20/05/2024
নিজের অবিজ্ঞতালব্ধ জ্ঞান, দক্ষতা, যোগ্যতাকে বাজার মূল্যের সাথে ভারসাম্যপূর্ণ রাখুন। এইগুলোকে সস্তা করে ফেললে দেশ, সমাজ, জাতি ও রাষ্ট্রীয় কাঠামোর পক্ষ থেকে জ্ঞানী ও প্রজ্ঞাবানদেরকে মূল্যায়ন করা শিখবেনা। আর মনিষীরা বলেন যেই জাতি জ্ঞানীর সমাদর করেনা সেই জাতিতে জ্ঞানীর জন্ম হয়না।
জ্ঞান ও প্রজ্ঞার সৃজন হয় লেখাপড়া ও বহু বছরের বাস্তব কাজের অবিজ্ঞতা থেকে। তাই বড়দের যথাযথ সম্মান করুন। সার্টিফিকেটের দৌড় যতই থাক, তরুন মনের অহংকার যতই থাকুক, মনে রাখতে হবে, যে যত পথ পাড়ি দিয়েছে সে তত অগ্রগামী, সে তত গভীর ভাবে বুঝে, তাঁর দৃষ্টিভঙ্গি ততবেশি দূরদর্শী।
একবার এক জাহাজের ইঞ্জিন অন হচ্ছিল না, জাহাজের মালিক অনেক ইন্জিনিয়ার কে দেখিয়েছেন কিন্তু কেউ তা ঠিক করতে পারে নাই।
তাই তিনি ৪০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার
এনেছেন।
তিনি খুব সাবধানে ইন্জিন পরিদর্শন করেন, উপর থেকে নিচে।
কিছুক্ষন দেখার পর লোকটি তার ব্যাগ থেকে একটি ছোট হাতুড়ি বের করলো।
তিনি হাতুড়ি দিয়ে আলতো করে একটা আঘাত করলেন সাথে সাথে ইন্জিন চালু হয়ে গেল।
৭ দিন পর ইন্জিনিয়ার তার বিল হিসেবে চাইলেন ১০,০০০ ডলার !
জাহাজের মালিক বললো আপনি তো এখানে তেমন কিছুই করেননাই এতো বিল অসলো কেমনে...?
তারপর ইন্জিনিয়ার বললেন হাতুড়ি দিয়ে বাড়ি মারার বিল ২ ডলার কিন্তু কোন জায়গায় মারতে হবে মানে জায়গা বরাবর মারার জন্য ৯৯৯৮ ডলার।
#শিক্ষাঃ আপনার অর্জিত অভিজ্ঞতাকে কখনো তুচ্ছ মনে করে পাঁচ মিনিটের কাজ ভেবে পাঁচ টাকায় করবেন না। এতে আপনার ডিমান্ড আপনি নিজে কমাচ্ছেন। অভিজ্ঞতা অর্জন করতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে, সেই পরিশ্রমের মুল্য দিতে শিখুন। $500 কাজ দশ মিনিট ভেবে $50 করা ঠিক নাহ। হোক না কেন দশ মিনিটের কাজ বায়ারের যদি অভিজ্ঞতা থাকত তাহলে এই দশ মিনিটের কাজ করার জন্য আপনার কাছে আসত না। সুতারাং নিজের মূল্য কমা থেকে বিরত থাকুন।
#হ্যাপি ফ্রিলান্সিং
(Collected)
24/10/2022
এখনকার এই আধুনিক প্রযুক্তির যুগে যোগাযোগের জন্য অনেক বার্তাবাহক বা ম্যাসেজিং অ্যাপের উদ্ভব ঘটেছে। এতসব অ্যাপের ভিড়ে হোয়াটসঅ্যাপ না কি টেলিগ্রাম, কোনটি ব্যবহার করবো? এই প্রশ্নের উত্তর খুজতেই আজকের এই লেখা।
এই অ্যাপ দুইটির পার্থক্য খুঁজে বের করা খুবই দুষ্কর। কোনটি অধিক ভালো, কোনটিতে সুরক্ষা এবং নিরাপত্তা অধিক বেশি, কোনটি ব্যবহার অধিক সুবিধাজনক তা নিয়ে মানুষের মধ্যে কৌতুহল আর দ্বিধা দ্বন্দ্বের যেন সীমা নেই। প্রথমে আমরা এই দুইটি অ্যাপের সাথে পরিচিত হয়ে নেই।
হোয়াটসঅ্যাপ আমরা মোটামুটি অনেকেই ব্যবহার করলেও, টেলিগ্রাম আমাদের অনেকের কাছেই নতুন। নিকোলাই এবং পাভেল দুরভ নামে ২ ভাই ২০১৩ সালে এটি প্রতিষ্ঠিত করেন। এখনও পর্যন্ত ২০০ মিলিয়ন ব্যবহারকারী এই অ্যাপটি ইনস্টল এবং ব্যবহার করেছেন। এর তথ্য সংরক্ষণ এবং নিরাপত্তা পদ্ধতিও দারুণ। আপনি চাইলে এক সেকেন্ডে ৩০ টির কাছাকাছি মেসেজ পাঠাতে পারবেন টেলিগ্রামে।
অপরদিকে আমাদের চেনা পরিচিত অ্যাপ "হোয়াটসঅ্যাপ "। ফেসবুক, মেসেঞ্জারের পর এই অ্যাপটি আমাদের কাছে অধিক পরিচিত। এটিকেই প্রথমের থেকে সবচেয়ে নিরাপদ এবং সুরক্ষিত অ্যাপ বলে গণ্য করা হয়।
এখন কথা বলবো, এদের মধ্যকার পার্থক্য নিয়ে। ওয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম একই জাতীয় অ্যাপ হওয়া সত্ত্বেও এদের মধ্যে যে যে পার্থক্য দেখা যায় তা হলোঃ
১. টেলিগ্রামের ক্ষেত্রে 'Reliable end to end encryption' আছে, যেখানে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র 'End to end encryption' পরিলক্ষিত হয়, যার ফলে হোয়াটসঅ্যাপে স্পাই ম্যালওয়্যারের মাধ্যমে তথ্য নষ্ট হওয়ার আশঙ্কা আছে। তবে হোয়াটস অ্যাপে ম্যাসেজ থেকে শুরু করে সব জায়গায় 'End to end Encryption' ডিফল্ট ভাবে চালু থাকলেও টেলিগ্রামে কেবল Secret chats এবং আর কিছু ফিচারের ক্ষেত্রে 'End to End encryption' এর সুবিধা আছে।
২. বড় সাইজের ফাইলগুলো হোয়াটসঅ্যাপে সাপোর্ট করে না। এখানে আপনি সর্বোচ্চ ১৬ এমবি পরিমাণ ছবি, ভিডিও কিংবা ভয়েস ম্যাসেজ পাঠাতে পারবেন৷ অপরদিকে ডকুমেন্টসের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ এমবি পরিমান ফাইল একবারে প্রেরণ করতে পারবেন, যেখানে টেলিগ্রামে একবারে সর্বোচ্চ ২ জিবি পর্যন্ত ফাইল পাঠানো সম্ভব৷
৩. টেলিগ্রামে আপনি যদি একটা গ্রুপ তৈরি করেন, তবে সেখানে প্রায় ২০০,০০০ জন সদস্য যুক্ত করতে পারবেন। কিন্তু ওয়াটসঅ্যাপের ক্ষেত্রে এটি মাত্র ২৫৬ তে সীমাবদ্ধ।
৪. টেলিগ্রামে আপনি আইপি এড্রেস গোপন করে রাখতে পারবেন, যা হোয়াটসঅ্যাপে সম্ভব না।
৫. সুরক্ষা এবং নিরাপত্তার দিক থেকে ওয়াটসঅ্যাপ থেকে টেলিগ্রাম উত্তম। টেলিগ্রামে আপনি খুব সহজেই সব মেসেজের ব্যাকআপ পাবেন, যেটি ওয়াটসঅ্যাপের ক্ষেত্রে সবসময় পাওয়া কিছুটা কঠিন।
সর্বশেষে, প্রতিটি অ্যাপ এরই ভালো এবং ব্যবহার সহজলভ্য কিছু না কিছু সুযোগসুবিধা বিদ্যমান রয়েছে। হোয়াটসঅ্যাপ তুলনামূলক ভাবে ইউজার ফ্রেন্ডলি হলেও টেলিগ্রামের সুযোগে সুবিধা এবং নিরাপত্তা হোয়াটসঅ্যাপের তুলনার অনেকাংশেই ভালো। তবে ফিচার কিংবা সুযোগসুবিধা আপনার কাছে গুরুত্বপূর্ণ না হলে, আপনার যেটি ব্যবহার করা সহজ এবং সুবিধাজনক মনে হবে সেটি ব্যবহার করাই উত্তম!
লেখকঃ Nafisa Tasmiya (Science Bee Group)
13/04/2022
এক বেহালাবাদক একদিন নিউইয়র্কের সাবওয়ে রেলষ্টেশনে সুমধুর সুরে ৪৫ মিনিট ধরে বেহালা বাজিয়েছিল, হাজারো মানুষের মাঝে মাত্র ৪ জন তার সুর শুনে থমকে দাঁড়িয়েছিল। এদের মধ্যে মাত্র একজন তার সুর শুনে খুশিতে হাততালি দিয়েছিল। এই ৪৫ মিনিট পিয়ানো বাজিয়ে তার ইনকাম ছিল মাত্র ২০ ডলার।
অথচ পরের দিনই সেই একই বেহালাবাদক, নিউইয়র্কের ব্রডওয়েতে বিশ্বের সব থেকে বড় এবং সুসজ্জিত দামি থিয়েটারে, সেই একই সুরে বেহালা বাজিয়েছিল। খুবই সফল সেই শোয়ের সর্বনিম্ন টীকেট মূল্য ছিল মাত্র ১০০ ডলার।
এই পরীক্ষাটা প্রমান করে একজন অসাধারণ ব্যাক্তি সাধারণ একটা পরিবেশে কখনোই ভাল করে না। তাকে সেভাবে কেউ মুল্যায়নই করে না।
অনেক মেধাবী প্রফেশনাল আছে যারা পরিবেশের কারনে তাদের যোগ্যতা অনুযায়ী মুল্যায়ন পায় না। সে যদি তার বর্তমান পরিবেশ পরিবর্তন করে, উপযুক্ত পরিবেশ খুজে নিতে পারে, তবে সে অবশ্যই সফল হবে, জীবনে উন্নতি করবে, সবাই তাকে মুল্যায়ন করবে।
একজন যোগ্য ব্যাক্তি যদি সঠিক পরিবেশে না থাকে, তবে মানুষ সেই বেহালাবাদকের মত পাশ দিয়ে হেটে চলে যাবে, বুঝতেই পারবে না যে সে আসলে কতটা অসাধারণ। কাজেই জীবনে সফল হতে গেলে, আগে নিশ্চিত করুন আপনি সঠিক জায়গায় আছেন কিনা।
( বাংলাদেশী অনলাইন ফ্রিলেন্সারদের ভিতর জনপ্রিয় মোটিভেটর আমার প্রিয় গোলাম কাম্রুজ্জামান ভাইয়ের টাইমলাইন থেকে নেয়া )
06/01/2022
Khalishpur Computer Institute এর পক্ষ থেকে সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। গত ২০২১ সালে ইন্সটিটিউটের অন্যতম উল্লেখযোগ্য সুসংবাদকে আবারও আনন্দের সাথে সবাইকে জানিয়ে দিতে চাই সেই সময়কার আমাদের একটি ফেসবুক পোস্ট আংশিক কপি করার মাধ্যমে, যথাঃ-
সরকারী কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত খালিশপুরের ১ম কম্পিউটার ট্রেনিং প্রতিষ্ঠান এবং সরকারী অনুমোদন প্রাপ্ত খুলনার ১ম আইটি ফার্ম CYBER ART Computer BD একীভূত হওয়া উপলক্ষে ১ম প্রশিক্ষণ ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। এই অঞ্চলে আর্কিটেকচার, সিভিল ও ইলেকট্রিকাল ও অন্যান্য ইঞ্জিনিয়ারিং শিক্ষার ক্ষেত্রে 2D & 3D এর সাথে এর মাধ্যমে কম্পিউটারে 3D বাস্তব কাজের প্রশিক্ষণ দেয়ার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হল।
18/09/2021
কোনো বিষয় পড়ে শেখা আর বাস্তব কাজের অভিজ্ঞতা কিন্তু এক নয়। নিজেকে দক্ষ এবং যোগ্য করে তোলার জন্য প্রয়োজন মানসম্মত প্রশিক্ষণ।
একজন আর্কিটেকচার, সিভিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে 2D যতটুকু জানা প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন 3D সম্পর্কে ধারণা থাকা। সকল আর্কিটেকচার, সিভিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে 3D এর সম্পর্কে ধারণা থাকা বাধ্যতামূলক।
খুলনায় দুই-একটি 3D প্রশিক্ষণের প্রতিষ্ঠান থাকলেও সেখানে কোর্স ফি অত্যাধিক এবং কোর্স মডিউল আধুনিক মানসম্মত নয়।
উক্ত বিষয় বিবেচনা করে সাইবার আর্ট কম্পিউটার বিডি দিচ্ছে মানসম্মত আধুনিক 3D প্রশিক্ষণ। আগ্রহী শিক্ষার্থী প্রশিক্ষণের জন্য যোগাযোগ করতে পারেন।
সরাসরি ভর্তি অথবা ফ্রী সেমিনার এর জন্য যোগাযোগ করুন-
বিস্তারিত জানতে কল করুনঃ ০১৯২৫-৭৮৩৭৮৪, ০১৫৫৪-৪৭৭৩১৬
আমাদের অফিসের ঠিকানাঃ
Cyber Art Computer BD
প্লট #২, রোড #১১ (পুরাতন যশোর রোড),
তিন তালার মোড়, হাউজিং এস্টেট,
খালিশপুর, খুলনা - ৯০০০
মোবাইল: ০১৯২৫-৭৮৩৭৮৪, ০১৫৫৪-৪৭৭৩১৬
07/09/2021
AutoCAD Batch-19 সমাপনী অনুষ্ঠানের কিছু স্মৃতিময় মুহূর্ত। সকল শিক্ষার্থীকে Cyber Art Computer BD এর পক্ষ থেকে শুভ কামনা।
23/08/2021
আপনি কি ডিপ্লোমা অধ্যায়নরত?
ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর পাঠ্যসূচিতে পাইথন অন্তর্ভুক্ত থাকায় পাঠ্যসূচির সিলেবাস অনুযায়ী পাইথন শিখতে আগ্রহী?
পাইথন প্রোগ্রামিং শিখে ক্যারিয়ার গড়তে চান?
তাহলে এই কোর্স টি আপনার জন্য -
Cyber Art Computer BD সফলতার সাথে ডিপ্লোমা অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের জন্য পাঠ্যসূচির সিলেবাস অনুযায়ী পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ Basic To Advanced প্রশিক্ষণ দিয়ে আসছে।
কোর্সের বৈশিষ্ট্য সমূহ:
- আমাদের রয়েছে আধুনিক দুইটি কোর্স মডিউল।
- রয়েছে থিওরিক্যাল এবং ব্যবহারিক এর আলাদা ক্লাস।
- ক্লাসে আলোচিত বিষয় সমূহ এর ভিডিও সরবরাহ করা হয়।
- দুর্বল এবং অমনোযোগী শিক্ষার্থীদের আলাদাভাবে গাইড দেওয়া হয়।
- কোর্স শেষে সার্টিফিকেট প্রদান।
সরাসরি ভর্তি অথবা ফ্রী সেমিনার এর জন্য যোগাযোগ করুন-
বিস্তারিত জানতে কল করুনঃ ০১৯২৫-৭৮৩৭৮৪, ০১৫৫৪-৪৭৭৩১৬
আমাদের অফিসের ঠিকানাঃ
Cyber Art Computer BD
প্লট #২, রোড #১১ (পুরাতন যশোর রোড),
তিন তালার মোড়, হাউজিং এস্টেট,
খালিশপুর, খুলনা - ৯০০০.
মোবাইল: ০১৯২৫-৭৮৩৭৮৪, ০১৫৫৪-৪৭৭৩১৬