Khulna Collectorate Public School & College

Khulna Collectorate Public School & College Khulna DC authorized College - Khulna Collectorate Public School and College. খুলনা জেলা প্রশাসন পরিচালিত একটি প্রতিষ্ঠান।
(1)

11/08/2026
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর খাতা চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হচ্ছে আজ মঙ্গলবার (১১ আগস্ট)। ফলাফ...
11/08/2026

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর খাতা চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হচ্ছে আজ মঙ্গলবার (১১ আগস্ট)। ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন।

এবার নতুন পদ্ধতিতে প্রতি পত্রের জন্য ১৫০ টাকা ফি দিয়ে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

যেভাবে আবেদন করবেন: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য নির্ধারিত অনলাইন পোর্টালে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে একটি মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।

এরপর শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যেসব বিষয়ে পুনঃনিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা ফি প্রযোজ্য হবে। দুই পত্রের কোনো বিষয়ে পুনঃনিরীক্ষণ করতে চাইলে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।

যেভাবে ফি পরিশোধ করবেন: বিষয় নির্বাচন করার পর পরবর্তী স্ক্রিনে মোট ফি-এর পরিমাণ দেখানো হবে। বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।

ফি পরিশোধের বিস্তারিত নির্দেশনা পুনঃনিরীক্ষণ পোর্টালেই পাওয়া যাবে। ফি পরিশোধের পর আবেদন পোর্টালে ফিরে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে।

পরে বিষয় যুক্ত করার সুযোগ: একবার ফি দিয়ে আবেদন জমা দেওয়ার পরও চাইলে একই প্রক্রিয়ায় নতুন কোনো বিষয় পুনঃনিরীক্ষণের জন্য যুক্ত করা যাবে। তবে এ ক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা সংশোধন করতে চাইলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে যেসব বিষয়ের জন্য এখনো ফি দেওয়া হয়নি, সেগুলো প্রত্যাহার করা যাবে। এরপর নতুন করে বিষয় নির্বাচন করা যাবে।

তবে একবার ফি পরিশোধ করার পর নির্বাচিত বিষয়গুলো আর বাতিল করা যাবে না। কোনো অবস্থাতেই পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না।

এবার ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত অনলাইন পদ্ধতিতেই ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে হবে।

এস এস সি পরীক্ষা-২০২৬ এ খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ - এর ফলাফল :
10/08/2026

এস এস সি পরীক্ষা-২০২৬ এ খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ - এর ফলাফল :

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে কবিতা আবৃত্তি, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া অনু...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে কবিতা আবৃত্তি, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠান ।
খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ।

Address

College Building, Khulna Zila School, Khulna
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Khulna Collectorate Public School & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Khulna Collectorate Public School & College:

Shortcuts

Share