07/06/2025
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) কর্তৃক ঘোষিত “বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ইউজিসি বৈদেশিক মাস্টার্স/এম.ফিল/পিএইচডি বৃত্তি ২০২৫”-এ খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের সম্মানিত সহযোগী অধ্যাপক,সৃজনশীল চিন্তাবিদ ও গবেষক জাহিদা আখতার নির্বাচিত হয়েছেন—আমাদের জন্য এটি অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।
বিশ্বমানের শিক্ষাবিদ ও গবেষক গড়ে তুলতে ইউজিসি প্রতিবছরই দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্য থেকে আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা গ্রহণের জন্য এই বৃত্তি প্রদান করে থাকে।এ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৭৬ জন মেধাবী শিক্ষক ও গবেষক নির্বাচিত হয়েছেন। এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত হয়েছেন আরও দুইজন শিক্ষক। এই কৃতিত্ব খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, গবেষণার পরিধি ও আন্তর্জাতিক পরিসরে আমাদের অবস্থানকে সুপ্রতিষ্ঠিত করে।
জাহিদা আখতার ম্যাম-এর এই অর্জন ভাস্কর্য ডিসিপ্লিনের জন্য এক অনন্য অনুপ্রেরণা এবং ভবিষ্যতের গবেষক ও শিক্ষার্থীদের সামনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা ভাস্কর্য ডিসিপ্লিন পরিবারের পক্ষ থেকে ম্যাম-কে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর আগামীর গবেষণা ও উচ্চশিক্ষার যাত্রা হোক সমৃদ্ধ, আলোকময় এবং সাফল্যমণ্ডিত।