28/06/2025
নাফেরার পথে যাত্রা করলেন মনু মিয়া...
গোরখোদক হিসেবে সবার কাছে পরিচিত মনু মিয়া ছিলেন এক নিঃস্বার্থ মানবসেবক। গত ৫০ বছরে বিনা পারিশ্রমিকে খুঁড়েছেন তিন হাজারেরও বেশি কবর। শুধু কিশোরগঞ্জ নয়, পাশের জেলাগুলোতেও যখন কেউ কবর খোঁড়ার লোক পেত না, তখন ছুটে গেছেন মনু মিয়া—নিঃশব্দে, নিরলসভাবে।
কোনো লেনদেন নয়, কোনো শর্ত নয়—শুধু মানুষের জন্য, শেষ বিদায়কে সহজ করে দেওয়ার এক নিঃশব্দ যোদ্ধা ছিলেন তিনি। আজ তিনিই পাড়ি জমালেন নাফেরার দেশে, চিরশান্তির ঘরে।
আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।