20/09/2016
একজন আদর্শ শিক্ষকের গুণাবলী, আমার অভিজ্ঞতার আলোকে কিছু লেখা, কাউকে আঘাত করার উদ্দেশে লেখা নয়। সচেতনতা বৃদ্ধির উদ্দেশে পোস্টটি শেয়ার করতে পারেন।
১. কোন শিক্ষক নিজ বিষয়ে যদি অজ্ঞ হন, বা শুধু চালিয়ে নেবার ইচ্ছায় পড়ান, এমনকি নতুন বিষয়ে শিখার অনিহা প্রকাশ করেন তবে আমার মতামত সে চাকরি ছেড়ে দেয়াই উত্তম ,নিজের জন্য না হলেও অন্তত স্টুডেন্ট এবং তাদের পরিবারের কথা ভেবে।
২. একজন শিক্ষক যেমনটা পারে অনেক স্টুডেন্ট এর জীবন গড়তে, তেমনটা পারেন ভাঙতে। শিক্ষককে স্টুডেন্ট এর চাইতে পরিশ্রমি হতে হবে, স্টুডেন্টকে সহজ উপায় খুজে দেবার প্রচেষ্টায় সর্বদা লিপ্ত থাকতে হবে।
৩. শিক্ষককে সৎ, আদর্শবান হতে হবে। আপনার জীবনটাকে উৎসর্গ করে দিতে হবে স্টুডেন্টদের জন্য, কারণ এই পেশা আপনার কাছে এটাই দাবি করে।
৪. কোন বিষয়ে কোন রকম চালিয়ে দেবার মনোভাব খুবই খারাপ, কারন এই আচরণ একটি শ্রেনি, একটি সমাজের মেধাবী স্টুডেন্টদের পুরো জীবন ধ্বংস করে দিতে পারে।
৫. শিক্ষক হিসাবে আপনার আচার-আচরন, পোশাক-পরিচ্ছেদ হবে গ্রহণযোগ্য, আপনার কাছ থেকেই আপনার স্টুডেন্টরা শিখবে।
৬. ক্লাসে যা পড়াবেন, তা নিজে ভাল করে রপ্ত করে নিবেন। প্রতিনিয়ত বই দেখে দেখে বা slide দেখে দেখে লাইন এর পর লাইন পড়ালে স্টুডেন্টরা যে boring feel করে তা আপনাকে শিক্ষক হিসাবে জানতে হবে।
৭. স্টুডেন্ট এর দুর্বল জায়গা খুঁজে বের করে care বাড়িয়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে motivation আর inspiration এর যাতে কোন ঘাটতি না হয়। কারণ এইগুলো দিতে আমাদের টাকা খরচ হয়না।
৮. ক্লাসরুমে regular mobile ব্যাবহার করলে স্টুডেন্টদের বিরক্ত এবং অমনোযোগী করে তুলতে পারে সেইদিকে খেয়াল রেখে আমরা যথাসম্ভব ক্লাসে আগে নিজের ফোন বন্ধ রাখব এবং তারপর আমাদের স্টুডেন্টদের ফোন বন্ধ করার অনুরুধ জানাব। তাহলে আমাদের প্রতি স্টুডেন্ট এর সম্মান আরও বাড়বে।
৯. শুধু প্রথম সারির স্টুডেন্ট নিয়ে ভাবাটা খুবই বোকামির, বরঞ্চ পিছনের দুর্বলদের বেশি যত্নের দরকার।
১০. ক্লাসরুমে group study এর পরিমাণ বাড়াতে হবে, কোচিং এর প্রয়োজন দূর করার চেষ্টা করতে হবে। আমাদের ক্লাস্রুমকে একটি আদর্শ ক্লাসরুমে পরিণত করতে হবে।
১১. স্টুডেন্টদের কাছ থেকে অজানা কে জানার মনোভাব পোষণ করতে হবে, ছোটদের কাছ থেকে শেখা যে লজ্জার কিছু নয় তা আমাদেরই প্রথম প্রমাণ করতে হবে।