English Spoken Club

English Spoken Club

Share

আমার এই পেজটি শিক্ষামূলক। জ্ঞানপিপাস

15/02/2022

কীভাবে ইংরেজিতে নিজের পরিচয় দিবেন: ২য় পর্ব

ইংরেজিতে নিজের পরিচয় দেওয়া, কুশল বিনিময় তো আগের লেখাটিতে শিখেই ফেললাম; এবার শেখা দরকার কীভাবে এই কথোপকথন চালিয়ে নেওয়া যায়। আমরা প্রায় সময়ই ইংরেজিতে কথা বলতে গিয়ে কথা হারিয়ে ফেলি, কী বলবো বুঝতে পারি না। এই সমস্যার সমাধান কী হতে পারে? এই লেখাটি থেকে আমরা শিখবো ইংরেজিতে নিজের পরিচয় দেওয়া ও কুশল বিনিময়ের পর কীভাবে কথোপকথন চালিয়ে নিয়ে যেতে পারি।
ধরা যাক, আমরা আজও সানোয়ারের সাথে কথা বলছি। হতে পারে সানোয়ার আপনার কাছে জানতে চাইতে পারে,
“Hey, what do you do?”
এখানে একটা মজার Grammar Hack আছে। What do you do? এই কথাটায় You শব্দটির আগে ও পরে একটি করে Do আছে। You এর আগের Do টি এখানে Helping Verb এর কাজ করে। এই Helping Verb টি এখানে বাক্যের Subject কে সাহায্য করছে। এজন্যই এর নাম Helping Verb. You এর পরের Do টি হলো Main verb.
“Hey, what do you do?” – এর মানে হলো সানোয়ার আপনার কাছে আপনার পেশা সম্পর্কে জানতে চাইছে। আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন আপনি উত্তরে বলতে পারেন,
“I’m a teacher.”
আপনি ডাক্তার হলে বলবেন,
“I’m a doctor.”
আপনি ব্যবসা করলে বলবেন,
“I’m a businessman.”
“Hey, what do you do?”- এই কথাটার উত্তর হবে আপনি পেশায় কী করেন সেটা। আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে বলতে পারেন, “I’m a student. I study in class 10.”
এখানে একটি পরিচিত ভুল কম-বেশি আমরা সবাই করি। আমরা প্রায়ই বলি, “I am study in class 10.” যেটা আসলে ভুল। এই ভুলটা হওয়ার কারণ মূলত আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি যে ‘I’ এর পরে ‘am’ বসে। কিন্তু কোন পরিস্থিতিতে ‘am’ বসে সেটা মনে রাখাও বেশ জরুরি। ‘I’ এর পর কেবল ২টি ক্ষেত্রে ‘am’ বসে। যথা –
১) Verb + ing form ব্যবহৃত হলে ‘I’ এর পর ‘am’ বসে।
I am teaching you.
২) No verb অর্থাৎ বাক্যে কোনো verb না থাকলে।
I am fine.
এখন “I study in class 10.” এই বাক্যে কিন্তু এরই মধ্যে একটা strong verb ‘study’ আছে। তাই এই বাক্যে আর কোনো Helping verb এর প্রয়োজন নেই। এই কারণেই “I am study in class 10.” এই বাক্যটি আসলে ভুল।

পেশা জানা হলো। আর কী নিয়ে কথা বলা যায়? ধরা যাক, সাদমান যার সাথে কথা বলছে তাঁর নাম শুভ। সাদমান এখন শুভকে জিজ্ঞেস করবে যে শুভ কোথায় থাকে। সেটা কীভাবে করবে?
“Where do you live?” এর মানে হলো, “আপনি কোথায় থাকেন?” এবার বলুন তো এটার উত্তর কী হবে?
“I live in Dhaka.” নাকি “I am live in Dhaka.” এটা আপনাদের কাছে প্রশ্ন।
ধরা যাক, আপনি বলতে চাচ্ছেন আপনি ঢাকার ধানমন্ডিতে থাকেন। কীভাবে বলবেন সেটা?
“I live at Dhanmondi in Dhaka.”
প্রশ্ন আসতেই পারে Dhanmondi এর আগে at আবার Dhaka এর আগে in কেন বসলো? এটা মনে রাখার একটা সহজ উপায় আছে। বাক্যে যখন একই সাথে দুটো জায়গার কথা উল্লেখ থাকে তখন যে জায়গা আয়তনে ছোট সেটার আগে at এবং যেটি বড় সেটার আগে in বসে। “I live at Dhanmondi in Dhaka.” এই বাক্যে Dhaka Dhanmondi থেকে আয়তনে অনেক বড়। তাই Dhanmondi এর আগে at আবার Dhaka এর আগে in বসেছে।
বড় এলাকা = in
ছোট এলাকা = at
সানোয়ার এরই মধ্যে জেনে গেছে শুভ কী করে, কোথায় থাকে এসব ব্যাপারে। কথা কি এখানেই থেমে যাবে? আর কি এগোনো সম্ভব না? কথা আরও এগিয়ে নেওয়া যায় কী করে? এবার হয়তো সানোয়ার শুভকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে পারে। যেমন, শুভর শখ কী? কীভাবে সেটা করা যেতে পারে?
“What are your hobbies?”
অর্থাৎ আপনি অবসরে সময়ে কী করেন? এখানে অবসর অথবা Free time এর বদলে Spare time কথাটিও ব্যবহার করতে পারেন।
“What do you like to do in your spare time?”
আরেকটু সুন্দর করে বলতে চাইলে,
“What do you like to do in your leisure time?”
এখন শুভ উত্তরে কী বলবে? সে হয়তো বলবে,
“I love to play cricket.”
আরেকটু সহজে বলতে চাইলে বলতে পারে।
“I love playing cricket.”
আরও সহজ করে বলতে চাইলে বলবে,
“I love cricket.”
ধরা যাক শুভ মুভি দেখতে ভালোবাসে। তখন সে বলতে পারে,
“I love to watch movies.”
যখন আমরা টিভিতে কিছু দেখার কথা বলি তখন সেখানে See এর পরিবর্তে Watch হয়।
শুভ নিজেও এবার সানোয়ারকে তাঁর শখের ব্যাপারে জিজ্ঞেস করতে পারে। কীভাবে?
“What do you like to do in your spare time?”
অর্থাৎ, আপনি অবসরে কী করতে পছন্দ করেন? এটার উত্তর কীভাবে দিতে হবে সেটা কিন্তু আপনারা শিখেই গেছেন এরই মধ্যে।
ধরা যাক, সানোয়ার আর শুভ একসাথে ইংরেজিতে কথা বলার চর্চা করতে চায়। বেশ ভালো আইডিয়া, তাই না? তাহলে তারা সেটা নিয়ে কীভাবে কথা বলতে পারে? সাদমান হয়তো বলতে পারে,
“Can we practice speaking English together?” এর মানে হলো আমরা কি একসাথে ইংরেজিতে কথা বলার চর্চা করতে পারি?
দেখা গেলো শুভর এই আইডিয়াটা ভীষণ ভালো লেগেছে। এখন সে কী বলতে পারে?
“Of course.” মানে অবশ্যই। অথবা “That will be great.” মানে তাহলে তো খুবই ভালো হবে।
অথবা এটাও বলতে পারে, “I’d love that.” মানে আমার খুবই ভালো লাগবে যদি এটা করা হয়। অথবা, “Splendid.” মানে হলো অসাধারণ।
দেখলেন তো, যখন কেউ এভাবে আপনাকে ইংরেজিতে একসাথে কথা বলা চর্চা করার আইডিয়া দেয় তার উত্তর আপনি অনেক সুন্দরভাবে অনেক কিছু বলে দিতে পারেন।
এরপরেও আপনাদের কথোপকথন চালিয়ে নেওয়া সম্ভব। এরপর সানোয়ার হয়তো শুভকে জিজ্ঞেস করতে পারে,
“Do you have any friends who speak English?” অর্থাৎ আপনার কি কোনো বন্ধু আছে যে ইংরেজিতে কথা বলে? এটার উত্তরে শুভ হয়তো বলতে পারে, “Yes, I do.” অর্থাৎ আমার এমন অনেক বন্ধু আছে যারা ইংরেজিতে কথা বলে।
এরপর ধরা যাক সানোয়ার শুভকে বলবে ওদের সব বন্ধুদের নিয়ে একটা গ্রুপ চ্যাট খুলে সেখানে ইংরেজি বলা চর্চা করা শুরু করার কথা। কীভাবে বলা যায়?
“Can we open a group with these friends to practice speaking English together?”
অর্থাৎ, আমরা সবাই মিলে একটা গ্রুপ চ্যাট খুলে সেখানে ইংরেজি বলার চর্চা করতে পারি? এই আইডিয়াটি যদি আপনার খুব ভালো লেগে থাকে তাহলে আপনি বলতে পারেন, “That’s a fantastic idea.” অর্থাৎ আইডিয়াটা খুবই ভালো। অথবা “That is a superb idea.” দুটোর মানেই এক। এই কথাটি বেশ এনার্জি দিয়ে বলবেন যাতে করে আপনার ইচ্ছেটাও প্রকাশ পায়।
এভাবেই আমরা নতুন কোনো ব্যক্তির সাথে পরিচিত হওয়ার পরও আরও অনেকক্ষণ কথোপকথন চালিয়ে যেতে পারবো।

14/02/2022

মেয়েটি নাচিতে নাচিতে চলিয়া গেল।
এটি ইংরেজিতে কি হবে?

26/01/2022

কিছু ইংরেজি শব্দ, সত্যিই অবাক করার মতো।

Busy= ব্যস্ত Bestow= দান করা

Flower= ফুল Full= পরিপূর্ণ, Fool = বোকা

Wife= বৌ Bow= ধনুক

Fay= পরী Pori= বিল

Queen= রাণী Runny= ঢলঢলে

Smile= হাসি Hussy= বেহায়া

Call= ডাক Duck= হাঁস

Quilt = লেপ Lap= ভাঁজ

Tent= তাঁবু Taboo= নিষিদ্ধ

Chest= বুক Book= বই

Forest= বন Bon= উপভোগ

I= আমি Ami= বন্ধু

You= তুমি Tumi= তল

Left= বাম Bum= নিতম্ব

Profit= লাভ Love=ভালোবাসা

Month= মাস Mass= সম্পদ

Doll= পুতুল Putul= খাদ

Eraser= রবার Robber= ডাকাত।

Thanks for reading.....

26/01/2022

💫 যুগে যুগে – From age to age
💫 আপাদমস্তক – From head to foot
💫 সব ক্ষেত্রে – In all respect
💫 মনােযােগ দিয়ে — With attention
💫 সবগুলি – In all
💫 সব উপায়ে - By all means
💫 জোর করে - By force
💫 পালা করে - By turn
💫 কালক্রমে – In course of time
💫 এখানে সেখানে - Here and there
💫 কম বেশি – More or less
💫 শপথ করে – On oath
💫 সারা বছর ধরে - All the year round
💫 কিছুতেই না – By no means

Write Done ✅

.

14/09/2021

✪ Don't bet — বাজি ধরো না।
✪ Don't forget — ভুলে যেও না।
✪ Don't hurt — ব্যাথা দিও না।
✪ Don't hesitate — দ্বিধা করো না।
✪ Don't worry — চিন্তা করো না।
✪ Don't be sad — দুঃখ করো না।
✪ Don't disturb — বিরক্ত করো না।
✪ Don't be angry — রাগ করো না।
✪ Don't change — পরিবর্তন করো না।
✪ Don't panic — আতঙ্কিত হয়ো না।
✪ Don't give up hope — আশা ছেড়ো না।
✪ Don't be impatient — অধৈর্য হয়ো না।
✪ Don't interfere — হস্তক্ষেপ করো না।
✪ Don't be emotional — আবেগ প্রবন হয়ো না।

05/09/2021

শব্দের শেষে on যোগ করে নতুন শব্দ তৈরি করি 🏅

05/09/2021

How have you eaten?
-তুমি কিভাবে খেয়েছ?
how have you gone?-তুমি কিভাবে গিয়েছ?
how have you Known-তুমি কিভাবে জেনেছ?
how have you written? -তুমি কিভাবে লিখেছ?

write done

31/08/2021

দৈনন্দিন জীবনে ব্যবহৃত ২০ টি কমন বাক্য।

📊এটা কতক্ষণ চলবে?
♪How long will it go?
📊আমাকে আর বিরক্ত করবে না।
♪Don't trouble me anymore.
📊তারা দুজনেই একে অপরের উপর রেগে আছে।
♪They are both angry with each other.
📊আমি তোমাকে কিছু দেখাতে চাই।
♪I want to show you something.
📊তোমার মা তোমাকে খুজছে।
♪Your mom is looking for you.
📊তোমার কি এটা পছন্দ হয়েছে?
♪Did you like it?
📊সে আমাদের পক্ষে নেই।
♪He is not in our side.
📊তুমি সবসময় এটাই বলো।
♪That's what you always say.
📊আমাকে ধমক দিও না।
♪Don't threaten me.
📊আমাকে এটা করতে বাধ্য কর না।
♪Don't compel me to do it.
📊আমার ভাল লাগছে না।
♪I am not feeling good.
📊এটা আমার, তোমার না!
♪It's mine, not yours!
📊আমরা কি করে সেখানে যাব?
♪How do we get there?
📊যদি আসতে পার তো আসবে।
♪Come if you can.
📊আমি অন্য কাউকে ভরসা করতে পারব না।
♪I can't trust anyone else.
📊মানুষ সময়ের সাথে বদলে যায়।
♪People often change with time.
📊তাই জন্য আমি তোমাকে এখানে ডেকেছি।
♪That’s why I called you here.
📊আমরা একে অপরকে ভাল করে চিনি।
♪We know each other very well.
📊তুমি এত রাগ করছ কেন?
♪Why are you getting so furious?
📊তুমি বিশ্বাসের যোগ্য।
♪You are trustworthy.

পড়া শেষে Done লিখুন।

18/08/2021

⏫ I don't know when the time will come = আমি জানিনা সময়টি কবে আসবে
⏫ The day you will be mine = সেদিন তুমি আমার হবে।
⏫You are still at home = তুমি এখনো বাড়িতেই আছো।
⏫ I didn't say a word about you = আমি তোমার সম্পর্কে এ কথা বলিনি।
⏫Where are you going with him = তুমি ওর সাথে কোথায় যাচ্ছ?
⏫ I don't believe your words = আমি তোমাকে বিশ্বাস করি না।
⏫ I have finished my work = আমি আমার কাজ শেষ করে ফেলেছি।
⏫ Needles to say I already know =বলার দরকার নেই আমি আগে থেকেই জানি

পড়া শেষে Done লিখুন।

16/08/2021
11/08/2021

দ্রুত ইংরেজি বলতে এই ১০ টি বাক্য অবশ্যই শিখুন
=============================
✌তুমি মিথ্যা বলছ। =You're lying.
✌এটা কোন ব্যাপার না। =It doesn't matter.
✌তুমি সবসময় ঠিক। = You're always right.
✌একদমই না। Absolutely not.
✌তুমি কি এটা চাও?=Do you want it?
✌তুমি কি বললে?=What did you say?
✌দিনটি ভালো হোক।=Have a nice day.
different.
✌এটি সম্পর্কে চিন্তা করুন।=Think about it
✌এটা কিছু না=It's nothing
✌এটা অবিশ্বাস্য!=It's incredible!
✅Write done after reading the post....
পড়া শেষ done লিখতে ভুলবেন না 😍

Want your school to be the top-listed School/college in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Khulna