17/03/2026
এনার্জি সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর উপাচার্য হিসেবে সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর ড. মুহাম্মদ মাসউদ স্যার নবনিযুক্ত হওয়ায় জানাই অন্তরের গভীর অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা।
তাঁর প্রজ্ঞা, সুদীর্ঘ অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে কুয়েট হয়ে উঠুক জ্ঞানচর্চা, গবেষণা ও একাডেমিক উৎকর্ষের এক অনন্য কেন্দ্র—এই প্রত্যাশা ব্যক্ত করছি। তাঁর নেতৃত্বে এই বিদ্যাপীঠ আরও সমৃদ্ধ ও এগিয়ে যাবে, এ আমাদের দৃঢ় বিশ্বাস।
শ্রদ্ধেয় স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং গৌরবময় কর্মময় জীবনের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা রইল। মহান আল্লাহ তাঁকে তাঁর প্রাপ্য সম্মান পুনরায় দান করেছেন—আলহামদুলিল্লাহ।