Darul Quran Siddikia Kamil Madrasah

Darul Quran Siddikia Kamil Madrasah This is the official page of Darul Quran Siddikia Kamil Madrasah; the best Madrasah of Khulna Division
(1)

দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসা, সোনাডাংগা, খুলনা।

প্রতিষ্ঠাকালঃ ১৯৮৩ ইং

অবস্থানঃ
হাজী ইসমাইল রোড, সোনাডাংগা, খুলনা।

শ্রেণী ব্যাপ্তিঃ
ক. কিন্ডারগার্টেন শাখা (প্লে-শিশু)
খ. মাদরাসা বালক শাখা (১ম-কামিল(স্নাতকোত্তর)); মানবিক ও বিজ্ঞান বিভাগ
গ. মাদরাসা বালিক শাখা (১ম-১০ম); মানবিক ও বিজ্ঞান বিভাগ [আলাদা ক্যাম্পাস]

মোট ছাত্র-ছাত্রী সংখ্যাঃ প্রায় ২০০০ জন।

মোট শিক্ষক-শিক্ষিকা সংখ্যাঃ ৬০ জন।

শিক্ষামানঃ
ইবতেদায়ী সমাপনী, জেডিসি, দাখিল(SSC), আলিম(HSC), ফাজিল(Honours) এবং কামিল(Masters) পরীক্ষায় প্রতি বছর খুলনা বিভাগে ১ম স্থান এবং বাংলাদেশের শীর্ষ ২০ টি মাদরাসার মধ্যে স্থান করে নেয়। এ ছাড়া ২০০১ ও ২০০৪ সালে জাতীয়ভাবে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পুরষ্কার লাভ করে।

অনন্য বৈশিষ্ট্যঃ এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চান্স পেয়ে এ প্রতিষ্ঠানের সর্বোপরি খুলনার গৌ্রব উজ্জ্বল করছে।

20/09/2026

শোক সংবাদ
************
দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসার সাবেক সহকারি আরবী শিক্ষক আব্দুল করিম সাহেবের ছোট মেয়ে জান্নাত রিফা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত রাতে ইন্তেকাল করেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তায়ালা জান্নাত রিফাকে জান্নাতের পাখি বানিয়ে জান্নাতের জন্য কবুল করে নেন। এই কঠিন মুহূর্তে তার পিতা-মাতাসহ পরিবারের সকলকে উত্তম সবর ধারনের তাওফিক দান করুন। আমীন।।

সকলকে সাদর আমন্ত্রণ
17/09/2026

সকলকে সাদর আমন্ত্রণ

খুলনার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মাওলানা মোঃ আব...
13/09/2026

খুলনার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মাওলানা মোঃ আব্দুর রউফ সাহেবকে ফুলেল শুভেচ্ছা জানান সিদ্দিকীয়া জামিয়া-ই-মাদানীয়া ট্রাস্টের সেক্রেটারী ও অত্র প্রতিষ্ঠানের মহিলা শাখার আহ্বায়ক জনাব আলহাজ্ব এস এম আজিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আনিসুর রহমান আরজু, অন্যতম সদস্য হাজী শেখ ওহিদুজ্জামান মিথুন, জামাল হোসেন মন্টু, মাসুম বিল্লাহ মিরাজ এবং দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসার মহিলা শাখার উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাকিলা উম্মে নূর।

শুভেচ্ছার প্রাপ্তি স্বীকার করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মাওলানা মোঃ আব্দুর রউফ সাহেব সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুভূতি ব্যক্ত করে লেখেন- আলহামদুলিল্লাহ, তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ।সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত কামনা করছি। এবং সেই সাথে মহিলা শাখার উত্তরোত্তর উন্নতি কামনা করছি, ধন্যবাদ সকলকে।

12/09/2026

শোক সংবাদ
*************
খুলনার ঐতিহ্যবাহী দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসার অফিস সহকারী মোঃ জাহাঙ্গীর হোসেন-এর মমতাময়ী মাতা একটু আগে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
মারহুমার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসার সদ্য বিদায়ী অধ্যক্ষ জনাব মাওলানা মোঃ ইদ্রিস আলী সাহেব হার্ট অ্যাটাক হয়ে হাসপাতা...
07/09/2026

দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসার সদ্য বিদায়ী অধ্যক্ষ জনাব মাওলানা মোঃ ইদ্রিস আলী সাহেব হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালের CCU ভর্তি রয়েছেন। আল্লাহ তাআলা তাঁকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। মুহতারামের জন্য সকলের নিকট দু'আর মুহতাজ।

দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মাওলানা আব্দুর রউফ হুজুরের সাথে ছাত্র নেতৃবৃন্দের সৌজন্য স...
02/09/2026

দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মাওলানা আব্দুর রউফ হুজুরের সাথে ছাত্র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

২০২৭ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার (টেস্ট পরীক্ষা) তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ম...
02/09/2026

২০২৭ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার (টেস্ট পরীক্ষা) তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বুধবার (২ সেপ্টেম্বর) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি অতীব জরুরি বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দাখিল স্তরের সব প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে, ২০২৭ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করে ফলাফল প্রকাশ করতে হবে।

খুলনার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসা-এর মহিলা শাখা'র শিক্ষিকাবৃন্দ আজ সদ্য বি...
02/09/2026

খুলনার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসা-এর মহিলা শাখা'র শিক্ষিকাবৃন্দ আজ সদ্য বিদায়ী অধ্যক্ষ মাওলানা ইদ্রীস আলী সাহেবকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন।

"পদ পদবী সম্মান মর্যাদা সবই আল্লাহ পাকের একান্ত অনুগ্রহ, দয়া এবং রহমত। ক্ষণস্থায়ী এই দুনিয়ায় পদ পদবী শুধুমাত্র একটি ...
02/09/2026

"পদ পদবী সম্মান মর্যাদা সবই আল্লাহ পাকের একান্ত অনুগ্রহ, দয়া এবং রহমত। ক্ষণস্থায়ী এই দুনিয়ায় পদ পদবী শুধুমাত্র একটি দায়িত্ব এবং একটি আমানত। আল্লাহপাক যে ক'দিন আমাকে এই পদে রাখেন আমানদারীতার ও ইনসাফের সাথে দায়িত্ব পালন করতে পারি।"

- মাওলানা আব্দুর রউফ
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসা, খুলনা।

আজ ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সকল শিক্ষক ও কর্মচারীদের উপস্থিতিতে মাদরাসার সদ্য বিদায়ী অধ্যক্ষ জনাব মোহা...
01/09/2026

আজ ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সকল শিক্ষক ও কর্মচারীদের উপস্থিতিতে মাদরাসার সদ্য বিদায়ী অধ্যক্ষ জনাব মোহাম্মদ ইদ্রিস আলী সাহেবের নিকট থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব বুঝে নেন জনাব মাওলানা আব্দুর রউফ সাহেব।

Address

Haji Ismail Road
Khulna
9100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Telephone

+88041722956

Alerts

Be the first to know and let us send you an email when Darul Quran Siddikia Kamil Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Darul Quran Siddikia Kamil Madrasah:

Shortcuts

Share