03/10/2023
১০ টি সারমর্ম:
১) কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর?.....................স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়েঘরে।
সারমর্ম : স্বর্গ ও নরক কেবল পরলোকের ব্যাপার নয়। ইহলোকেও তা বিরাজমান। বিবেকহীন মানুষের অপকর্ম ও বর্বরতা সীমা ছাড়িয়ে গেলে জগৎ হয়ে ওঠে নরক তুল্য। অন্যদিকে মানুষে মানুষে সম্প্রীতির বন্ধনে মিলেমিশে বসবাস করলে যে এক নিবিড় সম্পর্ক গড়ে উঠে তখন জগৎ হয়ে ওঠে সুষমাময়।
২) সার্থক জনম আমার জন্মেছি এই দেশে…………………ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে।
সারমর্ম: জন্মভূমিকে ভালােবাসলে জীবন সার্থক হয়। জন্মভূমির চিন্তা মানুষকে মহত্ত্ব ও গৌরব দান করে। জন্মভূমির আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, ফল, ফুল সত্যই প্রিয়। জন্মভূমির মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারলে জীবন ধন্য ও সার্থক হয়।
৩) পরের কারণে স্বার্থ দিয়া …………… ……… প্রত্যেকে আমরা পরের তরে।
সারমর্মঃ শুধু নিজের সুখ অন্বেষণে কেউ প্রকৃত সুখী হতে পারে না। আত্মস্বার্থে মগ্ন না থেকে পরের কল্যাণে জীবন উৎসর্গ করলে প্রকৃত সুখ মেলে। মানবজীবন ব্যক্তিস্বার্থকেন্দ্রিক হওয়া ঠিক নয়। একে অন্যের কল্যাণে ব্রতী হওয়াই মনুষ্যত্বের ধর্ম।
৪) বহুদিন ধরে বহু ক্রোশ দূরে……………… একটি ধানের শিষের উপর, একটি শিশির বিন্দু।
সারমর্মঃ প্রচুর অর্থ ও সময় ব্যয় করে এবং যথেষ্ট কষ্ট করে মানুষ দূর-দূরান্তে সৌন্দর্য দেখতে ছুটে যায়। কিন্তু ঘরের কাছে অনির্বচনীয় সৌন্দর্যটুকু দেখা হয় না বলে সে দেখা পূর্ণতা পায় না।
৫) ক্ষীন বন্যলতা এক অতি ক্ষুদ্রকায় ............... রৌদ্র বিনা হয়ে আছি বিশীর্ণ কঙ্কাল।
সারমর্ম: জগতে অর্থবিত্তের অধিকারী বড়রা সবসময় বিত্তহীন ছোটদের করুণা দেখায়। তারা ভুলে যায় যে, তারা আসলে শোষণ করে অধিকার হরণ করে ছোটদের দমিয়ে রাখে।
৬) একদা ছিল না জুতা চরণ যুগলে। ..................... আপন মনের দুঃখ থাকে কতক্ষণ?
সারমর্ম: সাধুর পায়ে জুতা ছিল না বলে তার মনে খুব দুঃখ। কিন্তু প্রার্থনালয়ের সামনে পা-হারা ব্যক্তিকে দেখে তার সে খেদ দূর হলো দুঃখ অন্তরে উপলদ্ধি করার অনুভূতি জাগ্রত হলো তার। পরের দুঃখকে নিজের হৃদয়ে একবার উপলব্ধি করলে নিজের সামান্য দুঃখ কষ্টের কথা আমাদের আর মনে থাকে না।
৭) বসুমতী কেন তুমি এতই কৃপণা?.............................. তোমার গৌরব তাহে একেবারে ছাড়ে।
সারমর্ম: শ্রমলব্ধ সম্পদে গৌরব আছে, আছে আনন্দ। আর শ্রমহীন প্রাপ্তিতে থাকে দুর্বলতা, থাকে অবসাদ। তাই সকলেরই উচিত পরিশ্রমের মাধ্যমে জীবিকা অর্জন করা। কারণ, পরের দান গ্রহণে কোন আত্মতৃপ্তি নেই, শ্রমেই সত্যিকারের গৌরব।
৮) আসিতেছে শুভ দিন ,............... সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধূলি।
সারমর্মঃ শ্রমজীবি মানুষের শ্রমের বিনীময়ে আমরা সুখী জীবন যাপন করি। অথচ তাদের এই শ্রমের মূল্য আমরা দিই না। অনুভব করতে চাইনা তাদের দুঃখ বেদনা। প্রকৃত পক্ষে তারাই মানব রূপী দেবতা। সুবিধাবাদীদের এই অত্যাচারের প্রতিশধ নেওয়ার সময় এসেছে। এখন থেকেই হবে নতুন যুগের সুচনা।
৯) নদী কভু পান নাহি করে নিজ জল ..................... সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে।
সারমর্ম: পৃথিবীর প্রকৃতি রূপে অপরূপ। প্রকৃতিতে আমরা অনেক কিছু দেখতে পাই। এসবের সূক্ষ্ম বিশ্লেষণ করে আনন্দের সঙ্গে শিক্ষা লাভ করে প্রচুর জ্ঞান অর্জন করতে পারি। তাই প্রকৃতিই সবচেয়ে বড় শিক্ষালয়, আর আমরা সবাই তার ছাত্র।
১০) স্বাধীনতা স্পর্শমণি সবাই ভালবাসে,..................... বুক ফুলিয়ে দাঁড়ায় ভীরু স্বাধীনতার বলে।
সারমর্ম: স্বাধীনতা স্পর্শমণি, কারণ এটি মানুষের দুঃখে শান্তি প্রদান করে, মানুষের নির্জীব দেহে প্রাণ সঞ্চার করে। স্বাধীনতার কল্যাণে ভীরু মানুষও মনুষ্যত্বের ডাকে বুক ফুলিয়ে দণ্ডায়মান হয়।