KUET 2K22

KUET 2K22

Share

Official page of KUET Batch-2k22

05/11/2025

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর সুইমিং পুলের শুভ উদ্বোধন আজ দুপুর সাড়ে বারোটায় অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন যন্ত্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. এ. এন. এম. মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালি। উদ্বোধনী পর্ব শেষে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।

এ সময় ছাত্রকল্যাণ পরিচালক, বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে এ অনুষ্ঠানকে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

03/11/2025

অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে কুয়েট সুইমিংপুল।

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আগামী ৫ ই নভেম্বর ২০২৫, রোজ বুধবার দুপুর ১২:৩০ ঘটিকায় তোমাদের বহুল প্রতিক্ষীত সুইমিংপুলের শুভ উদ্বোধন হতে যাচ্ছে।

তোমরা সকলে আমন্ত্রিত।

27/08/2025

প্রকৌশল বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষার্থীদের মারাত্মকভাবে আহত করার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জ্ঞাপন এবং এ ঘটনায় জড়িতদের সুষ্ঠ তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোরালো দাবি পরিচালক (ছাত্র কল্যাণ), কুয়েট এর পক্ষ থেকে।

24/08/2025

ধন্যবাদ পরিচালক (ছাত্রকল্যাণ) স্যারকে।

14/08/2025

প্রিয় কুয়েটিয়ান্স

আসসালামু আলাইকুম। দীর্ঘদিন ধরে একটি অভিন্ন সিলেক্টরেট হতে বঞ্চিত হয়ে আমাদের প্রকৌশলী সমাজ পদোন্নতি ও পদায়ন থেকে বঞ্চিত। এই অন্যায্য বঞ্চনার বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছি।
আমরা দীর্ঘদিন ধরে আইনি, ন্যায়বিচার ও সাংবিধানিক উপায়ে সমাধানের চেষ্টা করে আসছি। কিন্তু ন্যায়বিচারের আলো আজও আমাদের জীবনে আসেনি।

সম্প্রতি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি—আন্দোলনের কর্মসূচি পালনকালে কিছু চিহ্নিত সন্ত্রাসী চক্রের চেষ্টার প্রমাণ পাওয়া গেছে, যারা আইন, ন্যায়বিচার এবং অধিকারের প্রতি ঘৃণাশীল সন্ত্রাসের নীতি ধারণ করেছে। তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এই অপরাধের সুষ্ঠু উদঘাটন করতে হবে।

এই ন্যায়বিচারের হাহাকার জানিয়ে প্রতিবাদস্বরূপ আমরা কুয়েটের সকল শিক্ষার্থীকে অনুরোধ জানাচ্ছি বিকেল ৫:০০ টায় মানববন্ধন ও প্রেস ব্রিফিং এ অংশ গ্রহন করার জন্য।

স্থান: SWC
সময়: বিকেল ৫ টা।

প্রকৌশল অধিকার আন্দোলন ,কুয়েট।

03/08/2025

অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যথাযোগ্য মর্যাদায় আগামী ৫ আগষ্ট ২০২৫ ইং "জুলাই গণঅভ্যুত্থান দিবস" উদ্‌যাপন উপলক্ষ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিম্নবর্ণিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী প্রধান অতিথি এবং বিভিন্ন অনুষদের ডীনগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার, পরিচালক (ছাত্র কল্যাণ)।

উক্ত কর্মসূচিতে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

30/07/2025

1 year of this masterpiece

28/07/2025
Want your school to be the top-listed School/college in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Khulna