University of Kishoreganj

University of Kishoreganj Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from University of Kishoreganj, Education, Kishoreganj Sadar/Karimganj/Mitamoin Road, Kishoreganj.

Press Release
30/12/2025

Press Release

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাননীয় উপাচার্যের শোকবার্তা।
30/12/2025

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাননীয় উপাচার্যের শোকবার্তা।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে  শোক ও ছুটির নোটিশ।
30/12/2025

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও ছুটির নোটিশ।

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত।
16/12/2025

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত।

16/12/2025

বিজয় দিবস ২০২৫
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ❤️

বিজয় দিবস ২০২৫বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে আজকের আলোকসজ্জা।
16/12/2025

বিজয় দিবস ২০২৫

বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে আজকের আলোকসজ্জা।

ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ-এর অধ্যক্ষ হিসেবে প্রফেসর মোঃ সিদ্দিক উল্লাহ -এর যোগদান উপলক্ষ্যে কিশোরগঞ্জ ...
15/12/2025

ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ-এর অধ্যক্ষ হিসেবে প্রফেসর মোঃ সিদ্দিক উল্লাহ -এর যোগদান উপলক্ষ্যে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া-এর পক্ষ থেকে আন্তরিক ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

আজ দৈনিক প্রথম আলোর ২৭ বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরী মিনলায়তনে  আয়োজিত "সুধী সমাবেশ"-এ প্রধান অতি...
01/12/2025

আজ দৈনিক প্রথম আলোর ২৭ বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরী মিনলায়তনে আয়োজিত "সুধী সমাবেশ"-এ প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া।

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ও মেডিল্যাব কিশোরগঞ্জ-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর১ ডিসেম্বর ২০২৫আজ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ক...
01/12/2025

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ও মেডিল্যাব কিশোরগঞ্জ-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

১ ডিসেম্বর ২০২৫

আজ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এবং মেডিল্যাব কিশোরগঞ্জ ভবিষ্যতে স্বাস্থ্যসেবাভিত্তিক বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম যৌথভাবে পরিচালনা করবে।

উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তারা। মেডিল্যাব কিশোরগঞ্জের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

উপাচার্যের অনুমোদনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয় চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেন এবং পারস্পরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চুক্তির আওতায় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ মেডিল্যাব কিশোরগঞ্জের সকল শাখায় নির্ধারিত হারে ছাড়ে বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। এই সুবিধা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

চুক্তি স্বাক্ষর উপলক্ষে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া বলেন,
"এই সমঝোতা স্মারকটি আমাদের বৃহত্তর বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় পদক্ষেপ। স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজলভ্য ও সাশ্রয়ী হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আরও অনুপ্রাণিত হবেন এবং নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ মনোযোগ দিতে পারবেন। মেডিল্যাবের মতো একটি স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে এই মঙ্গলজনক অংশীদারিত্বকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।"

মেডিল্যাব কিশোরগঞ্জ-এর পরিচালক (প্রশাসন ও অর্থ) বলেন,
"কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এমন একটি জনহিতকর ও কল্যাণকর চুক্তি স্বাক্ষর করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের গুণগত মানসম্পন্ন স্বাস্থ্যসেবা কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের উপকারে আসবে এবং এই ফলপ্রসূ সহযোগিতা ভবিষ্যতে আরও ব্যাপক ও বিস্তৃত হবে।"

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ সদর মডেল থানার পাশে অবস্থিত মেডিস্ক্যান শাখার কাউন্টার Counter 2(+8801334933162) ও Counter 3 (+8801334933163) -এ বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড প্রদর্শনের মাধ্যমে এ সুবিধা গ্রহণ করতে পারবেন।

✅ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ভূমি অধিগ্রহণের গণবিজ্ঞপ্তি জারি📅 ০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবারকিশোরগ...
06/11/2025

✅ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ভূমি অধিগ্রহণের গণবিজ্ঞপ্তি জারি

📅 ০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য নির্ধারিত কিশোরগঞ্জ সদর উপজেলার পাঠধা ও রঘুনন্দনপুর মৌজায় মোট ১০৩.৭৩ একর ভূমি অধিগ্রহণের লক্ষ্যে আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে ভূমি অধিগ্রহণ আইন ২০১৭-এর ৪(১) ধারায় গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এই ১০৩.৭৩ একর জমি এখন আইনত কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের। জেলা প্রশাসনের অনুমতি ব্যতীত এই ভূমিতে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা বা বর্তমান অবস্থার পরিবর্তন সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এই গুরুত্বপূর্ণ মাইলফলকের দিনে পরিকল্পনা কমিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল “কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়-এর জন্য ভূমি অধিগ্রহণ, উন্নয়ন এবং আনুষঙ্গিক কাজ বাস্তবায়ন” শীর্ষক প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শন দলে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সম্মানিত সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম এবং প্রধান (অতিরিক্ত সচিব) জনাব মো. আব্দুর রউফ। তাঁরা প্রকল্পের বর্তমান অগ্রগতি পর্যালোচনা করেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল এবং জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের বর্তমান কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থা এবং অস্থায়ী ক্যাম্পাসের চ্যালেঞ্জগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান। তাঁরা প্রকল্পের কাজ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রকল্প বাস্তবায়নে ইতিবাচক মনোভাব ব্যক্ত করা হয়। উপস্থিত প্রশাসনের কর্মকর্তারা জানান, গণবিজ্ঞপ্তি জারির মধ্য দিয়ে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করেছে। অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পরেই ভূমি উন্নয়ন ও সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু হবে।

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি অধিগ্রহণ সংক্রান্ত কাজ সরেজমিনে পর্যবেক্ষণ ও তদারকি করেন সম্মানিত ...
20/08/2025

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি অধিগ্রহণ সংক্রান্ত কাজ সরেজমিনে পর্যবেক্ষণ ও তদারকি করেন সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ইউএনও (সদর উপজেলা), ল্যান্ড একুইজিশন শাখার প্রতিনিধি দল।

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়
17/07/2025

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়

Address

Kishoreganj Sadar/Karimganj/Mitamoin Road
Kishoreganj
2300

Alerts

Be the first to know and let us send you an email when University of Kishoreganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to University of Kishoreganj:

Shortcuts

Share

Category