Khulna Art Academy

Khulna Art Academy This is a Academy of Art in Khulna. It establish in 2008. Since Then it is The Home of Some good Art চারুকলা ভর্তির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান

চিত্রশিল্পী মিলন বিশ্বাসের শৈশব থেকে বর্তমান পর্যন্ত শিল্পী হয়ে ওঠার অনুপ্রেরণাময় জীবনগল্প, খুলনা আর্ট একাডেমি প্রতিষ্...
10/05/2026

চিত্রশিল্পী মিলন বিশ্বাসের শৈশব থেকে বর্তমান পর্যন্ত শিল্পী হয়ে ওঠার অনুপ্রেরণাময় জীবনগল্প, খুলনা আর্ট একাডেমি প্রতিষ্ঠার ইতিহাস এবং প্রিয় শিক্ষার্থীদের নিয়ে তাঁর ভাবনা শুনুন মাছরাঙা টেলিভিশন-এর টকশো

বিঃদ্রঃ এখানে ভিজিট করুন সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখতে পারবেন

চিত্রশিল্পী, কবি ও গীতিকার মিলন বিশ্বাস খুলনা আর্ট কলেজ থেকে চারুকলায় শিক্ষাগ্রহণ করা মিলন বিশ্বাস পেশাগতভাবে ....

07/05/2026

প্রিয় খুলনাবাসী, শুভানুধ্যায়ী, শিক্ষার্থী, অভিভাবক ও শিল্পপ্রেমী সকল মানুষকে আন্তরিক আমন্ত্রণ।

চিত্রশিল্পী মিলন বিশ্বাসের শিল্পী হয়ে ওঠার গল্প, শিল্পসাধনার দীর্ঘ পথচলা এবং খুলনার প্রতি গভীর ভালোবাসার অনুভূতি নিয়ে প্রচারিত হবে মাছরাঙা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “রাঙা সকাল”।
একজন শিল্পীর জীবনের সংগ্রাম, স্বপ্ন, ভালোবাসা ও শিল্পচর্চার নানা অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে এই বিশেষ আয়োজনে। খুলনার মাটি ও মানুষের প্রতি ভালোবাসা থেকে গড়ে ওঠা শিল্পজীবনের কিছু অজানা গল্প জানতে সবাইকে অনুষ্ঠানটি দেখার আন্তরিক আমন্ত্রণ রইল।

📺 অনুষ্ঠানঃ “রাঙা সকাল”
📡 চ্যানেলঃ মাছরাঙা টেলিভিশন
📅 তারিখঃ ৮ই মে, শুক্রবার
⏰ সময়ঃ সকাল ৭টা থেকে ৮টা

আপনাদের ভালোবাসা, আশীর্বাদ ও অনুপ্রেরণাই শিল্পচর্চার পথকে আরও সুন্দর করে তোলে। সবাই অনুষ্ঠানটি দেখে মতামত ও শুভকামনা জানাবেন।

শুভেচ্ছান্তে
চিত্রশিল্পী মিলন বিশ্বাস
প্রতিষ্ঠাতা পরিচালক
খুলনা আর্ট জেলা শিল্পকলা একাডেমি

পিতা-মাতার আশীর্বাদ এবং প্রিয় শিল্পগুরুদের স্নেহ-দিকনির্দেশনায় শিল্প সাধনার পথে যতটুকু জ্ঞান সঞ্চয় করতে পেরেছি, তারই ...
04/05/2026

পিতা-মাতার আশীর্বাদ এবং প্রিয় শিল্পগুরুদের স্নেহ-দিকনির্দেশনায় শিল্প সাধনার পথে যতটুকু জ্ঞান সঞ্চয় করতে পেরেছি, তারই এক বিনম্র প্রকাশ নিয়ে আজ আমি উপস্থিত ছিলাম মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান “রাঙা সকাল”-এর অতিথি হিসেবে।
এই অভিজ্ঞতা আমার শিল্পজীবনের এক অনন্য প্রাপ্তি ও গৌরবের মুহূর্ত। এই সুযোগ করে দেওয়ার জন্য মাছরাঙা টিভির পুরো পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই।
অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে আগামী ৮ই মে, সকাল ৭ টায়।
শিল্পপ্রেমী সকলকে অনুষ্ঠানটি দেখার জন্য আন্তরিক আমন্ত্রণ রইল।
আপনাদের ভালোবাসা ও আশীর্বাদই আমার পথচলার প্রেরণা।

বিঃদ্রঃ
আমার সকল শ্রদ্ধেয় গুরুজন, প্রিয় পরিবারের সদস্যবৃন্দ ,সকল শিক্ষার্থী এবং আন্তরিক শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, “রাঙা সকাল” অনুষ্ঠানটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষভাবে আয়োজিত হবে।
উল্লেখিত দিন ও সময়ের কোনো পরিবর্তন হলে তা যথাসময়ে আপনাদের জানিয়ে দেওয়া হবে।

খুলনা আর্ট একাডেমির প্রচার সম্পাদক সৌহার্দ্য বিশ্বাসের ১৮তম জন্মদিন উপলক্ষে প্রকাশিত সংবাদটি বিভিন্ন পত্রিকায় স্থান দেও...
27/04/2026

খুলনা আর্ট একাডেমির প্রচার সম্পাদক সৌহার্দ্য বিশ্বাসের ১৮তম জন্মদিন উপলক্ষে প্রকাশিত সংবাদটি বিভিন্ন পত্রিকায় স্থান দেওয়ায় সংশ্লিষ্ট সকল পত্রিকার সম্মানিত সম্পাদক, সাংবাদিক ও কলাকুশলীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় আমাদের এই আনন্দঘন মুহূর্তটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

আপনাদের এই অনুপ্রেরণা ও ভালোবাসা ভবিষ্যতেও আমাদের পথচলায় শক্তি যোগাবে এই প্রত্যাশা রইলো। আগামীতেও আপনাদের সার্বিক সহযোগিতা, শুভকামনা ও সমর্থন কামনা করছি।

সবার প্রতি রইলো আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

খুলনা আর্ট একাডেমির প্রচার সম্পাদক সৌহার্দ্য বিশ্বাসের ১৮তম জন্মদিন উদযাপনখুলনা আর্ট একাডেমির প্রাঙ্গণে প্রতিষ্ঠানের প্র...
26/04/2026

খুলনা আর্ট একাডেমির প্রচার সম্পাদক সৌহার্দ্য বিশ্বাসের ১৮তম জন্মদিন উদযাপন

খুলনা আর্ট একাডেমির প্রাঙ্গণে প্রতিষ্ঠানের প্রচার সম্পাদক সৌহার্দ্য বিশ্বাসের ১৮তম জন্মদিন আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়। ২৬ এপ্রিল, রোববার জন্মদিন উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেক কেটে তাকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, খুলনা আর্ট একাডেমি ২০০৩ সাল থেকে যাত্রা শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ডিজিটালভাবে পরিচালনা করতে হয়। কম্পিউটারের মাধ্যমে এই ডিজিটাল কার্যক্রম পরিচালনায় নবীন প্রজন্মের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। সৌহার্দ্য বিশ্বাস ২০২৪ সাল থেকে প্রতিষ্ঠানের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তিনি আরও জানান, সৌহার্দ্য বিশ্বাস তাঁর ছেলে। ২০০৮ সালে সৌহার্দ্যের জন্মের পর থেকেই তিনি চিন্তা করেন—যে শহরে তাঁর সন্তান জন্মগ্রহণ করেছে, সেই শহরেই তিনি জীবনের বাকিটা জীবন কাটিয়ে দেবেন। সেই ভাবনা থেকেই পূর্বের নাম পরিবর্তন করে প্রতিষ্ঠানের নাম রাখা হয় “খুলনা আর্ট একাডেমি” এবং প্রতিষ্ঠানের কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালিত হতে থাকে। বর্তমানে সৌহার্দ্য বিশ্বাস সরকারি সুন্দরবন আদর্শ কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী। এই প্রতিষ্ঠানের দায়িত্ব তাকে দিলে সে সুন্দরভাবে পালন করতে পারবে। এই বিশ্বাস থেকেই চিত্রশিল্পী মিলন বিশ্বাস তাকে এই দায়িত্ব অর্পণ করেন। প্রতিষ্ঠানটি ছবি আঁকার পাশাপাশি আবৃত্তি, সংগীত, হাতের লেখা এবং চারুকলা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে আসছে। ২০২৪ সালে এসে এই প্রতিষ্ঠানের কিছু দায়িত্ব ছেলে সৌহার্দ্য বিশ্বাসের কাছে বুঝিয়ে দেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস। প্রচার সম্পাদক হিসেবে সৌহার্দ্য শিশু শিল্পীদের ক্লাস পরিচালনা, প্রচার-প্রচারণা এবং সাংবাদিকদের কাছে প্রতিষ্ঠানের সকল তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছেন। সৌহার্দ্য বিশ্বাসের ১৮তম জন্মদিন উপলক্ষে উপস্থিত ছিলেন বরিশাল থেকে আগত গীতা প্রশিক্ষক গীতা হালদার, প্রতিষ্ঠানের অক্ষরশিল্পী বাবু ধনঞ্জয় রায়, খুলনা শিপইয়ার্ড স্কুলের চারুকলার শিক্ষক সুব্রত কুমার মণ্ডল, শিক্ষক শিমুল মণ্ডল, শিক্ষক বিক্রম রায়, অনঘ ভৌমিক অভি, সুধাংশু দেবনাথ, ইলেকট্রিশিয়ান মোরশেদ খান, সম্প্রীতি বিশ্বাসসহ অন্যান্য সদস্যবৃন্দ। সকলেই সৌহার্দ্য বিশ্বাসের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানান। পাশাপাশি উপস্থিত সকলের কাছে সৌহার্দ্যের পিতা-মাতা তাঁর জন্য আশীর্বাদ প্রত্যাশা করেন।

আপনাদের মতো দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্...
23/04/2026

আপনাদের মতো দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে গুরুত্ব সহকারে বিনা পারিশ্রমিকে পত্রিকায় তুলে ধরা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। আপনাদের নিষ্ঠা, শ্রম ও সততার মাধ্যমে সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানুষের সামনে পৌঁছে যাচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।খুলনা আর্ট একাডেমির এই আয়োজনকে সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করার জন্য বিশেষভাবে ধন্যবাদ। ভবিষ্যতেও আপনাদের নিরপেক্ষ, সৃজনশীল ও মানবিক সাংবাদিকতার ধারা অব্যাহত থাকবে এই প্রত্যাশা রইল।পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য, সুখ ও মঙ্গল কামনা করি।

“ শিল্পগুরু মোস্তাফিজুল হক এর শুভ জন্মদিন”আজকের এই বিশেষ দিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই প্রখ্যাত চিত্রশিল্পী, শিল্পগ...
18/04/2026

“ শিল্পগুরু মোস্তাফিজুল হক এর শুভ জন্মদিন”

আজকের এই বিশেষ দিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই প্রখ্যাত চিত্রশিল্পী, শিল্পগুরু মোস্তাফিজুল হক-কে। শিল্পচর্চার প্রতি আপনার নিবেদন, নিষ্ঠা ও মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের জন্য এক অনন্য প্রেরণা। আপনার সৃষ্টিশীলতা শুধু ক্যানভাসে সীমাবদ্ধ নয়, তা ছড়িয়ে আছে আপনার চিন্তা, দর্শন ও জীবনবোধের প্রতিটি স্তরে। আমার জীবনে আপনার আগমন এক সৌভাগ্যের বিষয়। আপনি স্বশরীরে আমার প্রতিষ্ঠিত খুলনা আর্ট একাডেমিতে এসে এর কার্যক্রম পরিদর্শন করেছেন এবং আন্তরিকভাবে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। আপনার সেই মূল্যবান পরামর্শ ও অনুপ্রেরণাকে ধারণ করেই আমি, চিত্রশিল্পী মিলন বিশ্বাস, আজ খুলনা আর্ট একাডেমির পথচলা এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনাকে আমি শুধু একজন শ্রদ্ধেয় শিল্পী হিসেবেই নয়, বরং আমার শিল্পগুরু হিসেবে গভীরভাবে ধারণ করি।আপনার বড় ভাই, প্রয়াত বরেণ্য শিল্পী মাহমুদুল হক-এর স্মৃতিও আজ আমাদের হৃদয়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনাদের দুই ভাইয়ের সম্মিলিত শিল্পচেতনা আমাদের সংস্কৃতির এক অমূল্য সম্পদ।
শুভ জন্মদিনে আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরন্তর সৃষ্টিশীল জীবনের জন্য আন্তরিক প্রার্থনা রইল। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের শিল্পজগতকে আরও সমৃদ্ধ করুন এই কামনা করি।

বিঃদ্রঃ স্যার খুলনায় আসলে স্যারের সাথে আমি বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছবি তুলে ধরলাম।

শ্রদ্ধা ও ভালোবাসায়,

চিত্রশিল্পী মিলন বিশ্বাস
প্রতিষ্ঠাতা পরিচালক
খুলনা আর্ট একাডেমি
তারিখঃ ১৮ এপ্রিল ২০২৬

জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতনে নববর্ষ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় খুলনা আর্ট একাডেমি  ছাত্রী যাহরুন তাসনিমের অর্জন ।...
14/04/2026

জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতনে নববর্ষ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় খুলনা আর্ট একাডেমি ছাত্রী যাহরুন তাসনিমের অর্জন ।

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতন, খুলনা কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ঘ’ বিভাগে খুলনা আর্ট একাডেমির ছাত্রী যাহরুন তাসনিম তৃতীয় স্থান অর্জন করেছে।
এই পুরস্কারটি তার ৬৯তম অর্জন, যা তার ধারাবাহিক সাফল্যের এক অনন্য উদাহরণ।
যাহরুন তাসনিম বর্তমানে জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতন, খুলনার দ্বিতীয় শ্রেণির একজন মেধাবী ছাত্রী এবং খুলনা আর্ট একাডেমির নিয়মিত শিক্ষার্থী। তার এই সাফল্য আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের।
এই অর্জনের পেছনে সম্মানিত শিক্ষক মিলন বিশ্বাস স্যারের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক দিকনির্দেশনা বিশেষভাবে উল্লেখযোগ্য।
খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে যাহরুন তাসনিমকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।সকলের কাছে তার জন্য দোয়া কামনা করছি যেন ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করতে পারে।

ছুটির নোটিশখুলনা আর্ট একাডেমির সম্মানিত অভিভাবকবৃন্দের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ...
11/02/2026

ছুটির নোটিশ
খুলনা আর্ট একাডেমির সম্মানিত অভিভাবকবৃন্দের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ই ফেব্রুয়ারি ২০২৬ (বুধবার) থেকে ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার) পর্যন্ত একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকবে।উক্ত সময়ের পর থেকে একাডেমিতে প্রতিনিয়ত সোমবার ও মঙ্গলবার নিয়মিত ক্লাস চলবে। যেসব শিক্ষার্থী সোমবার ও মঙ্গলবারের শিফটে ক্লাস করতে ইচ্ছুক, তারা নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
আপনাদের সার্বিক সহযোগিতা ও মঙ্গল কামনা করি।

বিঃদ্রঃ নির্বাচনের পরে সবকিছু স্বাভাবিক থাকলে উপরোক্ত নোটিশ অনুযায়ী চলমান থাকবে।
অফিসিয়াল কোন প্রয়োজন হলে 01716570062 এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন।

ধন্যবাদান্তে,
চিত্রশিল্পী মিলন বিশ্বাস
প্রতিষ্ঠাতা ও পরিচালক
খুলনা আর্ট একাডেমি

তারিখ: ১১-০২-২০২৬

খুলনা আর্ট একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি অর্জনে গর্বিত প্রতিষ্ঠানখুলনা আর্ট একাডেমির ১০ম ব্যাচের প্রাক্তন...
23/01/2026

খুলনা আর্ট একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি অর্জনে গর্বিত প্রতিষ্ঠান

খুলনা আর্ট একাডেমির ১০ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী শিল্পী সজীব মন্ডল নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট এর তৃতীয় বর্ষ থেকে শিক্ষাবৃত্তি–২০২৫ ও সনদপত্র অর্জন করেছেন। সম্প্রতি তাঁরা মোবাইল ফোনে খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাসকে বিষয়টি অবহিত করেন এবং তাঁর আশীর্বাদ প্রার্থনা করেন।আলাপকালে তাঁরা জানান, মোট ১৩ জন শিক্ষার্থীকে এই বছর নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট থেকে শিক্ষাবৃত্তি–২০২৫ ও সনদপত্র প্রদান করা হয়েছে। তার মধ্যে খুলনা আর্ট একাডেমির মোট ৫ জন শিক্ষার্থী উক্ত শিক্ষাবৃত্তি ও সনদপত্র অর্জন করতে সক্ষম হয়েছে। যা একাডেমির ধারাবাহিক সাফল্যের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।এ উপলক্ষে চিত্রশিল্পী মিলন বিশ্বাস শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন,“তোমাদের অর্জনেই আমাদের পূর্ণতা। তোমরাই আমাদের প্রতিষ্ঠানের গর্ব। ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে এই প্রত্যাশা করি।”তিনি আরও জানান, এই সফলতার ধারাবাহিকতায় বর্তমানে ২০২৫ সালে খুলনা আর্ট একাডেমির ১৬তম ব্যাচ পরিচালিত হচ্ছে। ২০১০ সাল থেকে এ পর্যন্ত একাডেমির ২৩০ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে অধ্যয়নের সুযোগ লাভ করেছে।শিক্ষার্থীদের উদ্দেশ্যে আশীর্বাদ জানিয়ে তিনি বলেন,“তোমরাই আগামী দিনের স্বনামধন্য শিল্পী হিসেবে পরিচিতি লাভ করো।”এ সময় তিনি সকলের কাছে খুলনা আর্ট একাডেমির চারু শিল্পীদের জন্য শুভকামনা কামনা করেন, যেন তারা পড়াশোনা সম্পন্ন করে শিল্পচর্চার মাধ্যমে দেশের জন্য ইতিবাচক ও সৃজনশীল অবদান রাখতে পারে।

বার্তা প্রেরক
সৌহার্দ্য বিশ্বাস
তারিখ: ২৩-০১-২০২৬

Address

৩৬ আয়েশা কটেজ, ইকবাল নগর স্কুলের পূর্ব পাশে।
Khulna
9100

Alerts

Be the first to know and let us send you an email when Khulna Art Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share