29/09/2024
প্রিয় প্রধান শিক্ষক লুৎফর স্যারের আজ বিদায়ী সংবর্ধনা 💐
২৯/০৯/২০২৪ খ্রিঃ তারিখ জনাব আলহাজ্ব মোঃ লুৎফর রহমান, প্রধান শিক্ষক, বাঁকা ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইকগাছা, খুলনা সরকারি বিধি মোতাবেক পেশাগত কর্ম থেকে অবসর গ্রহণ করবেন। কর্মজীবনের বিদায় সংবর্ধনার জন্য বাঁকা শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আজ বিকেল ৩ ঘটিকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিদায়ী সংবর্ধনা গ্রহণ করবেন, তিনি ১৮/০৪/১৯৮৭ খ্রিঃ তারিখে সহকারী শিক্ষক পদে প্রথম যোগদান করেন। ১৫/০২/১৯৯৮ খ্রিঃ তারিখে সহকারী প্রধান শিক্ষক এবং ২৬/০১/২০০৪ খ্রিঃ তারিখে প্রধান শিক্ষক পদে পদোন্নতি লাভ করেন। ৩৭ বছরের অধিক সময়ের কর্ম জীবনে তিনি পাইকগাছা উপজেলার শ্রীকণ্ঠপুর ৩২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ( Sreekanthopur 32 no govt. Primary School , কাটীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁকা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নাবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বাঁকা ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে সুনামের সাথে কর্মরত আছেন। আমরা তাঁর সুখী ও সুন্দর জীবন কামনা করি।
04/01/2023
22/02/2020
13/01/2020
24/12/2019
22/06/2019