20/08/2026
প্রেস বিজ্ঞপ্তি
২০ আগস্ট, ২০২৬
নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অভিনন্দন
******-
বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান।
এক অভিনন্দনবার্তায় ভাইস চ্যান্সেলর, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়ায় মহামান্য রাষ্ট্রপতিকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর হিসেবে তাঁর অভিষেক দেশের উচ্চশিক্ষা ও জ্ঞানচর্চার অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করবে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, “মহামান্য চ্যান্সেলরের প্রাজ্ঞ নেতৃত্ব, দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় দেশের বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও মুক্ত জ্ঞানচর্চায় আরও সমৃদ্ধ ও গতিশীল হয়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা। তাঁর নেতৃত্বে বাংলাদেশের উচ্চশিক্ষা আন্তর্জাতিক অঙ্গনে আরও মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করবে বলে আমি আশাবাদী।”
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে ভাইস চ্যান্সেলর বলেন, “মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের স্নেহময় দিকনির্দেশনা ও সুদূরপ্রসারী প্রেরণা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধন, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং একটি বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এর বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আমরা প্রত্যাশা করি।”
ভাইস চ্যান্সেলর নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সাফল্য ও কল্যাণময় কর্মময় জীবন কামনা করেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে দেশ ও দেশের উচ্চশিক্ষা ব্যবস্থা আরও সমৃদ্ধ, জ্ঞানভিত্তিক ও আন্তর্জাতিকভাবে মর্যাদাসম্পন্ন হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩