20/09/2026
বাংলাদেশের মানুষ এতো নির্দয় কেনো হয়ে গেলো ভাই? কি কারনে? এই ছেলেটা কে তার মেসে মিল না দিয়ে ভাত খাওয়ার অপরাধে দুনিয়া থেকেই বিদায় করে দিছে!!!! বিশ্বাস করেন,এটাই সত্য! ভাত খাওয়ার অপরাধে!!!!
আমি নিশ্চিত অধিকাংশ ছেলের ই মেসে থাকার অভিজ্ঞতা আছে,মিল নিয়ে মাঝেমধ্যে ই কথা কাটাকাটি হয় কিন্তু আপনি কখনো কাউকে এইভাবে দুনিয়া থেকে বিদায় করার কথা ভাবছেন? ভাবেন নাই আমি নিশ্চিত!
তার বাবা বলে যে ''শুক্রবার রাতে আজমল মুঠোফোনে বলে মেসে তাঁর বিরুদ্ধে ভাত চুরি করে খাওয়া এবং কিছু টাকা চুরির অভিযোগ তোলা হয়েছে। এ জন্য এক লাখ টাকা চাওয়া হচ্ছে।
কুতুব উদ্দিন বলেন, ‘তখন আমি বললাম এখানে কিডা আছে, বলল (ছেলে), “ওরা সবাই আছে”।’ আমি বললাম, দে তো (কোনো একজনকে কথা বলিয়ে দে)। ফোন দিলে ওরা বলসে, “চাচা, আপনার ছেলে এমন করসে, আপনি এক লাখ টাকা নিয়ে চলে আসেন।’
ফোন পেয়েই খুলনায় আসার জন্য ট্রেনে ওঠেন বলে জানান কুতুব উদ্দিন। তিনি বলেন, ‘ফোনের পর ফোন দিচ্ছি, কিন্তু ফোন ধরে না। ফোন ছিল অফ। এই অবস্থায় পৌঁছালাম, ছয়টা কত জানি বাজে। পৌঁছিয়ে খোঁজ করছি, খোঁজ করছি, করতে করতে ওই রুমে গেলাম, পালাম। অনেক খোঁজার পরে এক মুরব্বি চাচা বলল, “বাবা, আপনার ছেলেকে রুমের যে লোক ছিল ওরা মা**ই**রে ফেলেছে”।’
তিনি এটাও বলেন ‘আমি আল্লাহর কাছে বিচার দিসি। আমি চাস্সি না যে, আমি কোর্ট–কাচারি করবো। বিচার করবেন তিনি (আল্লাহ)। আমার কোনো অভিযোগ নাই। চাস্সি না যে আমাক ছেলেকে কা*টা*কুটি করুক। কাটাকুটি বাদে যাতে আমি যেতে পারি, এমন একটা ডিসিশন নিসসি!''
এই ছেলেটার ৫-৬ টা বন্ধুর পোস্ট দেখেছিলাম আমি, তাদের মতে এই ছেলের চেয়ে ভালো ছেলে আর হতেই পারেনা।
সেই ছেলেটা কে ভাত খাওয়া আর চুরির অপবাদ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলো!
আমি এখনো বিশ্বাস করতে পারতেছিনা মানুষ এতো নির্দয় কি করে হয়ে গেলো? সব কিছু এতো 'নরমাল' বানিয়ে ফেললো কি করে???
-(Umed Ibneemostafa)