Lions School and College Khulna

হটস্পট খুলনা, করনা মহামারীর চেয়ে খুলনায় ডেঙ্গুর ভয়াবহতা—এই মুহূর্তে আপনার এক ব্যাগ রক্তই হতে পারে কারও জীবনে বেঁচে থাকার...
07/09/2026

হটস্পট খুলনা, করনা মহামারীর চেয়ে খুলনায় ডেঙ্গুর ভয়াবহতা—এই মুহূর্তে আপনার এক ব্যাগ রক্তই হতে পারে কারও জীবনে বেঁচে থাকার শেষ আশার আলো!🩸

খুলনায় ডেঙ্গু রোগীর রক্ত ও প্লাটিলেটের ব্যবস্থা করা
পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, কমে যাচ্ছে ব্লাড ডোনার।।

নিম্ন আয়ের ও মধ্যবিত্তের একঅংশ সবচেয়ে বেশি বিপদে পড়ছেন চিকিৎসা ব্যায়ে।

💔 শত শত চেষ্টা করেও অনেক সময় জরুরি মুহূর্তে একজন রক্তদাতা পাওয়া যাচ্ছে না।

আপনাদের কাছে একটি মানবিক অনুরোধ—

আপনি কি রক্ত🩸দিতে প্রস্তুত?

আপনি যদি সুস্থ শরীর হন, অথবা জরুরি প্রয়োজনে রক্ত দিতে ইচ্ছুক থাকেন, তাহলে কমেন্টে আপনার—

👉 রক্তের গ্রুপ--
👉 মোবাইল নম্বর--

দিয়ে যেতে পারেন। কমেন্টে কিংবা ইনবক্সে What'sApp 01611-903500 খুলনা জেলা নৌ স্কাউটস পেইজ সদস্য হয়ে সহযোগিতা করতে পারেন। আমরা আপনাদের পাশে থাকবো।।

আপনার দেওয়া একটি নম্বর কোনো এক অসহায় পরিবারের কাছে পৌঁছে যাবে।
হয়তো আপনার এক ব্যাগ রক্তে একজন মা তাঁর সন্তানকে ফিরে পাবেন, একজন সন্তান তাঁর বাবাকে ফিরে পাবে, একটি পরিবার তাদের প্রিয় মানুষটিকে ফিরে পাবে। ❤️

⚠️ অনুরোধ: নিজের নম্বর প্রকাশ্যে দিতে অস্বস্তি হলে ইনবক্সে জানাতে পারেন। রক্ত দেওয়ার আগে রোগীর রক্তের গ্রুপ ও হাসপাতালের প্রয়োজনীয়তা নিশ্চিত করে নেবেন।
আমাদের ছোটবেলার সেই প্রবাদটা আজ খুব মনে পড়ছে—
“দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।”

চলুন, ডেঙ্গু মহামারী সময়ে আমরা কেউ দর্শক না হয়ে নিজ পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন করি।
যে যার জায়গা থেকে একটু এগিয়ে আসি।
একজন রক্তদাতা হয়তো একজন মানুষকে বাঁচাতে পারবেন।
আর শত শত রক্তদাতা মিলে হয়তো একটি শহরকে বাঁচার সাহস দিতে পারবেন। 🤝❤️

🩸রক্ত দিন | জীবন বাঁচান | মানবতার পাশে দাঁড়ান

📌 খুলনার রক্তদাতারা—আপনার রক্তের গ্রুপ ও যোগাযোগের নম্বর কমেন্ট করুন। পোস্টটি শেয়ার করুন, যাতে প্রয়োজনের সময় একজন অসহায় মানুষ একজন রক্তদাতাকে খুঁজে পান।

16/08/2026

জরুরী রক্তের প্রয়োজন।
সকলের নিকট বিনীত নিবেদন, সবুজ ভাইয়ের ডেঙ্গুজ্বর হওয়ায় প্লাটিলেট নিচে নামছে দ্রুতই O+ Blood প্রয়োজন। আমাদের একজন স্কুলের বড়ো ভাই খুবই সামজিক ও খোলা মনের মানুষ। বর্তমানে হেল্থ ক্লিনিকে আছেন। স্কুলের প্রাক্তন বর্তমান নিজে কিংবা কোনো সংগঠন হতে কোনো বন্ধু বড়ো ভাই, ছোট্ট ভাই, বোন একটু সহযোগিতা করবেন ব্লাড ডোনেশন করে।
সবুজ- 01913-678544

11/10/2025

১০ম চিন্তার চাষ ক্ষুদে গবেষক ২০২৫এর জাতীয় সম্মেলন চ্যাম্পিয়ন হয়েছে...লায়ন্স স্কুল এন্ড কলেজ, খুলনা।

Lions School and College, Khulna

ধন্যবাদ তানজিম তোমার সৃষ্টিশীলতা, চিন্তার চাষ জাতীয় পর্যায়ে ক্ষুদে গবেষক এ অর্জন তোমাকে তোমার ভবিষ্যত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে বলে বিশ্বাস করি।

মেধা ও চেষ্টা ছাড়া সাফল্য অর্জন অসম্ভব
বেঁচে থাকতে চাই সাফল্যে অনুপ্রাণিত হোক লায়ন্স স্কুলের সকল শিক্ষার্থী। লায়ন্স স্কুলের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ফিরে আসবে এটাই আমাদের প্রত্যাশা।

ধন্যবাদ

সকল শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগনকে।
স্নেহ সকল শিক্ষার্থীদের।

মোঃ সাজ্জাদ হোসেন
প্রাক্তন ছাত্র।

১০ম চিন্তার চাষ ক্ষুদে গবেষক ২০২৫এর জাতীয় সম্মেলন চ্যাম্পিয়ন হয়েছে...লায়ন্স স্কুল এন্ড কলেজ, খুলনা।Lions School and Coll...
11/10/2025

১০ম চিন্তার চাষ ক্ষুদে গবেষক ২০২৫এর জাতীয় সম্মেলন চ্যাম্পিয়ন হয়েছে...লায়ন্স স্কুল এন্ড কলেজ, খুলনা।

Lions School and College, Khulna

ধন্যবাদ তানজিম তোমার সৃষ্টিশীলতা, চিন্তার চাষ জাতীয় পর্যায়ে ক্ষুদে গবেষক এ অর্জন তোমাকে তোমার ভবিষ্যত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে বলে বিশ্বাস করি।

মেধা ও চেষ্টা ছাড়া সাফল্য অর্জন অসম্ভব
বেঁচে থাকতে চাই সাফল্যে অনুপ্রাণিত হোক লায়ন্স স্কুলের সকল শিক্ষার্থী। লায়ন্স স্কুলের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ফিরে আসবে এটাই আমাদের প্রত্যাশা।

ধন্যবাদ

সকল শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগনকে।
স্নেহ সকল শিক্ষার্থীদের।

মোঃ সাজ্জাদ হোসেন
প্রাক্তন ছাত্র।

20/09/2025

আমরা শোকাহত
লায়ন্স স্কুলের প্রাক্তন শিক্ষক আব্দুস সাত্তার স্যার কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাযার নামাজ আগামীকাল জোহরবাদ খোরশেদ নগরে অনুষ্ঠিত হবে।।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।লায়ন্স স্কুল এন্ড কলেজের ৮৩  ব্যাচের প্রাক্তন ছাত্র অ্যাড মামুন আলিম অপু , আমাদের...
08/09/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
লায়ন্স স্কুল এন্ড কলেজের ৮৩ ব্যাচের প্রাক্তন ছাত্র অ্যাড মামুন আলিম অপু , আমাদের স্কুলের এ্যালামনাই এসোসিয়েশন এর সহসভাপতি ছিলেন। ভাইয়ার কথা অনেক মনে পড়ে চমৎকার দিকনির্দেশনা ও বাস্তবমুখী চিন্তা-চেতনার একজন মানুষ ছিলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবি ও খুলনা জেলা আইনজীবি সমিতির সাবেক এক সময়কার সদস্য ছিলেন। গতকাল রাত ১.১৫ মিনিটে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মরহুমের নামাজের জানাজা বাদ যোহর খুলনার আরামবাগ নিজ বাসভবন সংলগ্ন জামে মসজিদে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমরা মরহুম ও শোকাহত পরিবারের জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি।

লায়ন্স স্কুল এন্ড কলেজ এর ডিবেট টিম..... গত ২১মার্চ ন্যাশনাল ডিবেট ফেডারেশন NDF BD Khulna ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদ...
09/04/2025

লায়ন্স স্কুল এন্ড কলেজ এর ডিবেট টিম..... গত ২১মার্চ ন্যাশনাল ডিবেট ফেডারেশন NDF BD Khulna ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ- খুলনা অঞ্চল এর আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর শহীদদের স্মরণে এবং মাহমুদুল হাসান হৃদয় স্মৃতি স্মরণে ডিবেট টুর্নামেন্ট এ অংশ নিয়ে পর পর চারটি রাউন্ড এ জয়ী হয়ে চূড়ান্ত পর্বে রানার আপ হওয়ার গৌরবঅর্জন করে।

বন্ধু তাছিম লায়ন্স স্কুলের 97 ব্যাচের দুষ্ট মিষ্টি একটি পোলা তখনকার সময়ের আগুনের গোলা। তাছিম কর্ম জীবনে জার্মানে বসবাস ক...
20/03/2025

বন্ধু তাছিম লায়ন্স স্কুলের 97 ব্যাচের দুষ্ট মিষ্টি একটি পোলা তখনকার সময়ের আগুনের গোলা। তাছিম কর্ম জীবনে জার্মানে বসবাস করে স্বপরিবারে। এক ছেলে এক কন্যা সন্তান। সাম্প্রতিক শারীরিক ভাবে অসুস্থ ছিলো। তবে কয়েকদিন হলো ব্রেন স্ট্রোক করে রক্তক্ষরন হওয়া জার্মানিতে চিকিৎসাধীন আছে। আমরা সকলে তার জন্য দোয়া করবো। বন্ধু যেনো সুস্থ হয়ে সপরিবারে আবার আগের মত সুন্দর ভাবে জীবন যাপন করতে পারে।

11/03/2025

আসসালামু আলাইকুম,
পবিত্র মাহে রমজান চলমান ২০২৫ইং সকলকেই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
লায়ন্স স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে স্কুল প্রাঙ্গণে পবিত্র মাহে রমজানের ইফতারি আয়োজন উপলক্ষে প্রাক্তনদের আহবানে আগামী ১৪/০৩/২৫ইং রোজ শুক্রবার বিকাল ৩.০০ টায় একটি মিটিং আয়োজন করা হচ্ছে সকল ভেদাভেদ ভুলে সকল রাজনীতির উর্দ্ধে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ কামনা করছি, এবং সুন্দর একটি পরিবেশে সকল প্রাক্তনদের উপস্থিতিতে ইফতার মাহফিলের কি ভাবে আয়োজন এবং সাফল্য মন্ডিত করা যায় তারই আলোচনায় থাকবার জন্য অনুরোধ করছি।

সকলে আমন্ত্রিত
ধন্যবাদান্তে

তৈয়েবুর রহমান
ব্যাচ -৮৮

মোঃ সাজ্জাদ হোসেন
ব্যাচ- ৯৭

একুশ আমাদের গর্ব, একুশ আমাদের অহংকার,একুশ মানে মাথা নত না করা, অধিকার আদায়ের চিরন্তন প্রেরণা।আন্তর্জা‌তিক মাতৃভাষা দিব‌স...
21/02/2025

একুশ আমাদের গর্ব, একুশ আমাদের অহংকার,
একুশ মানে মাথা নত না করা, অধিকার আদায়ের চিরন্তন প্রেরণা।
আন্তর্জা‌তিক মাতৃভাষা দিব‌সে ১৯৫২ সা‌লের ২১‌শে ফেব্রুয়া‌রি‌ ভাষা আন্দোল‌নে শহীদ হওয়া সকল ভাষা শহীদ‌দের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জ‌লি আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় লায়ন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারে।
আন্তর্জাতিক মাতৃভাষা ...একুশে ফেব্রুয়ারি -২০২৫ বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা। অমর একুশে রক্তস্নাত ভাষা আন্দোলনের পথ ধরে পাওয়া রাষ্ট্রভাষা বাংলা প্রাপ্তির দিন, মহান শহীদ দিবস। একইসঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিলেন। রফিক, সালাম, বরকত, সফিউর জব্বারসহ অনেকে। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে ও রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল মায়ের ভাষা, বাঙালি জেনেছিল তাদের বর্ণমালা এখন কেবলই তাদের একান্ত, যা কেড়ে নিতে পারবে না শাসকেরা। একুশের প্রথম প্রহর থেকেই জাতি কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করছে। কানে যে গানই বাজুক, সবার মনে বাজছে একুশের অমরসংগীত 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি...।'২০১০ খ্রিস্টাব্দে
জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা বা ভুল সংশোধন করে পথা চলা উচিৎ বিশেষ করে শহীদ মিনারে জুতা সেন্ডেল এমন কি ঠেলাঠেলি না করি। এটাই আমাদের প্রত্যাশা আগামী প্রজন্মের কাছে।
এসময়ে উপস্থিত সিনিয়র প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে জনাব তৈয়েবুর রহমান (৮৮) ব্যাচ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন ভাষার মাস মাতৃ ভাষা অধিকার আদায়ে মাতৃভাষা আন্দোলনের গুরুত্ব ২১ ফেব্রুয়ারী তাৎপর্য।

Address

Khulna
9100

Telephone

+8801711903500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lions School and College Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category