05/08/2025
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পরবর্তী প্রজন্মের বাসযোগ্য পৃথিবী গড়তে ❝বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, কিশোরগঞ্জ জেলা শাখা❞ এর উদ্যোগে ❝বৃক্ষরোপন কর্মসূচি❞ সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মসূচিতে কিশোরগঞ্জে অবস্থিত কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর ক্যাম্পাস প্রাঙ্গণে কিশোরগঞ্জ জেলা শাখার ১০ জন স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে কৃষচূড়া, অর্জুন, কাঁঠাল, এলামান্ডা ফুল, মেহগুনিসহ মোট ২১ টিরও অধিক বৃক্ষ রোপণ করা হয়।
10/09/2024
নির্মাধীন ৪ টি ইঞ্জিনিয়ারিং কলেজে উচ্চ শিক্ষার সুযোগ পাবে শুধু মাত্র পলিটেকনিক শিক্ষার্থীরা!
09/09/2024
কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রত্যেকটি ছাত্রই আমার ভাই। সকল ভুল ক্রটির উর্ধ্বে তাদের সাথে সম্পর্ক।
কিশোরগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট এর ২০১০ সেশনের ছাত্র মোঃ জুয়েল Jewel Meya না ফেরার দেশে চলে গেছে ।
ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন । আমার দেখা সেরা মানুষ ছিল, সবার সাথে সুসম্পর্ক, বড় দের সম্মান করত, ইত্যাদি হাজার ভালো গুণ তার মধ্যে ছিল ।
আসলে বিশ্বাস করতে পারছি না যে আমার এই ভাই এত অল্প বয়সে দুনিয়া ছেড়ে আল্লাহর জিম্মায় চলে গেছে ।
কয়েক দিন আগেও আমার সাথে দেখা হলো। আল্লাহ তুমি জুয়েল কে জান্নাত দান কর এবং তাকে ক্ষমা করে দিও।🤲🤲
From- Tarikul Islam Vhay
Computer Department 2008 Batch
Kishoreganj Polytechnic Institute
19/08/2024
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ই আগষ্ট ঢাকা উত্তরায় গুলিতে শহীদ হয় কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র সামিদ হোসেন।
শহীদ সামিদ হোসেন কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের রেফ্রিজারেশন অ্যান্ড রিকন্ডিশনিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন, তাহার গ্রামের বাড়ি মুক্তাগাছা ময়মনসিংহের তেঘুরী গ্রামে।
স্বজনেরা বলেন, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে উত্তর আজমপুর বিএনএস সেন্টারের সামনে পুলিশ ও ছাত্র-জনতার সংঘর্ষ চলছিল। সামিদ হোসেন ও তাঁর বাবা ফরহাদ হোসেন সকাল থেকেই ওই কর্মসূচিতে অংশ নেন।
বিকেল পাঁচটার দিকে হঠাৎ পুলিশের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন সামিদ। পরে তাঁকে উদ্ধার করে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত বা আইনি কোনো পদক্ষেপ ছাড়াই পরের দিন ৬ আগস্ট মুক্তাগাছার উপজেলার মানকোন তেঘুরীতে নিজ গ্রামে জানাজা শেষে সামিদকে দাফন করা হয়।
৫ আগস্ট বাসা থেকে বের হওয়ার পর সামিদ শেষবার দুপুরে কল করেছিলেন জানিয়ে তাঁর মা শিল্পী আক্তার বলেন, ‘ফোন করেই বলতে শুরু করে, “হ্যালো, মা বলেছিলাম না আজ সরকারের পতন হবে। কিছুক্ষণ পরেই সেনাপ্রধান জাতির উদ্দেশে ভাষণ দেবেন, শুনতেছি হাসিনা নাকি দেশ ছেড়ে পলাইছে।”’ এ কথা বলে কান্নায় ভেঙে পড়েন শিল্পী আক্তার। তিনি আরও বলেন, ‘সবাই বিজয়ের পতাকা নিয়ে ঘরে ফিরলেও আমার বুকের মানিক ফিরেছে লাশ হয়ে।’
20/06/2023
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের উপবৃত্তির টাকা প্রেরণ কার্যক্রম শুরু হয়েছে।
09/04/2023
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি
কোম্পানিঃ Ismatu Technology Bd. Ltd. (Itel,Tecno,Infinix)
পদ সংখ্যা সর্বমোট: ৫০ জন
শিক্ষাগত যোগ্যতা : ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সকল ডিপার্টমেন্ট)
পদ:- প্রোডাকশন অপারেটর
অভিজ্ঞতাঃ ফ্রেশার
Join our community. Diploma Engineers of Bangladesh (BD)
29/03/2023
নতুনদের জন্য জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি,
কোম্পানির নাম: এলকো ওয়্যারস অ্যান্ড কেবলস লিমিটেড,
Elco Wires & Cables Limited.
পদ: ট্রেইনি অপারেটর প্রোডাকশন,
পদের সংখ্যা: ১০টি,
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
অভিজ্ঞতা: নতুন
বেতন: আলোচনা সাপেক্ষে
আগ্রহী প্রার্থীগণ নিম্নলিখিত ইমেইল এ সিভি প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে
Join our community. Diploma Engineers of Bangladesh (BD)
27/03/2023
নিয়োগ বিজ্ঞপ্তি:
দেশের স্বনামধন্য বহুজাতিক (ইলেকট্রিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ) কোম্পানিতে বেশ কিছু সংখ্যক শিক্ষানবিশ (Fresh Diploma Engineers) নিয়োগ দেয়া হবে।
পদের নাম: প্রোডাকশন সুপারভাইজার
পদের সংখ্যা: ১০ জন
শিক্ষাগত যোগ্যতা: যেকোন পলিটেকনিক থেকে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
অভিজ্ঞতা: আবশ্যক নয়
আবেদনের শেষ তারিখ: ২৭ মার্চ ২০২৩।
সাক্ষাৎকার গ্রহণের তারিখ : ২৯ মার্চ ২০২৩ সকাল ১১ ঘটিকা।
Join our community. Diploma Engineers of Bangladesh (BD)
15/03/2023
ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এখন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে,
ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এখন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদন করতে পারবে,
Share করে সবাইকে জানিয়ে দিন।
Photo Collect From - Ariful haque
Join Our Community. Diploma Engineers of Bangladesh (BD)
13/03/2023
কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠানে প্রাণের ক্যাম্পাসে নবীন দের ম্বাগতম
স্থান - কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়াম
our community. Diploma Engineers of Bangladesh (BD)
02/10/2022
ফুড টেকনোলজি (২য় শিফট)
সেশনঃ ২০১৮-১৯ইং
কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট
From - Sayam Hasan Mir
Join Our Community Diploma Engineers of Bangladesh (BD)