ABC Learning Yard

ABC Learning Yard

Share

Welcome to our official Fan Page ABC Learning Yard. Learn more interesting articles that will teach you good morals.

Pleasle follow our on page to stay connected with us.

11/10/2024

চলুন সাম্প্রতিক সময়ে বহুল ব্যবহৃত কিছু বাংলা শব্দের ইংরেজি জেনে নেই।

সমন্বয়ক - Co-ordinator
অন্তর্বর্তীকালীন-সরকার - Interim Government
বৈষম্য বিরোধী - Anti-discrimination
বৈষম্য বিরোধী আন্দোলন - Anti-discrimination Movement
আন্দোলন - Movement
ক্ষমতা হস্তান্তর - Transition of power
কর্মসূচী - Programme
দাবি - Claim
অসহিংসতা - Non-violence
পদত্যাগ - Resignation
স্বৈরাচার - Autocracy
ভূয়া - Fake

14/05/2024

জমির হিসাব বের করার নিয়ম

বর্তমানে আমাদের দেশে শহরে এবং গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধ সবচেয়ে বেশি হয়ে থাকে। বিভিন্ন কারণে এ বিরোধ সৃষ্টি হয়ে থাকে। তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি যতটুকু জায়গার মালিক আপনাকে ততটুকু জায়গা থেকে বঞ্চিত করা।

গ্রামের বেশির ভাগ মানুষ জায়গা জমির হিসাব তেমন বুঝেনা। যার কারণে সমাজের উচ্চ শ্রেণির মানুষ তাঁদের জায়গা জোর করে দখল করে রাখে। তাঁরা মামলা করতেও চায় না তার কারণ জায়গা জমি সংক্রান্ত মামলা অনেক সময় লেগে যায় নিষ্পত্তি হতে এবং অনেক অর্থ ব্যয় হয়।

অনেক সময় দেখা যায় যে মামলা করার পর মামলার রায় পাওয়ার জন্য যে টাকা ব্যয় হয় ঐ টাকা দিয়ে সমপরিমান জমিও ক্রয় করা যায়।

গ্রামের সহজ সরল মানুষ এ আশায় বসে থাকে যে ছেলে বড় হবে শিক্ষিত হয়ে মোড়লদের কাছ থেকে নিজেদের জায়গা উদ্ধার করে নিবে। কিন্তু ছেলে বড় হয় উচ্চ শিক্ষা গ্রহণ করে কিন্তু বাবা যখন তাদের জমিজমা সংক্রান্ত হিসাবের কথা বলে তখন ছেলে বলে বাবা আমি এসব বুঝি না, তখন বাবার শেষ আশাটুকুও হারিয়ে যায়।

কিন্তু ছেলে একটু বুঝার চেষ্টা করলেই বুঝতে পারবে তাদের জায়গার হিসাব। কারণ সে যখন পড়াশুনা করছে তখন অবশ্যই জ্যামিতি পড়ছে। আর জমির হিসাব নিকাশ জ্যামিতিরই অংশ।

এখন আমি আপনাদের দেখাবো যে আপনার যে জায়গাটি আছে সেটি কত শতাংশ বা শতক অথবা কত কাঠা আপনি খুব সহজে হিসাব করতে পারবেন। মনে রাখবেন আমার এ ব্লগটি পড়ে আপনি ভূমি মাপে এক্সপার্ট হতে পারবে না তবে আমি নিশ্চিত আপনি এখন থেকে একটি জমি কত শতাংশ বা শতক অথবা কত কাঠা তা খুব সহজে বের করতে পারবেন।জমির হিসাব
মনে করুন আপনার জায়গাটি উপরের দেখানো ছবির মতো। তো আপনি একটি ফিতা দিয়ে মাপার পর দেখলেন যে দৈর্ঘ্য AB= 50 ফুট এবং CD= 50 ফুট

আর প্রস্থ AC= 30 ফুট এবং BD= 30 ফুট

এখন একটু চিন্তা করে বলুনতো আপনার জমিটি কি আকৃতির ? উত্তর: অবশ্যই জমিটি একটি আয়তক্ষেত্র।

তাহলে এখন আমাদের প্রথম এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ক্ষেত্রফল বের করা। তো আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র লিখবো।

আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল=( দৈর্ঘ্য * প্রস্থ)

=(50*30) বর্গফুট

=1500 বর্গফট / স্কয়ার ফুট

জমির হিসাব শতাংশ
এখন আপনি জানতে চান আপনার জমিটি কত শতক বা শতাংশ। শতক বা শতাংশ বের করার জন্য আমরা সবসময় ক্ষেত্রফলকে 435.6 দ্বারা ভাগ করবো। তার কারণ হচ্ছে 435.6 বর্গফুটে হচ্ছে এক শতাংশ।

শতক/ শতাংশ= (1500/435.60)

=3.44 শতাংশ

তাহলে আমদের উপরের জমিটি হচ্ছে 3.44 শতক বা শতাংশ

জমির হিসাব কাঠা
এখন আপনি জানতে চান আপনার জমিটি কাঠার হিসাবে কত কাঠা। কাঠা বের করার জন্য আমরা সবসময় ক্ষেত্রফলকে 720 দ্বার ভাগ করবো। তার কারণ হচ্ছে 720 স্কয়ার ফিট বা বর্গফুটে হচ্ছে এক কাঠা।

কাঠা= (1500/720) কাঠা

= 2.08 কাঠা

তাহলে আমাদের উপরের জমিটি কাঠার হিসাবে হচ্ছে 2.08 কাঠা।

যদি আপনার জমি বা প্লটটি এমন হয় তাহলে কীভাবে শতাংশ বা কাঠা বের করবেন।
জমির মাপ
এখানে দৈর্ঘ্য AB=60 ফুট এবং CD=50 ফুট

প্রস্থ AC=40 ফুট এবং BD=35 ফুট

এখানে আমাদের ক্ষেত্রফল বের করার আগে গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ বের করতে হবে।

গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ বের করার জন্য আমরা দুটি দৈর্ঘ্য আর দুটি প্রস্থ যোগ করে দুই দিয়ে ভাগ করবো।

তহলে গড় দৈর্ঘ্য = (60+50)/2 ফুট

= 110/2 ফুট

=55 ফুট

গড় প্রস্থ= (40+35)/2 ফুট

=75/2 ফুট

=37.5 ফুট

এখন আপনি গড় দৈর্ঘ্য আর গড় প্রস্থ গুণ করে ক্ষেত্রফল বের করুন।

ক্ষেত্রফল= (55*37.5) বর্গফুট

= 2062.5 বর্গফুট

জমির হিসাব শতক
এখন আপনি জানতে চান আপনার জমিটি কত শতাংশ। তাহলে আমরা পূর্বের মত ক্ষেত্রফলকে 435.6 দ্বার ভাগ করবো।

শতাংশ= (2062.5/435.6)

=4.73 শতাংশ

তাহলে আপনার জমি বা প্লটটি হচ্ছে 4.73 শতাংশ বা শতক।

এখন আপনি জানতে চান আপনার জায়গাটি কাঠার হিসাবে কত কাঠা । তার জন্য আমরা ক্ষেত্রফলকে 720 দ্বারা ভাগ করবো। তার কারণ হচ্ছে আমরা জানি 720 স্কয়ার ফিট বা বর্গফুটে হচ্ছে এক কাঠা ।

কাঠা= (2062.5/720) কাঠা

=2.86 কাঠা

আহলে আপনার জমিটি হচ্ছে 2.86 কাঠা।

যদি আপনার প্লটটি বা জমিটি এমন আকৃতির হয়।

জমির পরিমাপ
প্রথমে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তার জন্য আমরা লক্ষ্য করব জমিটি কি আকৃতির, তারপর ঐ অনুযায়ী সূত্র প্রয়োগ করে ক্ষেত্রফল বের করব।

আমরা জানি এটি একটি ত্রিভুজ আকৃতির জমি। কিন্তু কোন ধরণের ত্রিভুজ? এটি একটি বিষম বাহু ত্রিভুজ। তার কারণ হচ্ছে এ তিভুজের এক এক বাহুর দৈর্ঘ্য এক এক রকম তাই। তাহলে আমরা বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে ক্ষেত্রফল বের করবো।
ভূমি-পরিমাপ
ভূমি পরিমাপ ক্যালকুলেটর
আমাদের মূল কাজ অর্থাৎ ক্ষেত্রফল বের করা শেষ, এখন আমরা জায়গাটি কত শতক তা বের করবো।

শতক= (1981/435.6)

=4.55 শতক

এখন আমরা কাঠা বের করবো:-

কাঠা= (1981/720)

= 2.75 কাঠা

তাহলে আমাদের জায়গাটি 4.55 শতক বা 2.75 কাঠা

উপরোক্ত তথ্যগুলো সংগ্রহীত।

31/05/2022

#সরকারি_পেনশন
#সরকারি চাকরিজীবীদের পেনশন নিয়ে ২৮টি জরুরী প্রশ্নোত্তর
নিউজ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২০, ১২:৩৩ পিএম
সরকারি চাকরিজীবীদের পেনশন নিয়ে ২৮টি জরুরী প্রশ্নোত্তর
সরকারি চাকরিজীবীদের জন্য পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট নামে একটি সেল গঠন করা হয়েছে এবং এর জন্য আলাদা ওয়েবসাইটও তৈরি করা হয়েছে যেখানে পেনশন সুবিধাকে সহজীকরণের উদ্যোগ নেয়া হয়েছে। একজন পেনশনধারীকে যেন লাইনে দাঁড়িয়ে পেনশন তুলতে না হয় সেজন্য EFT সুবিধার আওতায় আনা হয়েছে পেনশন প্রদান পদ্ধতিকে।

পেনশনধারীদের অধিকার প্রদাণে বর্তমান সরকার সকল ডিজিটাল পদক্ষেপ গ্রহণ করেছেন। নিচে পেনশন সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর প্রদান করা হলো।

১। পারিবারিক পেনশন কখন থেকে চালু হয় ?
উত্তর : ০১/০৬/১৯৯৪ খ্রি: হতে। সূত্র: ফাইন্যান্স এন্ড রেভিনিউ ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চের মেমো নং- ২৫৬৬(৪০)-এফ, তারিখ: ১৬/০৪/১৯৫৯ খ্রিস্টাব্দ, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং- অম/অবি/বিধি-১/৩পি-২/২০০৫(অংশ-১)/৫, তারিখ: ২৭/০১/২০০৯ খ্রিস্টাব্দ অনুসারে পূর্ণ হারে আজীবন পারিবারিক পেনশন পাবেন।

২। কারা কারা আজীবন পেনশন পাবে ?
উত্তর : মূল পেনশনার, স্ত্রী এবং প্রতিবন্ধী সন্তান।সূত্র: অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং- অম/অবি/বিধি-১/৩পি-৩/২০০৫/৩৭৬, তারিখ: ১৩/১১/২০০৭ খ্রিস্টাব্দ, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং- অম/অবি/বিধি-১/বিবিধ-৩/২০০৬/৪০৬, তারিখ: ১৩/১১/২০০৭ খ্রিস্টাব্দ

৩। স্ত্রীর পেনশন স্বামী পাবে কি ?
উত্তর : আজীবন পাবে, তবে পেনশনারের অবসর গ্রহণ হতে ১৫ বৎসরের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে, স্বামীর পেনশন বন্ধ হয়ে যাবে। সূত্র: অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং- ০৭.০০.০০০০.১৭১.১৩.০০৩.১৮-১৩৮, তারিখ: ১৪/১১/২০১৮ খ্রিস্টাব্দ

৪। ধরা যাক ১ম স্ত্রী নি: সন্তান, ২য় স্ত্রীর ৪ সন্তান, এমতাবস্থায় কে কত শতাংশ পাবে?
উত্তর : মোট পেনশন ১৬আনা। স্ত্রী সন্তান মিলে ৪ জনের অধিক হলেই ২ জন স্ত্রী ৪+৪ আনা পাবে, বাকী ৮ আনা সমান হারে সন্তানদের মাঝে বন্টন হবে। অর্থাৎ ১ম স্ত্রী ৪ আনা আর ২য় স্ত্রী সন্তানদের অংশ সহ (৪+৮)=১২ আনা পেনশন পাবে। সূত্র: ফাইন্যান্স এন্ড রেভিনিউ ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চের মেমো নং- ২৫৬৬(৪০)- এফ, তারিখ: ১৬/০৪/১৯৫৯ খ্রিস্টাব্দ

৫। শতভাগ পেনশন সমর্পণ করতে পারবে না কখন থেকে ?
উত্তর : ০১/০৭/২০১৭খ্রি: হতে। সূত্র: অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং- ০৭.০০.০০০০.১৭১.১৩.০০৫.১৬-০৬, তারিখ: ০৯/০১/২০১৭ খ্রিস্টাব্দ

৬। বিধবা বা তালাক প্রাপ্ত কন্যাগণ পেনশন পাবে কি ?
উত্তর : স্বামী-স্ত্রীর অবর্তমানে সর্বোচ্চ ১৫ বৎসরের অবশিষ্ট সময়টুকুর জন্য পেনশন পাবে। সূত্র: বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের স্মারক নং- সিএজি/পদ্ধতি-২/৪৬১/(খন্ড ৪)/২৮৯/(১), তারিখ: ২০/১০/২০০২ খ্রিস্টাব্দ
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং- অম/অবি/বিধি-১/৩ পি-২/২০০৫(অংশ-১)/৫, তারিখ: ২৭/০১/২০০৯ খ্রিস্টাব্দ

৭। শতভাগ সমর্পণকারী পেনশনার মারা গেলে পরিবারবর্গ উৎসব ভাতা পাবে কি ?
উত্তর : যোগ্য ওয়ারিশ থাকলে পাবে, তবে তাহা ০১/০২/২০১৬খ্রি: হতে পাবে, তাহার পূর্বের কোন বকেয়া পাবে না। সূত্র:অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং- ০৭.০০.০০০০.১৭১.১৩.০১৩.১৩-৭২, তারিখ: ১১/০৭/২০১৬ খ্রিস্টাব্দ

৮। একজন চাকুরীজিবী কত বৎসর চাকুরী করলে পেনশন পাবে ?
উত্তর : সর্বনিম্ন ৫ বৎসর। সূত্র: অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং- ০৭.০০.০০০০.১৭১.১৩.০০৬.১৫-৮১, তারিখ: ১৪/১০/২০১৫ খ্রিস্টাব্দ

৯। পেনশনারগণ ২৫০০ টাকা চিকিৎসা ভাতা কখন পায় ?
উত্তর : ৬৫ বৎসর পূর্ণ হলে। সূত্র: অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এস.আর.ও নং ৩৬৯-আইন/২০১৫{চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫}

১০। আমার পিতার জন্ম ০১/০১/১৯৪৮ সালে, তাহলে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী কি কি সুবিধা পাবে?
উত্তর : ৫০% পেনশন বৃদ্ধির সুবিধা পাবে। সূত্র: অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এস.আর.ও নং ৩৬৯-আইন/২০১৫

১১। সরকারী কর্মচারীর মত পেনশনার ও কি “বাৎসরিক ইনক্রিমেন্ট” পাবে ?
উত্তর : হ্যাঁ, পাবে। তবে ০১/০৭/২০১৭ হতে কার্যকর হবে। সূত্র: অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং- ০৭.০০.০০০০.১৭১.১৩.০০৫.১৬-০৬, তারিখ: ০৯/০১/২০১৭ খ্রিস্টাব্দ

১২। পেনশনারদের জন্য ২টি উৎসব ভাতা কখন চালু হয় ?
উত্তর : ০১/০৭/২০০৮ ইং হতে। সূত্র: অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং-অম/অবি/বিধি-১/চা:বি:-৩/২০০৪/৯৯, তারিখ: ২৪/০৬/২০০৮ খ্রিস্টাব্দ

১৩। পেনশনারগণ নববর্ষ ভাতা পাবে কি ?
উত্তর : হ্যাঁ, পাবে। এপ্রিল/২০১৭ হতে পাবে। সূত্র: অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এস.আর.ও নং ৩৬৯-আইন/২০১৫

১৪। আমার চাকুরী ৬ বৎসর পূর্ণ হয়েছে, সেচ্ছায় অবসরে যেতে পারব কি ?
উত্তর : না, তবে কেউ অসুস্থ হলে মেডিকেল বোর্ড কর্তৃক অক্ষমতা সনদের পর যেতে পারবেন।

©️

29/04/2022

ছবিতে যে নারীকে দেখছেন তিনি "লেডি মেহেরবাঈ টাটা"

তার গলায় ঝুলছে ২৪৫ ক্যারাটের একটি হীরা । এটির আকার কোহিনূর হীরার দ্বিগুণ । এই হীরাটি তার স্বামী ডোরাবজী টাটা ১৯০০ সালে তাকে উপহার দিয়েছিলেন ।

লেডি মেহেরবাঈ টাটা ১৯২৪ সালে প্যারিস অলিম্পিকে টেনিসে মিক্সড ডাবলসে খেলেছিলেন । তিনি শাড়ী পরতে ভালোবাসতেন । তাই সবসময় শাড়ীই পরতেন । তিনি ১৯৩১ সালে লিউকোমিয়াতে মারা যান ।

এরপর তার স্বামী ডোরাবজী টাটা তাঁর সেই হীরা ও অন্য সমস্ত গয়না বিক্রি করে একটি তহবিল গঠন করেন এবং সেই তহবিল থেকেই " টাটা ক্যান্সার হসপিটাল " এর সৃষ্টি হয় ।

হাজার হাজার ক্যান্সার রোগী প্রতিবছর এই হাসপাতালে গিয়ে নিজের চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন ।

নোবেল জয়ী ব্রিটিশ সাহিত্যিক উইলিয়াম গোল্ডিং বলেছেন

" মেয়েরা বোকা দেখেই তাঁরা পুরুষের সমান অধিকার দাবি করে । কারন মেয়েরা জানে না , তাঁরা পুরুষের চেয়ে অনেক বেশী উচ্চতর । মেয়েদের আপনি যাই দেন না কেন , সে সেটাকে আরও উচ্চতর কিছু বানিয়ে দিবে।

আপনি মেয়েদের শুক্রাণু দিবেন , সে আপনাকে সন্তান দিবে ।

আপনি তাকে একটা ঘর দিবেন , সে সেটাকে বাড়ি বানিয়ে ফেলবে ।

আপনি তাকে বাজার দিবেন , সে আপনাকে রান্না করে খাবার বানিয়ে দিবে ।

আপনি তাকে হাসি দিবেন, সে আপনাকে হৃদয় দিয়ে দিবে ।

আপনি যাই দিবেন সে তাই কয়েক গুন মহৎ করে ফেরত দিবে ।
আর আপনি যদি তাকে যন্ত্রণা দেন, তবে রেডি থাকুন, সে আপনার জীবন নরক বানিয়ে দিবে। "

তথ্য: সংগ্রহ
ছবি: হিন্দুস্থান টাইমস

07/04/2022

আমেরিকার বোস্টনে ১৯৮৬ সালে একটি অদ্ভুত পরীক্ষা করা হয় ৷ এক ফাঁসির আসামীকে ফাঁসির সাজা শোনানো হলো ৷ কতিপয় বিজ্ঞানী সে আসামীর উপর একটি পরীক্ষা করার প্রস্তাব করলেন । কয়েদীকে শোনানো হলো ফাঁসির বদলে তোমাকে বিষাক্ত কোবরা সাপ দংশন করিয়ে হত্যা করা হবে।

কয়েদীকে চেয়ারে বসিয়ে তার হাত-পা বেঁধে দেয়া হলো, তারপর তার চোখে পট্টি বেঁধে বিষাক্ত কোবরা সাপ না এনে তার বদলে দুটি সেফ্টি পিন ফুটানো হলো। ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই কয়েদির মৃত্যু হলো ৷ পোস্টমর্টেম রিপোর্টে দেখা গেল সাপের বিষ রয়েছে তার শরীরের মধ্যে। প্রশ্ন হলো এই বিষ কোথা থেকে এলো, যা ঐ কয়েদীর প্রাণ কেড়ে নিল ৷

বলা হয় সেই বিষ তার নিজের শরীর থেকেই উৎপত্তি হয়েছিল।আমাদের সংকল্প থেকে positive এবং negative এনার্জির সৃষ্টি হয়। আর সে এনার্জি আমাদের শরীরে হরমোনের উৎপত্তি করে ৷ ৭৫% রোগের মূল কারণ হলো আমাদের negative চিন্তাধারা। মানুষ নিজের চিন্তাধারা থেকে ভস্মাসূর হয়ে নিজ প্রজাতিকে বিনাশ করছে।

আপনার চিন্তাধারা সর্বদা positive রাখুন এবং খুশী থাকুন। ২৫ বছর বয়স পর্যন্ত আমরা ভাবি যে ‘মানুষ কি মনে করবে ! ৫০ বছর আমরা ভয় পাই ‘মানুষ কি ভাববেন!‘ ৫০ বছর পরে আমরা বুঝতে পারি ‘কেউ আমার কথা চিন্তাই করেনি৷‘ কিন্তু তখন তেমন কিছু করার থাকে না!
©️Collected©️

04/03/2022

আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন,
তিনি একদিন আইনস্টাইনকে বললেন - আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে ।" -আইনস্টাইন তো অবাক!!!

উনি তখন বললেন "বেশ তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাবো তারা আমাকে চেনেন না, তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকবো।"

-এরপরে সেই সভায় তো ড্রাইভার হুবহু আইনস্টাইন-এর ভাষণ গড় গড় করে বলে গেলেন । উপস্থিত বিদ্বজ্জনেরা তুমুল করতালি দিলেন ।
এরপর তাঁরা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন ।

-সেই সময়ে একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন "স্যার, ঐ আপেক্ষিক এর যে সঙ্গাটা বললেন, আর একবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন ?"

-আসল আইনস্টাইন দেখলেন বিপদ, এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে । কিন্তু তিনি ড্রাইভার-এর উত্তর শুনে তাজ্জব হয়ে গেলেন ।

ড্রাইভার উত্তর দিল।।
-"এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি ? আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে বুঝিয়ে দেবে ।"

বিঃদ্রঃ-
জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও
জ্ঞানী হবেন। আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমনই হবেন।

এই জন্যে কথায় আছে,
"সৎ সঙ্গে স্বর্গ বাস,
অসৎ সঙ্গে সর্বনাশ"।

,✅ শিক্ষা সম্পর্কিত এমন পোস্ট নিয়মিত পেতে ABC Learning Yard এই পেইজটিতে রিকোয়েস্ট অথবা ফলো করে রাখতে পারেন
ধন্যবাদ

06/02/2022

1.. (a+b)²= a²+2ab+b²
2.. (a+b)²= (a-b)²+4ab
3.. (a-b)²= a²-2ab+b²
4.. (a-b)²= (a+b)²-4ab
5.. a² + b²= (a+b)²-2ab.
6.. a² + b²= (a-b)²+2ab.
7.. a²-b²= (a +b)(a -b)
8.. 2(a²+b²)= (a+b)²+(a-b)²
9.. 4ab = (a+b)²-(a-b)²
10.. ab = {(a+b)/2}²-{(a-b)/2}²
11.. (a+b+c)² = a²+b²+c²+2(ab+bc+ca)
12.. (a+b)³ = a³+3a²b+3ab²+b³
13.. (a+b)³ = a³+b³+3ab(a+b)
14.. a-b)³= a³-3a²b+3ab²-b³
15.. (a-b)³= a³-b³-3ab(a-b)
16.. a³+b³= (a+b) (a²-ab+b²)
17.. a³+b³= (a+b)³-3ab(a+b)
18.. a³-b³ = (a-b) (a²+ab+b²)
19.. a³-b³ = (a-b)³+3ab(a-b)
20.. (a² + b² + c²) = (a + b + c)² – 2(ab + bc + ca)
21.. 2 (ab + bc + ca) = (a + b + c)² – (a² + b² + c²)
22.. (a + b + c)³ = a³ + b³ + c³ + 3 (a + b) (b + c) (c + a)
23.. a³ + b³ + c³ – 3abc =(a+b+c)(a² + b²+ c²–ab–bc– ca)
24.. a3 + b3 + c3 – 3abc =½ (a+b+c) { (a–b)²+(b–c)²+(c–a)²}
25.. (x + a) (x + b) = x² + (a + b) x + ab
26.. (x + a) (x – b) = x² + (a – b) x – ab
27.. (x – a) (x + b) = x² + (b – a) x – ab
28.. (x – a) (x – b) = x² – (a + b) x + ab
29.. (x+p) (x+q) (x+r) = x³ + (p+q+r) x² + (pq+qr+rp) x +pqr
30.. bc (b-c) + ca (c- a) + ab (a - b) = - (b - c) (c- a) (a - b)
31.. a² (b- c) + b² (c- a) + c² (a - b) = -(b-c) (c-a) (a - b)
32.. a (b² - c²) + b (c² - a²) + c (a² - b²) = (b - c) (c- a) (a - b)
33.. a³ (b - c) + b³ (c-a) +c³ (a -b) =- (b-c) (c-a) (a - b)(a + b + c)
34.. b²-c² (b²-c²) + c²a²(c²-a²)+a²b²(a²-b²)=-(b-c) (c-a) (a-b) (b+c) (c+a) (a+b)
35.. (ab + bc+ca) (a+b+c) - abc = (a + b)(b + c) (c+a)
36.. (b + c)(c + a)(a + b) + abc = (a + b +c) (ab + bc + ca)
37. 🔣আয়তক্ষেত্র🔣
38. 1.আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক
39. 2.আয়তক্ষেত্রের পরিসীমা = 2 (দৈর্ঘ্য+প্রস্থ)একক
40. 3.আয়তক্ষেত্রের কর্ণ = √(দৈর্ঘ্য²+প্রস্থ²)একক
41. 4.আয়তক্ষেত্রের দৈর্ঘ্য= ক্ষেত্রফল÷প্রস্ত একক
42. 5.আয়তক্ষেত্রের প্রস্ত= ক্ষেত্রফল÷দৈর্ঘ্য একক
43.🔣বর্গক্ষেত্র🔣
44. 1.বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (যে কোন একটি বাহুর দৈর্ঘ্য)² বর্গ একক
45. 2.বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × এক বাহুর দৈর্ঘ্য একক
46. 3.বর্গক্ষেত্রের কর্ণ=√2 × এক বাহুর দৈর্ঘ্য একক
47. 4.বর্গক্ষেত্রের বাহু=√ক্ষেত্রফল বা পরিসীমা÷4 একক
48.📷ত্রিভূজ📷
49. 1.সমবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = √¾×(বাহু)²
50. 2.সমবাহু ত্রিভূজের উচ্চতা = √3/2×(বাহু)
51. 3.বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √s(s-a) (s-b) (s-c)
52. এখানে a, b, c ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য, s=অর্ধপরিসীমা
53.★পরিসীমা 2s=(a+b+c)
54. 4সাধারণ ত্রিভূজের ক্ষেত্রফল = ½
55. (ভূমি×উচ্চতা) বর্গ একক
56. 5.সমকোণী ত্রিভূজের ক্ষেত্রফল = ½(a×b)
57. এখানে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় a এবং b.
58. 6.সমদ্বিবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = 2√4b²-a²/4 এখানে, a= ভূমি; b= অপর বাহু।
59. 7.ত্রিভুজের উচ্চতা = 2(ক্ষেত্রফল/ভূমি)
60. 8.সমকোণী ত্রিভুজের অতিভুজ =√ লম্ব²+ভূমি²
61. 9.লম্ব =√অতিভূজ²-ভূমি²
62. 10.ভূমি = √অতিভূজ²-লম্ব²
63. 11.সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা = √b² - a²/4
64. এখানে a= ভূমি; b= সমান দুই বাহুর দৈর্ঘ্য।
65. 12.★ত্রিভুজের পরিসীমা=তিন বাহুর সমষ্টি
66.📷রম্বস📷
67. 1.রম্বসের ক্ষেত্রফল = ½× (কর্ণদুইটির গুণফল)
68. 2.রম্বসের পরিসীমা = 4× এক বাহুর দৈর্ঘ্য
69.📷সামান্তরিক📷
70. 1.সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা =
71. 2.সামান্তরিকের পরিসীমা = 2×(সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি)
72.📷ট্রাপিজিয়াম📷
73. 1. ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল =½×(সমান্তরাল বাহু দুইটির যােগফল)×উচ্চতা
74.📷 ঘনক📷
75. 1.ঘনকের ঘনফল = (যেকোন বাহু)³ ঘন একক
76. 2.ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = 6× বাহু² বর্গ একক
77. 3.ঘনকের কর্ণ = √3×বাহু একক
78.📷আয়তঘনক📷
79. 1.আয়তঘনকের ঘনফল = (দৈৰ্ঘা×প্রস্ত×উচ্চতা) ঘন একক
80. 2.আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = 2(ab + bc + ca) বর্গ একক
81. [ যেখানে a = দৈর্ঘ্য b = প্রস্ত c = উচ্চতা ]
82. 3.আয়তঘনকের কর্ণ = √a²+b²+c² একক
83. 4. চারি দেওয়ালের ক্ষেত্রফল = 2(দৈর্ঘ্য + প্রস্থ)×উচ্চতা
84.📷বৃত্ত📷
85. 1.বৃত্তের ক্ষেত্রফল = πr²=22/7r² {এখানে π=ধ্রুবক 22/7, বৃত্তের ব্যাসার্ধ= r}
86. 2. বৃত্তের পরিধি = 2πr
87. 3. গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল = 4πr² বর্গ একক
88. 4. গোলকের আয়তন = 4πr³÷3 ঘন একক
89. 5. h উচ্চতায় তলচ্চেদে উৎপন্ন বৃত্তের ব্যাসার্ধ = √r²-h² একক
90. 6.বৃত্তচাপের দৈর্ঘ্য s=πrθ/180° ,
91. এখানে θ =কোণ
92.📷সমবৃত্তভূমিক সিলিন্ডার / বেলন📷
93. সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h আর হেলানো তলের উচ্চতা l হলে,
94. 1.সিলিন্ডারের আয়তন = πr²h
95. 2.সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল (সিএসএ) = 2πrh।
96. 3.সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল (টিএসএ) = 2πr (h + r)
97.📷সমবৃত্তভূমিক কোণক📷
98. সমবৃত্তভূমিক ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h আর হেলানো তলের উচ্চতা l হলে,
99. 1.কোণকের বক্রতলের ক্ষেত্রফল= πrl বর্গ একক
100. 2.কোণকের সমতলের ক্ষেত্রফল= πr(r+l) বর্গ একক
101. 3.কোণকের আয়তন= ⅓πr²h ঘন একক
102. 📷✮বহুভুজের কর্ণের সংখ্যা= n(n-3)/2
103. ✮বহুভুজের কোণগুলির সমষ্টি=(2n-4)সমকোণ
104. এখানে n=বাহুর সংখ্যা
105.★চতুর্ভুজের পরিসীমা=চার বাহুর সমষ্টি
106.📷ত্রিকোণমিতির সূত্রাবলীঃ📷
107. 1. sinθ=लম্ব/অতিভূজ
108. 2. cosθ=ভূমি/অতিভূজ
109. 3. taneθ=लম্ব/ভূমি
110. 4. cotθ=ভূমি/লম্ব
111. 5. secθ=অতিভূজ/ভূমি
112. 6. cosecθ=অতিভূজ/লম্ব
113. 7. sinθ=1/cosecθ, cosecθ=1/sinθ
114. 8. cosθ=1/secθ, secθ=1/cosθ
115. 9. tanθ=1/cotθ, cotθ=1/tanθ
116. 10. sin²θ + cos²θ= 1
117. 11. sin²θ = 1 - cos²θ
118. 12. cos²θ = 1- sin²θ
119. 13. sec²θ - tan²θ = 1
120. 14. sec²θ = 1+ tan²θ
121. 15. tan²θ = sec²θ - 1
122. 16, cosec²θ - cot²θ = 1
123. 17. cosec²θ = cot²θ + 1
124. 18. cot²θ = cosec²θ - 1
125.📷 বিয়ােগের সূত্রাবলি📷
126. 1. বিয়ােজন-বিয়োজ্য =বিয়োগফল।
127. 2.বিয়ােজন=বিয়ােগফ + বিয়ােজ্য
128. 3.বিয়ােজ্য=বিয়ােজন-বিয়ােগফল
129.📷 গুণের সূত্রাবলি📷
130. 1.গুণফল =গুণ্য × গুণক
131. 2.গুণক = গুণফল ÷ গুণ্য
132. 3.গুণ্য= গুণফল ÷ গুণক
133.📷 ভাগের সূত্রাবলি📷
134. নিঃশেষে বিভাজ্য না হলে।
135. 1.ভাজ্য= ভাজক × ভাগফল + ভাগশেষ।
136. 2.ভাজ্য= (ভাজ্য— ভাগশেষ) ÷ ভাগফল।
137. 3.ভাগফল = (ভাজ্য — ভাগশেষ)÷ ভাজক।
138. *নিঃশেষে বিভাজ্য হলে।
139. 4.ভাজক= ভাজ্য÷ ভাগফল।
140. 5.ভাগফল = ভাজ্য ÷ ভাজক।
141. 6.ভাজ্য = ভাজক × ভাগফল।
142.📷ভগ্নাংশের ল.সা.গু ও গ.সা.গু সূত্রাবলী 📷
143. 1.ভগ্নাংশের গ.সা.গু = লবগুলাের গ.সা.গু / হরগুলাের ল.সা.গু
144. 2.ভগ্নাংশের ল.সা.গু =লবগুলাের ল.সা.গু /হরগুলার গ.সা.গু
145. 3.ভগ্নাংশদ্বয়ের গুণফল = ভগ্নাংশদ্বয়ের ল.সা.গু × ভগ্নাংশদ্বয়ের গ.সা.গু.
146.📷গড় নির্ণয় 📷
147. 1.গড় = রাশি সমষ্টি /রাশি সংখ্যা
148. 2.রাশির সমষ্টি = গড় ×রাশির সংখ্যা
149. 3.রাশির সংখ্যা = রাশির সমষ্টি ÷ গড়
150. 4.আয়ের গড় = মােট আয়ের পরিমাণ / মােট লােকের সংখ্যা
151. 5.সংখ্যার গড় = সংখ্যাগুলাের যােগফল /সংখ্যার পরিমান বা সংখ্যা
152. 6.ক্রমিক ধারার গড় =শেষ পদ +১ম পদ /2
153. 📷📷সুদকষার পরিমান নির্নয়ের সূত্রাবলী📷
154. 1. সুদ = (সুদের হার×আসল×সময়) ÷১০০
155. 2. সময় = (100× সুদ)÷ (আসল×সুদের হার)
156. 3. সুদের হার = (100×সুদ)÷(আসল×সময়)
157. 4. আসল = (100×সুদ)÷(সময়×সুদের হার)
158. 5. আসল = {100×(সুদ-মূল)}÷(100+সুদের হার×সময় )
159. 6. সুদাসল = আসল + সুদ
160. 7. সুদাসল = আসল ×(1+ সুদের হার)× সময় |[চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে]।
161. 📷📷লাভ-ক্ষতির এবং ক্রয়-বিক্রয়ের সূত্রাবলী📷
162. 1. লাভ = বিক্রয়মূল্য-ক্রয়মূল্য
163. 2.ক্ষতি = ক্রয়মূল্য-বিক্রয়মূল্য
164. 3.ক্রয়মূল্য = বিক্রয়মূল্য-লাভ
165. অথবা
166. ক্রয়মূল্য = বিক্রয়মূল্য + ক্ষতি
167. 4.বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + লাভ
168. অথবা
169. বিক্রয়মূল্য = ক্রয়মূল্য-ক্ষতি
📷📷1-100 পর্যন্ত মৌলিক সংখ্যামনে রাখার সহজ উপায়ঃ📷
শর্টকাট :- 44 -22 -322-321
★1থেকে100পর্যন্ত মৌলিক সংখ্যা=25টি
★1থেকে10পর্যন্ত মৌলিক সংখ্যা=4টি 2,3,5,7
★11থেকে20পর্যন্ত মৌলিক সংখ্যা=4টি 11,13,17,19
★21থেকে30পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 23,29
★31থেকে40পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 31,37
★41থেকে50পর্যন্ত মৌলিক সংখ্যা=3টি 41,43,47
★51থেকে 60পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 53,59
★61থেকে70পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 61,67
★71থেকে80 পর্যন্ত মৌলিক সংখ্যা=3টি 71,73,79
★81থেকে 90পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 83,89
★91থেকে100পর্যন্ত মৌলিক সংখ্যা=1টি 97
📷1-100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25 টিঃ
2,3,5,7,11,13,17,19,23,29,31,37,41,43,47,53,59,61,67,71,73,79,83,89,97
📷1-100পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল
1060।
📷1.কোন কিছুর
গতিবেগ= অতিক্রান্ত দূরত্ব/সময়
2.অতিক্রান্ত দূরত্ব = গতিবেগ×সময়
3.সময়= মোট দূরত্ব/বেগ
4.স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ = নৌকার প্রকৃত গতিবেগ + স্রোতের গতিবেগ।
5.স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ = নৌকার প্রকৃত গতিবেগ - স্রোতের গতিবেগ
📷সরল সুদ📷
যদি আসল=P, সময়=T, সুদের হার=R, সুদ-আসল=A হয়, তাহলে
1.সুদের পরিমাণ= PRT/100
2.আসল= 100×সুদ-আসল(A)/100+TR
📷📷নৌকার গতি স্রোতের অনুকূলে ঘন্টায় 10 কি.মি. এবং স্রোতের প্রতিকূলে 2 কি.মি.। স্রোতের বেগ কত?
★টেকনিক-
স্রোতের বেগ = (স্রোতের অনুকূলে নৌকার বেগ - স্রোতের প্রতিকূলে নৌকার বেগ) /2
= (10 - 2)/2=
= 4 কি.মি.
📷একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কি.মি.এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 4 কি.মি.
যায়। নৌকার বেগ কত?
★ টেকনিক-
নৌকার বেগ = (স্রোতের অনুকূলে নৌকার বেগ+স্রোতের প্রতিকূলে নৌকার বেগ)/2
= (8 + 4)/2
=6 কি.মি.
📷নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 10 কি.মি. ও 5 কি.মি.। নদীপথে 45 কি.মি. পথ একবার গিয়ে ফিরে আসতে কত সময় লাগবে?
টেকনিক-
★মােট সময় = [(মােট দূরত্ব/ অনুকূলে বেগ) + (মােট দূরত্ব/প্রতিকূলে বেগ)]
উত্তর:স্রোতের অনুকূলে নৌকারবেগ = (10+5) = 15 কি.মি.
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (10-5) = 5কি.মি.
[(45/15) +(45/5)]
= 3+9
=12 ঘন্টা

📷★সমান্তর ধারার ক্রমিক সংখ্যার যোগফল-
(যখন সংখ্যাটি1 থেকে শুরু)1+2+3+4+......+n হলে এরূপ ধারার সমষ্টি= [n(n+1)/2]
n=শেষ সংখ্যা বা পদ সংখ্যা s=যোগফল
📷 প্রশ্নঃ 1+2+3+....+100 =?
📷 সমাধানঃ[n(n+1)/2]
= [100(100+1)/2]
= 5050
📷★সমান্তর ধারার বর্গ যোগ পদ্ধতির ক্ষেত্রে,-
প্রথম n পদের বর্গের সমষ্টি
S= [n(n+1)2n+1)/6]
(যখন 1² + 2²+ 3² + 4²........ +n²)
📷প্রশ্নঃ(1² + 3²+ 5² + ....... +31²) সমান কত?
📷সমাধানঃ S=[n(n+1)2n+1)/6]
= [31(31+1)2×31+1)/6]
=31
📷★সমান্তর ধারার ঘনযোগ পদ্ধতির ক্ষেত্রে-
প্রথম n পদের ঘনের সমষ্টি S= [n(n+1)/2]2
(যখন 1³+2³+3³+.............+n³)
📷প্রশ্নঃ1³+2³+3³+4³+…………+10³=?
📷সমাধানঃ [n(n+1)/2]2
= [10(10+1)/2]2
= 3025
📷★পদ সংখ্যা ও পদ সংখ্যার সমষ্টি নির্নয়ের ক্ষেত্রেঃ
পদ সংখ্যা N= [(শেষ পদ – প্রথম পদ)/প্রতি পদে বৃদ্ধি] +1
📷প্রশ্নঃ5+10+15+…………+50=?
📷সমাধানঃ পদসংখ্যা = [(শেষ পদ – প্রথমপদ)/প্রতি পদে বৃদ্ধি]+1
= [(50 – 5)/5] + 1
=10
সুতরাং পদ সংখ্যার সমষ্টি
= [(5 + 50)/2] ×10
= 275
📷★ n তম পদ=a + (n-1)d
এখানে, n =পদসংখ্যা, a = 1ম পদ, d= সাধারণ অন্তর
📷প্রশ্নঃ 5+8+11+14+.......ধারাটির কোন পদ 302?
📷 সমাধানঃ ধরি, n তম পদ =302
বা, a + (n-1)d=302
বা, 5+(n-1)3 =302
বা, 3n=300
বা, n=100
📷★6)সমান্তর ধারার ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল-S=M² এখানে,M=মধ্যেমা=(1ম সংখ্যা+শেষ সংখ্যা)/2
📷প্রশ্নঃ1+3+5+.......+19=কত?
📷 সমাধানঃ S=M²
={(1+19)/2}²
=(20/2)²
=100
Sh Sakil
📷📷1. জোড় সংখ্যা + জোড় সংখ্যা = জোড়
সংখ্যা।
যেমনঃ 2 + 6 = 8.
📷2. জোড় সংখ্যা + বিজোড় সংখ্যা =
বিজোড় সংখ্যা।
যেমনঃ 6 + 7 = 13.
📷3. বিজোড় সংখ্যা + বিজোড় সংখ্যা =
জোড় সংখ্যা।
যেমনঃ 3 + 5 = 8.
📷4. জোড় সংখ্যা × জোড় সংখ্যা = জোড়
সংখ্যা।
যেমনঃ 6 × 8 = 48.
📷5.জোড় সংখ্যা × বিজোড় সংখ্যা = জোড়
সংখ্যা।
যেমনঃ 6 × 7 = 42
📷6.বিজোড় সংখ্যা × বিজোড় সংখ্যা =
বিজোড় সংখ্যা।
যেমনঃ 3 × 9 = 27

📝.. যারা হিসাব জানেন না।

1 ফুট = 12 ইঞ্চি
1 গজ = 3 ফুট
1 মাইল = ১৭৬০ গজ
1 মাইল ≈ 1.61 কিলোমিটার
1 ইঞ্চি = 2.54 সেন্টিমিটার
1 ফুট = 0.3048 মিটার
1 মিটার = 1,000 মিলিমিটার
1 মিটার = 100 সেন্টিমিটার
1 কিলোমিটার = 1,000 মিটার
1 কিলোমিটার ≈ 0.62 মাইল
📝ক্ষেত্রঃ
1 বর্গ ফুট = 144 বর্গ ইঞ্চি
1 বর্গ গজ = 9 বর্গ ফুট
1 একর = 43560 বর্গ ফুট
📝 আয়তনঃ
1 লিটার ≈ 0.264 গ্যালন
1 ঘন ফুট = 1.728 ঘন ইঞ্চি
1 ঘন গজ = 27 ঘন ফুট
📝 ওজনঃ
1 আউন্স ≈ 28.350 গ্রাম
1 cvDÛ= 16 আউন্স
1 cvDÛ ≈ 453.592 গ্রাম
1 এক গ্রামের এর্কসহস্রাংশ = 0.001গ্রাম
1 কিলোগ্রাম = 1,000 গ্রাম
1 কিলোগ্রাম ≈ 2.2 পাউন্ড
1 টন = 2,200 পাউন্ড

📝যারা মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন হিসাব জানেন না।

১ মিলিয়ন=১০ লক্ষ
১০ মিলিয়ন=১ কোটি
১০০ মিলিয়ন=১০ কোটি
১,০০০ মিলিয়ন=১০০ কোটি
আবার,
১,০০০ মিলিয়ন= ১ বিলিয়ন
১ বিলিয়ন=১০০ কোটি
১০ বিলিয়ন=১,০০০ কোটি
১০০ বিলিয়ন=১০,০০০ কোটি
১,০০০ বিলিয়ন=১ লক্ষ কোটি
আবার,
১,০০০ বিলিয়ন=১ ট্রিলিয়ন
১ ট্রিলিয়ন=১ লক্ষ কোটি
১০ ট্রিলিয়ন=১০ লক্ষ কোটি
১০০ ট্রিলিয়ন=১০০ লক্ষ কোটি
১,০০০ ট্রিলিয়ন=১,০০০ লক্ষ কোটি।

১ কুড়ি = ২০টি
১ রিম = ২০ দিস্তা = ৫০০ তা
১ ভরি = ১৬ আনা ;
১ আনা = ৬ রতি
১ গজ = ৩ ফুট = ২ হাত
১ কেজি = ১০০০ গ্রাম
১ কুইন্টাল = ১০০ কেজি
১ মেট্রিক টন = ১০ কুইন্টাল = ১০০০ কেজি ১ লিটার
= ১০০০ সিসি
১ মণ = ৪০ সের
১ বিঘা = ২০ কাঠা( ৩৩ শতাংশ) ;
১ কাঠা = ৭২০ বর্গফুট (৮০ বর্গ গজ) 1 মিলিয়ন = 10 লক্ষ
1 মাইল = 1.61 কি.মি ;
1 কি.মি. = 0..62
1 ইঞ্চি = 2.54 সে..মি ;
1 মিটার = 39.37 ইঞ্চি
1 কে.জি = 2.20 পাউন্ড ;
1 সের = 0.93 কিলোগ্রাম
1 মে. টন = 1000 কিলোগ্রাম ;
1 পাউন্ড = 16 আউন্স
1 গজ= 3 ফুট ;
1 একর = 100 শতক
1 বর্গ কি.মি.= 247 একর

প্রশ্নঃ ১ কিমি সমান কত মাইল ?
উত্তরঃ ০.৬২ মাইল।
প্রশ্নঃ ১ নেটিক্যাল মাইলে কত মিটার ?
উত্তরঃ ১৮৫৩.২৮ মিটার।
প্রশ্নঃ সমুদ্রের পানির গভীরতা মাপার
একক ?
উত্তরঃ ফ্যাদম।
প্রশ্নঃ ১.৫ ইঞ্চি ১ ফুটের কত অংশ?
উত্তরঃ ১/৮ অংশ।
১মাইল =১৭৬০ গজ।]
প্রশ্নঃ এক বর্গ কিলোমিটার কত একর?
উত্তরঃ ২৪৭ একর।
প্রশ্নঃ একটি জমির পরিমান ৫ কাঠা হলে,
তা কত বর্গফুট হবে?
উত্তরঃ ৩৬০০ বর্গফুট।
প্রশ্নঃ এক বর্গ ইঞ্চিতে কত বর্গ
সেন্টিমিটার?
উত্তরঃ ৬.৪৫ সেন্টিমিটার।
প্রশ্নঃ ১ ঘন মিটার = কত লিটার?
উত্তরঃ ১০০০ লিটার।
প্রশ্নঃ এক গ্যালনে কয় লিটার?
উত্তরঃ ৪.৫৫ লিটার।
প্রশ্নঃ ১ সের সমান কত কেজি?
উত্তরঃ ০.৯৩ কেজি।
প্রশ্নঃ ১ মণে কত কেজি?
উত্তরঃ ৩৭.৩২ কেজি।
প্রশ্নঃ ১ টনে কত কেজি?
উত্তরঃ ১০০০ কেজি।
প্রশ্নঃ ১ কেজিতে কত পাউন্ড??
উত্তরঃ ২.২০৪ পাউন্ড।
প্রশ্নঃ ১ কুইন্টালে কত কেজি?
উত্তরঃ ১০০কেজি।
British & U.S British U.S
1 gallons = 4.5434 litres = 4.404
litres
2 gallons = 1 peck = 9.8070 litres
= 8.810 litres

📝ক্যারেট কি?.
উত্তরঃ মূল্যবান পাথর ও ধাতুসামগ্রী
পরিমাপের একক ক্যারেট ।
1 ক্যারেট = 2 গ্রাম

📝বেল কি?
উত্তরঃ পাট বা তুলা পরিমাপের সময় ‘বেল’
একক হিসাবে ব্যবহৃত হয় ।
1 বেল = 3.5 মণ (প্রায়) ।

সূক্ষ্ণকোণ : এক সমকোণ (৯০º) অপেক্ষা ছোট
কোণকে সূক্ষ্ণকোণ বলে।
০৩. স্থুলকোণ : ৯০º অপেক্ষা বড় কিন্তু!

💥কোনো সুত্র ভুল যদি হয় থাকে তার জন্যও ক্ষমা করবেন ।
সঠিক সুত্র টা বলবেন ঠিক করে দিবো👨‍💻👨‍💻

©️Collected©️

10/10/2021

হতাশ হবেন না......

বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স ৬৯ বছর।

ঢাকায় যখন সকাল ৫ টা বাজে, লন্ডনে তখন রাত ১১ টা।সময়ের হিসেবে লন্ডন,ঢাকার থেকে ছয় ঘণ্টা পিছিয়ে।এতে কিন্তু প্রমাণ হয় না যে, লন্ডন ঢাকার থেকে স্লো(slow)।

পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে।
কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে,
কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর লেগে যায়।আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান।

অনেকে ২৫ বছর বয়সে কোম্পানির CEO হয়ে, মারা যান ৫০ বছর বয়সে।আবার অনেকে ৫০ বছর বয়সে CEO হয়ে, মারা যান ৯০ বছরে।

কেউ ৩৩ বয়সে এখনও সিঙ্গেল,
আবার কেউ ২২ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন।

মনে হতেই পারে,পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন,আবার কেউ আছেন অনেক পিছিয়ে।
কিন্তু আপনার ধারনা ভুল।
প্রত্যেকেই তার নিজ নিজ সময়,অবস্থান এবং গতিতে আছেন।
আগে থাকাদের হিংসা না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে,সব সময় শান্ত থাকুন।

আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই।
আপনার পথ আপনার,অন্যের পথ অন্যের।
শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান।

ইনশাআল্লাহ একদিন সফলতা আসবেই।
©️Collected©️

03/10/2021

ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী। জেনে নিন কিভাবে ই-পাসপোর্টৈর ফরম পূরণ করবেন।

13/09/2021

পাসপোর্ট সম্পর্কিত আরও ভিডিও দেখতে আমাদের পেইজটি ভিজিট করুন। ইউটিউবে দেখতে পারেন এখানে www.youtube.com/c/ABCLearningYard1

Photos from Abdus Sattar Badal's post 28/07/2021

COVID-19 VACCINE নিয়ে সকল প্রশ্নের উত্তর জেনে নিন।

Want your school to be the top-listed School/college in Kishoreganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Kishoreganj