07/09/2024
প্যারেন্টিং এর উপর আন্তর্জাতিক সেমিনার
আমাদের কলিজার টুকরা সন্তানেরা জীবনের শ্রেষ্ঠ বিনিয়োগ। তাদের ঘিরেই আমাদের প্রত্যাশা, স্বপ্ন।
আমাদের সন্তানদের আধুনিক নতুন বিশ্বের কারিগর হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে কিছু বাস্তব কর্মপদ্ধতি, টিপস নিয়েই আলোচনার জন্য সদয় সম্মতি দিয়েছেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার ও পিস টিভি বাংলার আলোচক ড. আবুল কালাম আজাদ (লন্ডন)। বাস্তবমুখী, দুনিয়া ও আখিরাতের জন্য উপযোগী, উপকারী এবং ব্যতিক্রমী ও পরীক্ষিত শিক্ষা ক্ষেত্রে দারুন অবদান রেখে চলা এই আলেম নিরলস কাজ করে যাচ্ছেন ইংল্যান্ড, ইউরোপসহ বিভিন্ন দেশে এবং আমাদের এই স্বপ্নের বাংলাদেশেও। একাডেমিক পড়াশোনার পাশাপাশি সন্তানদেরকে একজন বৈশ্বিক নাগরিক ও নেতা হিসাবে গড়ে তুলতে জীবনমুখী নানা লাইফ স্কিল শেখানো, কয়েকটি ভাষায় পারদর্শী করে কুরআন সুন্নাহর আলোকে একজন Multitalented All-rounder হিসাবে গড়ে তোলা ইত্যাদি নানা ইনোভেটিভ আইডিয়া ও তার বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন।
খুলনাবাসীর জন্য তার কাছ থেকে মূল্যবান কিছু সময় চেয়ে নিয়েছি আগামী প্রজন্মের কারিগরদের মা-বাবা, অভিভাবক হবার কিছু কৌশল রপ্ত করার জন্য। প্রাণবন্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি প্রোগ্রামটি আকর্ষণীয় করতে থাকছে নানা আয়োজন।
আমরা আপনাদের প্রাণবন্ত উপস্থিতির অপেক্ষায়।
"আমাদের সন্তানদের জন্য যে শিক্ষা ও শিক্ষা ব্যবস্থা প্রয়োজন" - শীর্ষক সেমিনার
আলোচক: ড. আবুল কালাম আজাদ (লন্ডন)
(আন্তর্জাতিক ইসলামিক স্কলার ও আলোচক পিস টিভি বাংলা)
স্থান: হোটেল গ্রান্ড প্লাসিড,
ময়লাপোতার মোড়, খুলনা।
তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার।
সময়: দুপুর ৩ টা - ৬টা
আয়োজনে: আন-নাহল একাডেমি, খুলনা।
সার্বিক সহযোগিতায়: আদ-দ্বীন শপ, খুলনা।
★★রেজিস্ট্রেশন ফি: ১০০টাকা মাত্র★★
★ অনলাইনে রেজিস্ট্রেশন করতে নিচের ফরম ফিলআপ করুন:
https://forms.gle/kWpPNL3pVyWhWDvK8
★ অফলাইন রেজিস্ট্রেশন পয়েন্ট:
আদ-দ্বীন শপ, সাত রাস্তার মোড়, খুলনা। ফোন: 01952337118