Sajid Chowdhury

Sajid Chowdhury Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sajid Chowdhury, Tutor/Teacher, Kishoreganj.
(1)

তারপর একদিন কোন কারণ ছাড়াই হুট করে আমাকে তোমার ব্লক লিস্টে রেখে দিলা! এরপর আর তোমার সাথে যোগাযোগ করার সাহস হয়নি! জানো ...
14/12/2025

তারপর একদিন কোন কারণ ছাড়াই হুট করে আমাকে তোমার ব্লক লিস্টে রেখে দিলা! এরপর আর তোমার সাথে যোগাযোগ করার সাহস হয়নি! জানো যেই মানুষটা দিনে চার/পাঁচ বার তোমার আইডি ঘুরতো! সেই মানুষটা এখান একবারও সুযোগ পায়না!

দোয়া করি তুমি আমার থেকে ঠিক যতটা দূরুত্বে থাকতে চেয়েছিলে আল্লাহ তোমাকে আমার থেকে আর ও দ্বিগুণ বেশি দূরে রাখুক! 🤍

04/09/2025

হুমায়ূন আহমেদ বলেছিলেন, “অপেক্ষা হচ্ছে শুদ্ধতম ভালোবাসার বহিঃপ্রকাশ, যার অপেক্ষা যত দীর্ঘ তার ভালোবাসা তত শুদ্ধ, তত গভীর।”

আমি আমার তুমুল প্রেম, আমার তীব্র ভালোবাসা, আমার চাওয়া–পাওয়া, আমার অনুভূতি, আমার আবেগ, আকুতি কতখানি শুদ্ধ তা বিপরীতে থাকা মানুষটাকে বোঝানোর জন্য বহুদিন অপেক্ষা করেছি।

আমি ততটাই ভালোবেসেছি, যতটা ভালোবাসা পেলে মানুষ নিজেকে ভাগ্যবান ভাবে, আমি ততটাই প্রেম দিয়েছি যতটা প্রেম পেলে মানুষের কাছে জীবনকে ছোট মনে হয়। আমি ঠিক ততটাই যত্ন করেছি, যতটা যত্ন পেলে আনন্দে মানুষের চোখে জল আসে, আর মানুষ নিজেকে সুখী মানুষদের একজন মনে করে।

আমি তাকে পেতে গিয়ে নিজেকে এমনভাবে হারিয়েছি, ইতিপূর্বে এমনভাবে পৃথিবীর আর কেউ নিজেকে হারায়নি। নিজের মূল্য বোঝাতে গিয়ে তার কাছে নিজেকে এত ছোট করেছি যে এখন নিজের দিকে তাকালে ঘৃণায় শরীর শিরশির করে ওঠে।

আমি ভেঙেছি প্রতিদিন। আমি ক্ষয়ে গেছি নীরবে, নিভৃতে, প্রতি মুহূর্তে। কিঞ্চিৎ ভালোবাসার লোভে, একটুখানি ভালো থাকার বাসনায় আমি নিজেকে দিনে দিনে এমন দেউলিয়া করে ফেলেছি-যে দিকে হাত বাড়িয়েছি সেদিকেই পেয়েছি বিপুল শূন্যতা।

“ও আমায় ভালোবাসে—না কি বাসে না?” এই জটিল ধাঁধার উত্তর খোঁজা আমি একসময় বন্ধ করে দিলাম। শামুকের মতো গুটিয়ে নিলাম নিজেকে, ফিরিয়ে নিলাম সমস্ত প্রার্থনা। আমি যেন হয়ে গেলাম সেই হৃদয়, যে হৃদয়ের কিছুই যায় আসে না। এই যে নিজেকে নিয়ে একা একা ফিরে আসা, এই ফিরে আসাটা এত সহজ ছিল না। কষ্ট হয়েছে, পাড়ি দিতে হয়েছে অসংখ্য কাঁটাভরা পথ।

একবার নিজেকে ভালোবাসতে শিখে গেলে আর কারও ভালোবাসা পাওয়ার লোভ হুলুস্থুল যাতনা দেয় না। নিজেকে নিয়ে ভালো থাকব, নিজেকে নিয়ে ভালো থাকা যায়, এই ধারণাটা একবার মাথায় গেঁথে গেলে আর পিছনে তাকাতে হয় না। ঠোঁটের পাশে তৃপ্তির হাসি রেখে বলা যায়, চমৎকার আছি।

তবুও—
কোনো কোনো উত্তরী হাওয়া বইতে থাকা হিমশীতল সন্ধ্যায় বুক ভারি হয়ে ওঠে, চোখের পাতা কেঁপে ওঠে কী যেব এক বেদনায়, একটা উত্তরহীন প্রশ্ন হৃদয়ের এফোঁড়–ওফোঁড় ছিদ্র করে চলে যায়, “ও আমায় ভালোবাসল না কেন? আমি কি ভালোবাসার মত মানুষ না? আমাকে বুঝি ভালোবাসা যায় না?...

24/08/2025

দুঃখকে আমি ভয় কেন পাবো? যখন দুঃখই আমার জীবনযাপন –

12/06/2025

একদল হেরে যাওয়া সৈনিকের দল, যারা হার মানে না! আমি তাদের মতোই তোমাকে ভালোবাসি।

13/04/2025

ভুল করে আসা মানুষকে ভুলে যাওয়া যায় না কেন সহজে?

17/02/2025

সে অসম্ভব সুন্দরী, মায়াবতী বলেই মায়া লাগতো।

17/02/2025

গরিবের সাথে সম্পর্ক রাখুন; ছোটলোকের সাথে না!'🩶

12/01/2025

করুণা করে হলেও চিঠি দিও, মিথ্যা করে হলেও বোলো, ভালোবাসি
- মহাদেব সাহা

24/10/2024

"আমার জীবনজুড়ে গোলোকধাঁধার মানচিত্র আঁকা
কোথাও সরল কোথাও বাঁকা কোথাও ঘুরছে জটিল চাকা"

05/06/2024

HAPPY BIRTHDAY
I want your heart's hopes to be fulfilled.May you be with the one you love for the rest of your life.80 bosor boyos ey o jeno tar hat dorey rasta par hotey paro.

17/04/2024

পছন্দের মানুষটাকে মানুষের সামনে প্রেজেন্ট করা থেকে বিরত থাকেন মানুষের নজর অনেক খারাপ!❤️‍🩹

10/03/2024

খুব কাছের ফ্রেন্ডদের থেকে দুরত্ব বেড়ে যাওয়ার মতো বাজে জিনিস আর নেই। হাহাকার লাগে খালি,বলাও যায় না,সহ্যও করা যায় না!💔🥹

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sajid Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sajid Chowdhury:

Shortcuts

Share

Category