18/01/2016
কোন মানুষ কে দেখেই আমি মোটামুটি একটা ধারনা করে ফেলি,
অধিকাংশ সময় তা ঠিক হয়, আবার হয়না,
আমি গভীর আগ্রহ নিয়ে কিছু মানুষ এর কষ্ট ছুতে গিয়েও ফিরে
এসেছি, সত্যি বলতে ফিরিয়ে দিয়েছে, এখন মনে হয় তাদের কষ্ট গুলো
আসলেই ছুয়ে দেখার মত ছিল কিনা? আমরা কেউ কি কখনো পারি
কারো কস্ট ছুয়ে যেতে? শুধুই অভিনয় করে যাই, "হ্যা আমি খুব
চেষ্টা করছি তোমাকে বোঝার "এমন একটা ভাব নিয়ে থাকি
এই সকল মানুষ এর উপর একসময় বিশাল রাগ এসে গেছিল! কেমন
যেন নিজেকে সবকিছু থেকে গুটিয়ে আমার হাস ফাস করা কবিতার
দেয়ালে আবদ্ধ হয়েছিলাম,
সময় সবকিছু পাল্টে দেয়, যে মানুষ গুলার উপর গভীর রাগ নিয়ে
একসময় হারিয়েছিলাম হঠাত করেই তাদের উপর গভীর ভালবাসা
নিয়ে হাজির হলাম,
জীবন যেখানে ভাল থাকার এত উপাদান ছড়িয়ে রেখেছে কিভাবে খারাপ
থাকি? কিভাবে রাগ রাখি? অভিমান? নেই কিছুই নেই
যে গভীর আগ্রহ নিয়ে আমি কারো মাঝ রাতের ফিস ফিস হতে
চাইতাম! প্রথম চুম্বন এর দাবী নিয়ে বারবার যার সামনে হাজির
হতাম, প্রথম কান্নার দোহাই দিয়ে যাকে আবদার করতাম সেই
ভালবাসা নিয়ে আমি মায়া মায়া চোখে এক আশ্রয় এর গল্প খুজতে
থাকলাম!
সাতশ কোটি মানুষের কত কোটি গল্প?? আমি পাগলের মত খুজে
বেড়াই!
আমি একজন কে চিনি আমরা যখন হো হো করে হেসে মীরাক্কেল দেখি
এই মেয়ে তখন মোটা চাল এর কয়টা ভাত এর জন্য যোনি পেতে শুয়ে
থাকে!
এক ভাই আছে যে চায়ের দোকানে কাজ করে শুধু রাত জেগে এই মানুষ
টা জিরো টু ইনফিনিটির জন্য লেখা লেখে
এক বেলা কম খেত ছেলেটা, মাস শেষে খাবার বিল কম আসবে এই
আশায় না, ওই টাকা দিয়ে সে কলেজের বেতন দিবে!
এসকল মানুষ কে তুমি ক্লোজাপ কাছে আসার গল্প তে পাবেনা
এসকল মানুষ কে ডিএসএলার হাতে তরুন এর মধ্যে খুজে পাবেনা
এসকল মানুষ বিলবোর্ড এ থাকেনা,
একটু মায়া নিয়ে তাকাতে হয়
যে মায়া নিয়ে তাকিয়েছিলে জীবনের ভুল ভালবাসার দিকে, সেই
ভালবাসা নিয়ে এদের খুজে দেখ!
মাঝ রাতে এক কাপ চা হাতে নিয়ে ছাদে দাড়িয়ে খুব জোরে বলা যাবে
"ধুর বাল জীবন এ এত সুখ কেন?? "