14/10/2025
General Knowledge
In this Era, Digital Study is Key to Success for You.
14/10/2025
06/10/2025
For you job preparation or School College Management System, you may visit the website.
School College Management System | SCMS ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট ....
04/02/2025
https://scmsedu.com/sites/bond-checkers
Prize Bond Checker | প্রাইজ বন্ড চেকার | SCMS Prize Bond Checker | প্রাইজ বন্ড চেকার
21/08/2024
এসসিএমএস ওয়েবসাইটটিতে বিদ্যার্থীদের জন্য সকল প্রকার জ্ঞান অর্জনের প্লাটফর্ম তৈরি করা হয়েছে যেন তারা নিজেদেরকে দক্ষ, যোগ্য ও স্মার্ট করে গড়ে তুলতে পারে।
বিভিন্ন অ্যাকাডেমিক এবং চাকুরী পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন খুন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এসসিএমএস এর তথ্য ভাণ্ডার থেকে পড়ুন। প্রয়োজনীয় এসিকিউ টিতে হার্টি দিয়ে আপনার ড্যাসবোর্ডে সংরক্ষণ করুন এবং কমেন্টের মাধ্যমে অন্যের সাথে আলোচনা অংশগ্রহণ করুন।
MCQ Questions | বহুনির্বাচনী প্রশ্ন | SCMS বিভিন্ন অ্যাকাডেমিক এবং চাকুরী পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন খুন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এসসিএমএস এর তথ্য ভাণ....
17/09/2023
সৎপাত্র - সুকুমার রায়
শুনতে পেলাম পোস্তা গিয়ে—
তোমার নাকি মেয়ের বিয়ে?
গঙ্গারামকে পাত্র পেলে?
জানতে চাও সে কেমন ছেলে?
মন্দ নয় সে পাত্র ভালো
রঙ যদিও বেজায় কালো;
তার উপরে মুখের গঠন
অনেকটা ঠিক পেঁচার মতন;
বিদ্যে বুদ্ধি ? বলছি মশাই-
ধন্যি ছেলের অধ্যবসায়!
উনিশটিবার ম্যাট্রিকে সে
ঘায়েল হয়ে থামল শেষে।
বিষয় আশয় ? গরীব বেজায়-
কষ্টে–সৃষ্টে দিন চলে যায়।
মানুষ তো নয় ভাইগুলো তার-
একটা পাগল একটা গোঁয়ার;
আরেকটি সে তৈরী ছেলে,
জাল করে নোট গেছেন জেলে।
কনিষ্ঠটি তবলা বাজায়
যাত্রাদলে পাঁচ টাকা পায়।
গঙ্গারাম তো কেবল ভোগে
পিলের জ্বর আর পাণ্ডু রোগে।
কিন্তু তারা উচ্চ ঘর,
কংসরাজের বংশধর !
শ্যাম লাহিড়ী বনগ্রামের
কি যেন হয় গঙ্গারামের।
যহোক, এবার পাত্র পেলে,
এমন কি আর মন্দ ছেলে?
07/09/2023
খাদ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি।
04/09/2023
বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান--
তুমি কি এমন শক্তিমান!
আমাদের ভাঙাগড়া তোমার হাতে এমন অভিমান--
তোমাদের এমনি অভিমান ॥
চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নীচে--
এত বল নাই রে তোমার, সবে না সেই টান ॥
শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও,
হও-না যতই বড়ো আছেন ভগবান।
আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে,
বোঝা তোর ভারী হলেই ডুববে তরীখান।
04/09/2023
আবার আসিব ফিরে – জীবনানন্দ দাশ
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে — এই বাংলায়
হয়তো মানুষ নয় — হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে;
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাঁল-ছায়ায়;
হয়তো বা হাঁস হবো — কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়,
সারাদিন কেটে যাবে কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে;
আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়;
হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে;
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেচাঁ ডাকিতেছে শিমুলের ডালে;
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে;
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক শাদা ছেঁড়া পালে
ডিঙা বায়; — রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে।
25/08/2023
" কেউ কথা রাখেনি " - সুনীল গঙ্গোপাধ্যায়
কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর
কাটলো, কেউ কথা রাখেনি।
ছেলেবেলায় এক বোষ্টুমি তার
আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল,
শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু
শুনিয়ে যাবে।
তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল
কিন্তু সেই বোষ্টুমী আর এল না
পঁচিশ বছর প্রতীক্ষায় আছি।
মামা বাড়ির মাঝি নাদের
আলি বলেছিল,
বড় হও দাদাঠাকুর
তোমাকে আমি তিন প্রহরের বিল
দেখাতে নিয়ে যাবো
সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে!
নাদের আলি, আমি আর কত বড় হবো?
আমার মাথা এই ঘরের ছাদ
ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর
তুমি আমায় তিনপ্রহরের বিল দেখাবে?
একটাও রয়ালগুলি কিনতে পারিনি কখনো
লাঠি-লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা
ভিখারীর মতন চৌধুরীদের
গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস-উৎসব
অবিরল রঙ্গের ধারার মধ্যে সুবর্ন
কঙ্কনপরা-পরা ফর্সা রমনীরা কত রকম আমোদে হেসেছে,
আমার দিকে তারা ফিরেও চায়নি!
বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন,
দেখিস, একদিন আমরাও....
বাবা এখন অন্ধ, আমাদের
দেখা হয়নি কিছুই
সেই রয়্যালগুলি, সেই লাঠি-লজেন্স, সেই রাস-উৎসব
আমায় কেউ ফিরিয়ে দেবে না!
বুকের মধ্যে সুগন্ধি রুমাল
রেখে বরুনা বলেছিল,
যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে
সেদিন আমার বুকেও এ-রকম আতরের গন্ধ হবে!
ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রান নিয়েছি,
দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়
বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টি নীলপদ্ম!
তবুও কথা রাখেনি বরুনা,
এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ
এখনো সে যে-কোনো নারী!
কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর
কাটলো, কেউ কথা রাখে না!
28/05/2023
সবার আমি ছাত্র – সুনির্মল বসু
আকাশ আমায় শিক্ষা দিল
উদার হতে ভাই রে,
কর্মী হবার মন্ত্র আমি
বায়ুর কাছে পাই রে।
পাহাড় শিখায় তাহার সমান-
হই যেন ভাই মৌন-মহান,
খোলা মাঠের উপদেশে-
দিল-খোলা হই তাই রে।
সূর্য আমায় মন্ত্রণা দেয়
আপন তেজে জ্বলতে,
চাঁদ শিখাল হাসতে মোরে,
মধুর কথা বলতে।
ইঙ্গিতে তার শিখায় সাগর-
অন্তর হোক রত্ন-আকর;
নদীর কাছে শিক্ষা পেলাম
আপন বেগে চলতে।
মাটির কাছে সহিষ্ণুতা
পেলাম আমি শিক্ষা,
আপন কাজে কঠোর হতে
পাষান দিল দীক্ষা।
ঝরনা তাহার সহজ গানে,
গান জাগাল আমার প্রাণে;
শ্যাম বনানী সরসতা
আমায় দিল ভিক্ষা।
বিশ্বজোড়া পাঠশালা মোর,
সবার আমি ছাত্র,
নানান ভাবে নতুন জিনিস
শিখছি দিবারাত্র।
এই পৃথিবীর বিরাট খাতায়,
পাঠ্য যেসব পাতায় পাতায়
শিখছি সে সব কৌতূহলে,
নেই দ্বিধা লেশমাত্র।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Khulna
9100