Darul Hiqma Islamic Library

Darul Hiqma Islamic Library Darul Hiqma Islamic Library(DHIL) is an islamic library where you can find some extraordinary books YOU CAN GET ALL TYPES OF ISLAMIC BOOK HERE.

26/04/2018

বিয়ে
------
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যদি তোমাদের কাছে এমন কেউ বিবাহের প্রস্তাব দেয় যার দ্বীন ও চরিত্র তোমাদের পছন্দনীয় হয় তবে তাকে বিয়ে দিয়ে দাও।
যদি এরূপ না কর তবে পৃথিবীতে ফিতনা ও বিরাট বিশৃঙ্খলার সৃষ্টি হবে।
- ইরওয়া ১৮৬৮, সহিহাহ ১০২২, মিশকাত ২৫৭৯, তিরমিজী হাদিস নম্বরঃ ১০৮৪
------
বাইহাকী (১৪৭২১) বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “সর্বোত্তম মোহরানা হচ্ছে- সহজসাধ্য মোহরানা”। একই হাদিস আবু দাউদ (২১১৭) বর্ণনা করেছেন এ ভাষায়: “সর্বোত্তম বিবাহ হচ্ছে- সহজসাধ্য মোহরানা”

18/04/2018

পোষ্টটি পড়ার জন্য অনুরোধ রইল,,
১৪০০ বছর আগে রাসুল (সাঃ) এর বাণী আজ বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছে !

মুহাম্মদ (সাঃ) বলেছেনঃ "পুরুষের প্যান্ট বা কাপড় পায়ের টাখনুর উপর পড়তে হবে। অন্যথায় তারা জাহান্নামে যাবে।"
- (সহীহ বুখারী ৫৩৭১)

বিজ্ঞান বলে, পুরুষের টাখনুর ভিতর প্রচুর পরিমানে হরমোন থাকে এবং তার আলো বাতাসের প্রয়োজন হয়। তাই কেউ যদি তা খোলা না রেখে ঢেকে রাখে, তাহলে তার যৌনশক্তি কমে যাবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে।

মুহাম্মদ (সাঃ) বলেছেন, "ভ্রু প্লাগকারীর উপর আল্লাহর লানত"
- (সহীহ বুখারী ৫৫১৫)

বিজ্ঞান বলে, ভ্রু হলো চোখের সুরক্ষার
জন্য। ভ্রুতে এমন কিছু লোম থাকে যদি তা
কাটা পড়ে যায় তাহলে ভ্রুপ্লাগকারী পাগল হতে পারে, অথবা মৃত্যুবরণও করতে পারে।

রাসুল্লাহ (সাঃ) বলেছেন, "নেশা জাতীয় দ্রব্য খাওয়া হারাম"
- (সহীহ বুখারী ৬১২৪)

বিজ্ঞান বলে, ধুমপানের কারনে ফুস্ফুসের ক্যান্সার, ব্রংকাইটিস ও হৃদরোগ হয়ে মানুষ মারা যায়। ধুম্পান করলে ঠোট, দাতের মাড়ি, আঙ্গুল কালো হয়ে যায়। যৌনশক্তি ও ক্ষুধা কমে যায় এমনকি স্মৃতিশক্তি ও কমে যায়।

রাসুল্লাহ (সাঃ) বলেছেন, "পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম।"
- (মুসলিম ১৬৫৫)

বিজ্ঞান বলে, স্বর্ণ এমন একটি পদার্থ যা স্কিনের সাথে মিশে ব্লাডের মাধ্যমে ব্রেনে চলে যায়। আর তার পরিমান যদি ২.৩ হয় তাহলে মানুষ তার আগের স্মৃতি সব হারিয়ে ফেলবে।

রাসুল্লাহ (সাঃ) বলেছেন, ঘুমানোর সময় আলো নিভিয়ে এবং ডান কাত হয়ে ঘুমাতে।
- (সহীহ বুখারী ৩২৮০)

বিজ্ঞান বলে, ডান কাত হয়ে ঘুমালে হার্ট ভালো করে পাম্প করে। আর লাইট না নিভিয়ে ঘুমালে ব্রেনের এনাটমি রস শরীরে প্রবেশ করতে পারে না, যার ফলে ক্যান্সার হওয়ার খুব সম্ভবনা থাকে।

রাসুল্লাহ (সাঃ) বলেছেন, "তোমরা গোফ ছেটে ফেল এবং দাড়ি রাখ।"
- (সহীহ মুসলিম ৪৯৩ ও ৪৯৪)

বিজ্ঞান বলে, দাড়ি না রাখলে স্ক্রিন ক্যান্সার, ফুস্ফুসের ইনফেকশন এবং ৪০ এর আগে যৌবন হারানোর সম্ভবনা থাকে।

আল্লাহ সুবনাহু তায়ালা বলেন, "আর ব্যভিচারের কাছেও যেয়োনা। নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং ধ্বংসের পথ।"
- (বনি ইসরাঈল ৩২) নেশাগ্রস্থ শয়তানের কাজ (মাইদাহ ৯০)

বিজ্ঞান বলে, পর্নোগ্রাফি ও অশ্লীল সম্পর্ক সহ বিভিন্ন মাদকদ্রব্য নেশায় যদি কেউ জড়িয়ে পড়ে, তাহলে তার ব্রেনের ফরেন্টাল এরিয়া পরিচালনা করার ইনটেলেকচুয়াল সেলগুলো থরথর করে কাপতে থাকে এবং অস্থির হয়ে যায়। যার ফলে সে নেশাগ্রস্থ হয়ে মাতাল ও অসুস্থের মত জীবন পরিচালনা করে। এবং তা তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

আল্লাহ বলেন, "আর যখন কোরআন পাঠ করা হয়, তখন তাতে কান লাগিয়ে রাখ এবং নিশ্চুপ থাক যাতে তোমাদের উপর রহমত হয়।"
- (আরাফ ২০৪)

বিজ্ঞান বলে, কুরআনের সাউন্ড ওয়েব শরীরের সেলগুলোকে সক্রিয় করে, অসুস্থতা আরোগ্য করে বিশেষ করে হার্ট এবং ক্যান্সার রোগীদের। আর ব্রেনকে এমনভাবে চার্জ করে, ঠিক যেমন ভাবে ফিউজ হওয়া ব্যাটারীকে সচল করা হয়।

শেয়ার করে ছড়িয়ে দিন। সবাইকে জানিয়ে দিন ইসলামের বিজয়ের কথা !!

09/04/2018

“হে ঈমানদারগণ!
তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ কর”
[সূরা আল-আহযাব - ৩৩:৪১]

09/04/2018

পণ্য কিনতে এসে ইসলাম কিনলেন (অসাধারণ ঘটনা)
---শায়খ: ড. মঞ্জুর-ই-এলাহী।

[সবার সাথে শেয়ার করতে ভুলবেন না ]

11/01/2017
প্রশ্ন:আমাদের এলাকায় মৃত ব্যক্তিকে দাফনের পর কবরের উপর পানি ছিটিয়ে দেওয়া হয়। জানতে চাই এভাবে পানি ছিটিয়ে দেওয়ার কথ...
15/05/2016

প্রশ্ন:
আমাদের এলাকায় মৃত ব্যক্তিকে দাফনের পর কবরের উপর পানি ছিটিয়ে দেওয়া হয়। জানতে চাই এভাবে পানি ছিটিয়ে দেওয়ার কথা কুরআন-সুন্নাহয় কি আছে? না এটা কোনো কুসংস্কার?

উত্তর:
না, এটি কুসংস্কার নয়। বরং কবরের উপরে পানি ছিটিয়ে দেওয়ার কথা হাদীসে এসেছে। আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে উমর তাঁর পিতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় পুত্র ইবরাহীমের কবরের উপর পানি ছিটিয়ে দিয়েছেন। মারাসীলে আবু দাউদ, হাদীস ৩৮৭

ফকীহগণ বলেন, পানি ছিটিয়ে দেওয়ার দ্বারা উদ্দেশ্য হল, কবরের মাটি যেন ভালোভাবে জমে যায়।

কিতাবুল আসার ইমাম মুহাম্মাদ রাহ. ১/২৬৭; আলবাহরুর রায়েক ২/১৯৪; খুলাসাতুল ফাতাওয়া ১/২২৬; আলমুহীতুল বুরহানী ৩/৯৩; ফাতাওয়া খানিয়া ১/১৯

সুত্রঃ মাসিক আলকাউসার

09/05/2016

মাসতুরাতের উদ্দেশ্যে তিনটি কথা- ১
মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক

প্রথম কথা : আল্লাহ তাআলা মাকে সন্তানের মাদরাসা বানিয়েছেন। মায়ের কোল সন্তানের মাদরাসা। তাবলীগের বড় মুরুব্বী হাজী আব্দুল মুকীত রাহ.-এর জামাতা প্রফেসর ড. আনওয়ারুল করীম সাহেব একবার হযরতজী এনামুল হাসান ছাহেব রাহ.-কে জিজ্ঞেস করলেন, হুযুর! এখন এত মাদরাসা, দ্বীনী তালীমের এত সুযোগ-সুবিধা, এরপরও নতুন প্রজন্ম খারাপ কেন, ওদের মধ্যে ভালো কম কেন? সাহাবায়ে কেরামের যামানায়, তাবেঈ-তাবে তাবেঈর যামানায় তো এত মাদরাসা ছিল না, তবু সেই যামানার সবাই ভাল, সব ছেলে ভাল। এখন কেন খারাপ? এত মাদরাসা সত্ত্বেও কেন ছেলে-মেয়েদের মধ্যে ভালোর সংখ্যা কম? সম্ভবত হযরতজী বললেন, আরে! তখন মাদরাসা ছিল বেশী এখন মাদরাসা কম! এখন তো তুমি ছয়/সাত বছর বয়সে সন্তানকে মাদরাসায় পাঠাও, ভর্তি করাও। সে এক মাদরাসায় পড়ে, যতক্ষণ মাদরাসায় থাকে ততক্ষণ শুধু মাদরাসা। আর আগে সন্তান যেদিন ভূমিষ্ঠ হত সেদিন থেকে প্রতিটি মুহূর্তই হতো তার মাদরাসা, প্রতিটি কোলই ছিল তার একেকটি মাদরাসা। মায়ের কোলে আছে তো মাদরাসায় আছে। বোনের কোলে আছে তো আরেক মাদরাসায় আছে। ভাই কোলে নিয়েছে তো সে মাদরাসাতেই আছে। তখন সন্তান দুনিয়াতে আসার পর যার কোলে যাক যে দিকে তাকাক, যার হাতে যাক যে দিকে বের হোক- সবখানে মাদরাসা আর মাদরাসা। অর্থাৎ সে যেখানেই যাবে যার কাছেই থাকবে সে দ্বীনদার পাবে, দ্বীনী পরিবেশ পাবে। যে বোনের কোলে আছে, সে বোন মিথ্যা বলে না, কারো সাথে খারাপ ব্যবহার করে না। ভায়ের কোলে গেল তো ভাই-ও ভদ্র ছেলে, নামাযী, কারো গীবত-শেকায়েত করে না। বাবা এসেছেন, তার কোলে গেল, তিনিও ভাল, তার কামাই হালাল, দুনিয়ার পিছে পড়ে নামায ছাড়েন না। ধন-সম্পদ গড়ার জন্য হারামে লিপ্ত হন না। তার মানে, সন্তান যার কোলে যাচ্ছে যার কাছে যাচ্ছে মাদরাসায় যাচ্ছে! আর এখন? কোথায় সেই মাদরাসা?
(চলবে)

বাংলাদেশি ক্বারির তেলাওয়াত।https://www.youtube.com/watch?v=Icg9_uD0RBs
07/05/2016

বাংলাদেশি ক্বারির তেলাওয়াত।

https://www.youtube.com/watch?v=Icg9_uD0RBs

খূবই মনকাড়া একটি ক্বিরাত তিলাওয়াত করেছেন ক্বারী আনওয়ার সাহেব প্রধান ক্বারী তাজবীদুল কুরআন (সেগুন বাগান) বাদ্‌রাসা, চট্টগ্রাম

যৌবন আল্লাহ তাআলার একটি বড় নেয়ামতযৌবন আল্লাহ তাআলার একটি বড় নেয়ামত। মানুষের জীবনের উর্বর তম সময় হচ্ছে যৌবন কাল। যৌবন কাল...
25/04/2016

যৌবন আল্লাহ তাআলার একটি বড় নেয়ামত

যৌবন আল্লাহ তাআলার একটি বড় নেয়ামত। মানুষের জীবনের উর্বর তম সময় হচ্ছে যৌবন কাল। যৌবন কাল হচ্ছে শক্তি ও উদ্দমতার প্রতিচ্ছবি। যৌবন কোন বাধা মানে না। যৌবনে চাইলে সব অসাধ্যই সাধ্য করা যায়। কাঙ্খিত কোন কিছু অর্জন করারও উত্তম সময় হচ্ছে যৌবন কাল। তাই বুদ্ধিমানরাই জীবনের লক্ষ্যে পৌছার মূল চাবিকাঠি বানায় যৌবনকে।

একজন মুসলিমের জীবনের মূল লক্ষ্য হওয়া চাই আল্লাহ তাআলার সন্তুষ্টি ও রেজামন্দি অর্জন। আর তা হাসীল হবে নবীর বাতলানো পথ ও পদ্ধতী অনুযায়ী আমল করে। আল্লাহ ও তার রাসূলের সব আদেশ ও নিষেধ মেনে জীবনকে পরিচালিত করে। তাই সকল বুদ্ধিমান মুসলিমের জন্যই উচিত যৌবন কালকে কাজে লাগানো। যৌবনের শক্তি ও উদ্দমতা দিয়ে বেশী বেশী ইবাদাত করা।হাদীস শরীফে এসেছে, বুদ্ধিমান তো সেই যে নিজেকে উপলব্ধি করতে পারে ও মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে।(তিরমিযী শরীফ, হা.নং ২৪৫৯)

অনেক কাজই এমন আছে যা আমরা যৌবনে যে পরিমান করতে পারব বৃদ্ধ বয়সে তার শিকি ভাগও করতে পারব না। তাই আমাদের উচিত যৌবন কালকেই ইবাদাতের ভান্ডার সমৃদ্ধি করনে নির্বাচন করা। এছাড়া যৌবন কালের ইবাদত ও আল্লাহ তাআলার কছে বেশী প্রিয়। হাদীস শরীফে যে সকল ব্যক্তি আরশের নিচে ছায়া প্রাপ্তির ব্যপারে বলা হয়েছে তার মাঝে এক শ্রেণী হচ্ছে ঐ সমস্থ লোক যাদের যৌবন কেটেছে আল্লাহ তাআলার ইবাদাত করে।

আল্লাহ তাআলা আমাদের যৌবনকে আল্লাহর জন্য ব্যয় করার তাউফিক দান করুন। আমীন।

দান-সদকা তথা দুঃস্থ-অভাবীদের অভাব মোচনে এগিয়ে আসা একটি নৈতিক গুণ। শুধু মানুষই নয়, স্বজাতির বিপদে এগিয়ে আসে বনের হিংস্...
13/02/2016

দান-সদকা তথা দুঃস্থ-অভাবীদের অভাব মোচনে এগিয়ে আসা একটি নৈতিক গুণ। শুধু মানুষই নয়, স্বজাতির বিপদে এগিয়ে আসে বনের হিংস্র পশুও। তাই মানুষ হয়েও যে মানুষের কষ্ট বোঝে না, সে বাস্তবিকই পশুর চেয়েও নিকৃষ্ট। দান-সদকার প্রতি ইসলাম আমাদের যথেষ্ট উৎসাহিত করেছে।

হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পেটভরে আহার করে আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে তো মুমিনই নয়। -
আলআদাবুল মুফরাদ, হাদীস ১১২

Address

Khulna
6203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darul Hiqma Islamic Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category