16/10/2024
রাসূলুল্লাহ ﷺ -কে প্রস্তাব দেয়া হয়েছিলো তাঁকে 'নেতা' বানানো হবে। শুধুমাত্র ইসলাম প্রচার বাদ দিতে হবে।
রাসূলুল্লাহ ﷺ সেই প্রস্তাবে রাজি হননি।
মদীনার আনসার সাহাবীগণ রাসূলুল্লাহ ﷺ -কে মদীনায় নিয়ে যাবে নিজেদের জীবন বাজি রেখে। বিনিময়ে তারা কী পাবে?
এমন প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ ﷺ তাদেরকে বলেন- "জান্নাত!"
রাসূলুল্লাহ ﷺ স্রেফ দুনিয়াবি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য গোটা আরবকে একত্রিত করেননি।
যখন তাঁর কাছে সুযোগ এসেছিলো আরবের নেতা হবার, তিনি সেই নেতৃত্ব গ্রহণ করেননি। কারণ, তাঁর জীবনের উদ্দেশ্য ছিলো না 'নেতা' হওয়া।
মদীনার লোকজন যখন তাঁকে গ্রহণ করার প্রস্তাব দিয়েছিলো, তিনি তাদেরকে দুনিয়াবি এমন কোনো প্রতিশ্রুতি দেননি, যা সাধারণ নেতারা দেন।
তিনি তাঁদেরকে এমন প্রতিশ্রুতি দেন, যা একজন মানুষের আল্টিমেট চাওয়া-পাওয়া।
একজন 'নেতা' হিসেবে রাসূলুল্লাহ ﷺ আর দশজনের মতো ছিলেন না। তাঁর নেতৃত্বগুণের মধ্যে ছিলো না ব্যক্তিগত স্বার্থ বা মানুষ তাঁর গুণগান গাইবে, স্লোগান দিবে!
তাহলে কেমন ছিলেন রাসূলুল্লাহ ﷺ?
তাঁর নেতৃত্বগুণ এই যুগে আমরা কীভাবে শিখে প্রয়োগ করতে পারি?
এসব জানতে পড়তে পারেন গার্ডিয়ান পাবলিকেশন্স প্রকাশ 'মুহাম্মাদ সা. দ্যা আল্টিমেট লিডার'।
মুহাম্মাদ সা. দ্যা আল্টিমেট লিডার
লেখক : ড. দাউদ বাচলার
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
লিংক: https://www.wafilife.com/?p=537690