05/09/2025
https://www.jaijaidinbd.com/education/575425
হিট প্রকল্পের আওতায় খুবি বরাদ্দ পেয়েছে ২৬ কোটি টাকা | যায়যায়দিন
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘হায়ার এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় খুল.....
08/11/2024
First grand program to started by IQAC Khulna University.
খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির ওরিয়েন্টেশন শুরু হচ্ছে আগামী রবিবার
প্রতিবছর নতুন শিক্ষার্থীবৃন্দের ভর্তি কার্যক্রম সম্পন্ন হতে না হতেই খুলনা বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি Academic Orientation of Underg...
10/07/2024
বিসিএস (আবেদ আলী) ক্যাডার!
প্রশ্ন ফাঁস নিয়ে জ্বনাব (!) সৈয়দ আবেদ আলী গংদের দোষী বলার আগে আমার মতে-
ক) ভদ্রলোক যার ড্রাইভার ছিলেন তাকেও এই দায় নিতে হবে। কারণ, অপকর্মটা হয়েছে খোদ পিএসসিতেই, এবং বছরের পর বছর, তাই ড্রাইভারের মালিকের এই দায় এড়ানোর সুযোগ নাই।
খ) ৩৩ বিসিএস থেকে পরবর্তী বছর গুলোতে যারা বিসিএস প্রশ্নপত্র প্রণয়ন ও এতদসংক্রান্ত বিষয়ে দায়িত্বশীল ছিলেন তাদেরকেও প্রশ্ন ফাঁসের দায় নিতে হবে, তাদেরকেও দোষী সাব্যস্ত করতে হবে।
গ) সর্বোপরি, ৩৩ বিসিএস থেকে যেসব মহানুভবরা ফাঁসকৃত প্রশ্ন দিয়ে এতদিনে জাঁদরেল আমলা বনে গেছেন (বা পথে আছেন) তাদের নাম প্রকাশ করতে হবে, চাকুরীচ্যুত করতে হবে এবং এই প্রশ্ন ফাঁস চক্রের অংশ হিসেবে গণ্য করতে হবে।
যদি ক, খ, গ ক্যাটাগরির কেউ দোষী সাব্যস্ত না হয়, তবে সৈয়দ সাহেব কে সসম্মানে তার সমাজ সেবা আর দ্বীনি (!) কাজ করতে মাঠে রাখাই শ্রেয়।
কারণ, সমাজ নামক মাঠে এখন আবেদ আলী সাহেবানদের ভক্ত অনুরাগীর সংখ্যা একেবারে কম নয়। এরা যা পায় তাই ই খায়। কোথা থেকে এল, কার মাধ্যমে এল, এসব বাছবিচার তাঁদের নাই। হোমো সেপিয়েন্স থেকে দিন দিন এদের তেলাপোকার মত সর্বভুক প্রাণীতে রুপান্তর ঘটছে।
08/03/2024
কি বিচিত্রতায় গড়ে উঠছে আমাদের মানসপট!
আমরা মেনেই নিয়েছি ট্রেন সাড়ে তিন ঘন্টা লেট করে ছাড়বে।
আমরা মেনেই নিয়েছি ট্রেন এর ইঞ্জিন রাস্তায় বিকল হবে।
আমরা মেনেই নিয়েছি ট্রেন গন্তব্য পৌছার কোন নির্দিষ্ট সময় থাকবে না।
আমরা কি ভয়ঙ্করভাবে মেনে নিয়েছি ঐ একই ট্রেন এই লস টাইমকে পুষিয়ে নেয়ার জন্য অধিক বেগে ছুটে চলে গন্তব্যে পৌঁছবে! আরও বড় কোন বিপর্যয় যে ঘটেনি সে জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।
সরকারি বা বেসরকারী উভয় প্রকার গনপরিবহনে চলাচলের সময় মনে হবে আপনার সময় এবং জীবন এই দুটো সবচেয়ে কম মূল্যের । কারণ, ঐসব কর্তারা কখনই গণপরিবহন ব্যবহার করেন না। ধুমকেতু এক্সপ্রেস ১১ঃ৪০ মিনিটে রাজশাহী পৌছার কথা থাকলেও সেটা পৌছে্ছে বিকাল ৩ঃ৩৮ মিনিটে। এজাতীয় ঘটনার কারণে আধা সভ্য কোন দেশেও রেল মন্ত্রণালয়ের অনেকেই দায়িত্বহীনতার দায় কাধে নিয়ে স্বেচ্ছায় পদত্যগ করতো। পক্ষান্তরে, এখানে এই ঘটনা এমনভাবে উপস্থাপিত হল যে উলটো বাস্তব এবং ভার্চুয়াল উভয় দুনিয়াতে ঐসব কর্তাব্যাক্তিদের হিরো বানানোর প্রতিযোগীতা শুরু হয়েছে।
হ্যাঁ, ধুমকেতু এক্সপ্রেস রেলগাড়িটি যদি আরও হেলেদুলে বিশ্রাম নিয়ে আরও কয়েক ঘন্টা পরে রাজশাহী পৌছাতো তাতেও কিছুই করার ছিল না। কেউ হয় জানতই না। এক্ষত্রে জি এম সাহেব যে প্রচেষ্টাটুকু করেছেন গাড়িটিকে দ্রুত পৌছানোর জন্যে ্তা প্রশংসার। তিনি হয়ত একজন ভাল মনের মানুষ। তার হয়ত ভর্তি পরীক্ষাযোগ্য আপনজন আছে।
কিন্তু এই ট্রেনটি হাই স্পীডে গন্তব্যে পৌছাতে গিয়ে আরও অনেক ট্রেনের কিন্তু লেট হয়েছে। ঐ ট্রেনগুলোতে হয়ত হাসপাতালগামী মুমুর্ষু রোগী ছিল, হয়ত ছিল মৃত্যুশয্যায় শায়িত কোন মাকে শেষ দেখা দেখতে যাওয়া কোন সন্তান।
একটি বাস্তব গল্প দিয়ে শেষ করি, এক বাংলাদেশী ভদ্রলোক তার বিদেশী বসের নিকট আরেক বাংলাদেশী বন্ধুর চাকুরীর সুপারিশ করতে নিয়ে গেছে। এবার বসের নিকট ঐব্যক্তি চাকুরী প্রার্থী বন্ধুটি সম্পর্কে বলছেন, My friend is very much honest, hardworking and responsible. ভিনদেশী বস উত্তর দিচ্ছেন- Men should be honest, men should be hardworking, and men should be responsible.
01/01/2024
অনেক অনেক কারনে এই নিউ ইয়ারকে (২০২৪) আমি হ্যাপি নিউ ইয়ার বলতে পারিনাই।
এর পরেও যাদের নিউ ইয়ার অনেক সুখের তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
10/10/2023
স্তন ক্যান্সার সচেতনতা দিবস: লাজ ভয় আর নয়
ব্রেস্ট বা স্তন মানবদেহের বক্ষদেশের উপরিভাগে অবস্থিত এক জোড়া গ্রন্থিযুক্ত অঙ্গ যা সংযোজক কলা, চর্বি এবং স্তন কলার সমন্বয়ে গঠিত। স্তন ক্যান্সার বলতে স্তনকোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি পাওয়াকেই বোঝায়। আমাদের শরীরে কোন অংশের কোষ খুব দ্রুত এবং অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেয়ে এক প্রকারের অস্বাভাবিক লাম্প বা চাকা তৈরি করে যাকে সাধারণতঃ টিউমার বলা হয়। এই টিউমার বেনাইন এবং ম্যালিগন্যান্ট -এই দুই ধরনের হয়ে থাকে। স্তন টিউমারের অধিকাংশই বেনাইন হলেও এর ১০ … See more
স্তন ক্যান্সার সচেতনতা দিবস: লাজ ভয় আর নয়
অক্টোবর মাস ব্রেস্ট বা স্তন ক্যান্সার সচেতনতার মাস। নানা কর্মসূচীর মধ্য দিয়ে গোটা বিশ্বে পালিত হচ্ছে মাসটি। স্ত....
21/01/2022
Submission request to Frontiers in Pharmacology:
As a Topic Editor of Frontiers in Pharmacology (IF =5.81), I am inviting you to submit research or review articles on the pharmacogenetics of breast cancer. Prof. Dr. Mohammad Safikul Islam, Department of Pharmacy, Noakhali Science and Technology University, Bangladesh, and Dr. Abdullah Al Maruf, Assistant Professor, University of Manitoba, Winnipeg, Canada, are also working as topic editors in my team.
Submission deadline: March 31, 2022.
Pharmacogenetics of Breast Cancer: How far we have come and what should we do?
Unfortunately, even if the diagnosis and treatment facilities have increased, the number of breast cancer patients has been rising throughout the years. The latest data published showed that approximately 2.3 million women were diagnosed with breast cancer in 2020, with a record 685,000 deaths. Gene...
02/10/2021
অল্প শিক্ষিত পন্ডিত বনাম উচ্চ শিক্ষিত শিক্ষক।।
শিক্ষার্থীদের প্রতি শিক্ষকের কর্তব্য বা আচরনের পরিধি সম্পর্কে আমাদের ইতিহাস ঐতিহ্য এক রকম শিক্ষা দেয় আর আধুনিক মানবাধিকারবিদরা আরেক রকম ছবক দেয়।
আগে পন্ডিত মশায়েরা নিজেদের সবটুকু ঢেলে দিয়ে 'মানুষ' তৈরি করতেন, আর এখন আমরা উচ্চ শিক্ষিত শিক্ষকেরা 'শিক্ষিত রোজগেরে' তৈরি করি। সাথে নিজেদের রোজগারটাও নিশ্চিত করি।