22/12/2025
📢 গুরুত্বপূর্ণ নোটিশঃ-
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্ত জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্স (জুলাই–ডিসেম্বর ও অক্টোবর–ডিসেম্বর ২০২৫ সেশন)-এর লিখিত পরীক্ষা আগামী ০৩ জানুয়ারি ২০২৬ (শনিবার) সকাল ১০টায় এবং ব্যবহারিক পরীক্ষা ০৩ ও ০৪ জানুয়ারি ২০২৬ তারিখে বোর্ড কর্তৃক নির্ধারিত কেন্দ্রসমূহে একযোগে অনুষ্ঠিত হবে।
⚠️ পরীক্ষায় অংশগ্রহণের জন্য সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের পূর্বেই নিজ নিজ ল্যাব থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
ℹ️ পরীক্ষা সংক্রান্ত সকল নির্দেশনা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সংরক্ষিত।
#২০২৬
18/12/2025
📢 ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে!
দীর্ঘ ২০ বছর ধরে কারিগরি শিক্ষায় আলো ছড়ানো, কিশোরগঞ্জ জেলার অন্যতম স্বনামধন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, নগুয়া–তে ভর্তি চলছে।
আমাদের এখানে রয়েছে ৩ মাস ও ৬ মাস মেয়াদি বিভিন্ন ট্রেডভিত্তিক কারিগরি প্রশিক্ষণ কোর্স।
🎓 আমাদের কোর্সসমূহ
✅ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন
✅ গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং
✅ ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং
✅ কম্পিউটার হার্ডওয়্যার ও ট্রাবলশুটিং
✅ আমিনশীপ (ভূমি জরিপ)
✅ ড্রেস মেকিং ও টেইলরিং
✅ ব্লক, বাটিক ও প্রিন্টিং
✅ প্রফিসিয়েন্সি ইন ইংলিশ কমিউনিকেশন
✅ ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং
✅ ফ্রিজ ও এসি সার্ভিসিং
💻 সুযোগ–সুবিধা
🔹 দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক
🔹 শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক কম্পিউটার ল্যাব
🔹 প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য আলাদা কম্পিউটার
🔹 অন্যান্য ট্রেডেও মানসম্মত প্রশিক্ষণ সুবিধা
🏆 সনদ ও উন্নত প্রশিক্ষণ
📜 কোর্স শেষে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মূল্যায়ন পরীক্ষার ভিত্তিতে সনদপত্র প্রদান করা হবে।
📘 উন্নত প্রশিক্ষণের জন্য রয়েছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) অনুমোদিত Level-3 কোর্স সম্পন্ন করার সুযোগ।
👥 বেকার, শিক্ষার্থী ও চাকরিজীবী—সবার জন্যই উন্মুক্ত আমাদের প্রশিক্ষণ কার্যক্রম।
তাহলে আর দেরি কেন? আজই ভর্তি হোন আপনার পছন্দের ট্রেডে এবং গড়ে তুলুন নিজের দক্ষ ভবিষ্যৎ।
📅 ভর্তি চলবে: ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত
📍 যোগাযোগের ঠিকানা
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র
সমাজসেবা কমপ্লেক্স (৪র্থ তলা),
নগুয়া, এতিমখানা রোড, কিশোরগঞ্জ।
11/12/2025
🌟 ভর্তি বিজ্ঞপ্তি – জানুয়ারি–জুন, ২০২৬ সেশন 🌟
📝 আবেদনপত্র ফরম বিতরণ ও জমাদানঃ-
১৫ ডিসেম্বর, ২০২৫ ইং – ১৫ জানুয়ারি, ২০২৬ ইং পর্যন্ত।
📍 আবেদনপত্র সংগ্রহের ঠিকানাঃ-
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, ৪র্থ তলা (অফিস কক্ষ নং - ৪০২), শহর সমাজসেবা কার্যালয়, জেলা সমাজসেবা কমপ্লেক্স, নগুয়া (এতিমখানার পশ্চিম পাশে), কিশোরগঞ্জ।
⏳ সীট সীমিত! আগে আসবেন, আগে সুযোগ পাবেন।
📞 বিস্তারিত জানতে কল করুনঃ- ০১৬১৪-২২০২২৬ | ০১৮১৩-১০০৭৭১
💡 আপনি বা আপনার পরিচিত কেউ চাইলে এখনই আবেদন করুন এবং দক্ষতা উন্নয়নের এই সুযোগকে কাজে লাগান!
10/12/2025
"দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের জুলাই–ডিসেম্বর, ২০২৫ সেশনের ধারাবাহিক মূল্যায়ন পরীক্ষার কার্যক্রমের একাংশ।"
🌟 প্রশিক্ষণ গ্রহণের সুবিধাসমূহঃ-
🔹 অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা পরিচালিত ক্লাস;
🔹 উন্নতমানের ল্যাব ও সকল প্রয়োজনীয় সরঞ্জাম;
🔹 বাস্তবমুখী কাজের উপর বেশি গুরুত্ব;
🔹 সরকারি অনুমোদিত সনদ (BTEB/NSDA);
🔹 কোর্স শেষে চাকরি ও ফ্রিল্যান্সিং গাইডলাইন;
🔹 নিয়মিত ক্লাস, প্র্যাকটিস ও মূল্যায়ন;
🔹 প্রশিক্ষণ চলাকালে ব্যক্তিগত সহায়তা ও মনিটরিং;
👉 আপনি বা আপনার পরিচিত কেউ চাইলে আগামী জানুয়ারি - জুন, ২০২৬ সেশনে ভর্তি হয়ে দক্ষতা উন্নয়নের এই সুযোগ নিতে পারেন।
24/11/2025
নোটিশঃ-
এতদ্বারা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের জুলাই–ডিসেম্বর ২০২৫ সেশনের সকল ট্রেডের ধারাবাহিক মূল্যায়ন পরীক্ষা আগামী ০৮ ও ০৯ ডিসেম্বর ২০২৫ তারিখে সংশ্লিষ্ট ক্লাসের নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।
উক্ত পরীক্ষায় সকল প্রশিক্ষণার্থীকে যথাসময়ে পরীক্ষায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, ধারাবাহিক মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ ব্যতীত কোনো প্রশিক্ষণার্থী চূড়ান্ত বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
15/10/2025
https://www.facebook.com/share/p/1S1rGNQcHb/
আজ বিশ্ব সাদাছড়ি দিবস। বিনামূল্যে দৃষ্টি প্রতিবন্ধীদের লাঠি তথা ছড়ি বিতরণ করা হবে।
আরো বিভিন্ন সেবার জন্য সমাজসেবা অফিসে যোগাযোগ করবেন।
কিশোরগঞ্জ জেলার প্রতিবন্ধী বিষয়ক তথ্য:
মোট 80618 জন
মোট ৭৫৪৩২ জন
মোট ১২৩৪১ জন
14/10/2025
https://www.facebook.com/profile.php?id=61567061189132
Alharamain Hajj Kafela
হজ্ব ও উমরাহর বিশ্বস্ত প্রতিষ্ঠান (লাইসেন্স নং: ০১৯৮)
হজ্ব গাইড: মাওলানা শফিকুর রহমান দা:বা
মুহতামিম জামিয়া ইসলাহুন্নিছা,মারকাযুল ইহসান।
সহকারী: মাওলানা আব্দুল্লাহ শফিক
অফিস: গাইটাল নামাপাড়া, কিশোরগঞ্জ সদর
📞 যোগাযোগ: ০১৯১৯৭৫৩৪৫০- ০১৮৯০০-৪০৪০৯
13/10/2025
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সমাজসেবা অধিদপ্তর
সামাজিক নিরাপত্তা কার্যক্রম ২০২৫–২০২৬
📢 ভাতার আবেদনের আবেদন গ্রহণ চলছে!
সম্মানিত নাগরিকবৃন্দ,
২০২৫–২০২৬ অর্থবছরের জন্য সামাজিক নিরাপত্তা অধিদপ্তরের আওতাভুক্ত ভাতাসমূহের অনলাইন আবেদন নিচের শর্তে গ্রহণ করা হচ্ছে —
প্রযোজ্য ভাতা:
বয়স্ক ভাতা
বিধবা ও স্বামী-নির্যাতিত মহিলা ভাতা
প্রতিবন্ধী ভাতা
প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও উপবৃত্তি
---
🕒 আবেদনকারীর সময়সীমা
শুরুর তারিখ: ১৩ অক্টোবর ২০২৫
শেষ তারিখ: ০৬ নভেম্বর ২০২৫
---
🖥️ কেমন করে আবেদন করবেন
অনলাইনে আবেদন বাধ্যতামূলক:
👉 dss.bhata.gov.bd/online-application
আবেদনের সময় নিম্নলিখিত কাগজপত্র ও তথ্য প্রস্তুত রাখুন:
1. জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ
2. নিজের নামে সক্রিয় ব্যাংক হিসাব নম্বর (বিকাশ/নগদ নয় — ব্যাঙ্ক)
3. প্রতিবন্ধীদের জন্য Disability Information System (DIS) এ নিবন্ধন (যদি প্রযোজ্য)
4. মোবাইল নম্বর ও সদ্য তোলা ছবি
---
⚠️ গুরুত্বপূর্ণ নির্দেশনা
সরকারি কর্মচারী ও পুনরায় অবসরপ্রাপ্তদের জন্য আবেদন সীমাবদ্ধ হতে পারে।
অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য দিলে আবেদন বাতিলযোগ্য।
যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের ভাতা G2P (Government to Person) মাধ্যমে প্রদান করা হবে।
এক ব্যক্তি একই ধরণের একাধিক ভাতা পাবে না।
---
📍 যোগাযোগ ও আরও তথ্য
ওয়েবসাইট: www.dss.gov.bd
ইমেইল: [email protected]
স্থানীয় সমাজসেবা অফিস/উপজেলা/সিটি কর্পোরেশন অফিস থেকেও সহায়তা নেওয়া যাবে।
dss-mis
09/10/2025
বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে