09/05/2022
তৃতীয় মেয়াদে অবসর সুবিধা বোর্ডের সচিব হওয়ায় অধ্যক্ষ শরীফ সাদী সংবর্ধিত
°°°°°°°°°°°°°°°°° °°°°°°°°°°°°°°°° °°°°°°^°^°^^^°
আজ(৯মে ২০২২খ্রী.) হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জের হল রুমে সকাল ১১:০০ ঘটিকায় তৃতীয় বারের মতো অবসর সুবিধা বোর্ডের সচিব নিয়োগপ্রাপ্ত হওয়ায় অধ্যক্ষ শরীফ আহমদ সাদীকে সম্মাননা স্মারক প্রদান এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার হয় ।
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ভুইয়া ।
সংবর্ধনা অনুষ্ঠানের বক্তৃতা করেন সহকারি প্রধান শিক্ষক সুরাইয়া ইয়াসমিন সর্বজন সহকারি শিক্ষক এবি এম সাইফুল ইসলাম,মো. আব্দুল হাই,মাকসুদা খানম, আল -আমিন প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানের বক্তাগণ বলেন , শিক্ষা মন্ত্রনালয়ের অধীন এই গুরুত্বপূর্ণ পদে সারা দেশের এমপিও ভুক্ত বেসরকারি স্কুল, কলেজ এবং মাদ্রাসার লাখ লাখ শিক্ষক কর্মচারির অবসর সংক্রান্ত জটিল কাজ করতে একজন দক্ষ ও নির্লোভ মানুষ শরীফ সাদী কে নিয়োগ দেওয়া হয়,এজন্য সরকারের সর্বোচ্চ মহল কে সাধুবাদ ও অভিনন্দন জানাই ।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, অধ্যক্ষ শরীফ সাদী কে আমরা কিশোরগঞ্জের মানুষ ভালো ভাবে জানি ও চিনি ।কারণ তিনি সততার মূর্ত প্রতীক। আগাগোড়া একজন প্রতিবাদী মানুষ,যেখানেই অন্যায় অবিচার হয়, সেখানেই দাঁড়িয়ে যান , এটি রীতিমতো তাঁর রক্তে মিশে আছে ।
এমন একজন নির্লোভ ও শিক্ষক বান্ধব মানুষ কে এমন একটি জনগুরুত্ব পদে নিয়োগ দেওয়ায় আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত ।
প্রধান অতিথির বক্তৃতায় অধ্যক্ষ শরীফ সাদী বলেন , এই স্কুলে আমার পিতা শিক্ষকতা করেছেন । আমি আমার পিতার আদর্শকে বক্ষে লালন করি শিক্ষকের সন্তান আমি শিক্ষকদের দু:খ কষ্ট আমি ভালোভাবেই অনুধাবন করি ।
আমার জীবনের শেষ নি:শ্বাস পর্যন্ত মানুষের তরে কাজ করে যাবো , যতই বাঁধা বিপত্তি আসুক । অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করে বেঁচে আছি , বেঁচে থাকবো এটাই আমার প্রত্যয় ।
তিনি বলেন,যারা আমার বিরুদ্ধে নানা মিথ্যে অপবাদ দিয়ে আমায় হেয় প্রতিপন্ন করছে, তারা সবাই জেনে গেছে যে স্বচ্চ রাজনীতির মূর্ত প্রতীক শরীফ সাদী কখনোই অন্যায়ের সাথে আপোস করেন না ।
তার প্রমাণ হলো , মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে তৃতীয় মেয়াদে অবসর সুবিধা বোর্ডের সচিব করেছেন ।
পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে,সবার কাছে দোয়া ও অার্শিবাদ কামনা করে তাঁর জ্ঞানগর্ব বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করে সহকারি শিক্ষক সৈয়দুজ্জামান ।