Diploma Engineering JOB

Diploma Engineering JOB "ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং জব প্রত্যাশীদের জন্য" নিঃস্বার্থে পেইজের পথ-চলা...

পলিটেকনিকে ভর্তি হতে সবাই কে উৎসাহিত করুন,কারিগরি শিক্ষা নিয়ে বেকারত্বকে বিদায় দিন।আমি যশোর পলিটেকনিকের। তবে খুলনা পলিটে...
19/08/2026

পলিটেকনিকে ভর্তি হতে সবাই কে উৎসাহিত করুন,কারিগরি শিক্ষা নিয়ে বেকারত্বকে বিদায় দিন।

আমি যশোর পলিটেকনিকের। তবে খুলনা পলিটেকনিকের পাশেই থাকি।

[ছবি সংগৃহীত]

19/08/2026

একজন সন্দেহপ্রবণ প্রেমিক তার প্রেমিকা কে বলছে😇

তুমি বলো, তুমি বৃষ্টি ভালোবাসো,
কিন্তু বৃষ্টি এলে তুমি ছাতা নিয়ে হাঁটো।

তুমি বলো, তুমি সূর্য ভালোবাসো,
কিন্তু রোদের দিন তুমি ছায়া খোঁজো।

তুমি বলো, তুমি বাতাস ভালোবাসো,
কিন্তু, যখন সে আসে তুমি জানালা বন্ধ করো।

তাই আমি ভয় পাই,
যখন তুমি বলো, তুমি আমাকে ভালোবাসো।

[তুরস্কের একটি ফোক কবিতা]

একটি চিরকুট, আর অসংখ্য প্রশ্ন… 💔রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রীর আত্মহত্যার খবর এবং রেখে যাওয়া চিরকুটটি সত্যিই হৃ...
17/08/2026

একটি চিরকুট, আর অসংখ্য প্রশ্ন… 💔

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রীর আত্মহত্যার খবর এবং রেখে যাওয়া চিরকুটটি সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। একটি সম্পর্কের কষ্ট, অভিমান কিংবা বিচ্ছেদ—কীভাবে একজন তরুণীর কাছে পুরো জীবনটাকেই অসহ্য করে তুলতে পারে, ঘটনাটি যেন তারই নির্মম উদাহরণ❗

কিন্তু একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে—

প্রেম জীবনের একটি অংশ, পুরো জীবন নয়। সবারই মনে রাখা উচিত...

কেউ ছেড়ে গেলে জীবন থেমে যায় না।
কেউ প্রতারণা করলে আপনার মূল্য কমে যায় না।
কোনো সম্পর্ক ভেঙে গেলে ভবিষ্যৎ শেষ হয়ে যায় না।

আজ যে কষ্টটাকে পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট মনে হচ্ছে, সময়ের সঙ্গে সেই কষ্ট অনেকটাই বদলে যেতে পারে। কিন্তু জীবন চলে গেলে ফিরে আসার কোনো সুযোগ থাকে না।

তাই পরিবার, বন্ধু, শিক্ষক—সবার প্রতি অনুরোধ, কোনো ছেলে-মেয়ে যদি হঠাৎ চুপ হয়ে যায়, একা থাকতে চায়, কান্নাকাটি করে বা সম্পর্কজনিত কষ্টে ভেঙে পড়ে—তাকে উপদেশ দেওয়ার আগে একটু মন দিয়ে শুনুন। তাকে বলুন—

“তুমি একা নও। তোমার কথা আমি শুনব। এই সময়টা আমরা একসঙ্গে পার করব।”

আর যারা প্রেমে আছেন,তাদের জন্যও একটি কথা—নিজেকে ভালোবাসুন, কিন্তু নিজের জীবনকে কারও হাতে তুলে দেবেন না।সম্পর্ক সুন্দর হতে পারে, আবার ভেঙেও যেতে পারে। কিন্তু আপনার জীবন—আপনার বাবা-মায়ের স্বপ্ন, আপনার ভবিষ্যৎ, আপনার নিজের অস্তিত্ব—এসব কোনো একটি সম্পর্কের চেয়ে অনেক বড়।

একটি সম্পর্ক হারানোর কষ্ট সাময়িক হতে পারে,
কিন্তু একটি জীবন হারানোর শূন্যতা চিরস্থায়ী।

আত্মহত্যা কোনো সমাধান নয়।
কথা বলুন, সাহায্য চান, একটু সময় নিন—জীবনকে আরেকটি সুযোগ দিন। ❤️

কারও মন খারাপ দেখলে তাকে অবহেলা নয়, একটু সময় ও ভালো পরামর্শ দিন📢

15/08/2026

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তির বিস্তারিত তথ্যঃ

২০২৫-২৬ শিক্ষা বর্ষে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং-এ আবেদন করতে হলে নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে—

♦️ SSC (বিজ্ঞান) /দাখিল (বিজ্ঞান) /SSC (Vocational)/দাখিল (Vocational) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

♦️২০২৬–২৭-এর ভর্তি পরিক্ষায় ২০২৪, ২০২৫ ও ২০২৬ ইং সালে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

♦️ SSC তে নূন্যতম GPA 3.00 (out of 5.00) লাগবে এবং সাধারণ গণিত বা উচ্চতর গণিতে ন্যূনতম GPA 2.50 থাকতে হবে।

♦️ ভর্তি পরীক্ষার মানবণ্টন:

২০২৫–২০২৬ সালের সরকারি ডিপ্লোমা ভর্তি পরীক্ষার কাঠামো অনুযায়ী ভর্তি পরীক্ষায় ৭০ নম্বর + SSC GPA থেকে ৩০(৫×৬) = মোট ১০০ নম্বর।

♦️ বিষয়ভিত্তিক ভর্তি পরীক্ষার নম্বর:

বাংলা = ১০
ইংরেজি = ১০
গণিত = ২০
পদার্থবিজ্ঞান = ১০
রসায়ন = ১০
অ্যাপটিটিউড টেস্ট = ১০
মোট = ৭০
SSC/সমমান GPA এর ভিত্তিতে = ৩০

🌍 সর্বমোট = ১০০ নম্বর।
ডিপ্লোমাতে ভর্তি ইচ্ছুক সকল স্টুডেন্টদের জন্য শুভকামনা।

[সংগৃহীত]

10/08/2026

শিক্ষক নিয়োগের ক্ষমতা স্কুলের ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার হঠকারী সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্হাকে ধ্বংস করার জন্য যথেষ্ঠ 😡

সরকার এমন সিদ্ধান্ত থেকে অতিদ্রুত সরে আসবে সেই প্রত্যাশা করি📢



10/08/2026

ডিপ্লোমা করা মানেই সরকারি চাকরি😅

BSC(জেনারেল) করে যে/যারা নিজেদের সবজান্তা মনে করে সারাক্ষণ ফেবুতে ডিপ্লোমা দের নিয়ে বিষেদগার করে তাদের ধারণা হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করলেই ১০ম গ্রেডের সরকারি চাকরি খুব সহজেই পাওয়া যায়😁

আসলে বাস্তবতা হলো তারা যে ভাবে বিষয়টা উপস্থাপন করে সেটা(সরকারি চাকরি)অতটা সহজলোভ্য নয়।

ডিপ্লোমা করে সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি পায় সেটার পার্সেন্টেজ মোটামুটি ৮-১০%। বাকি ৯০% বেসরকারি কোম্পানিতে চাকরি করে।

তবে এটা সত্য যে ডিপ্লোমা শেষ করে কেউ বেকার থাকে না📢

যে/যারা বিএসসি করে চাকরি না পেয়ে কোমায় গিয়েসারাক্ষণ ডিপ্লোমাদের নিয়ে বিষেদগার করে তাদের জন্য এটা দারুণ উপলব্ধি😁YES🤝 BSC ...
10/08/2026

যে/যারা বিএসসি করে চাকরি না পেয়ে কোমায় গিয়ে
সারাক্ষণ ডিপ্লোমাদের নিয়ে বিষেদগার করে তাদের জন্য এটা দারুণ উপলব্ধি😁

YES🤝

BSC দের ধারণা😅
ডিপ্লোমায় ভর্তি হলেই ১০ম গ্রেডে চাকরি দিয়ে দিবে,আসো ভাতিজা আসো 📢

এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা ❣️যারা ফেইল করেছে তাদেরকেও অল্প অভিনন্দন, পরের বছর আরও ভাল করে ...
10/08/2026

এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা ❣️

যারা ফেইল করেছে তাদেরকেও অল্প অভিনন্দন, পরের বছর আরও ভাল করে পরীক্ষা দিতে হইবে 🤝

06/08/2026

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া নয়নের গল্পঃ- পর্ব-৬

রাতের খাবার খেয়ে নয়ন রাতে ঘুমাতে গেল; নয়নের চোখে মেয়েটার চেহারা ভাসতে লাগল! নয়ন কেন জানি মেয়েটার প্রতি দূর্বলতা অনুভব করছে!( পর্ব-৫ এর শেষাংশ)

নয়নের ছুটি আর মাত্র ৩-৪ দিন আছে, নয়নের মা নয়ন কে তার নানা বাড়িতে বেড়াতে যেতে বললো। নয়নও অনেক দিন যাবৎ নানা বাড়ি যায় না,মায়ের কথা শুনে সকালে খাওয়া দাওয়া শেষ করে নানাবাড়ির উদ্দেশ্যে রওনা হলো। নানাবাড়িতে যাওয়ার পরে নয়নকে দেখে সবাই অনেক খুশী,নয়নের এক মামাতো ভাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে সেও ঈদের ছুটিতে বাড়িতে এসেছে তার নাম বোখারী মাহতাব,সবাই মাহতাব নামেই ডাকে।

মাহতাব নয়নের ২ বছরের সিনিয়র,মাহতাব ঢাবির IBA এর স্টুডেন্টস। তুখোঁড় মেধাবী মাহতাব নয়ন কে ডাক দিয়ে বর্তমানে কি করছে জিজ্ঞাসা করলো,নয়ন বললো সে একটা বেসরকারি পলিটেকনিকের গেস্ট টিচার হিসেবে জব করছে। পরবর্তীতে ঢাকায় কেন জব পেলে সেখানে চলে যাবে এই সব ব্যাপারে কথা হলো।মাহতাবের একটা বোন আছে নাম মেহবুবা আদিবা সে এবার HSC পরিক্ষার্থী। মেহবুবা নয়নের সাথে কথা বলার সুযোগ খুঁজছে বলে সে আমাকে বললো নয়ন ভাইয়া তোমাকে আম্মু ডাকছে।

নয়ন কে মেহবুবা পুকুরের পাশে ঢেকে নিয়ে গেল,নয়ন অনেক দিন মামাবাড়ি কেন আসে না এটা নিয়ে নানান অভিযোগ জানালো,নয়ন মেহবুবার ২ বছরের বড়। নয়ন মেহবুবা কে ছোট বোন হিসেবে দেখে। মেহবুবা নয়ন কে কিছু একটা বলতে চাই কিন্তু সে সাহস পাচ্ছে না। নয়ন নানবাড়ি ২ দিন থাকবে বলে মেহবুবাকে জানলো, মেহবুবার বিকেলে টিউশনি থাকায় সে দ্রুত বাড়ির দিকে চলে গেল।

নয়ন মামাতে ভাই মাহতাবের সাথে বিকেলে বিলের দিকে ঘুরতে গেল,বিলের ছোট ডিঙি নৌকায় চলে সারা বিকেল অনেক মজা করলো,নয়ন ডিঙি নৌকা চালাতে জানায় পরের দিন সকালে আবারও বিলে আসার প্ল্যানিং করলো। যথারীতি বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার উপক্রম হওয়ায় মাহতাব ও নয়ন দ্রুত বাড়ির দিকে রওনা হলো,পথিমধ্যে মাগরিবের নামাজের আযান হওয়ায় দু'জনে মসজিদে গিয়ে নামাজ শেষ করে বাড়িতে চলে এলো।

সন্ধ্যার পরে নয়ন ও মাহতাবের জন্য মেহবুবা নুডুলস নিয়ে এলো,সারা বিকেল কোথায় গিয়ে ছিল জানতে চাইলো মাহতাব বললো আমরা বিলে গিছিলাম ডিঙি নৌকা চালাতে, একথা শুনে মেহবুবা পরের দিন তাদের সাথে বিলে যাবে বলে বায়না ধরলো, মাহতাব নয়নের দিকে তাকিয়ে বলছে ঠিক আছে কালকে ৩জন যাবো তাহলে। গল্প করতে করতে এশার নামাজের সময় হয়ে গেলে নয়ন ও মাহতাব মসজিদে গেল নামাজ পড়তে। নামাজ শেষ করে রাতের খাবার খেয়ে সবাই ঘুমাতে গেল।

চলবে....

05/08/2026

সদ্য DUET এ চান্স পাওয়া সকল ছোট ভাই-বোনদের কে অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা রইলো❣️

বিএসসি শেষ করে চাকরির ক্ষেত্রে SAE নয় বরং AE পদ গুলোতে সকলের টার্গেট করার পরামর্শ👌

Address

Khulna
9000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Diploma Engineering JOB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Diploma Engineering JOB:

Shortcuts

Share