21/05/2026
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “Smart Admission Counseling Practices for Universities” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
খুলনা, ২১ মো ২০২৬: নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির Institutional Quality Assurance Cell (IQAC)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমকে আরও আধুনিক, তথ্যসমৃদ্ধ ও শিক্ষার্থী-বান্ধব করার লক্ষ্যে “Smart Admission Counseling Practices for Universities” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ) সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত খুলনা নগরীর সোনাডাঙ্গা মোড়স্থ ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরামর্শদাতাদের দক্ষতা উন্নয়ন, কার্যকর যোগাযোগ কৌশল এবং শিক্ষার্থীসেবার মানোন্নয়নের উদ্দেশ্যে আয়োজিত এ কর্মশালাটি ছিল অত্যন্ত সময়োপযোগী ও ফলপ্রসূ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রফেসর কানাই লাল সরকার, ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত), ড. শেখ শফিকুর রহমান, রেজিস্ট্রার, ফারজানা আক্তার, ডীন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ, ইনজামাম-উল-হোসাইন, ডীন, ফ্যাকাল্টি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি, শেখ মাহরুফুর রহমান, ডীন, ফ্যাকাল্টি অব সোশ্যাল সাইন্স এবং হাসিবুল সোহাইন সুমন, ডীন, ফ্যাকাল্টি অব ল।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ PowerPoint Presentation-এর মাধ্যমে নিজ নিজ বিভাগের শিক্ষাক্রম, গবেষণা কার্যক্রম, ল্যাব সুবিধা, ক্যারিয়ার সম্ভাবনা এবং শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধাসমূহ বিস্তারিতভাবে উপস্থাপন করেন। এর মাধ্যমে ভর্তি পরামর্শদাতারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন, যা ভবিষ্যতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যথাযথ দিকনির্দেশনা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কার্যকর যোগাযোগ, তথ্যভিত্তিক কাউন্সেলিং, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার, বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড ইমেজ উপস্থাপন এবং শিক্ষার্থী আকর্ষণে আধুনিক কৌশল বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা অর্জন করেন। বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক উচ্চশিক্ষা ব্যবস্থায় দক্ষ ও প্রশিক্ষিত Admission Counselor বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি এবং মেধাবী শিক্ষার্থী আকর্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ কর্মশালাটিকে বিশ্ববিদ্যালয়ের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও শিক্ষার্থী-কেন্দ্রিক করে তুলবে।
সার্বিকভাবে, কর্মশালাটি অংশগ্রহণকারীদের আন্তরিক অংশগ্রহণ, তথ্যবহুল উপস্থাপনা এবং বাস্তবমুখী আলোচনার মাধ্যমে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং আধুনিক শিক্ষা ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
19/05/2026
সম্মানিত প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির Institutional Quality Assurance Cell (IQAC) এর উদ্যোগে “Smart Admission Counseling Practices for Universities” শীর্ষক একটি প্রশিক্ষণ সেশন আয়োজন করা হয়েছে।
📅 তারিখ: ২১ মে ২০২৬
🕚 সময়: সকাল ১১:০০ টা
📍 স্থান: রুম-২০২, বি১, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি
উক্ত প্রশিক্ষণ সেশনে আপনাদের মূল্যবান উপস্থিতি একান্তভাবে কাম্য। এই আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমে দক্ষ, ইতিবাচক ও কার্যকর কাউন্সেলিং চর্চা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হবে।
অনুগ্রহপূর্বক নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
ধন্যবাদান্তে,
Institutional Quality Assurance Cell (IQAC)
North Western University
25/02/2026
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে নবনিযুক্ত শিক্ষকদের ওরিয়েন্টেশন ট্রেনিং প্রোগ্রাম সম্পন্ন
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির Institutional Quality Assurance Cell (IQAC) এর আয়োজনে “Comprehensive Training Program on Faculty Induction, Academic Governance and Quality Assurance” শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচি ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনার তেঁতুলতলা মোড়স্থ ভবন-২ এ অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও পরিমার্জিত পরিবেশে অনুষ্ঠিত হয়। স্প্রিং-২০২৬ সেমিস্টারে নবনিযুক্ত শিক্ষকদের জন্য আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রশাসন, গভার্ন্যান্স কাঠামো, কোয়ালিটি অ্যাসিউরেন্স, পাঠদান পদ্ধতি, মূল্যায়ন ব্যবস্থা, গবেষণা নীতিমালা ও পেশাগত উন্নয়ন বিষয়ে একটি সমন্বিত ও প্রাতিষ্ঠানিক দিকনির্দেশনা প্রদান।
অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ ইনজামাম-উল-হোসাইন (ডীন, ফ্যাকাল্টি অব সায়েন্স এন্ড টেকনোলজি), মোঃ মেহেদী হাসান (বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ), এম. রায়হান (সহকারী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ) এবং মোঃ আনিসুর রহমান (পরিচালক, আইকিউএসি)। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন মোঃ মেহেদী হাসান (অতিরিক্ত পরিচালক, আইকিউএসি)।
এছাড়াও বিভিন্ন সেশনে অংশগ্রহণ ও দিকনির্দেশনা প্রদান করেন হাসিবুল হোসেন সুমন (ডীন, ফ্যাকাল্টি অব ল), এম আসাদুজ্জামান (বিভাগীয় প্রধান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ), মোঃ আরিফুজ্জামান (বিভাগীয় প্রধান, পাব্লিক হেলথ বিভাগ) এবং আশরাফ হোসেন সানভি (বিভাগীয় প্রধান, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ)
এ প্রশিক্ষণ কর্মসূচিটি মোট চারটি সেশনে বিভক্ত ছিল, যেখানে বিশ্ববিদ্যালয়ের ভিশন-মিশন, কৌশলগত পরিকল্পনা, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের ভূমিকা, UGC নীতিমালা, IQAC কার্যক্রম, SAR প্রস্তুতকরণ, অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া, আধুনিক পাঠদান কৌশল, প্রশ্ন প্রণয়ন ও মূল্যায়ন পদ্ধতি, গবেষণা নৈতিকতা, প্লেজিয়ারিজম নীতি, প্রমোশন ও KPI কাঠামো ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংশ্লিষ্ট ডীন, পরিচালক এবং সহকারী পরিচালক (আইকিউএসি) এবং বিভাগীয় প্রধানগণের সক্রিয় অংশগ্রহণ ও সুদূরপ্রসারী দিকনির্দেশনার ফলে কর্মসূচিটি অত্যন্ত ফলপ্রসূ ও সময়োপযোগী হয়ে ওঠে। অংশগ্রহণকারী নবীন শিক্ষকবৃন্দ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো, কোয়ালিটি কালচার, একাডেমিক দায়িত্ববোধ এবং গবেষণা নীতিমালা সম্পর্কে সুস্পষ্ট ও বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।
এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে একটি শক্তিশালী কোয়ালিটি কালচার গড়ে তোলার পাশাপাশি শিক্ষকদের পেশাগত দক্ষতা, একাডেমিক জবাবদিহিতা এবং গবেষণাভিত্তিক মনোভাব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এটি ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অর্জন এবং প্রাতিষ্ঠানিক মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে পরিচালক এবং অতিরিক্ত পরিচালক, আইকিউএসি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল ডীন, বিভাগীয় প্রধান ও রিসোর্স পার্সনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং নবনিযুক্ত শিক্ষকদের ভবিষ্যৎ একাডেমিক জীবনের সফলতা কামনা করেন। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী নবনিযুক্ত শিক্ষকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
24/02/2026
Proud Organizer
IQAC, NWU 💥💥
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে নবনিযুক্ত শিক্ষকদের ওরিয়েন্টেশন ট্রেনিং প্রোগ্রাম সম্পন্ন
খুলনা, ২৪ ফেব্রুয়ারি ২০২৬: নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির Institutional Quality Assurance Cell (IQAC) এর আয়োজনে “Comprehensive Training Program on Faculty Induction, Academic Governance and Quality Assurance” শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচি ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনার তেঁতুলতলা মোড়স্থ ভবন-২ এ অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও পরিমার্জিত পরিবেশে অনুষ্ঠিত হয়। স্প্রিং-২০২৬ সেমিস্টারে নবনিযুক্ত শিক্ষকদের জন্য আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রশাসন, গভার্ন্যান্স কাঠামো, কোয়ালিটি অ্যাসিউরেন্স, পাঠদান পদ্ধতি, মূল্যায়ন ব্যবস্থা, গবেষণা নীতিমালা ও পেশাগত উন্নয়ন বিষয়ে একটি সমন্বিত ও প্রাতিষ্ঠানিক দিকনির্দেশনা প্রদান।
অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ ইনজামাম-উল-হোসাইন (ডীন, ফ্যাকাল্টি অব সায়েন্স এন্ড টেকনোলজি), মোঃ মেহেদী হাসান (বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ), এম. রায়হান (সহকারী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ) এবং মোঃ আনিসুর রহমান (পরিচালক, আইকিউএসি)। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন মোঃ মেহেদী হাসান (অতিরিক্ত পরিচালক, আইকিউএসি)।
এছাড়াও বিভিন্ন সেশনে অংশগ্রহণ ও দিকনির্দেশনা প্রদান করেন হাসিবুল হোসেন সুমন (ডীন, ফ্যাকাল্টি অব ল), এম আসাদুজ্জামান (বিভাগীয় প্রধান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ), মোঃ আরিফুজ্জামান (বিভাগীয় প্রধান, পাব্লিক হেলথ বিভাগ) এবং আশরাফ হোসেন সানভি (বিভাগীয় প্রধান, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ)
এ প্রশিক্ষণ কর্মসূচিটি মোট চারটি সেশনে বিভক্ত ছিল, যেখানে বিশ্ববিদ্যালয়ের ভিশন-মিশন, কৌশলগত পরিকল্পনা, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের ভূমিকা, UGC নীতিমালা, IQAC কার্যক্রম, SAR প্রস্তুতকরণ, অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া, আধুনিক পাঠদান কৌশল, প্রশ্ন প্রণয়ন ও মূল্যায়ন পদ্ধতি, গবেষণা নৈতিকতা, প্লেজিয়ারিজম নীতি, প্রমোশন ও KPI কাঠামো ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংশ্লিষ্ট ডীন, পরিচালক এবং সহকারী পরিচালক (আইকিউএসি) এবং বিভাগীয় প্রধানগণের সক্রিয় অংশগ্রহণ ও সুদূরপ্রসারী দিকনির্দেশনার ফলে কর্মসূচিটি অত্যন্ত ফলপ্রসূ ও সময়োপযোগী হয়ে ওঠে। অংশগ্রহণকারী নবীন শিক্ষকবৃন্দ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো, কোয়ালিটি কালচার, একাডেমিক দায়িত্ববোধ এবং গবেষণা নীতিমালা সম্পর্কে সুস্পষ্ট ও বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।
এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে একটি শক্তিশালী কোয়ালিটি কালচার গড়ে তোলার পাশাপাশি শিক্ষকদের পেশাগত দক্ষতা, একাডেমিক জবাবদিহিতা এবং গবেষণাভিত্তিক মনোভাব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এটি ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অর্জন এবং প্রাতিষ্ঠানিক মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে পরিচালক এবং অতিরিক্ত পরিচালক, আইকিউএসি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল ডীন, বিভাগীয় প্রধান ও রিসোর্স পার্সনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং নবনিযুক্ত শিক্ষকদের ভবিষ্যৎ একাডেমিক জীবনের সফলতা কামনা করেন। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী নবনিযুক্ত শিক্ষকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
23/02/2026
🎓 Organizational Training Program on Faculty Induction, Academic Governance & Quality Assurance
North Western University successfully organized a comprehensive training session aimed at strengthening academic leadership, governance practices, and quality assurance mechanisms.
🗓 Date: 24 February 2026
📍 Venue: Room 804, B-2
⏰ Time: 2:00 PM – 3:55 PM
👨🏫 Resource Persons:
• Dr. Md. Inzamam-Ul-Hossain, Dean, Faculty of Science & Technology
• Md. Mahedi Hasan, Assistant Professor & Head, CSE
• Md. Anisur Rahman, Director, IQAC
• M. Raihan, Assistant Professor, CSE
This initiative reflects our continued commitment to academic excellence, institutional governance, and continuous quality improvement.
06/02/2026
IQAC, North Western University is pleased to announce an upcoming New Faculty Orientation Program aimed at supporting new faculty members in understanding academic standards, teaching–learning practices, and quality assurance processes.
📣 Details coming soon.
05/02/2026
Meet the Directors of IQAC, NWU
20/01/2026
IQAC, NWU আয়োজিত “Skill Enhancement, Professional Behavior, Responsibilities & Workplace Discipline” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন। ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছিল প্রাণবন্ত ও ইন্টারেক্টিভ।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে কর্মচারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
খুলনার খবর।। খুলনা, ২০ জানুয়ারি, ২০২৬: নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায় অনুষ্ঠিত হলো কর্মচারীদের দক্ষতা উন....