus???
ওর যদি কিছু হয় নাহিদ দায়ী থাকবে।


30/07/2024

Medi teachers be like -
দেশের প্রয়োজনে হেডম দেখাতে পারব না। ভাইবা বোর্ডে হেডম দেখাতে হলে ডেকে দিও পিও। 🫠

শিক্ষকদের তো এমনই হবার কথা ছিল।অথচ আমাদের একজন প্রাক্তন শিক্ষক ওনার ফেসবুক পোস্টে সরাসরি আমাদের জেনারেশনকে মূল্যবোধ, শ্র...
30/07/2024

শিক্ষকদের তো এমনই হবার কথা ছিল।
অথচ আমাদের একজন প্রাক্তন শিক্ষক ওনার ফেসবুক পোস্টে সরাসরি আমাদের জেনারেশনকে মূল্যবোধ, শ্রদ্ধাবোধ, শৃঙ্খলাবোধ বিবর্জিত হিসেবে আখ্যায়িত করেছেন।

ওনার ভাষ্যমতে আমরা নন-স্কিলড, অস্থির একটা জেনারেশন। কখন চলতে হবে, কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন শুনতে হবে তা আমরা জানিনা। আমরা না বুঝি সিনিয়রিটি, না বুঝি জুনিয়রিটি। নিজস্ব জগতের বাইরে কোনকিছু আমরা ভাবতে জানিনা।

আমাদের শুধু একটাই স্কিল - স্মার্টফোন দ্রুত স্ক্রল করতে পারা। 🙂

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেক নিরপরাধ ভাইবোন শহীদ হয়েছেন। এ আন্দোলনের জের ধরেই অনেককে ধর-পাকড়, গুম এব...
29/07/2024

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেক নিরপরাধ ভাইবোন শহীদ হয়েছেন। এ আন্দোলনের জের ধরেই অনেককে ধর-পাকড়, গুম এবং আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক হেনস্তার শিকার হতে হচ্ছে। আমরা সরকারের এহেন কর্মকাণ্ডে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি এবং ডিবি পুলিশ কর্তৃক ভয় ভীতি প্রদর্শন ও জোরপূর্বক জিম্মি করে প্রদত্ত ৬ সমন্বয়কদের বিবৃতিকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি।

আমরা আমাদের ভাইবোনের নৃশংস হত্যাকাণ্ড এবং দেশব্যাপী চলমান হেনস্তার সুষ্ঠু জবাব ও বিচার চাই। অন্যথায় আমরা সর্বাত্মক আন্দোলন চলমান রাখার পক্ষে সমর্থন প্রকাশ করছি। শহীদের রক্তের সাথে বেইমানী আমরা সহ্য করবো না।

সাধারণ শিক্ষার্থীবৃন্দ
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ,
কিশোরগঞ্জ।

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of SSNIMCian posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share