11/04/2021
🎯AFMC & AMC🎯
★AFMC:-আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজ.
★AMC:-আর্মি মেডিকেল কলেজ. সম্পর্কে বিস্তারিতঃ
💊আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজ (AFMC): এটি মুলত সরাসরি সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অধীনস্ত ★সরকারি★ মেডিকেল কলেজ যেটি ঢাকা সেনানিবাসে অবস্থিত। এটি বাংলাদেশের একমাত্র মেডিকেল কলেজ যেটির সাথে ২ টি হাসপালতাল সংযুক্ত আছে। (কুরমিটোলা জেনারেল হাসপাতাল ও ঢাকা CMH)
💊আর্মি মেডিকেল কলেজ (AMC): এগুলো মুলত সেনাবাহিনী পরিচালিত ★বেসরকারি★মেডিকেল কলেজ। বর্তমানে দেশে ৫ টি AMC রয়েছে. কুমিল্লা,রংপুর,বগুড়া,যশোর ও চট্রগ্রামে।
⛔AFMC ও AMC বিষয়ক কিছু প্রশ্ন ও তার উত্তরঃ
📗১. ভর্তি পরিক্ষা কিভাবে হয়?
উওরঃ আবেদন করার সময় (AFMC Cadet ★যারা আর্মিতে জয়েন করতে বাধ্য নয়★) ও (AMC Cadet ★যারা আর্মিতে জয়েন করতে বাধ্য★)
এই দুই ক্যাটাগরি থাকে সেখান থেকে যেকোনো একটি সিলেক্ট করতে হয়।
=>> AFMC Cadet এর সাথে আর্মি মেডিকেল গুলো ও চয়েজ করা যায় যার ফলে AFMC Cadet এ চান্স না হলে, পর্যায়ক্রমে আর্মি মেডিকেল গুলোয় সিরিয়াল আসবে এবং তারপর মেডিকেল বোর্ড কর্তৃক নির্বাচিত হলে ভর্তি হওয়ার সুযোগ হয়।
=>> AMC Cadet সিলেক্ট করলে এক্সাম এর পরে ★মেডিকেল টেস্ট, ★ভাইবা, সেখানে উত্তীর্ণ হলে ★ আইএসএসবি (ISSB) তে অংশ নিয়ে গ্রীন কার্ড অর্জন করতে হবে।
★★দুই ক্যাটাগরিতেই
(AFMC Cadet, AMC Cadet) And AMC, একই প্রশ্নপত্রে একই সময়ে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।★★
🎯➡AFMC এর মাঝে ২ টা ক্যাটাগরি বিদ্যমানঃ
★ক.AFMC ক্যাডেটঃ- এক্ষেত্রে ভর্তি পরিক্ষা দিতে এসএসসি ও এইচএসসি তে GPA-৯ পয়েন্ট প্রয়োজন হয়। এদের ক্ষেত্রে MBBS পাসের পর সামরিক বাহিনিতে যোগদান করা বাধ্যতামুলক নয়।
★খ.AMC ক্যাডেটঃ-এক্ষেত্রে ভর্তি পরিক্ষায় অংশ নিতে এসএসসি ও এইচএসসি তে GPA-১০ পয়েন্ট পয়েন্ট প্রয়োজন । অর্থাৎ উভয় পরিক্ষায় GPA-৫ থাকতে হয়। এরা MBBS পাসের পর সামরিক বাহিনিতে যোগ দিতে বাধ্য থাকে।
➡AMC(আর্মি মেডিকেল কলেজ)ঃ-এক্ষেত্রে আবেদনের যোগ্যতা মোট ৯ পয়েন্ট।
📗২. পরিক্ষার মানবন্টন কেমন ও কত মার্ক পেলে চান্স হয়?
🎯 উওরঃ মার্ক ডিস্ট্রিবিউশন ঃ-
পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান -(৩০+৩০+৩০)।
সাধারণ জ্ঞান-৫ (বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি)
ইংরেজি- ৫।
ভর্তি পরিক্ষায় সর্বমোট ১০০ মার্ক ও সার্টিফিকেট মার্ক (GPA Marks-২০০।)
★ SSC*১৫=৭৫
★HSC*২৫=১২৫
🎯➡রেজাল্টে মার্ক শো করা হয়না।শুধু রোল দেয়া হয়, মেরিট লিস্টে। সাধারণত AFMC এর জন্য মার্কস অনেক বেশি তুলতে হয়, কারন পরিক্ষার্থী সংখ্যা অনেক বেশি থাকে।
🎯★সেইফ জোন ২৮০+ ধরা হয়ে থাকে (GPA মার্ক সহ)★
📗৩. AFMC ও AMC তে সিট কতটি ও পড়তে খরচ কেমন..?
🔴 উওরঃAFMC তে সিট সংখ্যা ১২৫ টি।
৮৩ টি AFMC ক্যাডেট,
৩২ টি AMC ক্যাডেট,
১০ টি ফরেন ক্যাডেট।
★মোট ১২৫ টি সিটের
i. ৪০% সিট সামরিক বাহিনির সদস্যদের সন্তানদের জন্য,
ii. ২% সিট মুক্তিযোদ্ধা কোঠা ও
iii. ১% সিট উপজাতি কোঠায় সংরক্ষিত।
★ অপরদিকে দেশের ৫ টি AMC তে সিট সংখ্যা সর্বমোট ২৫০ টি।
🔴খরচঃ-
🎯AFMC যেহেতু সেনাবাহিনী পরিচালিত ★সরকারি মেডিকেল★ এজন্য খরচ তুলনামূলক কম।
★প্রতি মাসে টোটাল খরচ-৮,৪৯০/-★
★★AFMC তে ভর্তি হবার সময় সামরিক বাহিনির সদস্য ও সরকারি চাকুরীজীবিদের সন্তানের ক্ষেত্রে প্রায় দেড় লক্ষ (১.৫) টাকা ও সাধারণ মানুষের ক্ষেত্রে দুই লক্ষ (২) টাকা কশন মানি হিসেবে জামানত দিতে হয় যা MBBS শেষে ফেরত দেওয়া হয়।★★
তাছাড়া ভর্তির সময় এর সাথে ৫০ হাজার টাকা সবাইকে দিতে যার মধ্যে,
১৫ হাজার ভর্তি ফি এবং
প্রথম ৩ মাসের হোস্টেল, লন্ড্রি, খাওয়া, আউটফিট চার্জ ।
★এরপর প্রতি ৩ মাস পর পর প্রায় ২৫,৫০০ টাকা করে দিতে হয়,
(প্রতি মাসে ৮,৫০০ টাকা করেও দেয়া যায়) যার ফলে কলেজ থেকে ৫ বেলা খাওয়া, কাপড়, লন্ড্রি থেকে শুরু করে সব সুযোগ সুবিধা প্রদান করা হয়। একাডেমিক কোনো খরচ নেই বললেই চলে।
🔴➡অপরদিকে AMC যেহেতু সেনাবাহিনী পরিচালিত ★বেসরকারি★ প্রতিষ্ঠান এজন্য খরচ বেশি।
ভর্তির সময় সামরিক ও সরকারি চাকুরীজীবিদের সন্তানের ক্ষেত্রে প্রায় ১৭ লক্ষ ও সাধারণ মানুষের ক্ষেত্রে প্রায় ২০ লক্ষ টাকা দিতে হয়। এরপর প্রতি ৩ মাস পর পর একইভাবে যথাক্রমে প্রায় ৫৭,০০০ ও ৬০,০০০ টাকা করে দিতে হয়।
★★ প্রতিবছর প্রায় ১৮,০০০ থেকে ২০,০০০ পরিক্ষার্থী AFMC ও AMC তে ভর্তি পরিক্ষায় অংশ নেয়। (এই বছর ২৩,০০০+) মুলত ঢাকাসহ দেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে (কুমিল্লা, রংপুর, চট্রগ্রাম, যশোর, বগুড়া ) একযোগে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।
💠 ভর্তি পরীক্ষা কবে..?
📌 করোনা পরিস্থিতির কারনে এই বছরের এক্সাম স্থগিত ঘোষণা করা হয়েছে। এক্সামের তারিখ পরবর্তি নোটিশের মাধ্যমে জানানো হবে।
💉 Que:- AFMC এর প্রিপারেশন কিভাবে নিতে হয় ..?
💊 Ans:- AFMC এর জন্য আলাদা ভাবে কোনো প্রিপারশনের দরকার হয় নাহ, নরমাল মেডিকেল এর জন্য যেসব পড়তে হয়। সেসবই ভালো ভাবে পড়লেই হবে।
সেইম প্রিপারেশন এই চান্স হয়ে যাবে।
💊মেইন বই এর পাশাপাশি অন্য কোনো বই না পড়লেও হবে। মেইন বইগুলো ভালো ভাবে পড়তে হবে।
Mijanur Rahman Mijan
AFMC Session:- 2019-20
সংগৃহীত