20/08/2025
আসসালামুয়ালাইকুম। আমি মৌমিতা মায়িশা ।আমি এইচএসসি ২৩ ব্যাচ। আমি মেডিকেল এর জন্য প্রিপারেশন নেই। ফাস্ট টাইম মেডিকেল ব্যার্থ হওয়ার পর কিছুদিন এর মধ্যেই আমি সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন শুরু করি। অন্য সব জায়গাতেই প্রায় পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু সিরিয়াসলি নি নাই। মেডিকেল সেকেন্ড টাইম দিব , মেডিকেলেই পড়ব এমন একটা বিশ্বাস ছিলো। কিন্তু এক্ষেত্রে,আমারা যারা একবার মেডিকেল মিস করি তাদের এই ভুলটা করা উচিত নয়। প্রথমেই অন্য কোন একটা জায়গাতে সিট এনসিউর করতে হয়,নাহলে সেকেন্ড টাইম প্রিপারেশন এ অনেক বেশি প্রেশার কাজ করে,যেমনটা আমার করেছিলো। এরপর ফাস্ট টাইমে আমার কোথাও হয়নি। সেকেন্ড টাইম মেডিকেল ও মিস যায় (6095 position এ)
এরপর অনেক বেশি হতাশ হয়ে যাই , যেহেতু আমার কোথাও হয়নি। তারপর ঐ প্রিপারেশনেই CU এক্সাম দিই । CU তে আমার চান্স হয়।(2185 position এ)
তারপর একটু হলেও Hope কাজ করে নিজের মধ্যে। এরপর আমাদের খুবির একটা ভাইয়ার কাছে ফিজিক্স,ক্যামিস্ট্রি,আর অন্য একটা ভাইয়ার কাছে ম্যাথ প্রিপারেশন নেই,খুবিকে টার্গেট করেই। এরপর আমার আলহামদুলিল্লাহ খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়।
( B unit, position:239)
গুচ্ছে ও চান্স হয়
(6000+positionএ)
তবে আমি যেহেতু খুলনার, আমি খুলনা বিশ্ববিদ্যালয়েই ভর্তি হয়েছি। আমার এডমিশন জার্নিটা অনেক smoothly গিয়েছে,আমার পরিবারের সবাই আমার পাশে থাকার কারনে। সবার আগে আমার সৃষ্টিকর্তা কে ধন্যবাদ জানাতে চাই। এছাড়া আমার বড় ভাইরা যাদের কাছে আমি পড়েছি,যারা আমাকে বিভিন্নভাবে পড়াশোনার পাশাপাশি,দিকনির্দেশনা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন,তাদেরকে আন্তরিক ধন্যবাদ।