Katiadi Government Pilot Model High School

Katiadi Government Pilot Model High School

Share

Katiadi Government High School is the best school in Katiadi. It is the official page of this school

Katiadi Pilot Model High School is the most famous school of Katiadi. It's aim is to educate the students properly & teach to be a real man.

06/05/2026

এতদ্বারা অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাইতেছে যে অদ্য বুধবার০৬.০৫.২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ হইতে ১৩.০৫.২০২৬ পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলিবে।
আগামী ১৩.০৫. ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রোজ বুধবারের মধ্যে বিদ্যালয়ের অফিস কক্ষ হইতে নির্ধারিত ফরম সংগ্রহ পূর্বক রেজিস্ট্রেশন করিতে হইবে।
বিষয়টি অতীব জরুরী।

নির্দেশক্রমে
প্রধান শিক্ষক
০৬.০৫.২০২৬ খ্রিস্টাব্দ

05/05/2026

গভীর শোকবার্তা:
কটিয়াদি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, শ্রদ্ধেয় জনাব সাফি উদ্দিন আহমেদ স্যার আজ ০৫.০৫.২০২৬ তারিখ ভোর সাড়ে ৪টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তাঁর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, আদর্শ শিক্ষানুরাগী ও সৎ ব্যক্তিত্বের অধিকারী। তাঁর নেতৃত্ব, স্নেহ ও দিকনির্দেশনায় বিদ্যালয়টি পেয়েছে নতুন গতি ও সাফল্যের ধারাবাহিকতা। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের হৃদয়ে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। মহান আল্লাহ্‌ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দিন।

— কটিয়াদি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিবার

Photos from Katiadi Government Pilot Model High School's post 28/04/2026

Thanks Nahin Mahmud.
Class-8.
all students 6-9.

21/04/2026
Photos from Katiadi Government Pilot Model High School's post 20/04/2026

এস.এস.সি-২০২৬ পরীক্ষার্থীদের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা।তোমাদের দীর্ঘদিনের পরিশ্রম যেন সাফল্যে পরিণত হয় এই কামনা করি।
আল্লাহ তোমাদের মনোবল দৃঢ় রাখুন, সহজে প্রশ্ন বোঝার ও সঠিকভাবে উত্তর দেওয়ার তৌফিক দান করুন।
প্রতিটি পরীক্ষা যেন আত্মবিশ্বাস ও ধৈর্যের সাথে দিতে পারো।মনে রেখো, চেষ্টা কখনো ব্যর্থ হয় না।
সবার জন্য রইলো অফুরন্ত দোয়া ও ভালোবাসা।
তোমরা কোনো ভয় পাবে না।তোমাদের আত্মবিশ্বাসই তোমাদের সবচেয়ে বড় শক্তি। তোমরা সবাই শিক্ষক ও কটিয়াদি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে, ইনশাআল্লাহ।

দোয়া কামনায় -
Sadeka Sultana
তারিখ - ২০০৪.২৬

14/04/2026

ব্যাচ/২৬

মোঃ মোজাম্মেল হক

২৬ সালের এস.এস.সি .ব্যাচ
বিদায় নিলে আজ। (১৩/৪/২০২৬)
হাজির থাকার ইচ্ছে ছিল ,
বাধা হইল কাজ।

সবুজ ,রোকন ,আতাউর আর
আমি , কাদির, ফারজানা,
কাজে ছিলাম বলেই মোদের
হাজির থাকা হলো না।

তবে আমি দোয়া করি
সেরা মানুষ হবে।
তবেই কেবল সবার মনে
আসন তোমার রবে।

শাসন স্বরূপ বেতের আঘাত
ভুলে যেও সব।
দোয়া করো আমায় যেন
ভালো রাখেন রব।

Photos from Katiadi Government Pilot Model High School's post 14/04/2026

শুভ নববর্ষ -১৪৩৩

Photos from Katiadi Government Pilot Model High School's post 13/04/2026

এস.এস.সি/২০২৬ বিদায় অনুষ্ঠান, দোয়া ও মিলাদ মাহফিল
কটিয়াদি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ।

11/04/2026

এতদ্বারা কটিয়াদি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি/২০২৬ পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৩.০৪.২৬ খ্রিস্টাব্দ তারিখ, রোজ সোমবার, দুপুর ২:৩০ মিনিটে এস.এস.সি পরীক্ষা/২০২৬ বিদায় অনুষ্ঠান, দোয়া ও মিলাদ মাহফিল এবং প্রবেশপত্র বিতরণ উপলক্ষে সকল পরীক্ষার্থীকে (স্কুল ড্রেসসহ) বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য বলা হল।

আদেশক্রমে
প্রধানশিক্ষক
কটিয়াদি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
১১.০৪.২০২৬২৬ খ্রিস্টাব্দ

Photos from Katiadi Government Pilot Model High School's post 26/03/2026

কটিয়াদি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ২৬ শে মার্চ-২০২৬ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্যাপন ( ১ম পর্ব ) Sadeka Sultana Badiul Alam Mahfuz

Want your school to be the top-listed School/college in Kishoreganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


College Road , Katiadi
Kishoreganj
2330

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 13:15
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00