16/06/2026
🎓✨ KUET Alumni Reunion 2026 ✨🎓
প্রিয় KUET, BIT (Khulna) ও খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজের এলাম্নাই,
🎓 Time to come home.
See you at KUET Alumni Reunion 2026! ❤️
📅 ২৪ জুলাই ২০২৬
📍 KUET Campus
📝 নিবন্ধনের শেষ সময়: ৩০ জুন ২০২৬
🔗 Registration Form: https://forms.gle/tJKxqZ9iEJfK6XseA
একদিনের জন্য আবার হই KUETian! 🤝
**বিস্তারিত কমেন্ট এ-
পুনর্মিলনী ২০২৬: খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ, বিআইটি (খুলনা) ও কুয়েট স্নাতক অ্যালামনাই
এতদ্বারা খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ, বিআইটি (খুলনা) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর সকল সম্মা....
15/06/2026
ইনোভেটিভ আইডিয়া জমাদানের সময় ২০ জুন ২০২৬ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে
লিংক: https://www.kuet.ac.bd/innovate
26/05/2026
কুয়েটে পবিত্র ঈদ-উল-আজহা এর জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে
২৬ মে, ২০২৬ খ্রি.
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ পবিত্র ঈদ-উল-আজহা এর জামাত আগামী ২৮ মে ২০২৬, বৃহস্পতিবার সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ঈদের জামাতে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দসহ স্থানীয় মুসল্লিগণ অংশগ্রহণ করবেন।
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
25/05/2026
বিজ্ঞপ্তি : গ্রীষ্মকালীন ছুটি ১১ জুন পর্যন্ত বর্ধিত।
21/05/2026
কুয়েট ভাইস-চ্যান্সেলরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
তারিখঃ ২১ মে, ২০২৬ খ্রি.
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশনের একটি প্রতিনিধিদল ২১ মে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন| বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অস্ট্রেলিয়া এবং কুয়েটের মধ্যে ভবিষ্যৎ শিক্ষা সহযোগিতার সম্ভাব্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়| সাক্ষাৎকালে উভয় পক্ষ উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, একাডেমিক অংশীদারিত্ব সম্প্রসারণ, শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, উদ্ভাবন ও গবেষণা কার্যক্রম উন্নয়ন এবং ˆবশ্বিক সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন| এছাড়া অস্ট্রেলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কুয়েটের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সম্ভাব্য বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়| অস্ট্রেলিয়ান হাই কমিশনের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বৃহত্তর দক্ষিণ এশিয়া অঞ্চলের জ্যেষ্ঠ পরিচালক (বাণিজ্য ও বিনিয়োগ) মোস্তাফিজুর রহমান এবং অস্ট্রেলিয়ান হাই কমিশন, ঢাকার বাণিজ্য ও বিনিয়োগ কমিশনার মেঘা গুপ্তা| কুয়েটের পক্ষে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ| এছাড়াও উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব এনভায়রনমেন্ট অ্যান্ড পাওয়ার টেকনোলজি এর পরিচালক প্রফেসর ড. মোঃ শরিফুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ রোকনুজ্জামান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. এ.বি.এম. আওলাদ হোসেন এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ইনাম, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার| সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভাটি কুয়েট এবং অস্ট্রেলিয়ার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন|