Dowlatpur Ahle Hadith library

Dowlatpur Ahle Hadith library Our page to get updates about all the activities of Daulatpur Ahle Hadith Library. Keep an eye out.

*অর্ধলক্ষ টাকা পুরস্কারের সীরাত প্রতিযোগিতা*দৌলতপুর আহলে হাদীস লাইব্রেরির উদ্যোগে আয়োজিত সীরাত প্রতিযোগিতা – ২০২৭ ইংপ্র...
21/08/2026

*অর্ধলক্ষ টাকা পুরস্কারের সীরাত প্রতিযোগিতা*

দৌলতপুর আহলে হাদীস লাইব্রেরির উদ্যোগে আয়োজিত

সীরাত প্রতিযোগিতা – ২০২৭ ইং

প্রতিযোগিতার পরিধি
কিশোরগঞ্জ জেলার নিকলী ও বাজিতপুর উপজেলার প্রতিযোগীদের জন্য।

অংশগ্রহণের যোগ্যতা:
১. প্রতিযোগীকে অবশ্যই কিশোরগঞ্জ জেলার নিকলী/বাজিতপুর থানার অধিবাসী হতে হবে।
২. অনূর্ধ্ব ৪০ বছর বয়সী যে কোন পুরুষ/নারী অংশগ্রহণ করতে পারবেন।
৩. M.C.Q পদ্ধতিতে স্ব-শরীরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪. নির্ধারিত লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।

নির্ধারিত বই
রাসূলে আরাবী
মূল লেখক: শাইখ সফিউর রহমান মুবারকপুরী।
বইয়ের পিডিএফ লিংক: 👇

https://drive.google.com/file/d/1zHFyYsjqBxBbt-8dnL4-QBydqHmB8OsZ/view?usp=drivesdk

পুরস্কার:
মোট অর্ধলক্ষ টাকার আকর্ষণীয় পুরস্কার

🏆 প্রথম পুরস্কার — ১০,০০০ টাকা
🥈 দ্বিতীয় পুরস্কার — ৮,০০০ টাকা
🥉 তৃতীয় পুরস্কার — ৬,০০০ টাকা
🏅 চতুর্থ পুরস্কার — ৪,০০০ টাকা
🎖 পঞ্চম পুরস্কার — ২,০০০ টাকা

সান্ত্বনা পুরস্কার
২০ জন।
প্রতি জনকে ১,০০০ টাকা অথবা সমমূল্যের আকর্ষণীয় পুরস্কার।

রেজিস্ট্রেশন লিংক: 👇
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd6KorNmJo_Y3bRsZSdFxQr2VqZJYPu8DLlzpDMhVslcP05Ww/viewform?usp=header

প্রতিযোগিতার স্থান:
মারকাজ আবু বকর সিদ্দীক (রাঃ) মাদরাসা প্রাঙ্গণ।
দৌলতপুর, নিকলী, কিশোরগঞ্জ।

প্রতিযোগিতার সম্ভাব্য তারিখ:
আগামী ঈদুল ফিতরের পর ১৩ মার্চ রোজ শনিবার।
পরীক্ষার সময়: দুপুর ১:৩০ মিনিটে।

আয়োজনে:
দৌলতপুর আহলে হাদীস লাইব্রেরি
দৌলতপুর, নিকলী, কিশোরগঞ্জ।

প্রতিযোগিতার সব আপডেট জানতে চোখ রাখুন লাইব্রেরির অফিসিয়াল পেইজে:
Dowlatpur Ahle Hadith Library (https://www.facebook.com/share/1849caFZQD/)

আলহামদুলিল্লাহ, দৌলতপুর আহলে হাদীস লাইব্রেরির প্রথম ত্রৈমাসিক আলোচনা সভা সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে।এই অন...
20/08/2026

আলহামদুলিল্লাহ, দৌলতপুর আহলে হাদীস লাইব্রেরির প্রথম ত্রৈমাসিক আলোচনা সভা সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে যারা অর্থ, পরামর্শ, শ্রম ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামীন তাঁদের সকলকে উত্তম বিনিময় দান করুন এবং তাঁদের এই সহযোগিতাকে কবুল করুন।

ভবিষ্যতে এ ধরনের আরও সুন্দর ও ফলপ্রসূ প্রোগ্রাম সকলের পরামর্শ, সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে আরও সুশৃঙ্খল ও সুন্দরভাবে আয়োজন করা সম্ভব হবে বলে আশা করি, ইনশাআল্লাহ।
এ ধরনের কাজকে আরও সফল ও ফলপ্রসূ করতে ছোট-বড় উস্তাদ-শায়েখ মাশায়েখসহ সকলের আন্তরিক, একনিষ্ঠ পরামর্শ ও আন্তরিক সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদের সকলের দ্বীনি কাজ ও প্রচেষ্টাগুলো কবুল করুন এবং এগুলোকে দুনিয়া ও আখিরাতে আমাদের জন্য কল্যাণের মাধ্যম বানিয়ে দিন,আমীন।

আলহামদুলিল্লাহ আজকে প্রথমবারের মত দৌলতপুর আহলে হাদিস লাইবেরির পক্ষ থেকে ইসলামী আলোচনা সভার আয়োজন করা হয়েছে | সম্মানিত ...
20/08/2026

আলহামদুলিল্লাহ আজকে প্রথমবারের মত দৌলতপুর আহলে হাদিস লাইবেরির পক্ষ থেকে ইসলামী আলোচনা সভার আয়োজন করা হয়েছে | সম্মানিত মেহমানরা রাস্তায় আছেন আপনারা সবাই সঠিক সময়ে উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ |

দ্বীনি ও সামাজিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে দৌলতপুর আহলে হাদিস লাইব্রেরির উদ্যোগে গত ১৪ আগস্ট একটি গ...
16/08/2026

দ্বীনি ও সামাজিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে দৌলতপুর আহলে হাদিস লাইব্রেরির উদ্যোগে গত ১৪ আগস্ট একটি গুরুত্বপূর্ণ অনলাইন মিটিং অনুষ্ঠিত হয়।

মিটিংয়ে লাইব্রেরির সম্মানিত সভাপতি এবং অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
বৈঠকে লাইব্রেরির চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দ্বীনি ও সামাজিক উদ্যোগগুলোকে আরও ফলপ্রসূভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন এবং
দ্বীনের খেদমতে আরও বেশি কাজ করার তাওফিক দান করুন, আমীন।

দৌলতপুর আহলে হাদিস লাইব্রেরি।
গুরুই, নিকলী, কিশোরগঞ্জ।

بسم الله الرحمن الرحيم বিশেষ ইসলামী আলোচনা সভা السلام عليكم ورحمة الله وبركاتهআলহামদুলিল্লাহ! দৌলতপুর আহলে হাদীস লাইব্রে...
16/08/2026

بسم الله الرحمن الرحيم

বিশেষ ইসলামী আলোচনা সভা

السلام عليكم ورحمة الله وبركاته

আলহামদুলিল্লাহ! দৌলতপুর আহলে হাদীস লাইব্রেরি ও যুব সমাজের উদ্যোগে আগামী বৃহস্পতিবার, ২০ শে আগস্ট ২০২৬ ইং, বাদ মাগরিব দৌলতপুর আহলে হাদীস কেন্দ্রীয় মসজিদে এক গুরুত্বপূর্ণ ইসলামী আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

🎙️ প্রধান আলোচক

শায়েখ আবদুল্লাহিল হাদী
কেন্দ্রীয় সভাপতি, জমঈয়ত শুব্বান আহলে হাদীস বাংলাদেশ
মুহাদ্দিস, মাদরাসা দারুস সুন্নাহ, মিরপুর

দৌলতপুর, সাতুটা ও আশপাশের সকল দ্বীনপ্রিয় ভাইদের যথাসময়ে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করার জন্য সাদর আমন্ত্রণ ও বিশেষ অনুরোধ করা যাচ্ছে।

আসুন, দ্বীনি জ্ঞান অর্জন করি, ঈমান-আমলকে সমৃদ্ধ করি এবং দ্বীনের কাজে নিজেদের সম্পৃক্ত করি।

আপনাদের আন্তরিক উপস্থিতি একান্তভাবে কাম্য।

বারাকাল্লাহু ফীকুম।

যোগাযোগ: শায়েখ ফুরকান — 01908627130
বিকাশ/নগদ

13/08/2026

দৌলতপুর আহলে হাদিস লাইব্রেরির উদ্যোগে কবরস্থানে মরমী ও শিক্ষণীয় বাণী লেখার কার্যক্রম চলমান, আলহামদুলিল্লাহ।

এই উদ্যোগের মাধ্যমে মানুষকে মৃত্যু, আখিরাত ও জীবনের ক্ষণস্থায়ী বাস্তবতা স্মরণ করিয়ে দেওয়া এবং নেক আমলের প্রতি উৎসাহিত করার চেষ্টা ।

আল্লাহ তা'আলা এই মহৎ উদ্যোগকে কবুল করুন এবং
এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন, আমীন।

আলহামদুলিল্লাহ! দীর্ঘ এক বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে Dowlatpur Ahle Hadith library   কর্তৃক আয়োজিত১৭তম ইসলামী সাংস্...
23/02/2026

আলহামদুলিল্লাহ!
দীর্ঘ এক বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে Dowlatpur Ahle Hadith library কর্তৃক আয়োজিত
১৭তম ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা – ২০২৬ ইং

ইসলামী জ্ঞানচর্চা, নৈতিকতা ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে এবারের আয়োজন আরও সমৃদ্ধ, সুশৃঙ্খল ও আকর্ষণীয়।

📖 এবারের প্রতিযোগিতার বিষয়সমূহ:
🔹 হিফজুল কুরআন প্রতিযোগিতা
🔹 দোয়া প্রতিযোগিতা
🔹 আরবি বক্তৃতা
🔹 বাংলা বক্তৃতা
🔹 নাহু প্রতিযোগিতা
🔹 সরফ প্রতিযোগিতা
🔹 ১২০০ শব্দে রচনা লিখন
🔹 ❝প্রশ্নোত্তরে ইসলামী জ্ঞান❞ (কুইজ প্রতিযোগিতা) – ৩০০টি নির্বাচিত প্রশ্নোত্তর থেকে

🏆 বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার!
প্রতিটি বিভাগে ১ম থেকে ৫ম স্থান অর্জনকারীদেরকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে ইনশাআল্লাহ।

📌 বিস্তারিত জানতে সংযুক্ত পোস্টার দেখুন।

02/04/2025

দৌলতপুর আহলে হাদীস লাইব্রেরীর
সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ ইং

Address

Dowlatpur, Nikli
Kishoreganj
2337

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dowlatpur Ahle Hadith library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share