13/03/2021
নতুন বই
মাওলানা হিফজুর রহমান খান হাফিজাহুল্লাহ। যাকে বলা যায়, এক কথায়, আরবি ভাষার এক জাহাজ। তিনি লিবিয়ার রাজধানী বেনগাজিতে আরবি ভাষা ও সাহিত্য মাস্টার্স সম্পন্ন করেছেন। বাংলাদেশের বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের প্রথম অনুষ্ঠিত তাকমিল পরীক্ষায় সারাবাংলাদেশে ফরিদাবাদ মাদরাসা থেকে প্রথম স্থান অধিকার করেছিলেন।
অসমম্ভব মেধা ও প্রজ্ঞার অধিকারী এ মান্যবর ব্যক্তিটি মাদরাসা প্রতিষ্ঠা, পরিচালনার পাশাপাশি এবং লেখালেখিও চালিয়ে যাচ্ছন। শিশুদের আরবি সাহিত্য অনুশীলন ১ম ও ২য় খণ্ড লিখেছেন। বই দুটি বৃহত্তর ময়মনসিংহের আঞ্চলিক মহিলা শিক্ষাবোর্ড ইত্তেহাদুল মাদারিসিল কাওমিয়া লিল বানাত ময়মনসিংহের অন্তর্ভূক্ত মাদরাসাগুলোতে পাঠ্যতালিকার অন্তর্ভূক্ত রয়েছে। বইটির ৩য় খণ্ডও লিখছেন।
এবার তিনি আপনাদের জন্য চমৎকার বই রচনা করেছেন, বইয়ের নাম, 'আপনার সন্তানকে যেভাবে প্রতিপালন করবেন।' অনেক বাবা মায়েরা সন্তান লালন পালনের না বুঝে অনেক ভুল কিছু করে ফেলেন। অথবা তারা সন্তান পালন করার ক্ষেত্রে কিছু বিষয় সে বিষয়ে তারা নিজেদের মতো করে কাজ করে ফেলেন। এতে সঠিকভাবে সন্তানকে পালন নান করার তাদের জীবনটা অশান্তিতে ডুবে যায়। একটা বাচ্চাকে জন্ম দেওয়াটা যতোটা সহজ মনে করা হয়, তাকে নৈতিকতা সম্পন্ন শিক্ষা দিয়ে তাকে একজন মানুষ হিসেবে হিসেবে গড়ে তোলাটা ততোটাই দুর্বিষহ ও কঠিন। একজন মা তার সন্তানকে তার পেটে ধারণ করার পর থেকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য একটা কাপলকে কতোটা পরিশ্রম করতে হয় সেটা ভুক্তভোগী ছাড়া আর কে অনুধাবন করতে পারবেন।
বাজারে প্যারেন্টিং নিয়ে বইয়ের অভাব নেই। মাওলানা হিফজুর রহমান খানের লেখা বই, আপনার সন্তানকে যেভাবে প্রতিপালন করবেন বইটা সবগুলো বই ছাপিয়ে নিজের অবস্থানটা সুসংহত করেছে। বইয়ের প্রতিটা কন্টেন্ট, প্রতিটা অধ্যায়, পরিচ্ছেদ কুরআন ও হাদিসের সারনির্যাসই বলতে পাররন। সন্তান প্রতিপালনে কুরআন হাদিসনির্ভর বই বাজারে এটাই প্রথম।
প্রিয় পাঠক! বইটা হাতে নিলেই আপনারা বুঝতে পারবেন আমার কথা ও নিরিখের বাস্তবতা।
বইয়ের সূচিপত্র আমি পিকচার তুলে দিয়ে দিয়েছি। মহান আল্লাহ বইয়ের লেখক, সম্পাদক ও প্রকাশককে উত্তম বিনিময় দান করুন।
বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন।
বইয়ের নাম: আপনার সন্তানকে যেভাবে প্রতিপালন করবেন।
লেখক: মাওলানা হিফজুর রহমান খান
প্রকাশক: আল্লামা হিফজুর রহমান খান ফাউন্ডেশন
পৃষ্ঠা: ১৬০
দাম: ৩২০ টাকা
ধরন: অফ হোয়াইট ৮০ গ্রাম কাগজে দৃষ্টিনন্দন মযবুত বাইন্ডিং
বইটি কুরিয়ারে অথবা সরাসরি পেতে যোগাযোগ করুন।
ফুয়াদ মাহমুদ খান
০১৮৩৭৩০৩১৪১