Ex-fa

Ex-fa

Share

This is the official page of Fatima high School Ex-students' & Teachers' Association,Khulna.This pag

01/10/2023

শোক বার্তা
আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের সক্রিয় সদস্যা নাসরিন আক্তার ববি র প্রানপ্রিয় স্বামী অদ্য ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাইহী রাজেউন।
আমরা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।মহান আল্লাহতায়ালা ববি ও তার স্নেহের সন্তানদের এই শোক সহ্য করবার শক্তি ও সাহস প্রদান করুন।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি।

এক্স-ফা পরিবার

29/07/2023
12/03/2023
07/09/2021

*একান্নবর্তী

সে এক সময় ছিল...
এক অন্নে আহার ছিল ।
বিশ পনেরোর সংসারেতে
মোটা রুটির পাঁজা ছিল।
ফাটা কাপে চা ছিল ,
গোল টেবিলে আড্ডা ছিল ।
মাছের ছোট পিস ছিল,
সুতোয় কাটা ডিম ছিল।
মাটির উনুন, শিল-নোড়া তে
ঘুঁটে-কয়লার আঁচ ছিল,
বাটা মশলার ঝাঁঝ ছিল ।
কাঁসার থালা বাটি ছিল,
তালপাতার পাখা আর
খেজুর পাতার ঝাঁটাও ছিল ।
অনেককিছু না পাওয়াতেও,
অনেকখানি পাওয়া ছিল।
যেমন ছিল বেশ ছিল,
আহা সে এক সময় ছিল !

সকালবেলায় আকাশবাণীর ও বাঙলা বেতারের
সেই যে চেনা টিউন ছিল।
দূরদর্শনকেন্দ্র ছিল।
চিত্রহার, ছায়াছন্দ আর চিত্রমালায় সাজানো এক সন্ধ্যে ছিল ।
ছুটির দিনে একটা করে
ছায়াছবির মজা ছিল ।
অ্যান্টেনাতে কাক ছিল,
চড়াই ছিল, শালিক ছিল।
সন্ধ্যা হলেই লোডশেডিং এ
হ্যারিকেন আর কুপিও ছিল।
নীলরঙা ঐ মশারিতে
রাতের শোওয়ায় আরাম ছিল।
লাল গামছার আদর ছিল।
মায়ের শাড়ির আঁচল ছিল।
আঁচল টেনে মুখটি মোছার
আলাদা এক ব্যপার ছিল।
ছোট ছোট চাওয়া-পাওয়ায়
সাদা-কালোয় জীবন তখন
বেশ ছিল !
আহা সে এক সময় ছিল ।

দাদুর করা বাজার ছিল,
জ্যান্ত শিং আর মাগুর ছিল ।
দাদির হাতের আচার আর
ডালের বড়ির স্বাদ ছিল ।
ভাইয়ে ভাইয়ে আমোদ ছিল।
ঈদের দিনে কোলাকুলি, নববর্ষে প্রণাম ছিল।
বড়, মেজো, সেজো ,রাঙা, ছোট ছিল ।
দুপুরবেলায় শেতলপাটি ,
এলো চুলে মা-কাকিমার
পা ছড়িয়ে গপ্পো ছিল।
বিকেলবেলা মাঠে-ঘাটে
ছোট বড়দের সব খেলা ছিল।
তারপরেতে জোরে জোরে
দুলে দুলে নামতা ছিল ।
হিংসা বিষাদ দুঃখ অভাব,
এরাও ছিল, সবাই ছিল।
তবুও যেন সুখ ছিল।
প্রশান্তিতে চক্ষু বোঝা নিশ্চিন্ত ঘুম ছিল।
একান্ন সেই সংসারেতে
সবাই মিলে মিশে খাওয়া
এক হাড়িতে ভাত ছিল।
যা ছিল না ছিল তাতেই যেমন ছিল, বেশ ছিল !
আহা সে এক সময় ছিল ।
সংগৃহীত

05/09/2021

Happy Teacher's Day.How grateful am I to all of my reverend Teachers who taught me,especially Mrs.Zillani of Fatima School & Sri Birendranath Roy of St.Joseph's School.Love you Mam & Sir.

27/07/2021

নীচে যে ৪ জন ডাক্তার ভদ্রলোকের ছবি দেখতে পারছেন,এরা গত কিছুদিনে দেশ মায়ের জন্য দুই দফায় মোট ৫৫ লক্ষ করোনা ভ্যাক্সিন (মডার্না +ফাইজার) পাঠিয়েছেন।পাঠানোর তালিকায় আরও আছে ৩৭৬ টি পোর্টেবল ভেন্টিলেটর।আমরা যখন করোনাকে হরিলুটের একটা মোক্ষম সময় হিসেবে ধরে নিয়েছি,ঠিক তখনই একদল বোকা প্রবাসী দেশের জন্য ভালোবাসা ছড়াচ্ছে!

যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. জিয়াউদ্দিন আহমেদ, ডা. মাসুদুল হাসান, ডা. চৌধুরী হাফিজ হাসান, ডা. মাহমুদুর শামস বাপ্পী ও কানাডা প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডা. আরিফুর রহমানের প্রচেষ্টায় এই ভেন্টিলেটর আর ভ্যাক্সিন এসেছে। তাদের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।'

দেশপ্রেমের সকল ইন্ডিকেটরে এরা শতভাগ পাশ!ঢাকা মেডিকেল কলেজের সাবেক ছাত্রদের এই অনন্য প্রয়াসকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ রাখবো।

বাংলাদেশের সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে দুনিয়াব্যাপি তার এমন হাজার হাজার নাইট ওয়াচম্যান আছে যারা অন্ধকারে আলোকবর্তিতা হয়ে আসে।জাতির এই সূর্য সন্তানদের প্রতি অফুরান ভালোবাসা ♥♥♥

13/07/2021

হাসপাতাল ও এম্বুলেন্স

একটুখানি বাতাস,নির্মল বাতাস,সেটুকু টানার জন্য কী প্রাণপণ প্রচেষ্টা, কী আকুতি,ওহ আল্লাহ।
ছেলের ক্রমাগত চিৎকার,ও আম্মা, ও আম্মা ;
পুরুষ মানুষটার আহাজারি, ডাক্তার -ভাই ও ভাই।
কিন্তু কেউই এগিয়ে আসে না,আসবে কোথা থেকে,
সবাই তো কেবিনে,ওয়ার্ডে, ফ্লোরে অন্য কাউকে বাঁচানোর চেষ্টায় মত্ত।
অবশেষে নিথর দেহ পড়ে থাকে এম্বুলেন্সের কোনে।চিৎকার ও আকাশের পানে অভিশাপ বাড়তে বাড়তে অমাবশ্যার রাত গভীর হয়।
আমার কান্না পায়,ভীষণ কান্না।
ভালো লাগে না,অসম্ভব কষ্ট।
বিধাতা কেনো এতো নিষ্ঠুর;
রাতের গভীরে কুকুরের আর্তনাদ চীরে,
অভুক্ত শিশুর ডুকরে উঠা কান্না যখন কানে বাঁজে,
মনে হয় এই অমবশ্যার ঘোর আরো কঠিনতর এক দুঃখের ভিতর নিয়ে যাবে আমাদের সময়কে।

এ্যাডঃ বাপ্পি
১২ জুলাই ২০২১

17/06/2021

Just a Joke
মৃত্যুর পর একটা লোক স্বর্গের গেটে গিয়ে পৌঁছলো । সেখানে তার সাথে চিত্রগুপ্তের দেখা হল I

চিত্রগুপ্ত বললেন-- স্বর্গে প্রবেশ করতে হলে তোমাকে একটা প্রশ্নের জবাব দিতে হবে ।

লোকটি জিজ্ঞেস করলো-- কি প্রশ্ন ?

চিত্রগুপ্ত বললেন-- তোমাকে একটা শব্দের শুদ্ধ বানান করতে হবে, সেটা যদি তুমি যথার্থভাবে বানান করতে না পারো, তোমাকে নরকে পাঠিয়ে দেওয়া হবে I

লোকটি জিজ্ঞেস করলো-- কি বানান করতে হবে আমাকে, বলুন I

চিত্র গুপ্ত বললেন-- বানান করুন LOVE

লোকটি বললো-- ঠিক আছে L -O - V - E

চিত্র গুপ্ত বললেন-- একদম ঠিক হয়েছে, তুমি স্বর্গে চলে এসো I

লোকটি যখন গেট অতিক্রম করে স্বর্গে প্রবেশ করবে, এমন সময় চিত্র গুপ্তের মোবাইলে ভগবান বিষ্ণুর ফোন এলো I
ফোনে কথা বলা শেষ করে চিত্র গুপ্ত লোকটাকে জানালেন-- আমাকে বিষ্ণু একটা জরুরি কাজে ডেকেছেন i আমি কয়েক মিনিটের জন্য যাচ্ছি I আমি না আসা পর্যন্ত তুমি দয়া করে গেটের দিকে একটু খেয়াল রাখবে I

লোকটি বললো-- ঠিক আছে ।

চিত্রগুপ্ত বললেন-- আমার অনুপস্থিতিতে কেউ যদি স্বর্গে ঢুকতে চায়, আমি তোমাকে যা জিজ্ঞেস করেছি, তুমিও তাকে তা-ই জিজ্ঞেস করবে আর সে কৃতকার্য হলে তাকে স্বর্গে ঢুকিয়ে দিও , অন্যথায় তাকে নরকে পাঠিয়ে দিও ।

লোকটি বললো- আপনি নিশ্চিন্তে যান, আমি আপনার কথা মতোই কাজ করবো I চিত্র গুপ্ত চলে যাওয়ার পরই লোকটা দেখল যে একজন মহিলা তার দিকে এগিয়ে আসছেন i কাছে আসার পর দেখলো, ওই মহিলাটি তার স্ত্রী I

লোকটি জিজ্ঞেস করলো- লীলা, তুমি এখানে কি করে এলে ?

মহিলাটি বললো- তোমার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে আমি যখন বাড়ি ফিরছি, তখন একটা ট্রাক আমাকে পুরো পিষ্ট করে চলে যায় i তারপরই আমি এখানে চলে এসেছি I এখন তুমি গেট ছেড়ে আমাকে স্বর্গে যেতে দাও i

লোকটি বললো-- এখানের নিয়ম অনুযায়ী স্বর্গে ঢুকার আগে তোমাকে একটা শব্দের বানান শুদ্ধ করে বলতে হবে, সেটাতে যদি সফল হও তাহলেই তুমি স্বর্গে যাবার অনুমতি পাবে আর নইলে তোমাকে নরকে কাল কাটাতে হবে ।

মহিলাটি বললো-- বল, আমাকে কোন শব্দ বানান করতে হবে ?

লোকটি বললো-- চেকোস্লোভাকিয়া (Czechoslovakia) 😂😂😂😂😂😂😂😂

18/05/2021

#কৈতুক
মাইক্রোসফটের চেয়ারম্যান বিল গেটস ; তুরস্কের নতুন অফিসের জন্য একজন দক্ষ লোক খুঁজছেন। প্রায় ২০,০০০ আবেদনপত্র জমা পড়লো!!

এই ২০,০০০ জনের মধ্যে, ‘তরফদার’ নামের এক বাংলাদেশীও আছেন। বিল গেটস, ২০,০০০ আবেদনকারীকেই একসাথে একটা বড় হল রুমে ডাকলেন।

বিল গেটস বললেন–“এখানে যারা ‘জাভা প্রোগ্রামিং’পারেন, শুধু তারা থাকবেন। বাকিরা, দয়া করে আসতে পারেন।”

২০,০০০ এর মধ্যে ১০,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার সাহেবমনে মনে ভাবলেন-“আমি বরং থেকেই যাইএখানে..আর ‘জাভা প্রোগ্রামিং’ এমনকি জিনিষ!! চাকরিটা পেলে, দুই দিনে না হয় শিখে নিব। দাঁড়িয়েই থাকি বরং…

বিল গেটস এবার বললেন–“এখানে যাদের নেটওয়ার্কিং এ দক্ষতা আছে, শুধুতারা থাকবেন। বাকিরা, দয়া করে আসতে পারেন।”

১০,০০০ এর মধ্যে ৫,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার সাহেব মনে মনে ভাবলেন-“‘নেটওয়ার্কিং’ আর এমন কি জিনিষ !! চাকরিটা পেলে, দুইদিনের মামলা এটা!

“বিল গেটস এবার বললেন- “এখানে যাদের‘ উইন্ডোজ ও লিনাক্সএ দক্ষতা আছে’, শুধু তারা থাকবেন। বাকিরা, দয়া করে আসতে পারেন।”

৫,০০০ এর মধ্যে ৩,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার সাহেব মনে মনে ভাবলেন-“ব্যাপারনা। চাকরিটা পেলে, দুই দিনে শর্ট কোর্স করে নিব।”

বিল গেটস এবার বললেন, “যারা তুরস্কের ভাষা ভালোমতো বলতে পারেন তারা থাকবেন। আর বাকিরা, দয়া করে আসতে পারেন।”

২,০০০ এর মধ্যে ১,৯৯৮ জন হল ত্যাগ করলেন… দুইজন দাড়িয়ে রইলেন। তরফদার আর আরেক ভদ্র লোক।

বিল গেটস বললেন–“গুড, তোমরা দুইজন আমাদের সকল চাহিদা ফুলফিল করেছো। তোমাদের এখন আমি টেস্ট নিবো। তবে তার আগে তোমরা দুইজন একে অপরের সাথে তুরস্কের ভাষায় কিছু কথা বলো তো দেখি।”

তরফদার সাহেব পাশের ভদ্র লোককে আমতা আমতা করে বললেন–“ভাইজান, কেমন আছুইন?”

পাশের ভদ্রলোক দাঁত বের করে বললেন- ‘এইতো, বালা আছি… আফনে?’

এ উত্তরটা কোরা থেকে নেওয়া। এটার কথার মনে পড়লেই আমি হাসি।

20/04/2021

এই সেই জাপানি বিজ্ঞানী ইশিনোরি ওসিমি যিনি রোযার উপর গবেষণা করে নোবেল পুরস্কার পান ২০১৬ সালে। তিনি আবিস্কার করেন যে ১২ থেকে ২৪ ঘণ্টা রোযা রাখলে মানুষের দেহে অটোফেযি চালু হয়। তিনি প্রমাণ করেন যে রোযার মাধ্যমে মানুষের নিন্ম লিখিত উপকারগুলো হয় -
১। দেহের সেল পরিস্কার হয়।
২। ক্যান্সার সেল ধবংস হয়।
৩। পাকস্থলীর প্রদাহ সেরে যায়।
৪। ব্রেইনের কার্যকারিতা বাড়ে।
৫। শরীর নিজে নিজেই সেরে ওঠে (Autophazy)।
৬। ডায়াবেটিস ভাল হয়।
৭। বার্ধক্য রোধ করা যায়।
৮। স্থুলতা দূর হয়।
৯। দীর্ঘ জীবন লাভ করা যায়।

17/04/2021

আমার জীবনে সিনেমা হলে গিয়ে প্রথম দেখা বাংলা ছায়াছবি হলো রংবাজ।বাবা-মায়ের সাথে পিকচার প্যালেস হলে পৌষের কোনো এক সনধ্যায় গিয়েছিলাম। সেই থেকে উনি আমার হৃদয় মন হরন করে নিয়েছিলেন।তার ডায়লগ বলার একটা আলাদা ধরন ছিলো।কত বিনিদ্র রজনী তাকে ভেবে, তার মুখের গাওয়া গান গেয়ে কাটিয়ে দিয়েছি ইয়ত্তা নেই।মোট কথা আমার ছেলেবেলার প্রথম ক্রাশ ছিলেন তিনি।সুতরাং,রংবাজ,সারেং বউ,দেবদাস সহ আরো অনেক ছবি তাকে তারকাখ্যাতি এনে দিয়েছে।
আপনি আমার শৈশব-কৈশোরকে প্রভাবিত করেছেন।এজন্য আজন্ম আপনার কাছে কৃতজ্ঞ।
যেখানে গেছেন,ভালো থাকুন আমার প্রথম প্রেম কবরী।
এ্যাডঃ সাজ্জাদ হোসেন বাপ্পি

Want your school to be the top-listed School/college in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Khulna
9100