22/02/2019
দীর্ঘ ১ বছর অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার জন্য আমরা আমাদের কার্যক্রম এর ক্ষেত্রে কিছুটা ঘাটতি রাখলেও Guidance Student Welfare Association(GSWA) পুনরায় সকলের জন্য শিক্ষা কেন্দ্রিক উৎসাহমূলক প্রতিযোগিতা নিয়ে আবারো আপনাদের সামনে হাজির হতে চলেছে।
এই বছর আমরা আপনাদের জন্য আয়োজন করতে যাচ্ছি ৩ টি ভিন্ন আঙ্গিকের উৎসাহমূলক প্রতিযোগিতা।
√ Game Of Debaters - Season 01
√ Guidance Creative Talent Hunt - Season 02
√ 'বিজয়ের গল্পগুচ্ছ' নামক চিত্রাঙ্কন প্রতিযোগিতা
এই বছর Guidance Creative Talent Hunt - Season 02 তে থাকছে এক অনন্য চমক যা বাংলাদেশ এ প্রথম।আর GSWA এবং Guidance Debate Federation(GDF) এর উভয় উদ্যোগে সম্পূর্ন নতুন আঙ্গিকে আয়োজিত হবে - 'Game Of Debaters - Season 01'।
সেই সাথে বিজয়ের মাস কে কেন্দ্র করে আয়োজিত হবে 'বিজয়ের গল্পগুচ্ছ' নামক চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
এছাড়াও এ বছর আমরা ২৫০ জন শিক্ষার্থী কে বৃত্তি প্রদান করবো আমাদের GSWA এবং রানা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে যারা আর্থিকভাবে অস্বচ্ছল কিন্তু মেধাবী। সেই সাথে আমরা আমাদের মেধাবী Volunteer, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এ অধ্যয়নরত তাদের দ্বারা যারা শিক্ষা বঞ্চিত অর্থাৎ স্কুলে যেতে পারছেনা তাদের জন্য তৈরি করছি 'গাইডেন্স অক্ষর গাড়ি' নামক একটি মজার পাঠশালা।
আমাদের সাথেই থাকুন,একসাথে তারুন্যের জয়ে এগিয়ে আসুন।🇧🇩❤