কে.জামানের ব্যাচ

কে.জামানের ব্যাচ University Admission Test for Science / B. Studies/ Arts & Humanities..

21/10/2025
28/08/2025
06/07/2025

6 piller of success

ভর্তি চলছে....ভর্তি চলছে....বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির খুলনার সেরা কে.জামানের ব্যাচে 1st Time & 2nd Time প্রথম সার...
27/06/2025

ভর্তি চলছে....ভর্তি চলছে....
বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির খুলনার সেরা কে.জামানের ব্যাচে 1st Time & 2nd Time প্রথম সারির ব্যাচে ভর্তি চলছে।

🟥বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খুলনার সেরা কে.জামানের ব্যাচ । বিগত ১৭ বছরে ১ম,২য়,৩য় সহ ২০০০+ শিক্ষার্থী চান্স প্রাপ্ত ।
কে.জামানের ব্যাচ সর্বোদা চেষ্টা করে একজন শিক্ষার্থীকে তার সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়ার জন্য।

📚 সঠিক গাইডলাইন, নিশ্চিত ভবিষ্যৎ,একটাই নাম, একটাই বিশ্বাস: কে. জামানের ব্যাচ।

শুধু বই মুখস্থ নয়, আমরা শিখাই - কীভাবে বুঝে পড়তে হয়, কীভাবে প্রশ্নের গভীরে ঢুকতে হয়, আর কীভাবে পরীক্ষায় বাজিমাত করতে হয়।

🎯 আমরা বিশ্বাস করি—প্রতিটি শিক্ষার্থী আলাদা, প্রতিটি স্বপ্নের আলাদা পথ।সেজন্য আমরা চেষ্টা করি সেই পথটাকেই পরিস্কার করার এবং পরিকল্পনা করি সেই অনুযায়ী এবং পরীক্ষায় সফল করি।

🚀 যারা শুধু চ্যান্স নয়, অসাধারণ রেজাল্ট,চায়—তাদের জন্যই
📞 আসুন আজই, কথা বলুন – কে. জামানের ব্যাচে

➡️➡️যোগাযোগ :০১৯২২-৬৫২২৬৫
🏠🏠শান্তিধাম মোড়, খুলনা

07/10/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে সভায় বসবেন বিভিন্ন অনুষদের ডিনরা। আগামীকাল মঙ্গলবার (৮ অক্টোবর) এই সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান খান।

বিষয়টি নিশ্চিত করে আজ সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় তিনি বলেন, আগামীকাল ডিন কমিটির সভার পর বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী সাধারণ ভর্তি কমিটি গঠিত হবে। ভর্তি কমিটিই পরীক্ষার তারিখসহ অন্যান্য বিষয়াদি নির্ধারণ করবে।

প্রসঙ্গত, আগামী ১৫ অক্টোবর চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ বছরের ফলাফল সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে করা হয়েছে।মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাতিল হওয়া ছয়টি পরীক্ষার নম্বর দেওয়া হয়েছে। যেসব বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে, সেগুলোর পূর্ণ নম্বরের ভিত্তিতে উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে।

কে.জামান স্যারের ENGLISH BATCH য়ে ভর্তি চলছে।  বিশ্ববিদ্যালয়,মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং ভর্তির জন্য খুলনার সেরা ইংরেজি ব্যাচ...
21/09/2024

কে.জামান স্যারের ENGLISH BATCH য়ে ভর্তি চলছে। বিশ্ববিদ্যালয়,মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং ভর্তির জন্য খুলনার সেরা ইংরেজি ব্যাচ কে.জামান স্যারের ইংরেজি ব্যাচ।
বিগত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমসহ, হাজার হাজার শিক্ষার্থী আজ কে.জামান স্যারের হাত ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। তার ই ধারাবাহিকতায় কে.জামান স্যারের ইংরেজি ব্যাচে ভর্তি চলছে।
সময়:
➡️শনি,সোম,বুধ,শুক্র- সকাল ৭- ৮ টা পর্যন্ত
➡️শনি,সোম,বুধ,শুক্র- সকাল ৮-৯ টা পর্যন্ত
➡️রবি,মঙ্গল,বৃহস্পতি,শুক্র- সকাল ৭-৮ টা পর্যন্ত

💯কোর্সটি তে থাকছে💯
♦️সপ্তাহে ৩ দিন ক্লাস
♦️ ৩ টি ক্লাস পর পর একটা করে মেগা এক্সাম।
♦️ ৫০ টি মেইন ক্লাস+সলভ ক্লাস
♦️১৭ টি মডেল টেস্ট
♦️ সাবজেক্ট ফাইনাল
♦️ফাইনাল মডেল টেস্ট

বি.দ্র: অন্য কোচিং বা ব্যাচে পড়লেও একদিন এসে ক্লাস করে যাচাই করার সুযোগ আছে

যাচাই ক্লাস রুটিন।
28/08/2024

যাচাই ক্লাস রুটিন।

স্বপ্নবাজরা চলে আসো,,,,তোমাদের স্বপ্ন পূরণে আমরা দৃঢ় প্রত্যয়ী।তোমাদের পরিশ্রম +আমাদের সঠিক গাইডলাইন= কাঙ্খিত সাফল্য ইন...
24/08/2024

স্বপ্নবাজরা চলে আসো,,,,
তোমাদের স্বপ্ন পূরণে আমরা দৃঢ় প্রত্যয়ী।
তোমাদের পরিশ্রম +আমাদের সঠিক গাইডলাইন= কাঙ্খিত সাফল্য ইনশাল্লাহ ❤️

ভর্তি চলছে...ভর্তি চলছে.....

2nd Time এবং 1st Time রেগুলার ব্যাচ এবং এক্সাম ব্যাচে ভর্তি চলছে।

কে.জামানের ব্যাচ সর্বেোচ্চ চেষ্টা করে একজন শিক্ষার্থীকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য তারই ফলাফল খুলনার সেরা রেজাল্ট । খুলনাতে আমরাই সেরা আমরাই প্রথম ।

আমাদের সেবা সমূহঃ
☑️ প্রতিদিন বিষয় ভিত্তিক ক্লাস এবং পরীক্ষা ( ডেইলি টেস্ট) নেওয়া হয়
☑️ঢাবি,জাবি,রাবি,গুচ্ছ বিশ্ববিদ্যালয় অনুরূপ সাপ্তাহিক মডেল টেষ্ট গ্রহন।
☑️ঢাবি,রাবি,খুবি,জাবি শিক্ষার্থী দ্বারা ক্লাস গ্রহন।
☑️এম সি কিউ ও লিখিত উভয়ের সর্বোচ্চ গুরুত্ব প্রদান
☑️বিষয়ভিত্তিক প্রতিটা সাবজেক্টের উপর সুপার বুক প্রদান
☑️ইংরেজির ভীতি দূর করার জন্য নিজস্ব প্রস্তুতকৃত লেকচার শীট ও 100 RULE প্রদান।
☑️বিশ্ববিদ্যালয় অনুরূপ ফাইনাল মডেল টেষ্ট গ্রহন
☑️বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত ক্লাস
🟥🟥🟥আমাদের এক্সাম সিস্টেম🟥🟥🟥
1️⃣প্রতি বেঞ্চে ২ জন করে বসিয়ে পরীক্ষা নেওয়া হয়।
2️⃣সিট প্লান করে বসিয়ে এক্সাম নেওয়া হয়।
3️⃣সেট কোড ব্যবহার করে পরীক্ষা নেওয়া হয়। যার জন্য কেউ কাউকে দেখার কোনো সুযোগ নাই।
4️⃣ বিশ্ববিদ্যালয় অনুরূপ OMR য়ে পরীক্ষা এবং প্রশ্ন প্যাটার্ন।যার ফলে সকলে প্রশ্ন সম্পর্কে পরিষ্কার হয়ে যায়।
5️⃣পরীক্ষা শেষ হওয়ার ৫ মিনিটের মধ্যে উত্তরপত্র প্রদান।
6️⃣রেজাল্ট ১ দিনের মধ্যে অভিভাবককে জানানো হয়।
➡️➡️যোগাযোগ :
🏠🏠সিটি কলেজে পূর্ব পার্শ্বে, খুলনা
📞📞০১৯২২-৬৫২২৬৫

21/08/2024

অনুষ্ঠিত হওয়া পরীক্ষাগুলোর নম্বর ও আগের এসএসসি, জেএসসি ও পিইসিই পরীক্ষার ফল মূল্যায়ন করে প্রকাশ করা হতে পারে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল কী উপায়ে প্রস্তুত করা হতে পারে—তা প্রস্তাব আকারে পেশ করতে সব শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টদের বলা হয়েছে। সে প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর ফল প্রস্তুত করার কার্যক্রম শুরু হবেবুধবার (২১ আগস্ট) দুপুরে সব শিক্ষা বোর্ডগুলো পরীক্ষা নিয়ন্ত্রকদের সঙ্গে সভা শেষে দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বলেন, যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর নম্বর এবং যে পরীক্ষাগুলো হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং বা কোন উপায়ে ফল প্রকাশ করা যায় সে বিষয়ে খসড়া প্রস্তাবনা পাঠাতে বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টদের বলা হয়েছে। তাদের কাছ থেকে খসড়া প্রস্তাবনা পেলে আমরা তা যাচাই-বাছাই করে মন্ত্রণালয় পাঠাবো। মন্ত্রণালয়ের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর ফল প্রকাশ করা হবে। অধ্যাপক তপন কুমার সরকার বলেন, যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর নম্বরতো আছে। যেগুলো হয়নি সেগুলোর জন্য সাবজেক্ট ম্যাপিং করা যেতে পারে। পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম এনালিস্টদের প্রস্তাবনা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে বিষয়ের পরীক্ষাগুলো হয়েছে কিন্তু ব্যবহারিক পরীক্ষা হয়নি, ওই বিষয়গুলোর ব্যবহারিকের নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে হতে পারে। আসলে পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম এনালিস্টদের প্রস্তাবনা বা তাতে অনুমোদন পাওয়ার আগে এ বিষয়ে চূড়ান্ত কিছুই বলা যাচ্ছে না।

20/08/2024

ব্রেকিং>>>

এইচএসসির বাকি পরীক্ষা বাতিল ঘোষণা; ফলাফল নির্ধারণ পদ্ধতির ব্যাপারে সিদ্ধান্ত পরে নেয়া হবে

19/08/2024

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বহুনির্বাচনী পদ্ধতি বাদ দেওয়াসহ নানা সুপারিশ তুলে ধরেছেন শিক্ষকেরা।

সোমবার (১৯ আগস্ট) প্রগতিশীল শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক নেটওয়ার্ক আয়োজিত ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই’-শীর্ষক সভায় তাঁরা এ সুপারিশ তুলে ধরেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষকেরা শিক্ষক সংকট, ক্লাসরুম সংকট, হলে আবাসিক সিট সংকটসহ নানা সংকটের কথা উল্লেখ করেন।

দীর্ঘ সুপারিশপত্রে পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, প্রশাসন, সিলেবাস ইত্যাদি বিষয়ে নানা সুপারিশ উল্লেখ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বহুনির্বাচনী নির্ভর ভর্তি পরীক্ষা পদ্ধতি বাদ দিয়ে বুদ্ধিমত্তা-দক্ষতাভিত্তিক ভর্তি পরীক্ষা পদ্ধতির সুপারিশ করেছেন শিক্ষকেরা।তাঁদের সুপারিশের মধ্যে রয়েছে—প্রথম বর্ষে সবাইকে হলে সিট দেওয়া, তারপর ধীরে ধীরে ওপরের দিকে মেধা ও চাহিদার ভিত্তিতে সিট বণ্টন হতে পারে। স্নাতকের সব ক্লাসে ৪০ জন শিক্ষার্থীর মধ্যে সীমিত রাখা, শিক্ষার্থীদের অন্তত তিনটি ভাষা শেখার পর্যাপ্ত ব্যবস্থা রাখা, তথ্যপ্রযুক্তি দক্ষতার জন্য আলাদা ইনস্টিটিউট খোলা এবং সব বিভাগের আবশ্যিক আধা-আবশ্যিক কোর্স হিসাবে এতে অন্তর্ভুক্ত করতে হবে।

সুপারিশের মধ্যে আরও রয়েছে—নির্বাচিত শিক্ষার্থীদের স্নাতকোত্তরের সুযোগ দেওয়া, ভিজিটিং প্রফেসর নিয়োগ দেওয়া, বিভাগ কেন্দ্রিক শিক্ষক-সিন্ডিকেটের অবসান ঘটানো, উচ্চতর গবেষণায় একটা সম্পূর্ণ পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রাম চালু করা।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিদেশে স্নাতকোত্তর ডিগ্রির গ্রহণের বিদ্যমান সরকারি তহবিল বাতিল করে সেই তহবিল দেশের বিশ্ববিদ্যালয়ের মানসম্পন্ন স্নাতকোত্তর গবেষণার জন্য ব্যয় করার প্রস্তাবও রাখে শিক্ষক নেটওয়ার্ক। বিশ্ববিদ্যালয়গুলোতে নিজের স্বার্থে ব্যবহারে সরকারের কর্তৃত্ব, ইউজিসির কর্তৃত্ব, স্বায়ত্তশাসনের অপব্যবহার, শিক্ষায় বরাদ্দ ও গবেষণা, দলীয় বিবেচনায় নিয়োগসহ নানা সংকটও বিশ্ববিদ্যালয়ে রয়েছে বলে মনে করে শিক্ষক নেটওয়ার্ক।

Address

Khanjahan Ali Road, The Opposite Side Of City College
Khulna

Telephone

01922652265

Website

Alerts

Be the first to know and let us send you an email when কে.জামানের ব্যাচ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to কে.জামানের ব্যাচ:

Shortcuts

Share

Category