Study with Tanvir

Study with Tanvir It is for educational purpose

24/06/2026

প্রিয় HSC 28 batch,

তোমাদের SSC exam শেষ হয়েছে বেশ কিছুদিন হলো,SSC short Syllabus ছিলো কিন্তু HSC ফুল সিলেবাসে হবে যার জন্য প্রয়োজন কলেজ শুরু হওয়ার আগে থেকে ব্যসিক গুলো ক্লিয়ার করা। তোমাদের জন্য নতুন রসায়ন ও ম্যাথ ব্যাচ শুরু হচ্ছে আগামী ১ জুলাই থেকে। ফুলতলা টু ফুলবাড়ী অফলাইনে আমার সাথে HSC to admission Journey তে থাকতে চাইলে যোগাযোগ

মোবাইল: 01516070695

01998243003

Whattsapp: 01516070695(Msg only)

Tanvir Shaikh
KUET EEE 2k18.

HSC 26 বিদায় অনুষ্ঠানধন্যবাদ সবাইকে।রাইয়ান, ইরিন,মেহজাবিন,মুন্না, মাহিন, পিয়া,  তুবা, মিজান, সাদিয়া, তনিমা,মিম, আলিম,স্ব...
17/06/2026

HSC 26 বিদায় অনুষ্ঠান
ধন্যবাদ সবাইকে।
রাইয়ান, ইরিন,মেহজাবিন,মুন্না, মাহিন, পিয়া, তুবা, মিজান, সাদিয়া, তনিমা,মিম, আলিম,স্বস্তিকা তোমাদের মনে থাকবে, অন্যদেরও অনেক মিস করবো।
বিদ্যুৎ না থাকায় ছবি ভালো আসে নাই 😂😂

2025 এর কিছু টপারদের সাথে।সবার জন্য মন থেকে দোয়া থাকলো। ভালো ডাক্তার ইন্জিনিয়ার হওয়ার পাশাপাশি ভালো মানুষ হও এটাই আমার চ...
03/06/2026

2025 এর কিছু টপারদের সাথে।সবার জন্য মন থেকে দোয়া থাকলো। ভালো ডাক্তার ইন্জিনিয়ার হওয়ার পাশাপাশি ভালো মানুষ হও এটাই আমার চাওয়া।

যারা আসতে পারো নাই তারা অনেককিছু মিস করছো এখন আফসোস করো।

HSC 2026 Routine Published.
22/04/2026

HSC 2026 Routine Published.

06/04/2026

Reflection of my life

কোচিং বন্ধ করে দেওয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী। উনি এটা কোন যুক্তিতে বলেছেন আমি জানি না। কোচিংয়ে কি সমস্যা?

এলাকার বেকার মুরব্বিরা কোচিং বন্ধ করতে চায়, পোলাপান কোচিংয়ে গিয়ে প্রেম করে নষ্ট হয়ে যায়, এই কারণ। শিক্ষামন্ত্রীরও এই চিন্তা কিনা আমি জানি না।

প্রতি জেলায় হাতে গোনা কয়েকটি সরকারি স্কুল ও কলেজ আছে। হাজার হাজার শিক্ষার্থীকে আধা-সরকারী ও বেসরকারি স্কুল কলেজে পড়তে হয়।

স্কুল কলেজে ১ রুমে শিক্ষার্থী থাকে ৮০ - ১০০ জন। সময় ৫০ মিনিট। সংজ্ঞা পড়াইতেই তো সময় যায় গা। পিছন থেকে শোনাও যায় না। কি প্রশ্ন করে কে বুঝে নিবে! সেই সুযোগ নাই।

নটেরডেম কলেজের ফার্স্ট বয়, বা ভিকারুননিসার ফার্স্ট গার্লটাও স্কুল কলেজ থেকে শিখে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেয় না। বাসায় বুয়েট, ঢাবি, ঢামেকের অন্তত ২ জন টিচায় আসে। এই প্রাইভেট টিউটররাই মূলত পরীক্ষার জন্য তৈরি করে।

শিক্ষা এখন সম্পূর্ণভাবে বাপের টাকার উপর। যে গার্ডিয়ান বাসায় ১০-১৫ হাজার টাকা দিয়ে বুয়েট, চুয়েট, ঢাবি, চবির ছাত্রদেরকে টিচার হিসেবে রাখতে পারে, তার সন্তানরাই ভালো জায়গায় যেতে পারে।

এখন সবার তো বাসায় শিক্ষক রাখার সক্ষমতা নাই। অনেকে কম টাকায় কোচিং-য়ে পড়ে। কোচিং থেকেই প্রস্তুতি নেয়।

যেমন আমি, আমার ক্লাস এইটে ট্যালেন্টপুল বৃত্তি, এসএসসি ও এইচএসসি ২টাতে এ প্লাস পাওয়া, পুরোটাই কোচিংয়ের কারণে।

হাইস্কুলে থাকতে কোচিংয়ে আমার ফেভারিট টিচার ছিলেন চুয়েটের তপু ভাই এবং চমেকের রাশেদ ভাই। সাজ্জাদ ভাই ইংলিশ ভালো পড়াতেন।

ইন্টারে ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স এগুলোও পড়েছিলাম কামাল স্যার, কণক স্যার এবং তপু ভাই থেকে।

স্কুল ও কলেজে হাজিরা আর পরীক্ষা দেওয়া ছাড়া খুব বেশি কিছু শিখি নাই। সুযোগ ছিল না। গণ-ক্লাস, কিচিরমিচির লেগে থাকতো। সিলেবাস শেষ হতো না।

স্কুলের স্মৃতি ছিল ভয়াবহ। মিঠুন স্যার সূত্র লিখে পুরো বোর্ড ভরায় ফেলতেন, তারপর ১টা অংক করাতেন। এর পরের ৬টা বাড়ির কাজ দিতেন। বাসায় যাদের টিচার ছিলো তারা করে আনতো, যাদের ছিল না তারা পারতো না। টেবিলের নিচে মাথা রেখে শার্ট খুলে মাইর খেতো।

সংবিধানের ১৭ (ক) তে, বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষার কথা বলা আছে। যা আজও বাস্তবায়ন হয় নি। এই সংবিধান লঙ্ঘনটা সালাহউদ্দিন আহমেদ দেখেন না?

শিক্ষা নিয়ে এই দেশে যা করা হয় স্রেফ মশকারি। কামলা ও অদক্ষ দাস তৈরির কারখানা। এই জন্য এ দেশের এ প্লাস পাওয়া তরুণরা আমেরিকায় মুদির দোকানের চাকরির জন্য ঘুরে।

আমার স্টুডেন্ট চুয়েটে পড়ে, মেডিকেলে পড়ে, চবিতে পড়ে। আমি অনেক কোচিংয়ে পড়াইছিলাম এবং টিউশন করাইতাম।

ভালো ইন্ট্রিগ্রেশন পারা স্টুডেন্টকে আমি একটা বিস্কিট আর স্কেল দিয়ে বলেছিলাম, এই বিস্কিটটা টেবিলে কয়বার বসানো যাবে বের করো। সে পারে নাই।

জ্ঞানের সাথে ব্যবহার ও প্রয়োগের কোন সম্পর্ক নাই। থিওরি পড়ো,,সূত্র কেমনে আসছে বুঝে নাও, মুখস্থ করো, কৌশল শিখো, ইকুয়েশন বা এক্সপ্রেশন এরকম হইলে, হরে এই লবে এই, রুটে এই থাকলে এভাবে করতে হবে। কেইস ধরে ধরে পড়ো। ব্যস এতদূর।

ঐ জ্ঞান জীবনে কোথায় কাজে লাগে? কেন এসব পড়তেছি? এসবের ধারেকাছে নাই। এই জন্য পানিসেচের মেশিনও ইন্ডিয়া ও চায়না থেকে আনতে হয়। এ দেশে তৈরি হয় না।

- পর্যাপ্ত স্কুল- প্রতিষ্ঠান নাই
- ক্লাসে ২৫ জনের বেশি শিক্ষার্থী, যা স্ট্যান্ডার্ড না।
- যোগ্যতাসম্পন্ন শিক্ষক নাই
- শিক্ষকদের প্রশিক্ষণ নাই
- ল্যাব নাই,
- ব্যবহারিক জ্ঞান নাই
- প্রয়োগমূলক আনন্দদায়ক শিক্ষা নাই। আছে মুখস্থনির্ভর পীড়নমূলক শিক্ষা।

ইউরোপের দেশে ভালো বেতনধারী পেশাদার দক্ষ শিক্ষক দিয়ে পড়ানো হয়। ক্লাসরুমটাই ওদের ল্যাব। ফিজিক্স ক্লাসে ডিজিটাল স্ক্রীন, টেবিল ও রুম ভর্তি পেন্ডুলাম, স্প্রীং, লেন্স, মিরর, ম্যাগনেট, ভোল্টমিটার, রেসিস্টেন্স, ব্যাটারি, প্রিজম, ওসিলোস্কোপ সব থাকে।

আমাদের দেশে কাস্টম বা এডমিন ক্যাডার হতে না পারা, ফ্রাস্ট্রেটেড ব্যক্তিরা যাদের নিয়তির পরিহাস শিক্ষা ক্যাডার এমন কেউ অথবা সব জায়গায় ট্রাই করেও ক্ষমতা দেখানো যায়-ঘুষ খাওয়া যায়, এমন চাকরি না পেয়ে, হতাশ হয়ে শিক্ষকতায় পেশায় আসা লোকজনই শিক্ষক।

উনারা একটা বোর্ড আর একটা মার্কার দিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব ক্লাস শেষ করে ফেলেন। ক্লাসে আর কোন কিছু নাই।

জনাব শিক্ষামন্ত্রী। এই বন্ধ সেই বন্ধ করে ব্যাটাগিরি না করে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করুন।

©️✍🏻 Arif Moynuddin

09/03/2026
আমি কিংবদন্তির কথা বলছি..........
19/12/2025

আমি কিংবদন্তির কথা বলছি..........

আমি উন্মাদ, আমি ঝন্ঝা!আমি ভীতি এ ধরিত্রীর; বল বীরচির-উন্নত মম শির! 🇧🇩
18/12/2025

আমি উন্মাদ, আমি ঝন্ঝা!
আমি ভীতি এ ধরিত্রীর;


বল বীর

চির-উন্নত মম শির! 🇧🇩

16/10/2025

একটা রেজাল্ট তোমার জীবন পরিবর্তন করে দেবে না। যারা A+ পেয়েছো তাদের অভিনন্দন আর যারা পাওনাই তাদেরকেও অভিনন্দন কারণ এই আঘাতটা দরকার ছিলো তোমার পড়াশোনা আর জীবন নিয়ে সিরিয়াস হওয়ার জন্য। তাই ব্যার্থতা ভুলে নতুন করে শুরু করো। সামনে এডমিশন , যত পারো এখন কান্না করো যাতে এডমিশনের পর আর কান্না করা না লাগে। এমনভাবে প্রস্তুতি নাও যেন এটা জাস্ট একটা দুস্বপ্ন বলে মনে হয় এডমিশনের পর। যারা ভালো করেছো তারা অতিআনন্দে গা ছাড়া ভাব দিলে জীবনের সবচেয়ে ব্লান্ডারটা করে ফেলবা, বদরের যুদ্ধকে স্মরণ করো। তাই যুদ্ধ এখনও শেষ হয়নি, পরিশ্রম চালিয়ে যাও আগের চেয়ে দ্বিগুন বেগে। সফলতাকে সবাইকে সফল হিসেবেই সুখি দেখতে চাই।
সবার জন্য সুভকামনা। আল্লাহ সবার জন্য এই জার্নিটাকে সহজ করে দিক। আমীন।

16/10/2025

One result will not change your entire life. Congratulations to those who got an A+, and congratulations also to those who didn’t — because this setback is exactly what you needed to become serious about your studies and your life. So, forget failure and start anew. The admission tests are ahead — cry as much as you want now, so that you won’t have to cry after the admission results. Prepare yourself in such a way that, after the admission test, this result feels like nothing more than a bad dream.

And those who did well — if you become careless out of overexcitement, that will be the biggest blunder of your life. Remember the Battle of Badr — the war is not over yet. Keep working hard, twice as much as before.

May everyone find success, and may Allah make this journey easy for all. Ameen.

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Study with Tanvir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category