22/04/2021
প্রিয় শিক্ষার্থী/অভিভাবক
আগামী ২৮এপ্রিল বুধবার দেশজুড়ে অনলাইনে অনুষ্ঠিত হবে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো” বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড উৎসব ২০২১-এর জেলাভিত্তিক বাছাই পর্ব পরীক্ষার সময় সকাল ১১:৩০ ঘটিকায়। অনলাইনেপরীক্ষার সাথে অভ্যস্ত হওয়া এবং পরীক্ষার ধরন সম্পর্কে জানার জন্যজেলাভিত্তিক বাছাই পর্বের আগে সব প্রতিযোগীর জন্য আমরা ৩টি Mock Exam এর ব্যাবস্থা করা হয়েছে। তিনটি Mock test অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৪ এপ্রিল (শনিবার),২৫ এপ্রিল (রবিবার) এবং ২৬ এপ্রিল (সোমবার) সকাল ১১:৩০ ঘটিকায়।যেহেতু আমরা এ বছর প্রথম অনলাইনে পরীক্ষা নিচ্ছি তাই উক্ত পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করা সকলের জন্য খুবই জরুরী এতে করে প্রশ্নের ধরন, পরীক্ষা সাইট বা কোন সমস্যা হলে আগে থেকেই সমাধান করা সম্ভব হবে এতে তোমরা যেমন অনলাইন অলিম্পিয়াডে অংশগ্রহণের ব্যাপারে অভ্যস্ত হয়ে উঠতে পারবে, তেমনি আমরাও তোমাদের সমস্যাগুলো শনাক্ত করে সেগুলো সমাধানের ব্যবস্থা করতে পারব। পরীক্ষাগুলোতে অংশগ্রহণের জন্য পরীক্ষার লিংকে প্রবেশ করে তোমার নিবন্ধন নম্বর (উদাহরন DHA-A-100141কোন স্পেস ছাড়া)আইডি হিসেবে ও পাসওয়ার্ড হিসেবে মোবাইল নম্বর ব্যাবহার করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণ করার লিংক ও নিয়মাবলী www.bdpho.org এই ওয়েবসাইটে পাওয়াযাবে।শুধুমাত্র পরীক্ষা শুরুর সময় পরীক্ষার লিংকে প্রবেশ করা যাবে। পরীক্ষা শুরুর আগে বা পরে লিংকে প্রবেশ না করার অনুরোধ করা হল।
Exam Link: https://online-bdpho.azurewebsites.net
Website: http://bdpho.org
Contact Us :->> Address : Bangladesh Physics Olympiad, Bell Flower (3rd Floor, Flat no:3B), House No. 1/6, Block # D, Lalmatia, Dhaka-1207. Support: [email protected] Manager : Md. Asaduzzaman E-mail: [email protected]