Nurul Hera Madrasah নুরুল হেরা মাদরাসা

Nurul Hera Madrasah নুরুল হেরা মাদরাসা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nurul Hera Madrasah নুরুল হেরা মাদরাসা, School, Kishoreganj.

গভীর শোক ও দোয়ার আবেদনঅত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে,আমাদের প্রিয় প্রতিষ্ঠান নুরুল হেরা মাদরাসার বর্তমা...
10/12/2025

গভীর শোক ও দোয়ার আবেদন

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে,
আমাদের প্রিয় প্রতিষ্ঠান নুরুল হেরা মাদরাসার বর্তমান সহ-সভাপতি জনাব মোঃ হাদিস মিয়া সাহেবের সহধর্মিণী ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তিনি ছিলেন একজন দ্বীনদার, সচ্চরিত্র ও পরহেযগার নারী। তার এই অকাল প্রয়াণে পরিবার, আত্মীয়-স্বজন ও আমাদের পুরো মাদরাসা পরিবার গভীরভাবে শোকাহত।

আসুন আমরা সবাই মরহুমার মাগফিরাত কামনা করি— আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।
আমিন।

23/11/2025

🌸 সকাল বেলার কুরআনের পাখিরা 🌸

প্রভাতের স্নিগ্ধ বাতাসে যখন পৃথিবী ঘুম ভাঙায়,
ঠিক সেই মুহূর্তে আমাদের ছোট্ট কুরআনের পাখিরা
পবিত্র কুরআনের সুরে পরিবেশ মুখরিত করে তোলে।
তাদের কোমল কণ্ঠে তিলাওয়াতের ধ্বনি
হৃদয়কে প্রশান্ত করে, মনকে পরিশুদ্ধ করে,
আর দুনিয়ার ব্যস্ততার আগে আমাদের জানিয়ে দেয়—
আল্লাহর বাণীই প্রকৃত আলো, প্রকৃত পথনির্দেশ। ❤️📖

আল্লাহ Rabbul Alamin আমাদের সন্তানদের
কুরআনের নূরে আলোকিত জীবন দান করুন,
তাদেরকে দ্বীন ও দুনিয়াতে সফল করুন। 🤲✨

#কুরআনেরপাখি
#সকালেরসৌন্দর্য
#নুরুলহেরা
#আলহামদুলিল্লাহ

24/05/2025

নুরুল হেরা মাদরাসা 👇

01/05/2025

হিফজ ছাত্রদের মেহনতের পদ্ধতি,,,
জাকারিয়া আল হোসাইনী বরগুনা

১/ হাফেজ ছাত্ররা প্রতিদিন এক / আধা পাড়া উস্তাদকে পড়া শুনাবে। (বিনা লোকমায় এবং বিনা টোকায়)
সবকী ছাত্ররা সবক, সাতসবক, আমুখতা শুনাবে।(বিনা লোকমায় এবং বিনা টোকায়)।

২/ইয়াদ করার সময় প্রত্যেকটি শব্দ বাক্যকে কমপক্ষে ৩০/৪০/৫০ বার করে বার বার পড়বে, উদাহরণস্বরূপঃ
الحمد لله. الحمد لله. الحمد لله. الحمد لله.الحمد لله.....رب العالمين. رب العالمين. رب العالمين. رب العالمين. رب العالمين....
الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين.....
এভাবে বার বার পড়ার পর ১ বার না দেখে পরবে,,,, যদি প্রত্যেকটি হরফ, হরকত, নুকতা, শব্দ, বাক্য, চোখে ভাসে তাহলে ইয়াদ হয়েছে আর না হয় আবার নতুন করে প্রত্যেকটি শব্দ বাক্যকে ১০/২০ বার পড়বে। এভাবে ১ পারা ইয়াদ করতে ২ ঘন্টা ৩০ মিনিট সময় লাগবে।

৩/ হাফেজ ছাত্ররা নিয়মিত কমপক্ষে ১০ পারা এবং সবকী ছাত্ররা কমপক্ষে ৭ পারা তিলাওয়াত দেখে দেখে করবে।

৪/এশার নামাজের পর নিয়মিত ১ পারা নামাজে তিলাওয়াত করবে।

৫/আসরের পর ১৫ মিনিট দুইজন ছাত্র পরষ্পর প্রশ্ন পরবে।

৬/ খাবার সময়,অবসর সময়গুলোতে, বিশ্ববিখ্যাত হাফেজ ক্বারী যারা আছেন যেমনঃ( শায়খ মাহমূদ খালিল আল হুসারী রহঃ, শায়খ মুহাম্মাদ সিদ্দিক আল মিনশাবি রহঃ, শায়খ মুহাম্মাদ আইয়ূব রহঃ, শায়খ রাশেদ মাশারী আল আফাসী, শায়খ আব্দুর রহমান আস সুদাইস , শায়খ আলী আল হুজাইফী, শায়খ সাউদ বিন ইব্রাহীম আশ শুরাইম, শায়খ আলী জাবের, শায়খ বান্দার বিন আব্দুল আজিজ আল বালিলাহ, শায়খ মাহের আল মুয়াইকিলি, শায়খ আব্দুল ওয়ালী আল আরাকানী, শায়খ সালেহ আল আনসারী, শায়খ ইসমাতুল্লাহ , শায়খ মুহাম্মাদ জিবরাঈল, শায়খ আব্দুল্লাহ বাসফার হাফিজাহুমুল্লাহ ) সহ এধরনের আরো যারা রয়েছেন উনাদের তিলাওয়াত খুব বেশি শুনবে। সম্ভব হলে ভিডিও তিলাওয়াত দেখবে। এবং বাংলাদেশের যারা বিশ্বজয় করেছে তাদের প্রতিযোগিতার তিলাওয়াত শুনবে অথবা দেখবে। যেমন: বাহরাইন, দুবাই , কুয়েত,সৌদি আরব ,কাতার, জর্ডান ,মিশর সহ বিভিন্ন দেশের প্রতিযোগীতার তিলাওয়াত।

৭/ ইজতিমায়ী মাশক্বের ইহতিমাম করবে।

৮/ ইনফিরাদী বা একাকী আন্তর্জাতিক মানের হাফেজ ক্বারী উস্তাদের কাছে দৈনন্দিন এক পৃষ্ঠা করে মাশক্বের তিলাওয়াত শুনাবে।

৯/ফজরের রয়েছে ২ রাকাত সুন্নাহ নামাজ,যোহরের ৬ রাকাত, মাগরিবের ২ রাকাত, এশার ২ রাকাত সুন্নাহ নামাজ এবং ৩ রাকাত বিতর নামাজ। এই নামাজগুলোর প্রত্যেক রাকাতে এক পৃষ্ঠা করে মোট ১৫ পৃষ্ঠা সুন্নাহ এবং বিতর নামাজে তিলাওয়াত করবে।এবং ঘুমানোর সময় সিটে বসে ৫ পৃষ্ঠা তিলাওয়াত করবে, এভাবে ১ পারা তিলাওয়াত পূর্ণ হলো।

১০/ হাটতে, চলতে, উঠতে, বসতে,মনে মনে দিনে রাতে ১ পারা তিলাওয়াত করবে।

১১/ সম্ভব হলে প্রতি সপ্তাহে না হয় অন্তত প্রতি মাসে একবার বৃহস্পতিবার মাগরিবের নামাজ পরে নফল নামাজে দাড়াবে এবং শুক্রবার ফজর পর্যন্ত ১৫ পারা অথবা সম্ভব হলে এক খতম নামাজে তিলাওয়াত করবে।

১২/ যেকোনো একজন বিশ্ববিখ্যাত হাফেজ ক্বারীর তিলাওয়াতের সুর হুবহু তাকলিদ অথবা অনুসরণ করবে। অতঃপর নিজস্ব কিছু সুর সংযোজন করবে ।

১৩/ মাখারিজ,সিফাতসমূহ আয়ত্ত করবে।

১৪/ যথাসম্ভব একজন উস্তাদের কাছেই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবে।

১৫/ অবশ্যই তাহাজ্জুদের নামাজ পরবে।

১৬/বিশুদ্ধ নিয়ত করবে।
একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই মহাগ্রন্থ আল কুরআন শিখবে।

১৭/প্রতিদিন অল্প সময় হলেও ওভার টাইম পরার অভ্যাস করবে।

১৮/ পড়া লেখার বিষয়ে উস্তাদের পরামর্শ মেনে চলবে।

১৯/ সর্বদা পাক পবিত্র এবং অজু অবস্থায় থাকবে।

২০/ বেশি বেশি رب زدني علما পড়বে এবং যেকোনো দুরুদ পাঠ করবে।
২১/ উত্তম আখলাক,আদব, ইজতিহাদ,এবং ইত্তেবায়ে সুন্নাহর ইহতিমাম করবে।

২২/ ধারাবাহিকভাবে একাগ্রচিত্তে মেহনত করবে।

২৩/ উস্তাদের খিদমত করবে।

২৪/ সিজদায় পড়ে আল্লাহর কাছে ইলমের জন্য দোয়া করবে।

২৫/ মাদ্রাসার যেকোনো কাজকে নিজের জন্য সৌভাগ্যের, সাওয়াবের এবং উপকারী মনে করে মুহাব্বাত নিয়ে করবে।

২৬/ সম্ভব হলে মাদ্রাসার টয়লেট সাফাই করবে এই নিয়তে যেনো আল্লাহ অন্তরের ময়লা দূর করে সিনায় কুরআন বসিয়ে দেন।

২৭/ যখনই পড়ায় অমনোযোগ আসবে সাথে সাথে দুই রাকাত সালাতুল হাজত আদায় করবে, এবং বেশি বেশি পরবে
أعوذ بالله من الشيطان الرجيم

২৮/ ইশরাকের নামাজ আদায় করবে।

২৯/ মিসওয়াক করবে এবং পাগড়ি পরিধান করবে।

৩০/ ছোট বড় যে কোনো গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে চলবে।

والله اعلم بالصواب

📖 **আলহামদুলিল্লাহ!** 📖  আমাদের প্রিয় গ্রামের প্রিয় প্রতিষ্ঠান নুরুল হেরা মাদরাসার **১ম সাময়িক পরীক্ষা** সফলভাবে সম্প...
30/04/2025

📖 **আলহামদুলিল্লাহ!** 📖
আমাদের প্রিয় গ্রামের প্রিয় প্রতিষ্ঠান নুরুল হেরা মাদরাসার **১ম সাময়িক পরীক্ষা** সফলভাবে সম্পন্ন হয়েছে। সকল ছাত্র-ছাত্রীর অক্লান্ত পরিশ্রম ও অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ।

**শিক্ষকবৃন্দের অপরিসীম মেহনত, সঠিক দিকনির্দেশনার জন্য আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি, **অভিভাবকদের সার্বক্ষণিক সহযোগিতা, সতর্ক নজরদারি ও সন্তানের পড়ালেখার আন্তরিকতায় এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আল্লাহ তাআলা আমাদের সকলকে 'ইলমে নাফে’ অর্জন ও আমল করার, এবং সামনের পরিক্ষায় আরো ভালো করার তাওফিক দান করুন আমিন।

**জাযাকুমুল্লাহু খাইরান!**
#পরীক্ষা #নূরানী #মাদরাসা

আসসালামু আলাইকুমপ্রিয় দ্বীনি ভাই ও বোন,✨ভর্তি চলছে! ✨ভর্তি চলছে! ✨ভর্তি চলছে!প্রিয় গ্রামের প্রিয় প্রতিষ্ঠান "নুরুল হে...
22/12/2024

আসসালামু আলাইকুম
প্রিয় দ্বীনি ভাই ও বোন,

✨ভর্তি চলছে! ✨ভর্তি চলছে! ✨ভর্তি চলছে!
প্রিয় গ্রামের প্রিয় প্রতিষ্ঠান "নুরুল হেরা মাদরাসা"য়
ভর্তি চলছে!
ভর্তি শুরু: ২১ ডিসেম্বর থেকে ..... ।
ক্লাস শুরু: ১ জানুয়ারি ২০২৫ ইং

👉 আমাদের বিভাগ সমূহ: বালক বালিকা শাখা।
১। হিফজ বিভাগ।
২। হিফজ রিভিশন বিভাগ।
৩। নার্সারি
৪। প্রথম শ্রেণী
৫। দ্বিতীয় শ্রেণী
৬। তৃতীয় শ্রেণী।
৭। চতুর্থ শ্রেণী।

বি.দ্র. বিশেষ জামাত থেকে পর্যায়ক্রমে দাওরায়ে হাদিস পর্যন্ত।

💥 নুরুল হেরা মাদরাসার বৈশিষ্ট্যসমূহ : -
✏️তালিম ও তারবিয়াতের এক অনন্য বিদ্যাপীঠ।
✏️একমাত্র আল্লাহর সন্তুষ্টি ও মানব সেবাই আমাদের লক্ষ্য।
✏️দেশ-জাতি ও উম্মাহর কল্যাণে নিবেদিতপ্রাণ সুনাগরিক তৈরী করা।
✏️শিক্ষার্থীকে দৈনন্দিন আমলের ক্ষেত্রে সুন্নতের পাবন্দী করে গড়ে তোলা।
✏️শিক্ষার্থীকে মুত্তাকী, মুহসিন ও মা-বাবার চক্ষুশীতলকারী সন্তান হিসেবে গড়ে তোলা।
✏️ তালিবে ইলমের খেদমত করাই আমাদের একান্ত প্রত্যয়।
✏️ দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমন্ডলী দ্বারা যত্ন সহকারে পাঠদান।
✏️শ্রেণীর পাঠ শ্রেণীতেই আদায়ের প্রচেষ্টা।
✏️সুন্দর ও আকর্ষণীয় হস্তলিপির প্রতি বিশেষ গুরুত্বারুপ।
✏️হামদ-না'ত, গজল, কবিতা আবৃতি, বক্তিতা সাধারণ জ্ঞান ও ইসলামী সংস্কৃতির নিয়মিত অনুশীলন।

সম্মানিত অভিভাবকবৃন্দ!
আপনার সন্তানকে যে কোন প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে "নুরুল হেরা মাদরাসা"য় এসে শিক্ষার পরিবেশ ও সার্বিক বিষয় বিবেচনা করে ভর্তি করিয়ে দিতে পারেন নিশ্চিন্তে। সন্তান আপনার নৈতিকতা ও আদর্শের সাথে গড়ে তোলার দায়িত্ব আমাদের। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন "নুরুল হেরা মাদরাসা"র অফিস কক্ষে এবং ভর্তি ফরম সংগ্রহ করুন।

নুরুল হেরা মাদরাসা
পশ্চিমচরকরনশী,গুজাদিয়া,করিমগঞ্জ,কিশোরঞ্জ।
ভর্তির জন্য যোগাযোগ :
01967579839
01630605132
01735825010

আসসালামু আলাইকুমপ্রিয় দ্বীনী ভাই ও বোন,আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয়  গ্রামের প্রিয় প্রতিষ্ঠান "নুরুল হেরা মাদরাসা"র জন্...
20/12/2024

আসসালামু আলাইকুম
প্রিয় দ্বীনী ভাই ও বোন,

আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় গ্রামের প্রিয় প্রতিষ্ঠান "নুরুল হেরা মাদরাসা"র জন্য একটি নতুন ৪ রুম বিশিষ্ট টিনের ঘর তৈরির কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। ঘরের আয়তন: ৬০ ফিট

আলহামদুলিল্লাহ, এলাকার সর্বস্তরের জনগণের সহযোগিতায় ইট, বালি, সিমেন্ট, সুকরির ব্যবস্থা হয়েছে। আমাদের সকলের প্রিয় দুবাই প্রবাসী মোঃ শরিফ ভাই ঘরের চালের সমস্ত টিন দিবেন বলে ওয়াদা করেছেন আলহামদুলিল্লাহ।

প্রিয় ভাই আমার, এই মুহূর্তে কাজ আটকে আছে দুটি জিনিসের অভাবে।
ঘরের পালা ( ৩৮ টি, দাম প্রায় ২৫ হাজার টাকা)
ঘরের কাঠ ( ৭৫ কেবি, দাম প্রায় ৭০ হাজার টাকা)

সদকায়ে জারিয়ার সুবর্ণ সুযোগ হিসেবে অত্র নির্মাণ কাছে আমরা অংশগ্রহণ করতে পারি। আমাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং সহকর্মীদের সাথে এ বিষয়টা শেয়ার করতে পারি। আমার দাওয়াত পেয়ে কেউ যদি অংশগ্রহণ করে, তবে তাঁর সমপরিমাণ নেকি আমিও পাব, ইনশা আল্লাহ।

রাব্বে কারীম আমাদেরকে সকল ভালো কাজে ইখলাসের সাথে অংশগ্রহণ করার তাওফিক দান করুন। আমীন। হে আল্লাহ, আমাদের সকল ভালো আমলগুলো আপনি কবুল করুন; কারণ আপনার কবুলিয়তের মাঝেই আমাদের আমলের সার্থকতা। আমীন।
…………………………………
নুরুল হেরা মাদরাসা
পশ্চিমচরকরণশী, গুজাদিয়া, করিমগঞ্জ, কিশোরগঞ্জ।
মোবাইল ও বিকাশ:
01967579839
01630605132
01735825010

আলহামদুলিল্লাহ,বার্ষিক পরীক্ষা চলছে,,,,,নুরুল হেরা মাদরাসা'র নূরানী বিভাগের বার্ষিক পরীক্ষা'২০২৪। আজ বৃহস্পতিবার সকাল ৪:...
05/12/2024

আলহামদুলিল্লাহ,
বার্ষিক পরীক্ষা চলছে,,,,,
নুরুল হেরা মাদরাসা'র নূরানী বিভাগের বার্ষিক পরীক্ষা'২০২৪। আজ বৃহস্পতিবার সকাল ৪:৩০ টা থেকে যথারীতি আরম্ভ হয়েছে আলহামদুলিল্লাহ।
সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন ছাত্র-ছাত্রীদেরকে ভরপুর কামিয়াবি দান করেন আমিন।

একটি শোক সংবাদ এবং দোয়ার দরখাস্ত
01/12/2024

একটি শোক সংবাদ এবং দোয়ার দরখাস্ত

আসসালামু আলাইকুমআমাদের প্রিয় গ্রামের প্রিয় প্রতিষ্ঠান Nurul Hera Madrasah নুরুল হেরা মাদরাসা 'র ভিত্তি প্রস্তর স্থাপন ...
23/11/2024

আসসালামু আলাইকুম
আমাদের প্রিয় গ্রামের প্রিয় প্রতিষ্ঠান Nurul Hera Madrasah নুরুল হেরা মাদরাসা 'র ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে, আলহামদুলিল্লাহ।

আজ সকালে মাদ্রাসার নিজস্ব জায়গায় ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন নুরুল হেরা মাদরাসার মুহতামিম মাওলানা আশরাফুল আলম সাহেব এবং আমাদের গ্রামের সকল মুরুব্বিরাও উপস্থিত ছিলেন।

প্রিয় ভাই আমার,
সদকায়ে জারিয়ার সুবর্ণ সুযোগ মনে করে উক্ত জায়গায় ভবন নির্মাণ ও অবকাঠামো উন্নয়ন কাজে আপনি চাইলে শরীক হতে পারেন। আল্লাহ তায়ালা আমাকে, আপনাকে এবং আমাদের সবাইকে ইখলাসের সাথে অংশগ্রহণ করার তাওফিক দান করুন। আমীন।

পরিচালনা পর্ষদ
নুরুল হেরা মাদরাসা
পশ্চিম চরকরণশী,গুজাদিয়া, করিমগঞ্জ,কিশোরগঞ্জ।
মোবাইল: 01967-579839

21/11/2024

আসসালামু আলাইকুম
প্রিয় ভাই এবং বোন,

আলহামদুলিল্লাহ একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে আমরা আমাদের Nurul Hera Madrasah নুরুল হেরা মাদরাসা নতুন ঘর নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছি, ইতিমধ্যে ৬০ হাজার টাকা হাওলাত করে অল্প কিছু ইট, বালু, সিমেন্ট, আনা হয়েছে আলহামদুলিল্লাহ।

প্রিয় দ্বীনি ভাই এবং বোন, ঘর নির্মাণ কাজ সম্পন্ন করতে আমাদের প্রয়োজন প্রায় ৫ লক্ষ টাকা।

সদকায়ে জারিয়ার সুবর্ণ সুযোগ হিসেবে অত্র নির্মাণ কাছে আমরা অংশগ্রহণ করতে পারি। আমাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং সহকর্মীদের সাথে এ বিষয়টা শেয়ার করতে পারি। আমার দাওয়াত পেয়ে কেউ যদি অংশগ্রহণ করে, তবে তাঁর সমপরিমাণ নেকি আমিও পাব, ইনশা আল্লাহ।

রাব্বে কারীম আমাদেরকে সকল ভালো কাছে ইখলাসের সাথে অংশগ্রহণ করার তাওফিক দান করুন। আমীন। হে আল্লাহ, আমাদের সকল ভালো আমলগুলো আপনি কবুল করুন; কারণ আপনার কবুলিয়তের মাঝেই আমাদের আমলের সার্থকতা। আমীন।

পরিচালনা পর্ষদ
নুরুল হেরা মাদরাসা
যোগাযোগ: 01967-579839

Address

Kishoreganj
2310

Telephone

+8801967585353

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nurul Hera Madrasah নুরুল হেরা মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category