02/06/2026
নোটিশ
তারিখ: ০২/০৬/২০২৬
এতদ্বারা অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসএসসি-২০২৬ এর ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে বিদ্যালয়ের নিয়মিত শ্রেণি কার্যক্রম ০৭/০৬/২৬ ও ০৮/০৬/২৬ তারিখ বন্ধ থাকবে।
তবে ০৯/০৬/২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার থেকে বিদ্যালয়ের সকল কার্যক্রম ও শ্রেণি পাঠদান যথারীতি ১০টা থেকে ৪টা পর্যন্ত পরিচালিত হবে।
অতএব, সকল শিক্ষার্থীকে নির্ধারিত তারিখে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।
প্রধান শিক্ষক
সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়।