25/12/2019
শ্রী শ্রী কালীবাড়ীর প্রাক্তন সভাপতি ও শ্রী শ্রী শ্যামসুন্দর আখড়া এর প্রাক্তন সাঃ সম্পাদক স্বর্গীয় অমূল্য চন্দ্র সরকার এর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অদ্য সকাল সাড়ে দশটায় কালীবাড়ী প্রাঙ্গণে শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সন্ধ্যায় গীতা দান ও গনপ্রার্থণা অনুষ্ঠিত হয়।গনপ্রার্থণা পরিচালনা করেন অসিত মিত্র।
স্বর্গীয় অমূল্য চন্দ্র সরকার এর স্মরণসভায় অশোক পালের সভাপতিত্বে বক্তব্য রাখন কিশোরগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও হিন্দু কল্যাণ ট্রাস্ট এর অন্যতম ট্রাস্টি এড. ভুপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পিযুষ সরকার ,সদর থানা পুজা উদযাপন পরিষদের সভাপতি মাখন দেবনাথ ,শ্রী শ্রী কালীবাড়ী কার্যনির্বাহী কমিটি র সম্পাদক পলাশ দত্ত ।
পরিবারের পক্ষে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অসীম সরকার বাধন ।পরবর্তীত্বে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়।
ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুলের সহযোগিতায় ০৩টি বিভাগে ভিন্ন বিষয়ের উপর এ প্রতিযোগিতায় বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন সরকারী বালক উচ্চ বিদ্যালয় এর শিক্ষক শংকর দেব দত্ত,ভারতের হরিয়ানা কুরুক্ষেত্র ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক
রিপন চন্দ্র বণিক ও ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুলের আর্ট এন্ড ক্রাফট ইনচার্য রাজিব সেন।