Rubel's English teaching aid

Rubel's English teaching aid It's an English learning platform.

প্রকৃতি আমাদের জন্য সবচেয়ে বড় ডায়াগনস্টিক সেন্টার।
25/07/2025

প্রকৃতি আমাদের জন্য সবচেয়ে বড় ডায়াগনস্টিক সেন্টার।

আপনারা কেমন আছেন?
24/07/2025

আপনারা কেমন আছেন?

ঈদ মোবারক
11/04/2024

ঈদ মোবারক

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
06/03/2024

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

12/11/2023

এখন থেকে আমি এই Pageএ Class upload দিবো।সঙ্গেই থাকুন।

25/04/2022

After Eid Vacation I Shall Take Classes On The English Grammar.

2021 সালের HSC পরীক্ষার্থী                                                      সুমাইয়া আক্তার ও তার সহপাঠীদের শ্রদ্ধা,ক...
24/12/2021

2021 সালের HSC পরীক্ষার্থী সুমাইয়া আক্তার ও তার সহপাঠীদের শ্রদ্ধা,কৃতজ্ঞতাভরা অকৃত্রিম ভালোবাসায় সিক্ত মানবিক অধ‍্যক্ষ প্রফেসর শরীফ আহমদ সাদী স‍্যার।।
-----------------------------------------------------------------------
দিনটি ছিল 27 নভেম্বর 2021 খ্রিষ্টাব্দ।পরীক্ষার জন‍্য প্রবেশপত্র সংগ্রহের দিন।কলেজপ্রাঙ্গন ছাত্রীদের আনাগোনায় মুখরিত।মনে হচ্ছিল বিষেভরা 2020 কে বিদায় জানিয়ে ছাত্রীরা স্বস্তির নিশ্বাস ফেলছে।কিন্তু উচ্চতর ডিগ্রী অর্জনের জন‍্য তাদের প্রিয় ক‍্যাম্পাসের আজকেই শেষ দিন।বিদায়ের বিষাদের সুর মনের কোণে বাসা বেঁধেছে।ছাত্রীরা ফ‍্যালফ‍্যাল দৃষ্টিতে কলেজপ্রাঙ্গন,সবুজমাঠ অবলোকন করছে।হঠাৎ দেখি একঝাঁক ছাত্রী অধ‍্যক্ষের রুমে প্রবেশ।আমিও বেশ আগ্রহ নিয়ে কালক্ষেপণ না করে অধ‍্যক্ষের রুমে প্রবেশ করলাম।আমার তখন মনে হচ্ছিল ছাত্রীরা হয়তোবা দোয়া চেয়ে পরক্ষণেই চলে যাবে।কিন্তু না।দেখলাম ছাত্রীদের বেশ স্বতঃস্ফূর্ত আবেগ।ঢালতে বেশ সময় নিবে।ছাত্রী সামিয়ার চোখেমুখে অধ‍্যক্ষের প্রতি কৃতজ্ঞতামিশ্রিত আবেগের বহিঃপ্রকাশ ঘটতে শুরু করেছ।সামিয়া স‍্যারকে বলল আমরা আপনার মতো অভিভাবক পেয়ে সত্যিই ধন‍্য।আপনি আমাদেরকে সন্তানতুল‍্য ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন।সাহস দিয়ছেন,শক্তি যুগিয়েছেন বিজয়লক্ষী নারী হতে।আমরা আপনাকে আমাদের সাথে কোনদিন Principal গিরি করতে দেখিনি।আমরা অকপটে আমাদের দাবিদাওয়া,সমস‍্যার কথা নির্ভয়ে আপনার সাথে বলতে পারতাম।আপনি অন‍্যান‍্য স‍্যারদের মতোই সুযোগ পেলেই তথ‍্যভান্ডারে সমৃদ্ধ motivational ক্লাস নিতেন।আপনার সাথে আমাদের বন্ধন ছিল পরমানন্দের।আপনি ভালো থাকবেন।সামিয়া'র কথার রেশ শেষ হতে না হতেই পেছনসারি থেকে একজন ছাত্রী(সুমাইয়া আক্তার ) এগিয়ে এসে নাটকের Abrupt beginning এর মতো অশ্রুসজল নয়নে অধ‍্যক্ষকে উদ্দেশ্যে করে বলতে থাকেন,"স‍্যার আপনি একজন ভালো মানুষ।খুব তাড়াহুড়ো করে আবার বললেন (কান্নাজড়িত কন্ঠে)আপনি সত্যিই একজন ভালো মানুষ।আপনার মতো মানুষ হয়না।স‍্যার আমার বাড়ি মহিনন্দ ইউনিয়নে।আপনি নৌকার সমর্থনে কাচুরারচর গ্রামে গিয়েছিলেন বক্তব্য দেওয়ার জন‍্য।সেখানে সবাই আপনার প্রশংসা করেছে।তখন আমি সগৌরবে আমার বাড়ির সকলকে বলেছি উনি আমার স‍্যার।আমার কলেজের অধ‍্যক্ষ।খুব ভালো মানুষ।এই স‍্যার খুব দয়ালু,মানবিক।স‍্যার কলেজের দরিদ্র এমনকি সবার বেতন,ফরম ফিলাপের টাকা কমিয়ে দেয়।কলেজের ছাত্রী এবং শিক্ষকদের মাঝে তুমুল জনপ্রিয়।স‍্যার আপনার নেতৃত্ব এবং ব‍্যক্তিত্ব এ দুটোই আমাদের ভীষণ পছন্দ।স‍্যার আপনি আমাদেরকে স্মরণ করবেন।আমরা যেখানেই থাকিনা কেন আমরা চলে আসবো।করোনা মহামারির কারণে আপনার সান্নিধ্য বেশিদিন পাইনি।আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।আপনার মতো এই কলেজের সবাই হলে কলেজ আরো উন্নতির দিকে যাবে।সত‍্যিই স‍্যার আপনার মতো মানুষ হয় না।আপনাকে অনেক বেশি মিস করবো।"এতক্ষণে রুমের বাতাস কান্নায় ভারী হয়ে উঠলো।ছাত্রী'র কথায় অধ‍্যক্ষের প্রতি শ্রদ্ধার স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ ঘটেছিল।এ যেন spontaneous overflow of poweful feelings ছিলো।মেয়েটির আবেগঘন কথা শুনে অধ‍্যক্ষ গুমরে কাঁদলেন এবং নিজেকে মাপলেন। আমি কি এই প্রশংসার যোগ‍্য?প্রিয় স‍্যার,আপনার প্রশ্নের উত্তর আমাদের কাছে।সামিয়া,সুমাইয়ারা ঠিকই আপনাকে চিনতে পেরেছে।আপনি প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট অর্জনের পাশাপাশি মানবিক গুণ দিয়ে,বিবেকের শিক্ষায় শিক্ষিত হয়ে ঠিকই এদের মনকোঠরে প্রবেশ করতে পেরেছেন।আপনি ঘটনাচক্রে শিক্ষক নন, সত্যিকার অর্থেই আপাদমস্তক শিক্ষক।আপনি সাফল্যে,সম্মানে বেঁচে থাকুন।আমাদের এই প্রত‍্যাশা।

Address

Kishoreganj

Alerts

Be the first to know and let us send you an email when Rubel's English teaching aid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Rubel's English teaching aid:

Shortcuts

Share

Category