Khadiza Tul Kubra

Khadiza Tul Kubra Honesty is always the best key to someone's heart

05/02/2025

যত বয়স বাড়বে তত আপনি টের পাবেন একজন জীবনসঙ্গীর মাঝে আপনি এতদিন যা খুঁজে এসেছেন, সেসব রোমান্টিক মুভি, বইয়ের থেকে তৈরি হওয়া এক্সপেকটেশন।

সেগুলোর অনেকগুলোই আসলে জীবনে necessity না। আপনার জন্য ফুল আনা, সারপ্রাইজ দেয়া, হুট করে ইম্পালসিভ কিছু করে মাথা ঘুরিয়ে দেয়া অবশ্যই দারুণ ব্যাপার।

কিন্তু রাত তিনটায় আপনার জ্বরের কপালে হাত রেখে এক ছুটে গিয়ে জলপট্টি এনে দেয়া, জ্বর কমলো কিনা খেয়াল রাখা, ঘুমের মাঝেও ছুঁয়ে ছুঁয়ে দেখার ধারে কাছেও নেই ওসব 'রোমান্টিক' কাজকর্ম।

একটা সময়ে এসে আপনি টের পাবেন, ফিজিক্যাল বিউটি, ফিটনেস, সুস্থতা খুব fleeting! আজ থাকলেই আজীবন থাকবে সে গ্যারান্টি নেই। তখন চোখ মেলে পাশের মানুষটার উদ্বিগ্ন মুখ, তার কেয়ার অনেক বড় ব্লেসিং মনে হবে।

আমি একসময় বুঝতাম না। ভাবতাম কেউ ভালবাসলে ওভাবেই প্রকাশ করে। ফুল, চিঠি, অসংখ্যবার ভালোবাসার কথামালা দিয়ে। অথচ এখানেও অর্থনীতির need/ want ডেফিনিশন দিব্যি খাটে। আমরা যা চাই, তার অনেক কিছুই আসলে আমাদের প্রয়োজন না।

এখন আমি ভালোবাসা বলতে মায়া বুঝি। কেয়ার বুঝি। আমার কষ্ট হবে ভেবে নিজে স্যাক্রিফাইস করে যে মানুষটা, সে ফুল আনতে ভুলে গেলেই কি? তার কথায়, কোমল স্পর্শেই তো ফুল ফোটে রোজ।

কি করতাম আমি ওই ফুল দিয়ে যদি জ্বরের ঘোরে হাত বাড়ালে তাঁকে না পেতাম? যদি না জানতাম কাল বিছানায় পড়ে গেলে কেউ একজন আছে আমাকে দেখে রাখার?

আমি ইন্ডিপেন্ডেন্ট মানুষ। কেউ না থাকলেও দিব্যি সামলে নিতাম। নিয়েছিও এক সময়। এখন এই নির্ভরতাটুকু ভালো লাগে। মানুষ ভীষণ শক্ত প্রাণী। তবু পথ চলতে ক্লান্ত লাগলে 'ও পাশে আছে' ভাবনাটা খুব শান্তি দেয়। আমি পারলেও আমাকে সব একা করতে হবে না, জীবনের কঠিন পথে একা হাঁটতে হবেনা এই আশ্বাসটার নামই এখন আমার কাছে 'ভালোবাসা'।

Sincerely, Zana পেজ থেকে সংগৃহীত

25/01/2025

A flute of sorrow, yet it steals my heart.






17/01/2025

এক গ্রামে একজন ধনী লোক বাস করতেন। তার নাম ছিলো রমেশ। তিনি সারা জীবন টাকা-পয়সা কামানোর পেছনে ছুটে বেড়িয়েছেন। তার বিশাল বাড়ি, প্রচুর জমিজমা, আর ব্যাংকে গাদা গাদা টাকা ছিল। কিন্তু তার পরিবারে কেউ তাকে ভালোবাসতো না, কারণ তিনি সবসময় টাকা নিয়েই ব্যস্ত থাকতেন।

একদিন রমেশ খুব অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসক জানালেন, তার দিন গোনা শুরু হয়ে গেছে। তিনি তখন বুঝলেন, এত টাকা-পয়সা থাকার পরও তার এক মুহূর্ত সময় কেনার ক্ষমতা নেই। মৃত্যুর সামনে দাঁড়িয়ে রমেশের মনে হলো, তিনি জীবনে সত্যিকারের সুখ কখনও খুঁজে পাননি।

শেষ সময়ের দিকে রমেশ তার স্ত্রী-সন্তানদের কাছে ডাকলেন এবং তাদের কাছে ক্ষমা চাইলেন। তিনি বললেন, “জীবন অনেক ছোট। আমরা যতই চেষ্টা করি, এর সময় সীমা বাড়াতে পারি না। টাকা দিয়ে কোনোদিন সুখ কেনা যায় না। সুখ আসলে পরিবারে, মানুষের সেবায়, আর ছোট ছোট আনন্দে।”

রমেশ শেষ মুহূর্তগুলো তার পরিবারের সঙ্গে কাটালেন, তাদের ভালোবাসা উপভোগ করলেন। মৃত্যুর আগে তিনি বললেন, “যখন এই পৃথিবী ছেড়ে যাবো, তখন এই টাকাগুলো কিছু কাজে আসবে না। তাই তোমরা সুখে থেকো, মানুষের উপকার করো, আর কখনো লোভী হয়ে ওঠো না।”

রমেশের কথা তার পরিবার মনে রাখল, এবং তারা সবার জন্য উদাহরণ হয়ে রইল—জীবনের আসল মূল্য টাকায় নয়, ভালোবাসা আর সেবায়।

22/08/2024

বাবা তুমি সেরা✨


্রোডাক্ট

22/08/2024

Abrar will remain gorever.✨






08/08/2024

আমি মানুষকে ভালোবেসে দেখেছি, যত্ন নিয়ে দেখেছি, খোঁজ নিয়ে দেখেছি,। কিন্তু আমি প্রতিবার তাদেরকে অকৃতজ্ঞ পেয়েছি। তাদের এই অকৃতজ্ঞতা আমাকে বুঝিয়ে দিয়েছে দুনিয়া শুধু স্বার্থপর মানুষদের জন্য, সুন্দর আর নিঃস্বার্থ মানুষদের জন্য দুনিয়া কঠিন ও ভয়ংকর

20/06/2024
A girl with good heart is always unlucky in everything. 🌼
17/05/2024

A girl with good heart is always unlucky in everything. 🌼

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khadiza Tul Kubra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Khadiza Tul Kubra:

Shortcuts

Share