25/08/2026
একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম ২০২৬-২০২৭ শুরু
এসএসসি’র গণ্ডি পেরিয়ে এবার শুরু হচ্ছে উচ্চশিক্ষার নতুন অধ্যায়। একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ইতোমধ্যে প্রকাশিত হয়েছে গুরুত্বপূর্ণ সময়সূচি।
প্রিয় শিক্ষার্থীরা,
মনে রাখবে একাদশ শ্রেণিতে সঠিক প্রতিষ্ঠান ও বিভাগ নির্বাচন তোমার ভবিষ্যৎ শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাই শুধু প্রতিষ্ঠানের নাম নয়, শিক্ষার পরিবেশ, শিক্ষকদের মান, নিয়মিত পাঠদান, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যৎ প্রস্তুতির সুযোগ, সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নাও।
🟢 অনলাইন আবেদন শুরু: ২ সেপ্টেম্বর
🔵 আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত
🟠 পুনঃমূল্যায়নের ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন: ১২-১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত
🟣 পছন্দক্রম পরিবর্তনের সময়: ১২-১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত
📣 নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ: ১৭ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত
👤 ভর্তি নিশ্চায়নের শেষ সময়: ১৯ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত
🏫 ভর্তি কার্যক্রম: ২০-২২ সেপ্টেম্বর
📚 ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
🎯 সঠিক সিদ্ধান্ত নাও, নিজের স্বপ্নের পথে এগিয়ে যাও।
তোমার একাদশ শ্রেণির যাত্রা হোক সুন্দর, সুশৃঙ্খল ও সাফল্যময়।
#একাদশশ্রেণিভর্তি #শিক্ষার্থী #ভর্তি_তথ্য